WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Buy me a coffee
❤️ অসংখ্য ধন্যবাদ!
পেমেন্টের স্ক্রিনশট আমাদের টেলিগ্রামে পাঠান। আপনার নাম 'Top Supporters' লিস্টে সম্মানের সাথে যুক্ত করা হবে!
  টেলিগ্রামে পাঠান
This is an archived article last updated on Jul 03, 2021. The information may be outdated.

ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার বিবরণ দাও।

ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা

>> সূচনা : ভারতে রাজনৈতিক সংগঠন গড়ে তােলার যে প্রয়াস শুরু হয়েছিল , তার চরম পরিণতি হল ভারতীয় জাতীয় কংগ্রেসেরপ্রতিষ্ঠা । ১৮৮৫ খ্রিস্টাব্দের ২৮ ডিসেম্বর বােম্বাইয়ের গােকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ ভবনে কংগ্রেসের আনুষ্ঠানিক উদবােধন হয় । ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ৭২ জন প্রতিনিধি জাতীয় কংগ্রেসের প্রথম সম্মেলনে মিলিত হন । এই সম্মেলনে সভাপতিত করেন প্রখ্যাত ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ।

অ্যালান অক্টাভিয়ান হিউম

প্রতিষ্ঠা সম্পর্কিত বিভিন্ন মত : জাতীয় কংগ্রেসের প্রকৃত  প্রতিষ্ঠাতা কে ছিলেন , তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক আছে । (1) পট্টভি সীতারামাইয়ার মতে , “ কে প্রথম সর্বভারতীয়” কংগ্রেস । প্রতিষ্ঠার পরিকল্পনা নেন , তা রহস্যাবৃত । (2) চরমপন্থী নেতা লালা লাজপত রায় ‘ Young India ‘ পত্রিকায় লিখেছেন , “ কংগ্রেস ছিল ডাফরিনের মস্তিষ্কপ্রসূত ভাবনা ” ( Congress was a product of Dufferin’s brain . ) । (3) আবার অ্যানি বেসান্ত দাবি করেছেন , “ ১৮৮৪ – তে মাদ্রাজে অনুষ্ঠিত থিয়ােজফিস্ট সম্মেলনেই এই জাতীয় প্রতিষ্ঠান গঠনের চিন্তা করা হয়েছিল । ”

* 2. প্রতিষ্ঠায় বিভিন্ন ব্যক্তির ভূমিকা : (1) হিউমের ভূমিকা : পটুভি সীতারামাইয়া , হিউমের জীবনীকার উইলিয়াম ওয়েডারবার্ন , মার্কসবাদী লেখক রজনী পামদত্ত প্রমুখ জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রাথমিক কৃতিত্ব দিয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিলিয়ান অ্যালান অক্টাভিয়ান হিউম – কে । তাঁদের মতে হিউম ভারতবাসীর প্রতি দরদি ও সহানুভূতিশীল ছিলেন । ১৮৮৩ খ্রিস্টাব্দের ১ মার্চ হিউম কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের উদ্দেশে একটি খােলা চিঠি প্রকাশ করেন । এই চিঠিতে তিনি যুবসমাজকে দেশের কল্যাণ ও উন্নয়নের কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান । ১৮৮৫ খ্রিস্টাব্দে হিউম বড়োেলাট লর্ড ডাফরিনের সঙ্গে দেখা করে একটি সর্বভারতীয় প্রতিষ্ঠান গড়ে তােলার প্রস্তাব দেন । ড . নিমাইসাধন বসুও মন্তব্য করেছেন , “ জাতীয় কংগ্রেসের সংগঠনের কৃতিত্ব হিউমের পাওয়া উচিত ” ( The credit of organising the Indian National Congress belongs to A. 0. Hume ) । (2) সুরেন্দ্রনাথের ভূমিকা : রাজনৈতিক সংগঠন স্থাপন দ্বারা ভারতীয়দের অধিকার প্রতিষ্ঠার কাজে সুরেন্দ্রনাথের ভূমিকা অস্বীকার করা যায় না । তিনি ভারতসভা গঠন করে সারা ভারতব্যাপী ব্রিটিশ – বিরােধী জনমত গড়ে তােলেন । জাতীয় সম্মেলন আহ্বান করে ভারতীয়দের একই সংস্থার পতাকাতলে সমবেতকরতে প্রয়াসী হন । অমলেশ ত্রিপাঠীর মতে , “ জাতীয় সম্মেলন ছিল জাতীয় কংগ্রেসের মহড়াবিশেষ । ” (3) লর্ড ডাফরিনের ভূমিকা : উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলেন যে , এটি অনেকের কাছেই একটি সংবাদ হবে যে , জাতীয় কংগ্রেসের মূল প্রতিষ্ঠাতা ছিলেন লর্ড ডাফরিন । কেমব্রিজের ইতিহাসবিদ অনিল শীল অবশ্য সমালােচনা করে বলেছেন , জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় ডাফরিনের ভূমিকা অতিকথন । লালা লাজপত রায় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় ডাফরিনের অবদান স্বীকার করে নিয়ে বলেছেন , ডাফরিনের মস্তিষ্ক থেকেই কংগ্রেসের জন্ম । 

