WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভূগোল mcq প্রশ্ন উত্তর pdf| Geography Previous Year Questions in Bengali | Practice Set – 1

আজকের পোস্টে ভূগোল বিষয়ক গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর শেয়ার করলাম। WB Gram Panchayat, WBCS, WBP, Railway সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিগত বছরে যে ধরনের ভূগোলের প্রশ্ন এসেছিল — সেগুলো আজ বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করা হলো। প্রত্যেকটি প্রশ্নই Previous Year Question (PYQ)


ভূগোল MCQ প্রশ্ন উত্তর


📘 বিভাগ ১: ভারতের পর্বত, উপত্যাকা ও নদী


০১| পীর পাঞ্জাল এবং ধৌলাধরের মধ্যে কোন উপত্যাকাটি অবস্থিত?

A. বড়ভাঙ্গাল B. কাংড়া C. স্পৃতি D. দেরাদুন

উত্তর: A. বড়ভাঙ্গাল।

ব্যাখ্যা: বড়ভাঙ্গাল উপত্যাকা পীর পাঞ্জাল এবং ধৌলাধর পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত। এটি হিমাচল প্রদেশের কাংড়া জেলার উত্তর প্রান্তে অবস্থিত।


০২| ভারত তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থানের নাম কি?

A. বক্সডোয়ারস B. মহসিনরাম C. করমন্ডল উপকূল D. কোনটিই নয়

উত্তর: B. মহসিনরাম (মৌসিনরাম)।

ব্যাখ্যা: মেঘালয়ের মৌসিনরামে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। মেঘালয় রাজ্যটি ভারতের আদ্রতম রাজ্য নামে পরিচিত।


০৩| লুনি নদী সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক?

A. এটি খাম্বাত উপসাগরে পতিত হয়েছে B. এটি কচ্ছ উপসাগরে পতিত হয়েছে C. এটি পাকিস্তানের উপর প্রবাহিত হয়ে সিন্ধুর উপনদীর সঙ্গে মিশেছে D. এটি কচ্ছের রণের জলাভূমিতে পতিত হয়েছে

উত্তর: D. এটি কচ্ছের রণের জলাভূমিতে পতিত হয়েছে।

ব্যাখ্যা: লুনি নদী ভারতের একটি অন্তর্বাহিনী নদী। এর উৎপত্তি আরাবলী পর্বত থেকে। এটি গুজরাটের কচ্ছের রণে মিশেছে।


০৪| শিলাই এবং দারকেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম কি?

A. শিলাবতী B. রূপনারায়ণ C. হলদি D. মৈরাক্ষী

উত্তর: B. রূপনারায়ণ।

ব্যাখ্যা: শিলাই এবং দারকেশ্বর নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত। মনে রাখো — অলকানন্দা ও ভাগীরতী নদীর মিলিত প্রবাহের নাম গঙ্গা।


০৫| গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপ অঞ্চলের মধ্যবর্তী হ্রদের নাম কি?

A. কোলেরু হ্রদ B. পুলিকট হ্রদ C. চিলকা হ্রদ D. লোকটাক হ্রদ

উত্তর: A. কোলেরু হ্রদ।

ব্যাখ্যা: কোলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত এবং গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝখানে পড়েছে।

মনে রাখো —

  • চিলকা হ্রদ: উড়িশায় অবস্থিত
  • পুলিকট হ্রদ: অন্ধ্রপ্রদেশে অবস্থিত
  • লোকটাক হ্রদ: মণিপুরে অবস্থিত, উত্তরপূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ

০৬| বদ্রীনাথ শহর কোন নদীর তীরে অবস্থিত?

A. অলকানন্দা B. মন্দাকিনী C. যমুনা D. গঙ্গা

উত্তর: A. অলকানন্দা।

ব্যাখ্যা: বদ্রীনাথ শহর উত্তরাখন্ড রাজ্যে অলকানন্দা নদীর তীরে অবস্থিত।


০৭| গোদাবরী নদীর তীরে কোন শহরটি অবস্থিত?

