পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প তালিকা PDF | West Bengal Government all Schemes PDF

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের তালিকা 2026 PDF | West Bengal Govt Schemes & Projects

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প তালিকা PDF | West Bengal Government all Schemes PDF
পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প তালিকা PDF | West Bengal Government all Schemes PDF

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প তালিকা

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সাধারণ মানুষের সামাজিক ও অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে নারী, কৃষক, ছাত্রছাত্রী ও বেকার যুবক-যুবতীদের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প (WB Govt Schemes 2026) পরিচালনা করছে। রাজ্যের মহিলাদের মধ্যে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ‘অন্নপূর্ণা ভান্ডার’ থেকে শুরু করে কর্মপ্রার্থী তরুণদের বহু প্রতীক্ষিত ‘যুবশক্তি প্রকল্প’—প্রতিটি স্কিমই সাধারণ মানুষের সুবিধার্থে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে।

আজকের এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের সম্পূর্ণ তালিকা 2026 PDF সহ তুলে ধরা হলো। এখানে নতুন ও পুরনো প্রতিটি প্রকল্পের সূচনাকাল, মূল উদ্দেশ্য, আর্থিক অনুদান এবং আবেদনের যোগ্যতা সংক্ষেপে আলোচনা করা হয়েছে। সাধারণ আবেদনকারীদের পাশাপাশি যাঁরা বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার (WBCS, WBP, PSC) প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রস্তুতির ক্ষেত্রেও এই তালিকাটি বিশেষ সহায়ক হবে।

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প তালিকা

নারী কল্যাণ

No.প্রকল্পের নামচালু হওয়ার সালStatusমূল উদ্দেশ্য ও বর্তমান সুবিধা
1অন্নপূর্ণা যোজনা2026Activeমহিলাদের আর্থিক স্বনির্ভরতার জন্য যোগ্য মহিলাদের মাসিক ₹3,000 DBT-এর মাধ্যমে দেওয়ার ব্যবস্থা। এটি লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তিত রূপ।
2রূপশ্রী প্রকল্প2018আর্থিকভাবে দুর্বল পরিবারের প্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের সময় এককালীন ₹25,000 আর্থিক সহায়তা।
3কন্যাশ্রী প্রকল্প2013মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়া ও বাল্যবিবাহ রোধে আর্থিক সহায়তা; K1-এ বার্ষিক ₹1,000 এবং K2-এ এককালীন ₹25,000।
4জাগো (JAAGO) প্রকল্প2019যোগ্য Self Help Group-কে বছরে ₹5,000 revolving fund সহায়তা দিয়ে দলগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করা।

নারী ও শিশু কল্যাণ

No.প্রকল্পের নামচালু হওয়ার সালমূল উদ্দেশ্য ও বর্তমান সুবিধা
5মধুর স্নেহ2013Human Milk Bank-এর মাধ্যমে মাতৃস্তন্য থেকে বঞ্চিত, অপরিণত বা কম ওজনের শিশুদের মানবদুগ্ধ সরবরাহ।
6মাতৃযান প্রকল্প2007প্রসূতি মায়েদের নিরাপদে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে পৌঁছানোর জন্য গ্রামীণ অ্যাম্বুলেন্স পরিষেবা।
7মুক্তির আলো2015যৌনকর্মী ও মানব পাচারের শিকার নারীদের পুনর্বাসন, প্রশিক্ষণ ও বিকল্প জীবিকার সুযোগ প্রদান।
8স্বাবলম্বন প্রকল্প—বিপন্ন বা দুর্বল অবস্থায় থাকা নারীদের প্রশিক্ষণ ও আত্মনির্ভরতার সুযোগ তৈরি করা।

