বুনো হাঁস গল্পের প্রশ্ন উত্তর PDF| Buno Has Class 5 Question Answer PDF
প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পঞ্চম শ্রেণির বাংলা বইয়ে লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্পটি আছে। এই গল্পের শেষে থাকা প্রশ্নগুলোর সহজ ভাষায় উত্তর নিচে দেওয়া হলো। নিচে থেকে PDF-ও ডাউনলোড করে নিতে পারবে।
লেখক পরিচিতি
লীলা মজুমদার (১৯০৮–২০০৭) জন্মগ্রহণ করেন কলকাতায়, তাঁর জ্যাঠামশাই উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বাড়িতে। তাঁর বাবা প্রমদারঞ্জন রায় নিজেও লেখক ছিলেন। শৈশবের বেশ কিছুটা সময় তিনি কাটিয়েছেন শিলং পাহাড়ে, পরে ১৯২০ সাল থেকে কলকাতায় থিতু হন। তাঁর প্রথম শিশুসাহিত্য ‘বদ্যিনাথের বড়ি’। এরপর তিনি লিখেছেন ‘পদিপিসির বর্মিবাক্স’, ‘হলদে পাখির পালক’, ‘টং লিং’, ‘মাকু’-র মতো জনপ্রিয় বই। দীর্ঘদিন তিনি ছোটোদের পত্রিকা ‘সন্দেশ’-এর যুগ্ম-সম্পাদক ছিলেন। তাঁর সাহিত্যকর্মের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার ও ভারতীয় শিশু সাহিত্যের পুরস্কার পেয়েছেন। ‘বুনো হাঁস’ গল্পটি তাঁর লেখা ‘গল্পসল্প’ বই থেকে নেওয়া হয়েছে।
গল্পের সংক্ষিপ্ত বিষয়বস্তু
শীতকালে বুনো হাঁসেরা দলে দলে তিরের ফলার আকারে আকাশ দিয়ে উড়ে যায়, একদল ঠান্ডা দেশ ছেড়ে গরম দেশে যায় আবার শীত ফুরোলে নিজেদের দেশে ফিরে আসে। লাডাকের একটা বরফে ঢাকা নির্জন জায়গায় জোয়ানদের একটা ঘাঁটি ছিল। একদিন একটা বুনো হাঁসের ডানা জখম হয়ে সেখানে পড়ে যায়, আর তার সঙ্গী হাঁসটিও তাকে ছেড়ে না গিয়ে নীচে নেমে আসে। জোয়ানরা দুটো হাঁসকেই আশ্রয় দেয়, খাওয়ায় ও যত্ন করে। ধীরে ধীরে জখম হাঁসের ডানা সেরে ওঠে, আর শীত শেষ হতেই দুটি হাঁস আবার উড়ে নিজেদের দেশে ফিরে যায়।
হাতে কলমে প্রশ্ন উত্তর
১. ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো
১.১ আকাশের দিকে তাকালে তুমি দেখ __ (ঘরবাড়ি/গাছপালা/পোকামাকড়/মেঘ-রোদ্দুর)।
উত্তর: আকাশের দিকে তাকালে তুমি দেখ মেঘ-রোদ্দুর।
১.২ হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো __ (কিলিমানজারো/আরাবল্লী/আন্দিজ/রকি)।
উত্তর: হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো আরাবল্লী।
১.৩ এক রকমের হাঁসের নাম হলো __ (সোনা/কুনো/কালি/বালি) – হাঁস।
উত্তর: এক রকমের হাঁসের নাম হলো বালি-হাঁস।
১.৪ পাখির ডানার __ (বোঁ বোঁ/শন শন/শোঁ শোঁ/গাঁক গাঁক) শব্দ শোনা যায়।
উত্তর: পাখির ডানার শোঁ শোঁ শব্দ শোনা যায়।
২. ‘ক’ এর সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো
উত্তর:
| ক | খ |
|---|---|
| বরফ | হিমানী |
| বুনো | বন্য |
| কুঁড়ি | কলি |
| চঞ্চল | অধীর |
| আরম্ভ | শুরু |
৩. সঙ্গী – (ঙ্ + গ্) — এমন ‘ঙ্গ্’ রয়েছে, এরকম পাঁচটি শব্দ লেখো
উত্তর: বঙ্গ, ভঙ্গ, রঙ্গ, অঙ্গ, সঙ্গ
৪. ঘটনাক্রম সাজিয়ে লেখো
দেওয়া বাক্যগুলো:
৪.১ দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে।
৪.২ হাঁসের ডানা জখম হল।
৪.৩ সারা শীত কেটে গেল।
৪.৪ বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত।
৪.৫ আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে।