 3. প্রতিষ্ঠার উপাদান : (1) মূল উপাদান — সেটি ভাল তত্ত্ব : ইতিহাসবিদ রজনী পামদত্ত প্রমুখের মতে , ব্রিটিশ শাসনের পক্ষে ‘ সেফটি ভালব ’ বা ‘ নিরাপদ নিয়ামকের কাজ করার জন্যই কংগ্রেস গঠিত হয়েছিল । হিউমের প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর ক্রমবর্ধমান অসন্তোষজনিত বিক্ষোভের কবল থেকে ইংরেজ শাসনকে রক্ষা করা । কারণ তিনি মনে করেছিলেন যে , দেশের নিম্নশ্রেণির লােকেরা ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে যে – কোনাে সময়ে বিদ্রোহ করতে পারে । তাই তিনি চেয়েছিলেন একটি রাজনৈতিক প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে দেশের প্রগতিশীল অংশকে এই বিদ্রোহথেকে বিচ্ছিন্ন করে রাখতে । ব্রিটিশের স্বার্থেই হিউম সেফটি ভাল বা ধ্বংসাত্মক শক্তির প্রতিরােধক হিসেবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় সচেষ্ট হন । তাই বলা যায় , সেটি ভাস্ক তত্ত্বই ছিল জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার মূল উপাদান । (2) অন্যান্য উপাদান : ( i ) উনিশ শতকের জাগরণ : উনিশ শতকে ভারতে জাতীয়তাবাদের উন্মেষের সূত্রে ধর্ম ও সংস্কৃতিতে যে নবজাগরণ দেখা যায় তা ভারতবাসীর রাজনৈতিক চেতনা বাড়ায় । ( ii) পাশ্চাত্য শিক্ষার প্রভাব : পাশ্চাত্য শিক্ষার প্রভাবে প্রভাবিত হয়ে মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায় ভারতের মুক্তিসংগ্রামের জন্য সচেষ্ট হয়ে ওঠে । ( iii ) ব্রিটিশের শশাষণ : ব্রিটিশের শােষণে ক্রমাগত শােষিত হয়ে শিক্ষিত ভারতবাসী অনুভব করে যে , এই শােষণের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এবং নিজেদের অধিকার ও দাবিগুলিকে আদায় করার জন্য এক রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তােলা প্রয়ােজন ।

 মূল্যায়ন: প্রকৃত অর্থে উনিশ শতকের শেষার্ধে ভারতের রাজনৈতিক জাগরণের চূড়ান্ত ফলশ্রুতি ছিল জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা । ড . তারাচাঁদের মতে , “ কংগ্রেস ছিল দেশবাসীর আশা আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ” ( Congress was the expression of the hope and aspirations of the people.) । 

লেখক পরিচিতি

আফতাব রহমান — KaliKolom.com এর প্রতিষ্ঠাতা

আফতাব রহমান

Aftab Rahaman

প্রতিষ্ঠাতা ও প্রধান লেখক, KaliKolom.com

আফতাব রহমান KaliKolom.com-এর প্রতিষ্ঠাতা এবং গত ১০ বছরেরও বেশি সময় ধরে কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে কাজ করছেন। তাঁর লেখার মূল দর্শন হলো — জটিল বিষয়কে সহজ, স্পষ্ট ও পরীক্ষামুখী ভাষায় উপস্থাপন করা, যাতে শিক্ষার্থীরা দ্রুত শিখতে পারে এবং দীর্ঘদিন মনে রাখতে পারে।

কারেন্ট অ্যাফেয়ার্স ইতিহাস চাকরির প্রস্তুতি জেনারেল নলেজ
লেখকের সাথে যুক্ত থাকুন
Join Telegram