WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর | Science Previous Year Questions in Bengali | Practice Set – 2

আজকের পোস্টে বিজ্ঞান বিষয়ক গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর শেয়ার করলাম। রেলওয়ে, WBCS, WBP, গ্রাম পঞ্চায়েত সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিগত বছরে যে ধরনের বিজ্ঞানের প্রশ্ন এসেছিল — সেগুলো আজ বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করা হলো। প্রত্যেকটি প্রশ্নই Previous Year Question (PYQ)


বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর


📘 বিভাগ ১: জীববিজ্ঞান (Biology)


০১| মানুষের হৃদযন্ত্রে প্রকোষ্টের সংখ্যা কয়টি?

উত্তর: চারটি।

ব্যাখ্যা: মানুষের হৃদপিণ্ডে চারটি প্রকোষ্ট থাকে — ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ এবং বাম নিলয়।

রক্ত সঞ্চালনের ধাপ মনে রাখো —

দেহ → ডান অলিন্দ → ডান নিলয় → ফুসফুস (CO₂ ও O₂ বিনিময়) → বাম অলিন্দ → বাম নিলয় → মহাধমনী → সারা দেহ।

মানুষের দেহে এই রক্ত সঞ্চালন পদ্ধতিকে বলা হয় দ্বিসঞ্চালন


০২| ডায়াবেটিস রোগীর কোন হরমোনের ঘাটতি থাকে?

উত্তর: ইনসুলিন।

ব্যাখ্যা: ইনসুলিন হরমোন অগ্নাশয়ের (Pancreas) বিটা কোষ থেকে নির্গত হয়। এর কাজ হলো রক্তের গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে পেশি ও যকৃতে জমা রাখা। ইনসুলিনের ঘাটতি হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এবং ডায়াবেটিস রোগ হয়।


০৩| হাড়ের মজবুতির জন্য কোন ভিটামিন অপরিহার্য?

উত্তর: ভিটামিন ডি।

ব্যাখ্যা: ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। ক্যালসিয়াম শোষিত হলে হাড় মজবুত হয়। সূর্যের আলো ত্বকে ভিটামিন ডি সংশ্লেষণ করে।

মনে রাখো —

  • ভিটামিন ডি এর রাসায়নিক নাম: ক্যালসিফেরল
  • শিশুদের অভাবে: রিকেটস
  • বড়দের অভাবে: অস্টিওম্যালেশিয়া

০৪| রক্তের তরল উপাদানের নাম কি?

উত্তর: প্লাজমা (রক্তরস)।

ব্যাখ্যা: রক্তের উপাদান দুই ভাগে ভাগ করা যায় — রক্তরস (Plasma) ও রক্তকণিকা।

মনে রাখো —

  • প্লাজমা: মোট রক্তের ৫৫ শতাংশ
  • রক্তকণিকা: মোট রক্তের ৪৫ শতাংশ
  • প্লাজমার মধ্যে জলের পরিমাণ: ৯০ থেকে ৯২ শতাংশ
  • প্লাজমার ঘনত্ব: ১.০৩ থেকে ১.০৬ গ্রাম/মিলি
  • প্লাজমার রং: ঈষৎ হলুদ

০৫| রক্তের কোন উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?

উত্তর: অনুচক্রিকা (Platelets) এবং ভিটামিন K।

ব্যাখ্যা: রক্তক্ষরণ হলে অনুচক্রিকা ভেঙে থ্রম্বোপ্লাস্টিন তৈরি করে। ক্যালসিয়াম আয়ন ও ভিটামিন K এর উপস্থিতিতে প্রোথ্রম্বিন → থ্রম্বিনে এবং ফাইব্রিনোজেন → ফাইব্রিনে পরিণত হয়। এই ফাইব্রিন জালের মত গঠন তৈরি করে রক্তক্ষরণ বন্ধ করে।


০৬| মানুষের দেহে প্রোটিনের একক কি?

উত্তর: অ্যামাইনো অ্যাসিড।

ব্যাখ্যা: অ্যামাইনো অ্যাসিডগুলো (Monomer) একসঙ্গে যুক্ত হয়ে প্রোটিনের বড় গঠন তৈরি করে।

মনে রাখো —

  • মোট অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা: ২০টি
  • অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা: ৯টি
  • হরমোন, এনজাইম, অ্যান্টিবডি — এগুলোর মূল উপাদানও অ্যামাইনো অ্যাসিড।

০৭| হৃদযন্ত্র সংকোচনের জন্য কোন খনিজ পদার্থ দায়ী?