A. রাজামন্দ্রী B. কোয়েমবাটুর C. ব্যাঙ্গালুরু D. মাদুরাই

উত্তর: A. রাজামন্দ্রী।

ব্যাখ্যা: রাজামন্দ্রী শহর গোদাবরী নদীর তীরে অবস্থিত।

মনে রাখো —

  • কোয়েমবাটুর: দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত
  • মাদুরাই: দক্ষিণ ভারতের কাশি বা উৎসবের শহর নামে পরিচিত

০৮| বিজয়ওয়াড়া শহর কোন নদীর তীরে অবস্থিত?

A. কৃষ্ণা B. গোদাবরী C. পেন্নার D. মহানদী

উত্তর: A. কৃষ্ণা।

ব্যাখ্যা: বিজয়ওয়াড়া শহর কৃষ্ণা নদীর তীরে অবস্থিত।


📙 বিভাগ ২: ভারতের বাঁধ, জাতীয় উদ্যান ও জলপ্রপাত


০৯| মার্লিন ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?

A. মণিপুর B. মেঘালয় C. মিজোরাম D. নাগাল্যান্ড

উত্তর: C. মিজোরাম।

ব্যাখ্যা: মার্লিন ন্যাশনাল পার্ক মিজোরামে অবস্থিত।


১০| মোল্লাপেরিয়ার বাঁধ নিয়ে কোন দুটি রাজ্যের মধ্যে বিতর্ক আছে?

A. মহারাষ্ট্র ও গুজরাট B. তামিলনাড়ু ও কেরালা C. উড়িশা ও অন্ধ্রপ্রদেশ D. গুজরাট ও রাজস্থান

উত্তর: B. তামিলনাড়ু ও কেরালা।

ব্যাখ্যা: মোল্লাপেরিয়ার বাঁধ নিয়ে তামিলনাড়ু ও কেরালার মধ্যে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে।


১১| ভারতের উচ্চতম বাঁধ কোনটি এবং এটি কোন নদীর উপর অবস্থিত?

উত্তর: তেহরি বাঁধ। এটি উত্তরাখন্ডে ভাগীরতী নদীর উপর অবস্থিত।

মনে রাখো —

  • ভারতের দীর্ঘতম বাঁধ: হিরাকুদ বাঁধ — মহানদী নদীর উপর, উড়িশায়
  • ভারতের উচ্চতম বাঁধ: তেহরি বাঁধ — ভাগীরতী নদীর উপর, উত্তরাখন্ডে
  • সর্বোচ্চ গ্র্যাভিটি বাঁধ: ভাকরা নাঙ্গাল বাঁধ — শতদ্রু নদীর উপর

১২| “ক্লাউড অফ মিস্ট” নামে পরিচিত কোন জলপ্রপাত?

A. চিত্রকূট জলপ্রপাত B. ধোয়াধার জলপ্রপাত C. দশম জলপ্রপাত D. চাচাই জলপ্রপাত

উত্তর: B. ধোয়াধার জলপ্রপাত।

ব্যাখ্যা: ধোয়াধার জলপ্রপাত মধ্যপ্রদেশে নর্মদা নদীর উপরে অবস্থিত। এটি “ক্লাউড অফ মিস্ট” নামে পরিচিত।

মনে রাখো —

  • ভারতের উচ্চতম জলপ্রপাত: কুঞ্চিকল জলপ্রপাত — কর্নাটকের বারাহী নদীতে
  • চিত্রকূট: ভারতের নায়াগ্রা নামে পরিচিত
  • নর্মদা নদীর অন্যান্য জলপ্রপাত: সহস্রধারা, কপিলধারা, দুগ্ধধারা

১৩| দুর্গাপুর শিল্প অঞ্চল কিসের উপর নির্ভর করে গড়ে উঠেছে?

