যুব শক্তি প্রকল্প ২০২৬ | West Bengal Yuva Shakti Scheme Apply Online
পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্দেশ্যে চালু হতে চলেছে যুবশক্তি যোজনা (Yuva Shakti Scheme)। এই প্রকল্পের অধীনে যোগ্য শিক্ষিত বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে।
এর আগে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বাংলার যুব সাথী প্রকল্পের মাধ্যমে মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা ছিল। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তারা সরকার গঠন করলে বেকার যুবক-যুবতীদের মাসে ₹3000 আর ₹2000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
পরবর্তীতে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর যুবশক্তি যোজনা নিয়ে আশ্বাস দেওয়া হয়েছে যে অক্টোবর ২০২৬ থেকে এই প্রকল্প চালু হতে পারে। সেই অনুযায়ী, আগামী ২০ সেপ্টেম্বর অথবা ১ অক্টোবর ২০২৬-এর কাছাকাছি সময় থেকে যুবশক্তি যোজনার অনলাইন ফর্ম ফিলাপ শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।
তবে আবেদন শুরুর নির্দিষ্ট তারিখ এবং অনলাইন আবেদন পোর্টাল সম্পর্কে সরকারি ভাবে চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত হিসেবে ধরে নেওয়া উচিত নয়।
আজকের এই পোস্টে যুবশক্তি যোজনার সুবিধা, যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্ট, এবং কবে থেকে আবেদন শুরু হতে পারে—এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি সহজ ভাষায় আলোচনা করা হলো।
যুবশক্তি যোজনা কবে থেকে চালু হবে?
অক্টোবর মাস থেকেই বেকার যুবক-যুবতীরা পাবেন ৩,০০০ টাকা, আর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণরা পাবেন ২,০০০ টাকা—যুবশক্তি যোজনা নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা।
২০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬-এর মধ্যে যুবশক্তি যোজনার ফর্ম ফিলাপ শুরু হতে পারে।
যুব শক্তি প্রকল্পের টাকা কারা পাবেন এবং আবেদনের যোগ্যতা
বিভিন্ন তথ্য অনুযায়ী, যুব শক্তি প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীদের কিছু নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত পূরণ করতে হতে পারে। ছবিতে দেওয়া তথ্য অনুযায়ী সম্ভাব্য যোগ্যতাগুলি হলো—
- আবেদনকারীর বয়স ২১ থেকে ৮০ বছর হতে হবে।
- আবেদনকারীকে বেকার হতে হবে।
- আবেদনকারীর Unemployed-এর স্বঘোষণাপত্র দিতে হবে।
- আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে DBT Link থাকা আবশ্যক।
- আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকতে হবে।
- রেশন কার্ড থাকতে হবে।
- ভোটার কার্ড প্রয়োজন হবে।
- প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে।
কী কী ডকুমেন্টস লাগবে?
যুব শক্তি প্রকল্পে আবেদন করার সময় আবেদনকারীদের কিছু গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন হতে পারে। সম্ভাব্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলি হলো—
আবেদন করার সময় নিচের নথিগুলি প্রস্তুত রাখুন —
- মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড
- মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- আধার কার্ড
- আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নম্বর
- ভোটার কার্ড
- ব্যাংক অ্যাকাউন্ট + DBT লিঙ্ক
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- মোবাইল নম্বর
- ই-মেল আইডি
- Employment Registration-এর প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
- রেশন কার্ড
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কি বাধ্যতামূলক?
এই বিষয়ে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। বর্তমান তথ্য অনুযায়ী, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বাধ্যতামূলক না হওয়ারই সম্ভাবনা বেশি, কারণ বর্তমান সময়ে এই কার্ডের প্রয়োজনীয়তা নাও থাকতে পারে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অফিসিয়াল পোর্টাল ও নির্দেশিকা থেকেই নিশ্চিত হওয়া উচিত, কারণ কিছু সূত্রে Employment Registration-এর প্রমাণপত্রকে প্রয়োজনীয় নথির তালিকাতেও রাখা হয়েছে।
নোট: আবেদন প্রক্রিয়া শুরু হলে সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টের চূড়ান্ত তালিকা নিশ্চিত করা যাবে।
Yuva Shakti Bharosa Card Apply Online Date
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬-এর মধ্যে যুবশক্তি যোজনার অনলাইন আবেদন শুরু হতে পারে। তবে আবেদন শুরুর নির্দিষ্ট তারিখ এখনও পশ্চিমবঙ্গ সরকারের তরফে চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি।
যুব শক্তি প্রকল্প Online Apply
বর্তমানে যুব শক্তি প্রকল্পে নতুন করে আবেদন করার জন্য কোনো সক্রিয় অনলাইন আবেদন প্রক্রিয়া চালু নেই। তবে yubasathi.wb.gov.in নামে পশ্চিমবঙ্গ সরকারের একটি অফিসিয়াল পোর্টাল রয়েছে, যেখানে বাংলার যুব শক্তি/যুব সাথী সংক্রান্ত আবেদন ও তথ্য প্রকাশ করা হয়েছে।
তাই ভবিষ্যতে যুব শক্তি প্রকল্পের নতুন আবেদন প্রক্রিয়া শুরু হলে এই পোর্টাল থেকেই আবেদন নেওয়া হতে পারে—তবে বিষয়টি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত নিশ্চিত নয়।
Official Website: yubasathi.wb.gov.in
বর্তমানে ওই পোর্টালে আগের অনলাইন আবেদন পর্ব শেষ হয়ে গেছে বলে উল্লেখ রয়েছে।
যুবশক্তি যোজনা ফর্ম PDF
বর্তমানে যুবশক্তি যোজনার কোনো অফিসিয়াল অফলাইন আবেদন ফর্ম বা PDF ফর্ম প্রকাশ করা হয়নি। পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রকল্পের চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আবেদন ফর্মের বিষয়টিও পরিষ্কার হবে।
ফর্ম PDF প্রকাশিত হলে এই পোস্টেই সরাসরি PDF Download Link আপডেট করে দেওয়া হবে। একই সঙ্গে সরকারিভাবে আবেদন প্রক্রিয়া শুরু হলে এখানে অনলাইন আবেদন লিংক, ফর্ম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আপডেট করা হবে।
যুবসাথীর সুবিধাভোগীদের কী করতে হবে?