সঠিক ক্রম:
- বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত।
- হাঁসের ডানা জখম হল।
- আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে।
- সারা শীত কেটে গেল।
- দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে।
৫. শূন্যস্থান পূরণ করো
৫.১ _ একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের _ একটা ঘাঁটি ছিল।
উত্তর: লাডাকের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল।
৫.২ জোয়ানদের __ রাখার খালি জায়গা ছিল।
উত্তর: জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল।
৫.৩ আস্তে আস্তে হাঁসের __ সারল।
উত্তর: আস্তে আস্তে হাঁসের ডানা সারল।
৫.৪ দলে দলে _ তিরের ফলার আকারে, কেবলই _ দিকে উড়ে চলেছে।
উত্তর: দলে দলে বুনো হাঁস তিরের ফলার আকারে, কেবলই উত্তর দিকে উড়ে চলেছে।
৫.৫ _ গাছে পাতার আর ফুলের _ ধরল।
উত্তর: ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল।
৬. শব্দবুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো
(শব্দগুলি: বুনো, জখম, লাডাক, শীতকাল, বরফ, তাঁবু, গরম, ন্যাড়া, সঙ্গী, নির্জন, বেচারি, চঞ্চল)
উত্তর:

বিশেষ্য: জখম, লাডাক, শীতকাল, বরফ, তাঁবু, সঙ্গী, বেচারি
বিশেষণ: বুনো, গরম, ন্যাড়া, নির্জন, চঞ্চল
৭. ক্রিয়ার নীচে দাগ দাও
৭.১ বাড়ির জন্য ওদের মন কেমন করত।
উত্তর: করত
৭.২ পাখিরা আবার আসতে আরম্ভ করল।
উত্তর: আরম্ভ করল
৭.৩ দেশে ফিরে ওরা বাসা বাঁধবে।
উত্তর: বাঁধবে
৭.৪ সেখানে বুনো হাঁসরা রইল।
উত্তর: রইল
৭.৫ নিরাপদে তাদের শীত কাটে।
উত্তর: কাটে
৮. বাক্য বাড়াও
৮.১ একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়ল। (কোথায় নেমে পড়ল?)
উত্তর: একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে ঝোপের ওপর নেমে পড়ল।
৮.২ ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। (কোথায় এবং কখন ফিরে যাচ্ছে?)
উত্তর: ওরা গরম দেশে শীত কাটিয়ে, শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে।
৮.৩ পাহাড়ের বরফ গলতে শুরু করল। (কোথাকার পাহাড়?)
উত্তর: লাডাকের নীচের দিকের পাহাড়ের বরফ গলতে শুরু করল।
৮.৪ আবার ঝোপঝাপ দেখা গেল। (কেমন ঝোপঝাপ?)
উত্তর: আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল।
৮.৫ গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল। (কেমন গাছে?)
উত্তর: ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল।
৯. বাক্য রচনা করো — রেডিয়ো, চিঠিপত্র, থরথর, জোয়ান, তাঁবু
উত্তর:
- রেডিয়ো- ছোটবেলায় রেডিয়োতে গান শুনতাম।
- চিঠিপত্র- পোস্ট অফিসে চিঠিপত্র আসে।
- থরথর- বাতাসে গাছের পাতা থরথর করে কাঁপে।
- জোয়ান- জোয়ানরা আমাদের দেশ রক্ষা করে।
- তাঁবু – ফাঁকা মাঠে তাবু খাটিয়ে হবে পিকনিক।
১০. তোমার বইতে যে বুনো হাঁসের ছবি দেওয়া আছে, সেটি দেখে আঁকো ও রং করো
(এটি তোমার নিজের আঁকার প্রশ্ন — বই দেখে হাঁসের ছবিটা নিজের মতো এঁকে সুন্দর করে রং করে ফেলো)
উত্তর:

১১. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো
১১.১ জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল?
