WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Subscribe
❤️ ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য!
আমাদের নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না!
চ্যানেল দেখুন

কৃষক বন্ধু স্ট্যাটাস চেক | Krishak Bandhu Status Check 2026

কৃষক বন্ধু স্ট্যাটাস চেক 2026 | Krishak Bandhu Status Check West Bengal | krishakbandhu.wb.gov.in

কৃষক বন্ধু স্ট্যাটাস চেক 2026 | Krishak Bandhu Status Check

সর্বশেষ আপডেট: কৃষক বন্ধু প্রকল্পের নতুন স্ট্যাটাস আসা শুরু হয়েছে

কৃষক বন্ধু হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষক কল্যাণমূলক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষকদের বছরে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও, কোনো নথিভুক্ত কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবারকে এককালীন আর্থিক অনুদান দেওয়া হয়।

খুবই গুরুত্বপূর্ণ খবর — যাঁরা কৃষক বন্ধুর ভেরিফিকেশনের জন্য ফর্ম জমা দিয়েছিলেন, তাঁদের নতুন স্ট্যাটাস আসা শুরু হয়েছে। এমনকি যাঁরা ফর্ম জমা দেননি, তাঁদেরও নতুন স্ট্যাটাস দেখা যাচ্ছে। নিচে সম্পূর্ণ স্ট্যাটাস চেক করার পদ্ধতি এবং প্রতিটি স্ট্যাটাসের সঠিক অর্থ বিস্তারিতভাবে তুলে ধরা হলো।

কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার সম্পূর্ণ পদ্ধতি

1. যেকোনো ব্রাউজার ওপেন করে Google-এ যান।

2. Google-এ লিখে সার্চ করুন “কৃষক বন্ধু” — প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট krishakbandhu.gov.in আসবে, তার উপর ক্লিক করুন। (অথবা সরাসরি নিচে দেওয়া ডিরেক্ট লিঙ্কে যান)

3. পেজটি স্ক্রল করে “নথিভুক্ত কৃষকের তথ্য” নামের দ্বিতীয় অপশনে ক্লিক করুন।

4. “সিলেক্ট অপশন”-এ ক্লিক করে Voter Card, Aadhaar Card, কৃষকবন্ধু আইডি, মোবাইল নম্বর বা Acknowledgement নম্বর — এই যেকোনো একটি মাধ্যম বেছে নিন। (পরামর্শ: Voter Card বা Aadhaar Card দিয়ে সার্চ করাই সবচেয়ে নির্ভরযোগ্য)

5. যে অপশনটি বেছে নিয়েছেন, সেই অনুযায়ী “আইডি কার্ডের নম্বর” ঘরে সংশ্লিষ্ট নম্বরটি লিখুন। (যেমন Voter Card বাছলে ভোটার কার্ড নম্বর, Aadhaar Card বাছলে আধার নম্বর)

6. “I’m not a robot” চেকবক্সে ক্লিক করুন। প্রয়োজনে ছবি যাচাইয়ের ক্যাপচা এলে নির্দেশ অনুযায়ী সঠিক ছবিতে ক্লিক করুন।

7. “Verify” বাটনে ক্লিক করুন — সঠিকভাবে যাচাই হলে ঠিক চিহ্ন দেখাবে।

8. এরপর “Search” অপশনে ক্লিক করুন।

এরপর আপনার স্ক্রিনে দেখাবে — কৃষকবন্ধু আইডি, আধার কার্ডের শেষ চারটি সংখ্যা, কৃষকের নাম, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ (গ্রামের নাম) এবং সবার শেষে স্ট্যাটাস


কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার ডিরেক্ট লিঙ্ক

📍 অফিসিয়াল স্ট্যাটাস চেক লিঙ্ক: krishakbandhu.wb.gov.in/farmer_search

উপরের লিঙ্কে গিয়ে Voter ID নম্বর, আধার নম্বর, KB ID বা অন্যান্য উপলব্ধ তথ্যের মাধ্যমে খুব সহজেই কৃষক বন্ধু স্ট্যাটাস ও আবেদনকারীর তথ্য দেখে নিতে পারবেন।


কৃষক বন্ধু স্ট্যাটাসের অর্থ কী কী — বিস্তারিত

স্ট্যাটাস চেক করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একদম শেষে থাকা “Status” ঘরে কী লেখা আছে সেটা দেখা। নিচে প্রতিটি সম্ভাব্য স্ট্যাটাসের অর্থ আলাদা হেডিং দিয়ে ব্যাখ্যা করা হলো।

স্ট্যাটাস: ADA Approved

যাঁদের ভেরিফিকেশন ফর্ম কৃষি অফিস (ADA অফিস) থেকে আধিকারিকরা যাচাই করে যোগ্য বলে অনুমোদন দিয়েছেন, তাঁদের স্ট্যাটাসে “ADA Approved” লেখা আসছে।

  • এর অর্থ: আপনার আবেদন যাচাই করে যোগ্য হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।
  • কী করতে হবে: কিছুই করার দরকার নেই। কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখন দেওয়া হবে, আপনি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।

স্ট্যাটাস: Pending at Agent End

এই স্ট্যাটাসটি মূলত তাঁদের ক্ষেত্রেই আসছে, যাঁরা PM কিসানের টাকা পান এবং যাঁদের নাম কৃষক বন্ধুর ভেরিফিকেশন লিস্টে ওঠেনি, ফলে তাঁরা ভেরিফিকেশনের ফর্মও জমা দেননি।