উত্তর: ক্যালসিয়াম।

ব্যাখ্যা: ক্যালসিয়াম মাংসপেশির সংকোচন ঘটায়। হৃদপিণ্ডের কার্ডিয়াক পেশির সংকোচন-প্রসারণের জন্য ক্যালসিয়াম অপরিহার্য।

ক্যালসিয়ামের উৎস: দুধ এবং শাকসবজি


📙 বিভাগ ২: পদার্থবিজ্ঞান ও ধাতুবিদ্যা (Physics & Metallurgy)


০৮| কোন ধাতু সবথেকে বেশি তাপীয় পরিবাহী?

উত্তর: রুপা (Silver)।

ব্যাখ্যা: রুপার তাপ পরিবাহিতা ৪২৯ ওয়াট/মিটার কেলভিন। তামার তাপ পরিবাহিতা ৩৯৮ ওয়াট/মিটার কেলভিন।

মনে রাখো —

  • তাপ পরিবাহিতার একক: ওয়াট পার মিটার কেলভিন
  • রুপায় প্রচুর মুক্ত ইলেকট্রন থাকায় তাপ পরিবাহিতা সবথেকে বেশি।
  • রুপার পরেই স্থান: তামা (Copper)

০৯| কোন ধাতুকে সহজে আকার দেওয়া যায়?

উত্তর: সোনা (Gold)।

ব্যাখ্যা: পিটিয়ে বিভিন্ন আকৃতি তৈরি করার ক্ষমতাকে বলে ডাক্টিলিটি (Ductility)। সোনার ডাক্টিলিটি সবথেকে বেশি। এইজন্য গহনা ও অলংকার তৈরিতে সোনা ব্যবহার করা হয়।


১০| কোন ধাতুর গলনাঙ্ক সবথেকে কম?

উত্তর: পারদ (Mercury)।

ব্যাখ্যা: পারদের গলনাঙ্ক −৩৮.৮৩ ডিগ্রি সেলসিয়াস। পারদের স্ফুটনাঙ্ক ৩৫৭ ডিগ্রি সেলসিয়াস। ঘরের তাপমাত্রায় পারদ তরল অবস্থায় থাকে। এই কারণেই ব্যারোমিটার ও থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়।


১১| কোন ধাতুর ঘনত্ব সবথেকে বেশি?

উত্তর: অসমিয়াম (Osmium)।

ব্যাখ্যা: অসমিয়ামের ঘনত্ব ২২.৫৯ গ্রাম/সেমি কিউব বা ২২,৫৯০ কিলোগ্রাম/মিটার কিউব

মনে রাখো —

  • ঘনত্বের SI একক: কিলোগ্রাম/মিটার³
  • ঘনত্বের CGS একক: গ্রাম/সেমি³
  • অসমিয়ামের পারমাণবিক সংখ্যা: ৭৬
  • অসমিয়ামের গলনাঙ্ক: ৩০৩৩ ডিগ্রি সেলসিয়াস
  • পারদের ঘনত্ব তুলনায়: ১৩.৬ গ্রাম/সেমি³

১২| কোন ধাতু রাসায়নিকভাবে সবথেকে বেশি প্রতিক্রিয়াশীল?

উত্তর: সোডিয়াম (Sodium)।

ব্যাখ্যা: সোডিয়ামের পারমাণবিক সংখ্যা ১১। সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস ও সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH) তৈরি করে এবং প্রচুর তাপ উৎপন্ন করে। এই কারণে সোডিয়ামকে কেরোসিন তেলের নিচে সংরক্ষণ করা হয়।


১৩| কোন ধাতু সাধারণ অবস্থায় চৌম্বকীয়?

উত্তর: লোহা (Iron)।

ব্যাখ্যা: লোহা চুম্বক ক্ষেত্রে সাড়া দেয়। এই ধর্মকে বলা হয় চৌম্বকীয় ধর্ম বা Magnetic Property।


১৪| কোন ধাতুর ওজন সবথেকে কম?

উত্তর: লিথিয়াম (Lithium)।

ব্যাখ্যা: লিথিয়াম গ্রুপ ওয়ান বা ক্ষার ধাতুর মধ্যে সবথেকে হালকা। লিথিয়ামের ঘনত্ব ০.৫৩৪ গ্রাম/সেমি³। জলের ঘনত্ব ১ গ্রাম/সেমি³। অর্থাৎ লিথিয়াম জলের থেকেও হালকা।


১৫| কোন ধাতু সবথেকে বেশি ইলেকট্রোপজিটিভ?

উত্তর: সিজিয়াম (Caesium)।

ব্যাখ্যা: পর্যায় সারণীতে গ্রুপ ওয়ানে নিচের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমে।

মনে রাখো —

  • সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল: ফ্লোরিন
  • সবথেকে বেশি তড়িৎ ধনাত্মক (ইলেকট্রোপজিটিভ) ধাতু: সিজিয়াম
  • আলোক তড়িৎ ক্রিয়ার জন্য সবথেকে উপযুক্ত: সিজিয়াম

১৬| কোন ধাতু জল থেকে হাইড্রোজেন মুক্ত করতে পারে?

