WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প তালিকা PDF | West Bengal Government all Schemes Pdf



পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প তালিকা

ভূমিকা

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সাধারণ মানুষ, নারী, কৃষক, ছাত্রছাত্রী ও বেকার যুবক-যুবতীদের আর্থিক ও সামাজিক উন্নতির লক্ষ্যে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। এই প্রকল্পগুলির মাধ্যমে আর্থিক সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ সুবিধা প্রদান করা হয়ে থাকে।

এই প্রতিবেদনে আমরা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের তালিকা PDF সহ তুলে ধরেছি। এখানে পশ্চিমবঙ্গের নতুন ও পুরনো গুরুত্বপূর্ণ সরকারি স্কিম বা প্রকল্পগুলির সূচনাকাল এবং মূল উদ্দেশ্য সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের নতুন প্রকল্প ২০২৬ সম্পর্কিত তথ্যও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের তালিকা বিষয়টি থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় প্রায়শই প্রশ্ন আসে। সেই কারণে এই প্রতিবেদনটি চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত সহায়ক হবে বলে আশা করা যায়। এছাড়াও যারা সরকারি প্রকল্পগুলিতে আবেদন করতে চান, তাদের কাছেও এই প্রতিবেদনটি যথেষ্ট উপকারী হবে।

