WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Subscribe
❤️ ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য!
আমাদের নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না!
চ্যানেল দেখুন
This is an archived article last updated on Jul 03, 2021. The information may be outdated.

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কি ? অথবা , জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ইতিহাসে স্মরণীয় কেন ?

 জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কি?  অথবা , জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ইতিহাসে স্মরণীয় কেন ? 

 উত্তর:- পটভূমি: রাওলাট আইনের বিরুদ্ধে সবচেয়ে ব্যাপক গণবিক্ষোভ দেখা যায় পাঞ্জাবে । পাঞ্জাবের প্রশাসক লেফটেন্যান্ট মাইকেল ও ডায়ারের স্বৈরাচারী শাসনে পাঞ্জাববাসী ক্ষুব্ধ হয়ে ওঠে । সরকারের অত্যাচারের প্রতিবাদে ১৯১৯ খ্রিস্টাব্দের ১৩ এপ্রিল প্রায় ১০ হাজার মানুষ অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ নামক ঘেরা স্থানে শান্তিপূর্ণ প্রতিবাদ – সমাবেশে যােগ দেন । লালা লাজপত রায়ের মতে , পাঞ্জাববাসীর অসন্তোষের মূলে ছিল অর্থনীতি , যা ছিল সরকার কর্তৃক গৃহীত নীতিরই ফলশ্রুতি ।

>>1. নিষেধাজ্ঞা অমান্য : রাওলাট আইন – বিরােধী আন্দোলনে নেতৃত্বদান করলে গান্ধিজিকে গ্রেফতার করা হয় । এর দুদিন পরে ( ১২ এপ্রিল , ১৯১৯ খ্রি . ) জেনারেল ডায়ার অমৃতসরে সভাসমিতির ওপর নিষেধাজ্ঞা জারি করেন । কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে পরেরদিন ( ১৩ এপ্রিল , ১৯১৯ খ্রি . ) প্রায় দশ হাজার মানুষ অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ উদ্যানে জড়াে হন ।

 >> 2. হত্যাকাণ্ড : আগাম কোনাে সতর্কতা ছাড়াই জেনারেল ডায়ারের নিষ্ঠুর সেনাবাহিনী সেখানে হাজির হয়ে নিরস্ত্র মানুষের ওপর ১৬০০ রাউন্ড গুলি চালায় । এতে নিহত হন ৩৭৯ জন এবং আহত হন ১২০০ জন । সন্ধ্যাবেলায় সান্ধ্য আইন জারি করে আহতদের শুশ্রুষার সুযােগ কেড়ে নেওয়া হয় । ভারতীয় স্বাধীনতা । সংগ্রামের ইতিহাসে এই মর্মান্তিক ঘটনা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত ।

Digital বোর্ড: বিষয়বস্তু ✦ show

প্রতিক্রিয়া

 1. বিশ্বকবির প্রতিক্রিয়া : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর । প্রতিবাদস্বরূপ নাইট উপাধি বর্জন করেন এবং এই বর্বরতার প্রতিবাদে । | লেখেন— “ পাঞ্জাবের দুঃখের তাপ আমার বুকের পাঁজর পুড়িয়ে । দিলে । ” রবীন্দ্রনাথ আরাে লেখেন— “ এমন একটা সময় এসেছে যখন । সম্মানসূচক চিহ্নগুলি আমাদের লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে …। ”  2. চার্চিলের প্রতিক্রিয়া : ভাবী ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলও এই পাশবিক হত্যাকাণ্ডের নিন্দা করে বলেন , জালিয়ানওয়ালাবাগের মতাে মর্মান্তিক ঘটনা ব্রিটিশ সাম্রাজ্যে আর কখনও ঘটেছে বলে আমার মনে হয় না ।  3. রাষ্ট্রগুরুর প্রতিক্রিয়া : রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তীব্র সমালােচনা করে বলেন— “ জালিয়ানওয়ালাবাগ সমগ্র ভারতে এক মহাযুদ্ধের আগুন প্রজ্জ্বলিত করে । ” 4. গান্ধিজির প্রতিক্রিয়া : শান্তির পূজারি গান্ধিজিও এই ঘটনায় ক্ষুদ্ধ হয়ে ইয়ং ইন্ডিয়া ’ পত্রিকায় লেখেন— “ এই শয়তান সরকারের সংশােধন অসম্ভব , একে ধ্বংস করতেই হবে ” ( This satanic Government cannot be mended , it must be ended )

 মন্তব্য : ভারতবাসীর কাছে এই সত্য স্পষ্ট হয়ে ওঠে যে , আপসের মাধ্যমে ব্রিটিশ সরকারের কাছ থেকে কোনাে অধিকার আদায় করা যাবে না । জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ফলে সরকারের ওপর থেকে নরমপন্থীদের আস্থা সম্পূর্ণ হারিয়ে যায় ।

লেখক পরিচিতি

আফতাব রহমান — KaliKolom.com এর প্রতিষ্ঠাতা

আফতাব রহমান

Aftab Rahaman

প্রতিষ্ঠাতা ও প্রধান লেখক, KaliKolom.com

আফতাব রহমান KaliKolom.com-এর প্রতিষ্ঠাতা এবং গত ১০ বছরেরও বেশি সময় ধরে কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে কাজ করছেন। তাঁর লেখার মূল দর্শন হলো — জটিল বিষয়কে সহজ, স্পষ্ট ও পরীক্ষামুখী ভাষায় উপস্থাপন করা, যাতে শিক্ষার্থীরা দ্রুত শিখতে পারে এবং দীর্ঘদিন মনে রাখতে পারে।

কারেন্ট অ্যাফেয়ার্স ইতিহাস চাকরির প্রস্তুতি জেনারেল নলেজ
লেখকের সাথে যুক্ত থাকুন
Join Telegram