WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Subscribe
❤️ ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য!
আমাদের নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না!
চ্যানেল দেখুন

অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক (7 September 2026) | Annapurna Yojana Status Check & Payment Update

Annapurna Yojana Status Check & Payment Update

অন্নপূর্ণা স্ট্যাটাস চেক | অন্নপূর্ণা স্ট্যাটাস চেক করব কিভাবে Annapurna Yojana Status Check Online

এক নজরে সর্বশেষ আপডেট

বিষয়বিবরণ
সিটিজেন স্ট্যাটাস চেক✅ চালু আছে — socialregistry.wb.gov.in/citizen
Next payment Date 17 September 2026
বিতরণ চলবে17ই সেপ্টেম্বর দুপুর 03-00 PM থেকে
পরিমাণপ্রতি মাসে ₹৩,০০০
মাধ্যমDBT (আধার-লিংকড ব্যাংক অ্যাকাউন্ট)
অভিযোগ/আপিল পোর্টাল চালু

⚠️ গুরুত্বপূর্ণ: সেপ্টেম্বরে মাসের অন্নপূর্ণা যোজনার টাকা যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে 17ই সেপ্টেম্বর দুপুর 03-00 PM থেকে ক্রেডিট হওয়া শুরু হবে।


অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক করার পদ্ধতি (আপডেটেড)

পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল Social Registry Portal-এ এখন “Applicant Login” অপশন সরাসরি সচল আছে। নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  1. ব্রাউজারে ঠিকানাটি নিজে হাতে টাইপ করুন — socialregistry.wb.gov.in/citizen। ফরওয়ার্ড করা লিংকে ক্লিক না করাই ভালো, কারণ এই স্কিম নিয়ে ভুয়া ওয়েবসাইট সক্রিয় আছে। শুধু .gov.in ডোমেইনই ব্যবহার করুন।
  2. পেজ খুললে “Select Your District” থেকে নিজের জেলা বেছে নিন — এটা বাধ্যতামূলক।
  3. “Registered Mobile Number” ঘরে আবেদনের সময় দেওয়া ১০ সংখ্যার নম্বরটি বসান।
  4. “Request OTP”-তে ক্লিক করুন। ৬ সংখ্যার OTP এলে সেটি বসিয়ে সাবমিট করুন।
  5. লগইন হয়ে গেলে ড্যাশবোর্ডে আপনার নাম, রেজিস্ট্রেশন নম্বর ও আবেদনের বর্তমান স্ট্যাটাস দেখতে পাবেন।

টিপস: OTP ৯০ সেকেন্ডের মধ্যে না এলে বারবার রিকোয়েস্ট করবেন না — এতে সেশন সাময়িক লক হয়ে যেতে পারে। কিছুক্ষণ অপেক্ষা করে আবার চেষ্টা করুন।


আপনার স্ট্যাটাসে কী লেখা আছে, তার মানে কী?

স্ট্যাটাস চেক করার পর অনেকের স্ক্রিনে ভিন্ন ভিন্ন লেখা আসছে। নিচে প্রতিটির অর্থ ও করণীয় দেওয়া হলো:

🟢 Approved

আবেদন সম্পূর্ণ অনুমোদিত। টাকা পাঠানো হয়েছে বা পাঠানোর প্রক্রিয়া চলছে। ঠিক কত সময়ে অ্যাকাউন্টে ঢুকবে তা সরকারিভাবে নির্দিষ্ট করা নেই, তবে অনুমোদিত মানেই আপনার নাম তালিকায় নিশ্চিত।

🟡 Under Process

আবেদন বাতিল হয়নি, এখনও যাচাইয়ের পর্যায়ে আছে। এখনই কিছু করার দরকার নেই — কয়েকদিন পরপর স্ট্যাটাস চেক করুন।

🟠 For Further Verification (ASDD)

ASDD মানে Absent, Shifted, Dead, Duplicate। ভোটার তালিকা যাচাইয়ের (SIR 2026) সময় এই এন্ট্রিগুলো নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল — আবেদনকারী হয়তো ওই ঠিকানায় থাকেন না, স্থানান্তরিত হয়েছেন, বা ডুপ্লিকেট রেকর্ড মিলেছে।