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প তালিকা

প্রকল্পের নামসূচনাকালমূল উদ্দেশ্য
ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প২০২৬ভূমিহীন ক্ষেতমজুরদের বার্ষিক আর্থিক সহায়তা প্রদান।
যুবসাথী প্রকল্প২০২৬রাজ্যের শিক্ষিত যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান।
পরিযায়ী শ্রমিক প্রকল্প২০২৫রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা এবং তাঁদের জীবন ও জীবিকার ক্ষেত্রে আর্থিক সাহায্য করা।
কর্মশ্রী প্রকল্প২০২৪প্রতিটি জব কার্ডধারী পরিবারকে বছরে কমপক্ষে ৫০ দিনের মজুরি কর্মসংস্থান প্রদান করা।
যোগ্যশ্রী প্রকল্প২০২৪SC/ST ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে JEE, NEET, WBJEE প্রশিক্ষণের ব্যবস্থা করা।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প২০২১মহিলাদের স্বনির্ভর করতে মাসিক আর্থিক সাহায্য প্রদান (১০০০/১২০০ টাকা)।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড২০২১পড়াশোনার জন্য অত্যন্ত কম সুদে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান।
দুয়ারে রেশন প্রকল্প২০২১খাদ্যসাথীর আওতাভুক্ত সুবিধাভোগীদের দোরগোড়ায় রেশন সামগ্রী সরবরাহ করা।
মা প্রকল্প২০২১দরিদ্র মানুষদের জন্য মাত্র ৫ টাকায় ডিম ও ভাতের ব্যবস্থা করা।
উৎসশ্রী প্রকল্প২০২১কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ে বদলির সুবিধা প্রদান।
পাড়ায় সমাধান প্রকল্প২০২১নির্দিষ্ট অঞ্চলের স্থানীয় সমস্যা চিহ্নিত করে দ্রুত তার সমাধান করা।
দুয়ারে সরকার প্রকল্প২০২০রাজ্য সরকারের সমস্ত প্রকল্প সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
কর্মসাথী প্রকল্প২০২০বেকার যুবক-যুবতীদের নিজস্ব ব্যবসা শুরু করতে আর্থিক ঋণ প্রদান।
পথশ্রী প্রকল্প২০২০রাজ্যের পুরনো সড়কের মেরামত ও রক্ষণাবেক্ষণ।
চা সুন্দরী প্রকল্প২০২০চা বাগানের গৃহহীন শ্রমিকদের স্থায়ী বাসস্থান দেওয়া।
হাসির আলো প্রকল্প২০২০দরিদ্র মানুষদের জন্য ত্রৈমাসিক ৭৫ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদান।
স্নেহালয় প্রকল্প২০২০আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের গৃহ তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা প্রদান।
স্নেহের পরশ প্রকল্প২০২০কোভিড পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের এককালীন আর্থিক সাহায্য প্রদান।
বঙ্গশ্রী প্রকল্প২০২০রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ ও সহায়তা প্রদান।
কৃষক বন্ধু প্রকল্প২০১৯কৃষকদের আর্থিক অনুদান এবং ২ লক্ষ টাকার জীবন বীমা প্রদান।
জাগো প্রকল্প২০১৯স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক ৫ হাজার টাকা প্রদান।
রূপশ্রী প্রকল্প২০১৮১৮ বছর পেরোলেই দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের জন্য এককালীন ২৫,০০০ টাকা প্রদান।
মানবিক পেনশন প্রকল্প২০১৮প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ১,০০০ টাকা ভাতা প্রদান।
স্বাস্থ্য সাথী প্রকল্প২০১৬পরিবার প্রতি ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্য বিমা প্রদান।
খাদ্যসাথী প্রকল্প২০১৬অত্যন্ত সস্তায় বা বিনামূল্যে পরিবার পিছু চাল ও গম প্রদান।
সবুজশ্রী প্রকল্প২০১৬শিশুর জন্মের পরপরই পরিবেশ রক্ষার্থে একটি মূল্যবান চারা গাছ প্রদান।
সমব্যথী প্রকল্প২০১৬দরিদ্র মানুষের পরিজনের সৎকার্যের জন্য ২,০০০ টাকা প্রদান।
উৎকর্ষ বাংলা প্রকল্প২০১৬বেকার যুবক-যুবতীদের বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া।
সেফ ড্রাইভ সেভ লাইফ২০১৬পথ দুর্ঘটনা আটকানো এবং ট্রাফিক সচেতনতা বৃদ্ধি।
সবুজ সাথী প্রকল্প২০১৫নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান।
মুক্তির আলো প্রকল্প২০১৫যৌনকর্মী ও নির্যাতিতা নারীদের উদ্ধার করে প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করা।
শিক্ষাশ্রী প্রকল্প২০১৪পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত SC/ST শিক্ষার্থীদের পড়াশোনায় বার্ষিক বৃত্তি প্রদান।
গতিধারা প্রকল্প২০১৪কর্মহীন যুবক-যুবতীদের বাণিজ্যিক গাড়ি কিনতে ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা।
ঐক্যশ্রী প্রকল্প২০১৪সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ বা বৃত্তি প্রদান।
কর্মতীর্থ প্রকল্প২০১৪স্ব-নির্ভর গোষ্ঠীর উৎপাদিত দ্রব্য গ্রামের মানুষদের কাছে বিক্রির ব্যবস্থা।
সুফল বাংলা প্রকল্প২০১৪চাষীদের কাছ থেকে সরাসরি কৃষিজ পণ্য সংগ্রহ করে ন্যায্য মূল্যে বিক্রি করা।
সামাজিক সুরক্ষা যোজনা২০১৪দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তির পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ১ লক্ষ টাকা প্রদান।
পথসাথী প্রকল্প২০১৪পথচারীদের সুবিধার্থে একই ছাদের তলায় শৌচাগার, আহার ও রাত্রিবাসের ব্যবস্থা।
কন্যাশ্রী প্রকল্প২০১৩বাল্যবিবাহ রোধ ও মেয়েদের উচ্চশিক্ষায় আর্থিক সাহায্য (বার্ষিক ১০০০ এবং ১৮ বছরে এককালীন ২৫,০০০ টাকা)।
যুবশ্রী প্রকল্প২০১৩এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত বেকারদের মাসে ১,৫০০ টাকা করে ভাতা প্রদান।
শিশুসাথী প্রকল্প২০১৩দরিদ্র পরিবারের ১২ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে হার্ট সার্জারি।
মধুর স্নেহ প্রকল্প২০১৩শিশুদের পুষ্টির জন্য হিউম্যান মিল্ক ব্যাঙ্কের ব্যবস্থা।
মাতৃযান প্রকল্প২০১১প্রসূতি মহিলাদের নিরাপদে হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা।
গীতাঞ্জলী প্রকল্প২০১১দরিদ্র ও গৃহহীন মানুষের জন্য সুনিশ্চিত আশ্রয়ের ব্যবস্থা করা।
নিজ গৃহ নিজ ভূমি২০১১ভূমিহীন মানুষদের স্থায়ী আশ্রয় এবং জীবন জীবিকার মান উন্নয়ন।
সবলা প্রকল্প২০১১কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি ও কর্মসংস্থানগত উন্নতি ঘটিয়ে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করা।

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের বিস্তারিত বিবরণ (২০২৬ – ২০১১)

ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প (২০২৬) রাজ্যের যে সকল ক্ষেতমজুরদের নিজস্ব কোনো কৃষিজমি নেই, তাদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে এই প্রকল্পের মাধ্যমে বার্ষিক আর্থিক সহায়তা প্রদান করা হবে।

