WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Buy me a coffee
❤️ অসংখ্য ধন্যবাদ!
পেমেন্টের স্ক্রিনশট আমাদের টেলিগ্রামে পাঠান। আপনার নাম 'Top Supporters' লিস্টে সম্মানের সাথে যুক্ত করা হবে!
  টেলিগ্রামে পাঠান

বিজ্ঞানের ৫৭টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান (General Science GK)

চাকরির পরীক্ষা হোক বা স্কুল-কলেজের পরীক্ষা, বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান (General Science GK) প্রায় প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। WBCS, SSC, রেলওয়ে, প্রাইমারি টেট থেকে শুরু করে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় প্রতিবার এমন কিছু প্রশ্ন আসে যা মানবদেহ, উদ্ভিদবিজ্ঞান, রসায়ন ও পদার্থবিজ্ঞানের মৌলিক ধারণার ওপর ভিত্তি করে তৈরি। নিচে এমন ৫৭টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে দেওয়া হল।

বিজ্ঞানের ৫৭টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

কোন রাজ্য সরকার বিবাহের পূর্বে AIDS Test বাধ্যতামূলক করেছেন?
✅ উত্তরঃ বিহার।
প্লেগ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কী?
✅ উত্তরঃ প্যাসটিউরেল্লা পেসটিস।
দেহের সবচেয়ে বড় পেশি কোনটি?
✅ উত্তরঃ সারটোরিয়াম (উরুতে থাকে)।
মানুষের মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়?
✅ উত্তরঃ শর্করা।
কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?
✅ উত্তরঃ বেগুনি। সবচেয়ে কম লাল।
স্বাভাবিক উষ্ণতায় পারদ ছাড়া আরেকটি তরল ধাতু কি?
✅ উত্তরঃ গ্যালিয়াম।
সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
✅ উত্তরঃ হাইড্রোজেন।
উদ্ভিদের বৃদ্ধির হার কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়?
✅ উত্তরঃ আর্ক ইন্ডিকেটর।
রক্তে বিলিরুবিন পরিমান বেশি হলে কোন রোগ হয়?
✅ উত্তরঃ জন্ডিস।
১০উদ্ভিদের কোশপ্রাচীর স্থূল হয় কিসের সঞ্চিত হওয়ার ফলে?
✅ উত্তরঃ সেলুলোজ, পেকটিন, লিগনিন।
১১কিসের সাহায্যে উদ্ভিদের বয়স নির্ণয় করা হয়?
✅ উত্তরঃ বৃদ্ধিবলয়/ বর্ষবলয়।
১২পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলন পদ্ধতিকে কি বলে?
✅ উত্তরঃ নিষেক।
১৩নিষেক পদ্ধতিতে উৎপন্ন ডিপ্লয়েড কোষকে কী বলে?
✅ উত্তরঃ জাইগোট।
১৪সমআয়তন ও সমপ্রকৃতির জননকোশের মিলনকে কী বলে?
✅ উত্তরঃ আইসোগ্যামি।
১৫শুক্রাশয়ে শুক্রাণু উৎপাদন পদ্ধতিকে কি বলে?
✅ উত্তরঃ স্পার্মাটোজেনেসিস।
১৬ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপাদন পদ্ধতিকে কি বলে?
✅ উত্তরঃ উজেনেসিস।
১৭ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন?
✅ উত্তরঃ ইথিলিন।
১৮অগ্ন্যাশয়ের কোন কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়?
✅ উত্তরঃ বিটা।
১৯অগ্ন্যাশয়ের কোন কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয়?
✅ উত্তরঃ আলফা।
২০প্রতি 100 ml. রক্তে শর্করার স্বাভাবিক পরিমান কত?
✅ উত্তরঃ 80-120 mg।
২১রক্তে শর্করার পরিমান বৃদ্ধির হারকে কি বলে?
✅ উত্তরঃ হাইপারগ্লাইসিমিয়া।
২২রক্তে শর্করার পরিমান বৃদ্ধিজনিত রোগকে কি বলে?
✅ উত্তরঃ ডায়াবেটিস মেলিটাস।
২৩কোন রোগের অপর নাম Big C?
✅ উত্তরঃ ক্যানসার।
২৪কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ হয়?
✅ উত্তরঃ ADH।
২৫SI পদ্ধতিতে তাপের একক কি?