A. খনিজ তেল B. কয়লা C. আণবিক শক্তি D. প্রাকৃতিক গ্যাস

উত্তর: B. কয়লা।

ব্যাখ্যা: দুর্গাপুরকে “ভারতের রুড” বলা হয়। এটি পশ্চিম বর্ধমানে অবস্থিত এবং কয়লার উপর নির্ভর করে গড়ে উঠেছে।


📗 বিভাগ ৩: ভারতের রাজ্য, সীমানা ও প্রতিবেশী দেশ


১৪| নিম্নের কোন রাজ্যটির ভুটানের সঙ্গে কোন সীমানা নেই?

A. সিকিম B. মেঘালয় C. পশ্চিমবঙ্গ D. আসাম

উত্তর: B. মেঘালয়।

ব্যাখ্যা: ভারতের চারটি রাজ্যের সীমানা ভুটানের সঙ্গে আছে — সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম ও অরুণাচল প্রদেশ। মেঘালয়ের সঙ্গে ভুটানের কোনো সীমানা নেই।

মনে রাখো —

  • ভুটান একটি ল্যান্ডলকড দেশ
  • ভুটানকে “বজ্রপাতের দেশ”ও বলা হয়
  • ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ: মালদ্বীপ, তারপর ভুটান

১৫| কত সালে পাঞ্জাব ভেঙে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের সৃষ্টি হয়?

উত্তর: ১৯৬৬ সালে।

ব্যাখ্যা: ১৯৬৬ সালে পাঞ্জাব ভেঙে পাঞ্জাব, হরিয়ানা এবং চন্ডিগড় (কেন্দ্রশাসিত অঞ্চল) তৈরি হয়।

মনে রাখো —

  • ১৯৫৬ সালে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন হয় (State Reorganisation Act 1956) — তখন ১৪টি রাজ্য ও ৬টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল
  • ১৯৬০ সালে: বোম্বাই ভেঙে মহারাষ্ট্র ও গুজরাট তৈরি হয়
  • ২০০০ সালে একসঙ্গে তিনটি নতুন রাজ্য তৈরি হয়: উত্তরাখন্ড (উত্তরপ্রদেশ থেকে), ঝাড়খন্ড (বিহার থেকে), ছত্তিসগড় (মধ্যপ্রদেশ থেকে)

১৬| ছত্তিসগড় রাজ্যটি পূর্বে কোন রাজ্যের অংশ ছিল?

A. মধ্যপ্রদেশ B. উড়িশা C. উত্তরপ্রদেশ D. বিহার

উত্তর: A. মধ্যপ্রদেশ।

ব্যাখ্যা: ২০০০ সালের ১ নভেম্বর ছত্তিসগড় রাজ্যটি মধ্যপ্রদেশ থেকে ভেঙে তৈরি হয়।


১৭| ভারত পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত?

A. উত্তরপূর্ব B. উত্তর পশ্চিম C. দক্ষিণ পূর্ব D. দক্ষিণ পশ্চিম

উত্তর: A. উত্তরপূর্ব গোলার্ধে।

ব্যাখ্যা: কর্কট ক্রান্তি রেখা (২৩.৫° উত্তর) ভারতের আটটি রাজ্যের উপর দিয়ে গেছে। ভারতের প্রমাণ মধ্যরেখা ৮২.৫° পূর্ব (এলাহাবাদের উপর দিয়ে গেছে)। তাই ভারত উত্তরপূর্ব গোলার্ধে অবস্থিত।


📕 বিভাগ ৪: ভারতের আবহাওয়া ও জলবায়ু


১৮| নিম্নের কোন স্থানে বছরে দুবার বৃষ্টিপাত হয়?

A. করমন্ডল উপকূল B. পশ্চিমঘাট পর্বত C. অরুণাচল প্রদেশ D. সবকটি

উত্তর: A. করমন্ডল উপকূল।

ব্যাখ্যা: মৌসুমী বায়ু আসার সময় একবার এবং ফেরার সময় একবার — এই দুইবার বৃষ্টিপাত হয় করমন্ডল উপকূলে।


১৯| কোন ঝড় উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয় বলে নরওয়েস্টার নামে পরিচিত?