যুবসাথী প্রকল্প (২০২৬) রাজ্যের শিক্ষিত অথচ বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের অভাব দূর করতে এবং তাদের নিজস্ব উদ্যোগে কিছু করার জন্য এই প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প (২০২৫) যে সমস্ত শ্রমিকরা কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন, তাঁদের রাজ্যে ফিরিয়ে এনে কর্মসংস্থান ও জীবন-জীবিকার ক্ষেত্রে আর্থিক সাহায্য প্রদানের উদ্দেশ্যে এই প্রকল্প।

কর্মশ্রী প্রকল্প (২০২৪) গ্রামীণ অর্থনীতিকে মজবুত করতে একটি আর্থিক বছরে প্রতিটি জব কার্ডধারী পরিবারকে কমপক্ষে ৫০ দিনের মজুরি বা কর্মসংস্থান নিশ্চিত করতে এই স্কিম চালু করা হয়েছে।

যোগ্যশ্রী প্রকল্প (২০২৪) পিছিয়ে পড়া শ্রেণীর (SC/ST) মেধাবী ছাত্রছাত্রীদের ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল পড়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে JEE, NEET এবং WBJEE প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এই প্রকল্পে।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (২০২১) রাজ্যের মহিলাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে এই প্রকল্পের মাধ্যমে মাসিক আর্থিক সাহায্য (সাধারণদের ১০০০ টাকা এবং SC/ST দের ১২০০ টাকা) প্রদান করা হয়।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প (২০২১) ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথে অর্থের অভাব দূর করতে অত্যন্ত কম সুদে (৪%) এবং সহজ শর্তে ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ প্রদান করা হয়।

দুয়ারে রেশন প্রকল্প (২০২১) এই প্রকল্পে খাদ্যসাথীর আওতাভুক্ত সুবিধাভোগীদের রেশন দোকানে লাইনে না দাঁড়িয়ে সরাসরি দোরগোড়ায় বা পাড়ায় রেশন সামগ্রী সরবরাহ করা হয়।

মা প্রকল্প (২০২১) দরিদ্র ও খেটে খাওয়া মানুষদের জন্য অত্যন্ত সুলভ মূল্যে, মাত্র ৫ টাকায় ডিম ও ভাত (দুপুরের আহার) প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে।



উৎসশ্রী প্রকল্প (২০২১) যে সকল সরকারি শিক্ষক-শিক্ষিকারা নিজেদের বাড়ি থেকে অনেক দূরে কর্মরত আছেন, তারা নিজেদের বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ে শূন্যপদ থাকলে অনলাইনের মাধ্যমে বদলির আবেদন করতে পারবেন।

পাড়ায় সমাধান / আমাদের পাড়া আমাদের সমাধান (২০২১) নির্দিষ্ট কোনো অঞ্চলের বা পাড়ার স্থানীয় সমস্যা (যেমন- রাস্তা, জল, নিকাশি ব্যবস্থা) চিহ্নিত করে দ্রুত তার সমাধান করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দুয়ারে সরকার প্রকল্প (২০২০) রাজ্য সরকারের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছে দিতে পাড়ায় পাড়ায় ক্যাম্প করে আবেদন গ্রহণ ও পরিষেবা প্রদান করা হয়।

কর্মসাথী প্রকল্প (২০২০) বেকার যুবক-যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে এবং নিজস্ব ছোট ব্যবসা শুরু করার জন্য সমবায় ব্যাঙ্কের মাধ্যমে আর্থিক ঋণ প্রদান করা হয়।

পথশ্রী প্রকল্প (২০২০) গ্রাম ও শহরের পুরনো, ভাঙা বা খারাপ হয়ে যাওয়া সড়কগুলোর দ্রুত মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য এই প্রকল্প।

চা সুন্দরী প্রকল্প (২০২০) চা বাগানে কর্মরত যে সমস্ত শ্রমিকদের নিজস্ব কোনো বাড়ি নেই, তাদের স্থায়ী ও সুরক্ষিত বাসস্থান তৈরি করে দেওয়া হয়।

হাসির আলো প্রকল্প (২০২০) গ্রামীণ ও শহরাঞ্চলের অত্যন্ত গরিব পরিবার, যারা ত্রৈমাসিক ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের সম্পূর্ণ বিদ্যুৎ বিল মুকুব করা হয়।

স্নেহালয় প্রকল্প (২০২০) আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের নিজের গৃহ বা পাকা বাড়ি তৈরির জন্য রাজ্য সরকারের তরফ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হয়।

স্নেহের পরশ প্রকল্প (২০২০) লকডাউন বা অতিমারির মতো কঠিন পরিস্থিতিতে রাজ্যের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরে আটকে পড়েছিলেন, তাদের এককালীন আর্থিক সাহায্য প্রদান করা হয়।