অনেকের প্রশ্ন — যারা আগে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন বা টাকা পেয়েছেন, তাদের কি নতুন করে আবেদন করতে হবে?
উত্তর হলো — হ্যাঁ। যুবসাথী ও যুবশক্তি সম্পূর্ণ আলাদা প্রকল্প, এবং দুটির ধরন আলাদা রাখা হয়েছে। তাই যুবসাথীর জন্য যারা আগে আবেদন করেছিলেন — টাকা পেয়ে থাকুন বা না পেয়ে থাকুন — তাদের সকলকেই যুবশক্তির জন্য নতুন করে ফর্ম ফিলাপ করতে হবে। এটা অনেকটা লক্ষ্মী ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে রূপান্তরের সময় যেমন নতুন করে আবেদন করতে হয়েছিল, ঠিক তেমনই।
অন্নপূর্ণা ভান্ডার বা কৃষক বন্ধুর সুবিধাভোগীরা কি যুবশক্তিতে আবেদন করতে পারবেন?
যারা ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার বা কৃষক বন্ধুর মতো অন্য কোনো সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা ভোগ করছেন, তাদের ক্ষেত্রে যুবশক্তির জন্য আবেদন করা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। কারণ একই ব্যক্তি একসাথে দুটি ভিন্ন সরকারি প্রকল্পের আর্থিক সুবিধা নিতে পারবেন না।
তবে পরিবারের অন্য কোনো সদস্যের ক্ষেত্রে (যেমন, মা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাচ্ছেন কিন্তু সন্তান নিজে কোনো সরকারি সুবিধা পাচ্ছেন না) — সেই সন্তান যুবশক্তির জন্য আবেদন করতে পারবেন বলেই আশা করা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে সম্পূর্ণ স্পষ্ট করা হয়নি, শীঘ্রই এই নিয়ে নতুন আপডেট আসতে পারে। সেক্ষেত্রেও বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তগুলি অবশ্যই পূরণ করতে হবে।
Also Check
যুবশক্তি যোজনায় প্রতি মাসে কত টাকা পাওয়া যাবে?
বেকার যুবক-যুবতীদের মাসে ৩,০০০ টাকা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের ২,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে।
যুবশক্তি যোজনার অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে?
বর্তমান তথ্য অনুযায়ী, ২০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬-এর মধ্যে অনলাইন আবেদন শুরু হতে পারে। তবে নির্দিষ্ট তারিখ এখনও সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি।
যুবশক্তি যোজনায় আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগতে পারে?
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্কের পাশবই, রঙিন ছবি, মোবাইল নম্বর এবং ই-মেল আইডি প্রয়োজন হতে পারে।
যুবশক্তি যোজনার অফিসিয়াল আবেদন কোথা থেকে করা যাবে?
বর্তমানে নতুন করে আবেদন প্রক্রিয়া চালু হয়নি। yubasathi.wb.gov.in পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল যুব সাথী পোর্টাল। নতুন আবেদন শুরু হলে এই পোর্টালেই তথ্য বা আবেদন লিংক প্রকাশ হতে পারে।
যুবশক্তি যোজনার PDF ফর্ম কি প্রকাশিত হয়েছে?
না, এখনও পর্যন্ত অফলাইন আবেদন ফর্ম বা অফিসিয়াল PDF ফর্ম প্রকাশ করা হয়নি। ফর্ম প্রকাশিত হলে এই পোস্টেই PDF Download Link আপডেট করে দেওয়া হবে।