✅ উত্তরঃ কেলভিন।
২৬PV = RT সমীকরণ মেনে চলে যে গ্যাসগুলি তাদের কি বলে?
✅ উত্তরঃ আদর্শ গ্যাস।
২৭সিগারেটের লাইটারে কোন গ্যাস থাকে?
✅ উত্তরঃ বিউটেন।
২৮LPG কিসের মিশ্রণ?
✅ উত্তরঃ বিউটেন ও প্রোপেন।
২৯কোন বর্ণের আলোকে সালোকসংশ্লেষ বন্ধ হয়?
✅ উত্তরঃ সবুজ বর্ণের আলোয়।
৩০অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কী?
✅ উত্তরঃ সুপ্রারেনাল গ্রন্থি।
৩১মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত?
✅ উত্তরঃ 8/10 মিঃ।
৩২জীবদেহে অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত হয়?
✅ উত্তরঃ যকৃতে।
৩৩রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় কোথায়?
✅ উত্তরঃ জীবাশ্মের বয়স নির্ণয়ে।
৩৪যৌন ক্রোমোজোম ছাড়া অন্য 44টি ক্রোমোজোমকে কি বলে?
✅ উত্তরঃ অটোজোম।
৩৫কাকে রাসায়নিক দূত বলা হয়?
✅ উত্তরঃ হরমোনকে।
৩৬মিউটেশন তত্বের প্রবক্তা কে?
✅ উত্তরঃ দ্য ভ্রিস।
৩৭রক্ত তঞ্চনের সময়সীমা কত?
✅ উত্তরঃ 3 থেকে 7 মিনিট।
৩৮ছত্রাকে কোন জাতীয় পুষ্টি দেখা যায়?
✅ উত্তরঃ মৃতজীবী।
৩৯মানবদেহে সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থি কোনটি?
✅ উত্তরঃ লিভার।
৪০চার্লস ডারউইন কোন বিবর্তনবাদের প্রবক্তা ছিলেন?
✅ উত্তরঃ প্রাকৃতিক নির্বাচনবাদ।
৪১গরুর দুধে হালকা হলুদ বর্ণের হয় এর কারণ কী?
✅ উত্তরঃ রাইবোফ্লাভিন থাকে।
৪২কোন বিভাগের রক্তকে সার্বিকদাতা বলে?
✅ উত্তরঃ O।
৪৩কোন মশা Yellow Fever এর বাহক?
✅ উত্তরঃ এডিস মশা।
৪৪কোনও শিশুর 14 বছর বয়স পর্যন্ত বৃদ্ধিতে কোন জিনিসের গুরুত্ব সর্বাধিক দেখা যায়?
✅ উত্তরঃ প্রোটিন।
৪৫কোনও শিশুর লিঙ্গ নির্ধারণ হয় কিসের দ্বারা?
✅ উত্তরঃ পিতার ক্রোমোজোম দ্বারা।
৪৬মানবদেহে কোন ভিটামিন সংশ্লেষিত হয়?
✅ উত্তরঃ ভিটামিন D।
৪৭রক্তে জলের পরিমান কত?
✅ উত্তরঃ 91.92%।
৪৮100 CC রক্তে মানবদেহে হিমোগ্লোবিনের পরিমান কত?
✅ উত্তরঃ 14.5 gm.।
৪৯পতঙ্গদের কত জোড়া পা আছে?
✅ উত্তরঃ 3 জোড়া।
৫০মূত্রের রং হলুদ হয় কিসের উপস্থিতিতে?
✅ উত্তরঃ বিলিরুবিন।
৫১মানুষের লোহিত কণিকার আয়ু কত?
✅ উত্তরঃ 120 দিন।
৫২কোন রোগের অপর নাম Slim Disease?
✅ উত্তরঃ AIDS।
৫৩মানবদেহের কোন অঙ্গকে Mirror of Disease বলা হয়?
✅ উত্তরঃ জিহবা।
৫৪বিড়াল কোন স্বাদ গ্রহণ করতে অপারগ?
✅ উত্তরঃ মিষ্টি।
৫৫কোন ভিটামিন বৃষ্টির জলে উপস্থিত থাকে?
✅ উত্তরঃ ভিটামিন B।
৫৬কোন রোগের জন্য BCG টিকা দেওয়া হয়?
✅ উত্তরঃ যক্ষারোগ।
৫৭ভিটামিন শব্দটি কে প্রথম ব্যাবহার করেন?
✅ উত্তরঃ বিজ্ঞানী ফ্রাঙ্ক।

উপসংহার

উপরের প্রশ্নোত্তরগুলি সাধারণ বিজ্ঞান বিষয়ক প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত এই ধরনের প্রশ্নোত্তর পড়াশোনা করলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করা সম্ভব।

Aftab Rahaman

About the Author

AFTAB RAHAMAN

Aftab Rahaman is the founder of KaliKolom.com and a content creator with 10+ years of experience in current affairs, history, and competitive exam preparation. He specializes in creating easy-to-understand, exam-focused educational content that helps students learn faster and retain better. His mission is to simplify complex topics and make learning more engaging, practical, and result-oriented for aspirants.

Leave a Comment