যুব ও কর্মসংস্থান

No.প্রকল্পের নামStatusচালু হওয়ার সালমূল উদ্দেশ্য ও বর্তমান সুবিধা
9বাংলার যুব সাথীInactive202621–40 বছর বয়সী শিক্ষিত বেকার যুবক-যুবতীদের মাসিক ₹3000/2000 আর্থিক সহায়তা, সর্বোচ্চ 5 বছর পর্যন্ত।
10উৎকর্ষ বাংলা2016যুবকদের স্বল্পমেয়াদি skill development ও placement-linked vocational training প্রদান।
11কর্মশ্রী প্রকল্প2024Job Card-ধারী পরিবারকে বছরে ন্যূনতম 50 দিনের wage employment দেওয়ার লক্ষ্য।
12ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (Bhabisyat Credit Card)202218–55 বছর বয়সী উদ্যোক্তাদের নতুন ব্যবসা বা micro-enterprise শুরু করতে collateral-free, subsidy-linked ঋণ; বর্তমান ব্যবস্থায় সর্বোচ্চ ₹5 লাখ পর্যন্ত।
13গতিধারা প্রকল্প2014বেকার যুবকদের transport sector-এ self-employment তৈরির জন্য গাড়ি কেনায় subsidy/সহায়তা।
14স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প (SVSKP)2011-12বেকার যুবকদের ব্যবসা ও স্বনির্ভর উদ্যোগের জন্য bank credit ও সরকারি subsidy।
15West Bengal Swanirbhar Sahayak Prakalpo (WBSSP)2012-13SHG-গুলির bank loan-এর সুদের বোঝা কমাতে interest subsidy প্রদান।
16আনন্দধারা2012গ্রামীণ দরিদ্র পরিবার, বিশেষ করে মহিলাদের SHG-এর মাধ্যমে livelihood, skill, credit ও self-employment-এর সুযোগ।
17কর্মতীর্থ2014-15SHG, কারিগর, তাঁতি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য বিক্রির জন্য training-cum-marketing complex তৈরি।
18West Bengal Migrant Workers’ Welfare Scheme2023অন্য রাজ্য বা দেশের কর্মরত বাঙালি migrant workers-এর registration, emergency assistance, death/disability ও welfare support।
19শ্রমশ্রী (Shramashree)2025ফিরে আসা migrant workers-দের ₹5,000 travel assistance এবং যোগ্যদের ₹5,000 মাসিক rehabilitation allowance দেওয়ার ব্যবস্থা।

শিক্ষা

No.প্রকল্পের নামচালু হওয়ার সালমূল উদ্দেশ্য ও বর্তমান সুবিধা
20স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিন্স স্কলারশিপ (SVMCM)2016অর্থনৈতিকভাবে দুর্বল মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় scholarship সহায়তা।
21ঐক্যশ্রী (Aikyashree)2019সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের বিভিন্ন স্তরে scholarship প্রদান।
22মেধাশ্রী2022-23OBC শিক্ষার্থীদের pre-matric scholarship-এর মাধ্যমে পড়াশোনায় আর্থিক সহায়তা।
23শিক্ষাশ্রী2014SC/ST শিক্ষার্থীদের V–VIII শ্রেণিতে পড়াশোনা চালিয়ে যেতে আর্থিক সহায়তা।
24যোগ্যশ্রী2024JEE, NEET, WBJEE ও বিভিন্ন competitive/government examination-এর জন্য বিনামূল্যে coaching ও training।
25West Bengal Student Credit Card2021উচ্চশিক্ষার জন্য সর্বোচ্চ ₹10 লাখ পর্যন্ত education loan-এর সুযোগ।
26সবুজ সাথী2015IX–XII শ্রেণির সরকারি/সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের বিনামূল্যে bicycle।
27তরুণের স্বপ্ন2022যোগ্য XI/XII শ্রেণির শিক্ষার্থীদের digital learning-এর জন্য ₹10,000 tablet/smartphone/PC সহায়তা।
28Student Internship Programme2024undergraduate, ITI ও polytechnic শিক্ষার্থীদের সরকারি দপ্তরে internship এবং প্রশিক্ষণকালীন ₹10,000 মাসিক stipend।

শিল্প, কারিগরি ও উদ্যোক্তা সহায়তা

No.প্রকল্পের নামচালু হওয়ার সালমূল উদ্দেশ্য ও বর্তমান সুবিধা
29Artisan Credit Card2003কারিগর ও হস্তশিল্পীদের working capital ও ব্যবসার প্রয়োজনীয় ঋণ সুবিধা।
30Weaver Credit Card—তাঁতিদের ব্যবসা, কাঁচামাল ও working capital-এর জন্য credit support।

স্বাস্থ্য পরিষেবা

No.প্রকল্পের নামচালু হওয়ার সালমূল উদ্দেশ্য ও বর্তমান সুবিধা
*মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা কার্ড 2026রাজ্যের সমস্ত দরিদ্র পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা প্রদান (স্বাস্থ্য সাথী/আয়ুষ্মান ভারতের পরিবর্তিত রূপ)।
31শিশুসাথী2013শিশুদের congenital heart disease ও নির্দিষ্ট জন্মগত সমস্যার জন্য বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা।
32শিশু আলোয়2012ছোট শিশুদের school-readiness, পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্য সহায়তা প্রদান।
33স্বাস্থ্য সাথী2016পরিবার-পিছু বছরে সর্বোচ্চ ₹5 লাখ পর্যন্ত cashless health coverage।
34স্বাস্থ্য ইংগিত (Swasthya Ingit)2021telemedicine-এর মাধ্যমে দূরবর্তী এলাকার মানুষকে চিকিৎসা পরামর্শ ও healthcare access প্রদান।
35চোখের আলো (Chokher Alo)2021cataract surgery, eye screening ও বিনামূল্যে spectacles-এর মাধ্যমে চক্ষুস্বাস্থ্য পরিষেবা।
36স্বাস্থ্য বন্ধু2026Mobile Medical Unit-এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে diagnosis, consultation ও healthcare services পৌঁছে দেওয়া।
37Fair Price Medicine Shops2012সরকারি ব্যবস্থায় সাশ্রয়ী দামে ওষুধ সরবরাহ।