এই স্ট্যাটাস মানে আবেদন সরাসরি বাতিল হয়নি — এটি দ্বিতীয়বার ফিল্ড ভেরিফিকেশনে পাঠানো হয়েছে, পঞ্চায়েত/ব্লক অফিসের কর্মীরা তথ্য পুনরায় মিলিয়ে দেখবেন। করণীয়: এখনই ক্লেইম না করে কয়েকদিন অপেক্ষা করুন। পরবর্তীতে সত্যিই বাতিল হলে তখন প্রমাণপত্র সহ আপত্তি জানান।

🔴 Bank Validation Failure

সাধারণ কারণ তিনটি —

  • আধার কার্ড ও ব্যাংক পাসবুকে নামের বানানে অমিল
  • ব্যাংক অ্যাকাউন্টে আধার-DBT/NPCI লিংক সক্রিয় না থাকা
  • ব্যাংক সার্ভারের সাময়িক সমস্যা

করণীয়: নিজের ব্যাংক শাখায় গিয়ে DBT লিংক সক্রিয় আছে কিনা এবং নামের বানান মিলছে কিনা যাচাই করুন। এটি ঠিক হয়ে গেলে পরবর্তী রি-ভেরিফিকেশন সাইকেলে আটকে থাকা টাকা ছাড়া হবে।

⚫ Rejected

দুটি ক্ষেত্রে কোনো আপিলের সুযোগ নেই — পরিবারে কেউ স্থায়ী সরকারি চাকরিজীবী/পেনশনভোগী থাকলে, অথবা পরিবারের কেউ আয়কর দিলে। তবে ASDD বা নথির ভুলের কারণে রিজেক্ট হলে, সঠিক প্রমাণসহ পুনরায় আবেদন বা আপত্তি জানানো যাবে — এর শেষ তারিখ ২৫ আগস্ট ২০২৬


কারা ১৭ আগস্টে টাকা পাচ্ছেন, কারা পাচ্ছেন না

সরকারি সূত্র অনুযায়ী প্রকল্পে মোট প্রায় ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে।

  • যাঁরা ১০ জুলাই ২০২৬-এর মধ্যে আবেদন করেছিলেন এবং যাঁদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেছে, তাঁদের মধ্যে যোগ্যদের টাকা ১৭ আগস্ট থেকে ছাড়া শুরু হয়েছে।
  • যাঁরা ১০ জুলাইয়ের পরে আবেদন করেছেন, তাঁদের ভেরিফিকেশন এখনও শেষ হয়নি — তাই এই ধাপে তাঁদের অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। তাঁদের টাকা পরবর্তী ধাপে ছাড়া হবে।

যোগ্যতার শর্তে কী কী শিথিলতা আনা হয়েছে

  • জমির পরিমাণ (৫০ শতক): আগে গ্রাম, পৌরসভা ও কর্পোরেশন — সব এলাকাতেই প্রযোজ্য ছিল। এখন এই শর্ত শুধুমাত্র কর্পোরেশন এলাকায় (যেমন কলকাতা, হাওড়া) প্রযোজ্য। গ্রামীণ ও পৌরসভা এলাকায় এই কারণে আবেদন বাতিল হবে না।
  • ঘরের সংখ্যা (৩টির বেশি রুম): এই শর্তও এখন মূলত কর্পোরেশন ও বড় শহর এলাকায় প্রযোজ্য। গ্রামীণ বা ছোট পুরসভা এলাকায় এই কারণে আবেদন বাতিল হবে না।
  • ব্যাংক অ্যাকাউন্টের ভুল তথ্য: অনেকের ক্ষেত্রে সংশোধন করে দেওয়া হয়েছে।

অন্নপূর্ণা যোজনার সম্পূর্ণ যোগ্যতা তালিকা (আপডেটেড)

শর্তবিবরণ
বয়স২৫ থেকে ৬০ বছরের মধ্যে
লিঙ্গশুধুমাত্র মহিলা আবেদনকারী যোগ্য
পরিবারের একাধিক সদস্যএকাধিক যোগ্য মহিলা থাকলে সবাই আলাদাভাবে পাবেন
DBT লিংকআধার-DBT লিংক বাধ্যতামূলক, না থাকলে যোগ্য হয়েও টাকা ঢুকবে না
আয়করআয়কর দাতা হলে আবেদন বাতিল
সরকারি চাকরি (নিজে)সরকারি চাকরিরত মহিলারা অযোগ্য
স্বামীর চাকরিস্বামী স্থায়ী সরকারি চাকুরে হলে অযোগ্য; অস্থায়ী/কন্ট্রাকচুয়াল হলে যোগ্য
মাসিক আয়₹১০,০০০-এর বেশি হলে অযোগ্য
বিধবা ভাতাএকসাথে পাওয়া যাবে না — শুধু অন্নপূর্ণার টাকাই মিলবে
প্রতিবন্ধী ভাতাঅন্নপূর্ণা যোজনার সাথে একসাথে পাওয়া যাবে
PM কিসানঅন্নপূর্ণা যোজনার সাথে একসাথে পাওয়া যাবে