উত্তর: জোয়ানদের ঘাঁটি ছিল লাডাকের একটা বরফে ঢাকা নির্জন জায়গায়।
১১.২ জোয়ানরা কী কাজ করে?
উত্তর: জোয়ানরা সীমান্তে থেকে দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করে এবং দেশের নিরাপত্তা বজায় রাখে।
১১.৩ দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন?
উত্তর: দলে দলে উড়ে যাওয়ার সময় একটা হাঁসের ডানা জখম হয়ে যাওয়ায় সে নীচে নেমে পড়েছিল। আর তার সঙ্গী হাঁসটি তাকে একা ফেলে যেতে না পেরে তার সঙ্গেই নেমে আসে। এভাবেই দুটো হাঁস দলছুট হয়ে যায়।
১১.৪ বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কী খেত?
উত্তর: বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত ও ফলের কুচি খেত।
১১.৫ হাঁসেরা আবার কোথায়, কখন ফিরে গেল?
উত্তর: সারা শীতকাল জোয়ানদের কাছে কাটিয়ে, বরফ গলে শীত শেষ হওয়ার পর হাঁস দুটো আবার উড়ে নিজেদের দেশে ফিরে গেল।
১১.৬ ‘এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল’ — কেমন করে সারা শীতকাল কাটল? এরপর কী ঘটনা ঘটল?
উত্তর: জখম হাঁস আর তার সঙ্গী হাঁসটি জোয়ানদের তাঁবুতেই থেকে গিয়েছিল। জোয়ানরা তাদের যত্ন করে খাওয়াত, আর তাদের দেখাশোনা করাটাই জোয়ানদের কাছে আনন্দের কাজ হয়ে দাঁড়ায়। আস্তে আস্তে জখম হাঁসের ডানা সেরে ওঠে, সে ওড়ার চেষ্টাও করতে থাকে। এভাবেই সারা শীত কেটে যায়। শীত শেষ হতে বরফ গলতে শুরু করে, চারদিকে সবুজ ঝোপঝাপ দেখা যায়, গাছে নতুন পাতা আর ফুলের কুঁড়ি ধরে। তখন হাঁস দুটোও উড়ে নিজেদের দেশে ফিরে যায়।
১২. কোনো পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতার একটা ছোট্ট ঘটনার কথা লেখো
(এটা তোমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে লেখার প্রশ্ন। একটা নমুনা দেওয়া হলো, বুঝে নিয়ে নিজের ভাষায় নিজের ঘটনা লেখো)
উত্তর:– একবার বর্ষাকালের রাতে প্রচন্ড বর্ষার সময় একটি ছোট্ট কুকুর আমাদের বাড়ির দরজার সামনে এসে আশ্রয় নিয়েছিল। আমি দরজা খুলে তাকে বারান্দায় এনে চটের বস্তা পেতে দি। তারপর কুকুরটিকে রাতে খেতেও দি। সকালে বৃষ্টি থেমে যাওয়ার পর দরজা খুলে দিলেও সে যায়নি। কুকুরটি এখন আমাদেরই বাড়ির একজন সদস্য হয়ে গেছে।
লেখক পরিচিতি থেকে প্রশ্ন
১৩.১ লীলা মজুমদারের জন্ম কোন শহরে?
উত্তর: লীলা মজুমদারের জন্ম কলকাতা শহরে।
১৩.২ তাঁর শৈশব কোথায় কেটেছে?
উত্তর: তাঁর শৈশবের অনেকটা সময় কেটেছে শিলং পাহাড়ে।
১৩.৩ ছোটোদের জন্য লেখা তাঁর দুটি বইয়ের নাম লেখো।
উত্তর: ছোটোদের জন্য লেখা তাঁর দুটি বই — ‘পদিপিসির বর্মিবাক্স’ ও ‘হলদে পাখির পালক’।
⬇️ বুনো হাঁস গল্পের প্রশ্ন উত্তর PDF ডাউনলোড লিংক নিচে দেওয়া হয়েছে।
Filea Details:
- PDF Name: Buno Has Class 5 Question Answer
- Language: Bengali
- Size: 600 KB
- Total Pages: 03
Download Golpo Buro Kobita Question Answer PDF