  • ব্যাখ্যা: PM কিসান পাওয়া প্রায় প্রতি ১০০ জনের মধ্যে ৯০ জনেরই নাম কৃষক বন্ধুর ভেরিফিকেশন লিস্টে ছিল না (ব্যতিক্রম সংখ্যা খুবই কম)। তাঁরা কোনো ফর্মও জমা দেননি, কিন্তু এখন স্ট্যাটাস চেক করলে এই লেখা দেখাচ্ছে।
  • এর অর্থ: আপনার অনুমোদন এখনও দেওয়া হয়নি, এটি এজেন্টের কাছে যাচাইয়ের অপেক্ষায় (পেন্ডিং) রয়েছে। এখানে “এজেন্ট” বলতে পঞ্চায়েত স্তরের আধিকারিক, ADA অফিসের স্টাফ, অথবা যাচাইয়ের কাজে নিযুক্ত সরকারি/বেসরকারি সংস্থাকে বোঝানো হচ্ছে।
  • কী করতে হবে: বর্তমানে আপনাকে কিছু করার নেই। ভবিষ্যতে এঁদের অনুমোদন দেওয়া হবে কিনা, বা নতুন করে ফর্ম জমা নেওয়া হবে কিনা — তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এই স্ট্যাটাসের পরিবর্তন এলে তা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

স্ট্যাটাস: Revalidate

এই স্ট্যাটাসটি মূলত তাঁদের ক্ষেত্রে আসছে, যাঁরা PM কিসান এবং কৃষক বন্ধু — দুটোই পান, এবং যাঁরা কৃষক বন্ধুর ভেরিফিকেশন ফর্ম জমা দিয়েছিলেন।

  • এর অর্থ: আপনার তথ্য পুনরায় যাচাই করে দেখা হচ্ছে যে আপনি যোগ্য কিনা।
  • কী হবে পরে: যাচাই সম্পূর্ণ হয়ে আপনি যোগ্য প্রমাণিত হলে “Revalidate” লেখাটি সরে গিয়ে সেখানে “ADA Approved” লেখা চলে আসবে।
  • Revalidate মানেই যে আপনার আবেদন বাতিল হয়ে গেছে, তা কিন্তু নয় — এটি শুধু পুনঃযাচাইয়ের একটি ধাপ।

যাঁরা শুধুমাত্র কৃষক বন্ধু পান (PM কিসান পান না)

যাঁরা শুধুমাত্র কৃষক বন্ধু পান এবং ভেরিফিকেশনের ফর্ম জমা দিয়েছিলেন, কিন্তু স্ট্যাটাসে এখনও “ADA Approved” দেখাচ্ছে না — তাঁদের জন্য পরামর্শ হলো কিছুদিন অপেক্ষা করা। এখনও কৃষক বন্ধুর সম্পূর্ণ ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হয়নি। যোগ্য হলে ধীরে ধীরে স্ট্যাটাস পরিবর্তন হয়ে “ADA Approved” চলে আসবে।


গুরুত্বপূর্ণ পরামর্শ

  • স্ট্যাটাসে যাই দেখান না কেন, বর্তমানে আপনার তরফ থেকে অতিরিক্ত কিছু করার প্রয়োজন নেই — সরকারি ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
  • ভবিষ্যতে “Pending at Agent End” ও “Revalidate” স্ট্যাটাসের ক্ষেত্রে সরকার কী পদক্ষেপ নেয় (নতুন ফর্ম জমা নেওয়া হবে কিনা, বা অটোমেটিক ভেরিফিকেশন হবে কিনা), তা এখনও নিশ্চিত নয়।
  • নিয়মিত নিজের স্ট্যাটাস চেক করে দেখতে থাকুন, কারণ ভেরিফিকেশন প্রক্রিয়া চলমান রয়েছে।

কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আরও তথ্য

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন: কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে কি টাকা লাগে?

প্রশ্ন: কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে কি টাকা লাগে? না, এটি সম্পূর্ণ বিনামূল্যের অনলাইন পরিষেবা।

প্রশ্ন: মোবাইল দিয়ে স্ট্যাটাস চেক করা যাবে কি?

হ্যাঁ, মোবাইল বা কম্পিউটার — উভয় থেকেই করা যায়।

প্রশ্ন: KB ID হারিয়ে গেলে কী করব?

ভোটার কার্ড বা আধার নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করলেই KB ID আবার দেখতে পাবেন।

লেখক পরিচিতি

আফতাব রহমান — KaliKolom.com এর প্রতিষ্ঠাতা

আফতাব রহমান

Aftab Rahaman

প্রতিষ্ঠাতা ও প্রধান লেখক, KaliKolom.com

আফতাব রহমান KaliKolom.com-এর প্রতিষ্ঠাতা এবং গত ১০ বছরেরও বেশি সময় ধরে কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে কাজ করছেন। তাঁর লেখার মূল দর্শন হলো — জটিল বিষয়কে সহজ, স্পষ্ট ও পরীক্ষামুখী ভাষায় উপস্থাপন করা, যাতে শিক্ষার্থীরা দ্রুত শিখতে পারে এবং দীর্ঘদিন মনে রাখতে পারে।

কারেন্ট অ্যাফেয়ার্স ইতিহাস চাকরির প্রস্তুতি জেনারেল নলেজ
লেখকের সাথে যুক্ত থাকুন

Leave a Comment

Join Telegram