ভুল তথ্য দিয়ে টাকা পাওয়া বা যোগ্য হয়েও না পাওয়া — কী করবেন

সরকার শীঘ্রই একটি অভিযোগ পোর্টাল (Complaint Portal) চালু করবে —

  • কোনো অযোগ্য ব্যক্তি ভুল তথ্য দিয়ে টাকা পেয়ে থাকলে, তাঁর বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে। যাচাইয়ে প্রমাণিত হলে টাকা বন্ধ করা হবে।
  • কোনো যোগ্য ব্যক্তি টাকা না পেলে, তিনিও অভিযোগ জানাতে পারবেন, যাচাইয়ের পর ব্যবস্থা নেওয়া হবে।

⚠️ অভিযোগ জানানো মাত্রই কারও টাকা বন্ধ হয়ে যাবে না — আগে যাচাই, তারপর ব্যবস্থা।


পুরোনো বকেয়া টাকা কি একসঙ্গে পাওয়া যাবে?

না। যাঁদের আবেদন এখন অ্যাপ্রুভ হচ্ছে, তাঁরা শুধু চলতি মাসের (আগস্ট) ৩,০০০ টাকাই পাবেন। জুন-জুলাই মাসের বকেয়া একসঙ্গে দেওয়া হচ্ছে না বলে এখন পর্যন্ত জানা গেছে।


এক নজরে অন্নপূর্ণা যোজনা

বিষয়বিবরণ
প্রকল্পের নামঅন্নপূর্ণা যোজনা
পরিচালনাকারী দপ্তরনারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তর
চালুর তারিখ১ জুন ২০২৬
সুবিধাপ্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা
উপভোক্তাপশ্চিমবঙ্গের যোগ্য মহিলারা
পোর্টালsocialregistry.wb.gov.in/citizen

সংক্ষেপে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি

  • সিটিজেন স্ট্যাটাস চেক অপশন এখন সচল — socialregistry.wb.gov.in/citizen-এ জেলা, মোবাইল নম্বর ও OTP দিয়ে চেক করুন
  • Approved মানে নিশ্চিত, Under Process/ASDD মানে অপেক্ষা করুন, Bank Failure মানে ব্যাংকে গিয়ে DBT ঠিক করুন
  • ১৭ থেকে ২১ আগস্টের মধ্যে ধাপে ধাপে টাকা ছাড়া হচ্ছে
  • ৫০ শতক জমি ও ৩ রুমের শর্ত এখন শুধু কর্পোরেশন এলাকায় প্রযোজ্য, গ্রাম-পৌরসভায় শিথিল
  • নতুন আবেদন/সংশোধনের শেষ তারিখ ২৫ আগস্ট ২০২৬
  • পুরোনো বকেয়া একসঙ্গে মিলবে না, শুধু চলতি মাসের টাকাই পাওয়া যাবে
  • অভিযোগ পোর্টাল শীঘ্রই চালু হবে

💬 আপনার টাকা ঢুকেছে কিনা কমেন্টে জানান — অন্যরাও তাতে ধারণা পাবেন।

লেখক পরিচিতি

আফতাব রহমান — KaliKolom.com এর প্রতিষ্ঠাতা

আফতাব রহমান

Aftab Rahaman

প্রতিষ্ঠাতা ও প্রধান লেখক, KaliKolom.com

আফতাব রহমান KaliKolom.com-এর প্রতিষ্ঠাতা এবং গত ১০ বছরেরও বেশি সময় ধরে কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে কাজ করছেন। তাঁর লেখার মূল দর্শন হলো — জটিল বিষয়কে সহজ, স্পষ্ট ও পরীক্ষামুখী ভাষায় উপস্থাপন করা, যাতে শিক্ষার্থীরা দ্রুত শিখতে পারে এবং দীর্ঘদিন মনে রাখতে পারে।

কারেন্ট অ্যাফেয়ার্স ইতিহাস চাকরির প্রস্তুতি জেনারেল নলেজ
লেখকের সাথে যুক্ত থাকুন

Leave a Comment

Join Telegram