বঙ্গশ্রী প্রকল্প (২০২০) রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (MSME) উৎসাহ প্রদান এবং এই শিল্পের সাথে যুক্ত মানুষদের বিভিন্নভাবে সহায়তা করা হয়।

কৃষক বন্ধু প্রকল্প (২০১৯) কৃষকদের চাষাবাদের সুবিধার্থে বছরে দুটি কিস্তিতে আর্থিক অনুদান দেওয়া হয় এবং কৃষকের মৃত্যু হলে পরিবারকে ২ লক্ষ টাকার জীবন বীমা প্রদান করা হয়।

জাগো প্রকল্প (২০১৯) রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে (Self Help Groups) আর্থিকভাবে আরও শক্তিশালী করতে বার্ষিক ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

রূপশ্রী প্রকল্প (২০১৮) দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের সময় আর্থিক বোঝা কমাতে, মেয়ের বয়স ১৮ বছর পেরোলেই এককালীন ২৫ হাজার টাকা প্রদান করা হয়।

মানবিক পেনশন প্রকল্প (২০১৮) রাজ্যের প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের আত্মসম্মানের সাথে বাঁচার জন্য মাসিক ১,০০০ টাকা করে ভাতা প্রদান করা হয়।

স্বাস্থ্য সাথী প্রকল্প (২০১৬) রাজ্যের প্রতিটি পরিবারের জন্য বিনামূল্যে বা ক্যাশলেস চিকিৎসার সুবিধা দিতে পরিবার পিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা প্রদান করা হয়।

খাদ্যসাথী প্রকল্প (২০১৬) এই প্রকল্পের আওতাভুক্ত উপভোক্তাদের মাথাপিছু ২ টাকা কেজি দরে (বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যে) চাল ও গম প্রদান করা হয়।

সবুজশ্রী প্রকল্প (২০ ২০১৬) পরিবেশ রক্ষা এবং শিশুর ভবিষ্যতের কথা মাথায় রেখে, প্রতিটি শিশুর জন্মের পরপরই হাসপাতাল থেকে পরিবারের হাতে একটি মূল্যবান চারা গাছ তুলে দেওয়া হয়।

সমব্যথী প্রকল্প (২০১৬) দরিদ্র পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে, তার সৎকার্যের (অন্ত্যেষ্টিক্রিয়া) জন্য নগদ ২ হাজার টাকা প্রদান করা হয়।

উৎকর্ষ বাংলা প্রকল্প (২০১৬) বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন পেশাদার ও বৃত্তিমূলক শিক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়।

সেফ ড্রাইভ সেভ লাইফ (২০১৬) সড়ক দুর্ঘটনা রোধ করতে এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এই প্রচার অভিযান চালানো হয়।

সবুজ সাথী প্রকল্প (২০১৫) সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিনামূল্যে সাইকেল প্রদান করা হয়।

মুক্তির আলো প্রকল্প (২০১৫) যৌনকর্মী এবং নির্যাতিতা নারী ও বালিকাদের উদ্ধার করে আর্থিক অনুদান ও বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা।

শিক্ষাশ্রী প্রকল্প (২০১৪) পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তফসিলি জাতি (SC) ও উপজাতি (ST) সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে বার্ষিক বৃত্তি বা স্কলারশিপ প্রদান করা হয়।

গতিধারা প্রকল্প (২০১৪) কর্মহীন যুবক-যুবতীদের স্বনির্ভর করতে এবং জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে ১ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি বা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ঐক্যশ্রী প্রকল্প (২০১৪) সংখ্যালঘু সম্প্রদায়ের (মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ ইত্যাদি) শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বিভিন্ন স্তরে স্কলারশিপ প্রদান করা হয়।

কর্মতীর্থ প্রকল্প (২০১৪) স্ব-নির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎপাদিত বিভিন্ন দ্রব্য সরাসরি সাধারণ মানুষের কাছে বিক্রি করার জন্য নির্দিষ্ট বিপণন কেন্দ্রের ব্যবস্থা করা হয়।

সুফল বাংলা প্রকল্প (২০১৪) চাষীদের কাছ থেকে সরাসরি কৃষিজ পণ্য (শাকসবজি, ফল ইত্যাদি) লাভজনক দামে সংগ্রহ করে ন্যায্য মূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।

সামাজিক সুরক্ষা যোজনা (২০১৪) অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সুরক্ষায় দুর্ঘটনায় মারা গেলে ব্যক্তির পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহত হলে ১ লক্ষ টাকা প্রদান করা হয়।