A. কালবৈশাখী B. লু C. আশ্বিনের ঝড় D. পশ্চিমী ঝঞ্ঝা

উত্তর: A. কালবৈশাখী।

ব্যাখ্যা: কালবৈশাখী ঝড় উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয় বলে এটিকে নরওয়েস্টার বলা হয়। আসামে এই ঝড়কে “বরদৈচিলা” বলা হয়।

মনে রাখো —

  • কালবৈশাখী: সাধারণত এপ্রিল-মে মাসে হয় (বৈশাখ মাস)
  • লু ঝড়: গ্রীষ্মকালে শুষ্ক ঝড়, রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশে দেখা যায়
  • পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance): শীতকালে উত্তর-পশ্চিম ভারতে (পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান)
  • আশ্বিনের ঝড়: মৌসুমী প্রত্যাবর্তনের সময় দেখা যায়

২০| চার ঘটিকার বৃষ্টি (Four O’Clock Rain) কোন স্থানে দেখতে পাওয়া যায়?

উত্তর: আমাজন ও কঙ্গো অববাহিকায়।

ব্যাখ্যা: প্রতিদিন বিকাল চারটা নাগাত এখানে বৃষ্টি হয়। এটিকে “পরলৌকিক বৃষ্টি” বা “Four O’Clock Rain” বলা হয়।


📔 বিভাগ ৫: ভারতের হ্রদ, দ্বীপ ও প্রণালী


২১| কোন প্রণালী নিকোবর এবং লিটিল আন্দামানকে পৃথক করেছে?

উত্তর: ১০ ডিগ্রি চ্যানেল।

মনে রাখো —

  • ৯ ডিগ্রি চ্যানেল: লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপের মধ্যে
  • ৮ ডিগ্রি চ্যানেল: মালদ্বীপ ও মিনিকয় দ্বীপপুঞ্জের মধ্যে
  • ১০ ডিগ্রি চ্যানেল: নিকোবর ও লিটিল আন্দামানের মধ্যে

২২| উল্কাপাতের ফলে সৃষ্ট হ্রদ কোনটি?

A. রাজস্থানের সম্বর হ্রদ B. জম্মু-কাশ্মীরের উলার হ্রদ C. মণিপুরের লোকটাক হ্রদ D. মহারাষ্ট্রের লোনার হ্রদ

উত্তর: D. মহারাষ্ট্রের লোনার হ্রদ।

ব্যাখ্যা: লোনার হ্রদ উল্কাপাতের ফলে সৃষ্ট।

মনে রাখো —

  • সম্বর হ্রদ: ভারতের সবথেকে লবণাক্ত হ্রদ (রাজস্থান)
  • উলার হ্রদ: ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ (জম্মু-কাশ্মীর)
  • লোকটাক হ্রদ: উত্তরপূর্ব ভারতের বৃহত্তম হ্রদ, ভাসমান হ্রদ নামেও পরিচিত (মণিপুর)

📒 বিভাগ ৬: বিশ্ব ভূগোল ও মহাকাশ


২৩| প্যাট ভূমিরূপ বলতে কি বোঝায়?

A. ধাপযুক্ত মালভূমি B. ল্যাটারাইট ভূমির উচ্চ অংশ C. চারটি মাথা বিশিষ্ট পাহাড় D. বিচ্ছিন্ন পাহাড়যুক্ত মালভূমি

উত্তর: C. চারটি মাথা বিশিষ্ট পাহাড়।

ব্যাখ্যা: “প্যাট” শব্দের অর্থ চারটি মাথা বিশিষ্ট পাহাড়। এই বিশেষ ভূমিরূপকে প্যাট ভূমিরূপ বলা হয়।


২৪| কোন অঞ্চলটিকে “মরুস্থলী” বলা হয়?

A. দেকান মালভূমি B. থর মরুভূমি C. মেঘালয় মালভূমি D. কর্ণাটক মালভূমি

উত্তর: B. থর মরুভূমি।

ব্যাখ্যা: থর মরুভূমিকে “মরুস্থলী” বলা হয়।


২৫| পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়?