উত্তর: ক্ষার ধাতুরা (যেমন সোডিয়াম, পটাশিয়াম)।

ব্যাখ্যা: ক্ষার ধাতুরা জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস ও ক্ষার তৈরি করে।

মনে রাখো —

  • পর্যায় সারণীতে ক্ষার ধাতু থাকে: গ্রুপ ওয়ান (Group 1)-এ
  • ক্ষার ধাতুর তালিকা: লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম

১৭| কোন পদার্থ ধাতু ও অধাতু উভয় বৈশিষ্ট্য বহন করে?

উত্তর: সিলিকন ও বরণ (Metalloid)।

ব্যাখ্যা: সিলিকন ও বরণকে মেটালয়েড বা অর্ধাতু বলা হয়। এদের মধ্যে ধাতব ও অধাতব উভয় বৈশিষ্ট্যই রয়েছে। এরা অর্ধপরিবাহী (Semiconductor) হিসেবে ইলেকট্রনিক্স শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।


১৮| গ্যাসীয় শিখার সবথেকে গরম অংশ কোনটি?

উত্তর: নীল অংশ।

ব্যাখ্যা: গ্যাসীয় শিখার নীল অংশে অক্সিজেনের পরিমাণ সবথেকে বেশি। ফলে সম্পূর্ণ দহন ঘটে এবং তাপমাত্রা সর্বোচ্চ হয় — ১৪০০ থেকে ১৬০০ ডিগ্রি সেলসিয়াস

মনে রাখো —

  • নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য কম → শক্তি বেশি।
  • লাল অংশ তুলনামূলক ঠান্ডা।

📗 বিভাগ ৩: রসায়নবিজ্ঞান (Chemistry)


১৯| কোন যৌগ কৃষি জমির অম্লত্ব নির্ধারণে সাহায্য করে?

উত্তর: লিটমাস (Litmus)।

ব্যাখ্যা: লিটমাস একটি প্রাকৃতিক নির্দেশক। এটি লাইকেন নামক ছত্রাক থেকে তৈরি হয়।

মনে রাখো —

  • অ্যাসিডে লিটমাস: লাল বর্ণ ধারণ করে।
  • ক্ষারে লিটমাস: নীল বর্ণ ধারণ করে।

২০| কোন দুটি উপাদান মিশিয়ে ব্রঞ্জ তৈরি করা হয়?

উত্তর: তামা (Copper) ও টিন (Tin)।

ব্যাখ্যা: ব্রঞ্জ একটি সংকর ধাতু। মুদ্রা তৈরিতে, মূর্তি তৈরিতে ও বিভিন্ন শিল্পে ব্যবহার করা হয়।


২১| কোন পদার্থের সাহায্যে সাদাকালো ফটোগ্রাফি সম্ভব?

উত্তর: সিলভার ব্রোমাইড (AgBr) ও সিলভার ক্লোরাইড (AgCl)।

ব্যাখ্যা: এরা অত্যন্ত আলোক সংবেদী। আলোর উপস্থিতিতে রাসায়নিক পরিবর্তন ঘটে এবং এরা কালো হয়ে যায়। ফলে সাদাকালো ফটোগ্রাফি তৈরি সম্ভব হয়।


২২| কোন ধাতু বাতাসে খুব দ্রুত আগুন জ্বালাতে পারে?

উত্তর: সোডিয়াম (Na) ও পটাশিয়াম (K)।

ব্যাখ্যা: সোডিয়াম ও পটাশিয়াম অত্যন্ত প্রতিক্রিয়াশীল ধাতু। বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার ও হাইড্রোজেন গ্যাস তৈরি করে এবং প্রচুর তাপ উৎপন্ন করে। ফলে আগুন ধরে যায়।


২৩| চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়?

উত্তর: নাইট্রোজেন গ্যাস (N₂)।

ব্যাখ্যা: নাইট্রোজেন একটি নিষ্ক্রিয় গ্যাস। এটি অক্সিডেশন (জারণ) রোধ করে এবং খাদ্য সতেজ রাখে।

মনে রাখো —

  • বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমাণ: ৭৮ শতাংশ

২৪| কোন গ্যাস অগ্নিনির্বাপক হিসেবে ব্যবহার করা হয়?