পথসাথী প্রকল্প (২০১৪) রাস্তায় চলাচলকারী পথচারীদের সুবিধার্থে মহাসড়কের পাশে একই ছাদের তলায় শৌচাগার, আহার ও রাতে থাকার ব্যবস্থা করা হয়।

কন্যাশ্রী প্রকল্প (২০১৩) বাল্যবিবাহ রোধ ও মেয়েদের শিক্ষায় উৎসাহিত করতে ১৩-১৮ বছর বয়স পর্যন্ত বার্ষিক ১ হাজার টাকা এবং ১৮ বছর বয়সের পর পড়াশোনা চালিয়ে গেলে এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়।

যুবশ্রী প্রকল্প (২০১৩) রাজ্যের শ্রম দপ্তরের অধীন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত বেকারদের মাসে ১,৫০০ টাকা করে উৎসাহ ভাতা প্রদান করা হয়।

শিশুসাথী প্রকল্প (২০১৩) দরিদ্র পরিবারের ১২ বছরের কম বয়সী শিশুদের জন্মগত হৃদরোগ বা হার্টের অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে করার ব্যবস্থা করা হয়।

মধুর স্নেহ প্রকল্প (২০১৩) মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত নবজাতক শিশুদের পুষ্টি ও সুস্থতার জন্য রাজ্যে হিউম্যান মিল্ক ব্যাঙ্ক (Human Milk Bank)-এর ব্যবস্থা করা।

মাতৃযান প্রকল্প (২০১১) গর্ভবতী বা প্রসূতি মহিলাদের নিরাপদে এবং দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য সম্পূর্ণ বিনামূল্যে বিশেষ অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করা হয়।

নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প (২০১১) রাজ্যের যে সমস্ত দরিদ্র মানুষের নিজস্ব কোনো জমি বা বাড়ি নেই, তাদের স্থায়ী আশ্রয় প্রদান এবং জীবন জীবিকার মান উন্নয়ন করা হয়।

সবলা প্রকল্প (২০১১) কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি, ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করা এবং কর্মসংস্থানগত উন্নতি ঘটিয়ে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করা।

গীতাঞ্জলী প্রকল্প (২০১১) আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং গৃহহীন মানুষের জন্য মাথা গোঁজার ঠাঁই বা সুনিশ্চিত আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে।

পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের তালিকা PDF ডাউনলোড

নিচের টেবিল থেকে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের বিস্তারিত তালিকা এবং তথ্যের PDF ফাইলটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন:

ফাইলের বিবরণ (File Details)তথ্য (Information)
আর্টিকেলের নামপশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প ২০২৬
ভাষা (Language)বাংলা (Bengali)
ফাইলের ধরন (Format)PDF
ডাউনলোড লিঙ্ক🔗 [Click Here to Download PDF]
টেলিগ্রাম চ্যানেল📢 [Join KaliKolom Telegram]

FAQs: প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

১. লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কীভাবে আবেদন করব?

দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করতে হবে।

২. স্বাস্থ্য সাথী কার্ড কে পাবে?

রাজ্যে বসবাসকারী সকল পরিবার, যাদের নাম ভোটার তালিকায় রয়েছে।

৩. শিক্ষাশ্রী কারা পেতে পারে?

পিছিয়ে পড়া সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা এই বৃত্তির জন্য যোগ্য।

৪. কর্মসাথী ঋণ কোথায় পাওয়া যায়?

ব্লক উন্নয়ন অফিস বা অনলাইন মাধ্যমে আবেদন করতে পারেন।

৫. সবুজ সাথী স্কিমের আওতায় বাইসাইকেল কখন দেওয়া হয়?

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ক্লাস শুরুর সময়।

৬. PDF ডাউনলোডের জন্য সরকারি লিঙ্ক কোথায় পাবো?

উপরের টেলিগ্রাম চ্যানেল বা সরকারি পোর্টাল ব্যবহার করুন।


উপসংহার

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প সমাজের সকল স্তরের জন্য সামগ্রিক উন্নয়নের ভিত্তি রচনা করেছে। এইসব স্কিমের সঠিক জ্ঞান ও ব্যবহার আপনার জীবনযাত্রাকে সহজ ও সম্মানজনক করে তুলতে পারে।

About the Author

Aftab Rahaman

AFTAB RAHAMAN

I am Aftab Rahaman, the founder of KaliKolom.com. For over 10 years, I have been writing simple and informative articles on current affairs, history, and competitive exam preparation for students. My goal is not just studying, but making the process of learning enjoyable. I hope my writing inspires you on your journey to knowledge.

📌 Follow me:

Leave a Comment