A. দক্ষিণ আমেরিকা B. উত্তর আমেরিকা C. আফ্রিকা D. অস্ট্রেলিয়া

উত্তর: A. দক্ষিণ আমেরিকা।

ব্যাখ্যা: পম্পাস তৃণভূমি দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়।

মনে রাখো —

  • আফ্রিকায় তৃণভূমি: সাভানা
  • উত্তর আমেরিকায় তৃণভূমি: প্রেইরি
  • দক্ষিণ আমেরিকায় তৃণভূমি: পম্পাস

২৬| নিম্নলিখিত কোনটি বামন গ্রহ নয়?

উত্তর: নেপচুন।

ব্যাখ্যা: ২০০৬ সালে প্লুটোকে বামন গ্রহ তালিকাভুক্ত করা হয়। বামন গ্রহের উদাহরণ: প্লুটো, ইরিস, সেরেস। নেপচুন একটি স্বাভাবিক গ্রহ।


২৭| সৌরজগত কে আবিষ্কার করেন?

A. কোপারনিকাস B. আর্যভট্ট C. গ্যালিলিও D. কেপলার

উত্তর: A. কোপারনিকাস।

ব্যাখ্যা: সৌরজগত আবিষ্কার করেন কোপারনিকাস।


২৮| ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত?

উত্তর: ৭৪.০৪ শতাংশ।

মনে রাখো —

  • ২০১১ সালে ভারতের সাক্ষরতার হার: ৭৪.০৪%
  • ২০১১ সালে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার: ৭৭.০৮%

গুরুত্বপূর্ণ তথ্য — এক নজরে

সর্বাধিক বৃষ্টিপাতের স্থান: মৌসিনরাম, মেঘালয়

বছরে দুবার বৃষ্টিপাত: করমন্ডল উপকূল

নরওয়েস্টার: কালবৈশাখী ঝড়ের অন্য নাম

ভারতের দীর্ঘতম বাঁধ: হিরাকুদ বাঁধ (মহানদী, উড়িশা)

ভারতের উচ্চতম বাঁধ: তেহরি বাঁধ (ভাগীরতী, উত্তরাখন্ড)

ভারতের উচ্চতম জলপ্রপাত: কুঞ্চিকল (কর্নাটক)

ক্লাউড অফ মিস্ট: ধোয়াধার জলপ্রপাত (নর্মদা, মধ্যপ্রদেশ)

ভারতের রুড: দুর্গাপুর (পশ্চিম বর্ধমান)

লোকটাক হ্রদ: উত্তরপূর্ব ভারতের বৃহত্তম হ্রদ (মণিপুর)

লোনার হ্রদ: উল্কাপাতে সৃষ্ট (মহারাষ্ট্র)

উলার হ্রদ: ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ (জম্মু-কাশ্মীর)

সম্বর হ্রদ: ভারতের সবচেয়ে লবণাক্ত হ্রদ (রাজস্থান)

ভুটানের সঙ্গে সীমানা: সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ

১০ ডিগ্রি চ্যানেল: নিকোবর ও লিটিল আন্দামানের মধ্যে

পম্পাস তৃণভূমি: দক্ষিণ আমেরিকা

সৌরজগত আবিষ্কারক: কোপারনিকাস

বামন গ্রহ: প্লুটো, ইরিস, সেরেস


আরও পড়ো

📌 সম্পর্কিত আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করো:

👉 গ্রাম পঞ্চায়েত ও WBCS পরীক্ষার বিজ্ঞান MCQ | Science Previous Year Questions in Bengali | Science Practice Set – 1


📌 আরও Geography MCQ Question Answer পেতে আমাদের পেজটি ফলো করো এবং পোস্টটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো।

Aftab Rahaman

About the Author

AFTAB RAHAMAN

Aftab Rahaman is the founder of KaliKolom.com and a content creator with 10+ years of experience in current affairs, history, and competitive exam preparation. He specializes in creating easy-to-understand, exam-focused educational content that helps students learn faster and retain better. His mission is to simplify complex topics and make learning more engaging, practical, and result-oriented for aspirants.

Leave a Comment