WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Subscribe
❤️ ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য!
আমাদের নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না!
চ্যানেল দেখুন
This is an archived article last updated on Feb 25, 2022. The information may be outdated.

ফরাজি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো।

ফরাজি আন্দোলনের প্রকৃতি

উত্তর: 

> ভূমিকা : ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে বাংলায় ফরাজি আন্দোলন নামে এক মুসলিম সংস্কার আন্দোলন শুরু হয় । প্রথমদিকে ধর্মসংস্কার আন্দোলন হিসেবে শুরু হলেও ক্রমেই তা কৃষক আন্দালনে পরিণত হয় ।

প্রকৃতি :

এই আন্দোলনের প্রকৃতি সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে । এগুলি হল—

১. ধর্মীয় আন্দোলন :

এটি ছিল ইসলামের শুদ্ধিকরণ ও ধর্মীয় সংস্কার আন্দোলন । ফরাজি কথাটি ফরাজ থেকে এসেছে যার অর্থ আল্লাহের আদেশ অর্থাৎ আল্লাহ তথা হজরত মহম্মদের নির্দেশিত পথ ধরে মুসলিম ধর্মের সংস্কারই ছিল এর লক্ষ্য । ফরাজিরা ইসলামের শুদ্ধিকরণ ও পবিত্রতায় বিশ্বাসী ছিলেন ।

২.সাম্প্রদায়িক আন্দোলন :

ঐতিহাসিক বিনয়ভূষণ চৌধুরী দেখিয়েছেন জমিদার বিরোধীতা থেকে উদ্ভূত হলেও হিন্দুধর্ম ও সম্প্রদায়ের প্রতি ফরাজিদের অসহিষ্বতা প্রকাশ পেতে থাকে । এই আন্দোলন মূলত মুসলমান সম্প্রদায়ের দ্বারাই পরিচালিত ছিল ।

৩.স্বাধীনতার আন্দোলন :

আধুনিক ঐতিহাসিক অভিজিৎ দত্ত দেখিয়েছেন দুদু মিঞা বিদেশি শাসনের উচ্ছেদ ঘটিয়ে স্বাধীন রাজ্য স্থাপনের পরিকল্পনা করে গ্রামাঞ্চলে স্বাধীন । সরকার স্থাপন , সেনাবাহিনী গঠন , স্বাধীন কর ও বিচারব্যবস্থা ফরাজি আন্দোলন স্বাধীনতা আন্দোলনের রূপ প্রদান করে ।

৪. শ্রেণিসংগ্রাম :

কোনো কোনো ঐতিহাসিক এই আন্দোলনকে শ্রেণি সংগ্রাম বলে অভিহিত করেছেন । ঐতিহাসিক অমলেন্দু দে- র মতে ধর্মীয় সংস্কার আন্দোলন হিসেবে শুরু হলেও স্বল্পকালের মধ্যেই তা জমিদার নীলকর বিরোধী সংগ্রামে পরিণত হয় ।

৫. কৃষক আন্দোলন :

ঐতিহাসিক নরহরি কবিরাজ দেখিয়েছেন এই আন্দোলন ছিল মূলত কৃষক আন্দোলন । নির্যাতিত নিপীড়িত মুসলিম – হিন্দু উভয় সম্প্রদায়ের কৃষকেরাই এতে অংশগ্রহণ করেছিল । দুদু মিঞার আহ্বানে সাড়া দিয়ে মূলত কৃষকরাই এতে অংশগ্রহণ করেছিল । এটি ছিল একদল কৃষকদের স্বতঃস্ফূর্ত আন্দোলন ।

উপসংহার :

উইলিয়াম হান্টার বলেন , ফরাজি আন্দোলন ছিল একটি শ্রেণিসংগ্রাম , ঐতিহাসিক হান্টার এই আন্দোলনকে Red Republican বা সাম্যবাদী প্রজাতান্ত্রিক 8 আন্দোলন বলে অভিহিত করেছেন ।

Dr. R. C. Majumdar অ বলেন , সাম্প্রদায়িক দ্বন্দ্ব থাকলেও ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের পূর্বমহড়া হিসেবে ফরাজি

 

লেখক পরিচিতি

আফতাব রহমান — KaliKolom.com এর প্রতিষ্ঠাতা

আফতাব রহমান

Aftab Rahaman

প্রতিষ্ঠাতা ও প্রধান লেখক, KaliKolom.com

আফতাব রহমান KaliKolom.com-এর প্রতিষ্ঠাতা এবং গত ১০ বছরেরও বেশি সময় ধরে কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে কাজ করছেন। তাঁর লেখার মূল দর্শন হলো — জটিল বিষয়কে সহজ, স্পষ্ট ও পরীক্ষামুখী ভাষায় উপস্থাপন করা, যাতে শিক্ষার্থীরা দ্রুত শিখতে পারে এবং দীর্ঘদিন মনে রাখতে পারে।

কারেন্ট অ্যাফেয়ার্স ইতিহাস চাকরির প্রস্তুতি জেনারেল নলেজ
লেখকের সাথে যুক্ত থাকুন
Join Telegram