উত্তর: কার্বন ডাইঅক্সাইড (CO₂)।

ব্যাখ্যা: CO₂ একটি ভারী গ্যাস। এটি অক্সিজেনকে সরিয়ে দেয়। অক্সিজেনের অনুপস্থিতিতে আগুন নেভে।

মনে রাখো —

  • অত্যন্ত বড় আগুনে CO₂ কাজ করে না। কারণ বেশি তাপে CO₂ ভেঙে কার্বন ও অক্সিজেন তৈরি হয়।
  • বড় আগুনে একমাত্র উপায়: জল দেওয়া

২৫| শক্তি উৎপাদনকারী ব্যাটারিতে কোন যৌগ ব্যবহার করা হয়?

উত্তর: লিথিয়াম কোবাল্ট অক্সাইড (LiCoO₂)।

ব্যাখ্যা: মোবাইল ও ইলেকট্রনিক যন্ত্রে লিথিয়াম আয়ন ব্যাটারিতে লিথিয়াম কোবাল্ট অক্সাইড ব্যবহার করা হয়। এটি হালকা, দ্রুত চার্জ হয় এবং বারবার ব্যবহার করা যায়।


২৬| কোন ধাতু উচ্চ প্রতিফলন ক্ষমতার জন্য পরিচিত?

উত্তর: রুপা (Silver)।

ব্যাখ্যা: রুপা অত্যন্ত উজ্জ্বল ধাতু। দামি আয়নার পিছনে রুপার প্রলেপ দেওয়া হয়। কাচের পিছনে রুপার প্রলেপ দিলে আয়না তৈরি হয়।


২৭| ঠান্ডা পানীয়ের বোতলে কোন গ্যাস ব্যবহার করা হয়?

উত্তর: কার্বন ডাইঅক্সাইড (CO₂)।

ব্যাখ্যা: ঠান্ডা পানীয় বা কোল্ড ড্রিংসে উচ্চ চাপে CO₂ গ্যাস দ্রবীভূত করা থাকে। বোতল খুলে চাপ কমলে CO₂ গ্যাস বের হয় এবং বুদবুদ তৈরি হয়।


২৮| কোন যৌগ ক্ষারীয় অবস্থায় পাওয়া যায়?

উত্তর: সোডিয়াম (Sodium)।

ব্যাখ্যা: সোডিয়াম একটি ক্ষার ধাতু। জলের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH) নামে ক্ষার তৈরি করে।


গুরুত্বপূর্ণ তথ্য — এক নজরে

হৃদপিণ্ডের প্রকোষ্ট: চারটি (ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়)

ডায়াবেটিস: ইনসুলিনের ঘাটতিতে হয়। ইনসুলিন তৈরি হয় অগ্নাশয়ের বিটা কোষে।

ভিটামিন ডি: রাসায়নিক নাম ক্যালসিফেরল। অভাবে শিশুদের রিকেটস ও বড়দের অস্টিওম্যালেশিয়া।

সবথেকে ভালো তাপ পরিবাহী: রুপা (৪২৯ W/mK)

সবথেকে কম গলনাঙ্ক: পারদ (−৩৮.৮৩°C)

সবথেকে বেশি ঘনত্ব: অসমিয়াম (২২.৫৯ g/cm³)

সবথেকে হালকা ধাতু: লিথিয়াম (০.৫৩৪ g/cm³)

সবথেকে ইলেকট্রোপজিটিভ: সিজিয়াম

সবথেকে ইলেকট্রোনেগেটিভ মৌল: ফ্লোরিন

সবথেকে প্রতিক্রিয়াশীল ধাতু: সোডিয়াম

চৌম্বকীয় ধাতু: লোহা

মেটালয়েড (অর্ধাতু): সিলিকন ও বরণ

গ্যাসীয় শিখার সবথেকে গরম অংশ: নীল অংশ

ব্রঞ্জ: তামা + টিন

অগ্নিনির্বাপক গ্যাস: CO₂

চিপসের প্যাকেটে গ্যাস: নাইট্রোজেন (N₂)

ব্যাটারিতে যৌগ: লিথিয়াম কোবাল্ট অক্সাইড


আরও পড়ো

📌 সম্পর্কিত আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করো:

👉 গ্রাম পঞ্চায়েত ও WBCS পরীক্ষার বিজ্ঞান MCQ | Science Previous Year Questions in Bengali | Science Practice Set – 1


📌 আরও Science MCQ Question Answer পেতে আমাদের Telegram channel টি ফলো করো এবং পোস্টটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো।

Aftab Rahaman

About the Author

AFTAB RAHAMAN

Aftab Rahaman is the founder of KaliKolom.com and a content creator with 10+ years of experience in current affairs, history, and competitive exam preparation. He specializes in creating easy-to-understand, exam-focused educational content that helps students learn faster and retain better. His mission is to simplify complex topics and make learning more engaging, practical, and result-oriented for aspirants.

Leave a Comment