সামাজিক সুরক্ষা

No.প্রকল্পের নামচালু হওয়ার সালমূল উদ্দেশ্য ও বর্তমান সুবিধা
38মানবিক পেনশন2018প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক সামাজিক সুরক্ষা সহায়তা।
39বার্ধক্য ভাতা—60 বছর বা তার বেশি বয়সী দরিদ্র/অসহায় প্রবীণদের মাসিক pension support।
40বিধবা ভাতা—অসহায় বিধবা মহিলাদের নিয়মিত সামাজিক সুরক্ষা সহায়তা।
41তফশিলি বন্ধু202060 বছর বা তার বেশি বয়সী SC প্রবীণ নাগরিকদের pension support।
42জয় জোহর202060 বছর বা তার বেশি বয়সী ST প্রবীণ নাগরিকদের pension support।
43সমব্যথী প্রকল্প2016দরিদ্র পরিবারের সদস্যের মৃত্যু হলে cremation/burial-এর জন্য এককালীন আর্থিক সহায়তা।
44লোকপ্রসার প্রকল্প2014-এর দশকলোকশিল্পীদের identity card, pension, retainer fee ও সামাজিক-আর্থিক সহায়তা।
45বিনা মূল্যে সামাজিক সুরক্ষা যোজনা (BMSSY)2017অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা, provident fund এবং নির্দিষ্ট ক্ষেত্রে death benefit।
46মুক্তিধারা2013বিশেষ করে পিছিয়ে পড়া এলাকায় স্বনির্ভরতা ও livelihood উন্নয়নের মাধ্যমে জীবিকা সহায়তা।

কৃষি ও কৃষক কল্যাণ

No.প্রকল্পের নামচালু হওয়ার সালমূল উদ্দেশ্য ও বর্তমান সুবিধা
47কৃষক বন্ধু2019 / পুনর্গঠন 2021কৃষকদের চাষাবাদে direct financial support এবং কৃষকের মৃত্যুর ক্ষেত্রে পরিবারের জন্য death benefit।
48বাংলা শস্য বীমা2019ফসলের ক্ষতি হলে কৃষকদের crop insurance support দিয়ে আয় স্থিতিশীল রাখা।
49মাটির সৃষ্টি2020পতিত জমিতে horticulture, fisheries ও animal husbandry-এর মাধ্যমে আয় ও কর্মসংস্থান তৈরি।
50মাটির কথা—কৃষি সংক্রান্ত তথ্য, চাষের সমস্যা ও কৃষি-পরামর্শ ICT platform-এর মাধ্যমে দেওয়া।
51জল ধরো জল ভরো2011-12জল সংরক্ষণ, rainwater harvesting ও minor irrigation-এর মাধ্যমে কৃষিতে জলনিরাপত্তা বৃদ্ধি।
52জলতীর্থ2014-15বিশেষত শুষ্ক পশ্চিমাঞ্চলে check dam, water harvesting ও irrigation infrastructure তৈরি।
53মৎস্যজীবী ক্রেডিট কার্ড—মৎস্যজীবীদের কাজ ও ব্যবসার জন্য সহজ শর্তে credit support।

খাদ্য ও পুষ্টি

No.প্রকল্পের নামচালু হওয়ার সালমূল উদ্দেশ্য ও বর্তমান সুবিধা
54খাদ্যসাথী2016যোগ্য পরিবারকে সাশ্রয়ী/বিনামূল্যের খাদ্যশস্যের আওতায় আনা।
55দুয়ারে রেশন2021খাদ্যসাথীর সুবিধাভোগীদের বাড়ির কাছাকাছি বা doorstep delivery-এর মাধ্যমে ration পৌঁছে দেওয়া।
56সুফল বাংলা2014কৃষকদের কাছ থেকে পণ্য সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে তুলনামূলক ন্যায্য মূল্যে সবজি ও কৃষিজ পণ্য বিক্রি।
57মা ক্যান্টিন2021সাধারণ মানুষের জন্য কম দামে রান্না করা খাবার সরবরাহ।
58সবুজশ্রী2016নবজাতকের পরিবারকে একটি চারা গাছ দেওয়ার মাধ্যমে পরিবেশ ও বৃক্ষরোপণ উৎসাহিত করা।

বাসস্থান ও ভূমি

No.প্রকল্পের নামচালু হওয়ার সালমূল উদ্দেশ্য ও বর্তমান সুবিধা
59গীতাঞ্জলি হাউজিং স্কিম2011গৃহহীন ও দরিদ্র মানুষের জন্য বাড়ি নির্মাণে সরকারি সহায়তা।
60নিজ গৃহ নিজ ভূমি (Nijo Griho Nijo Bhumi)2011ভূমিহীন ও গৃহহীন গ্রামীণ পরিবারকে জমির পাট্টা দেওয়া এবং সেই জমিকে কেন্দ্র করে বাসস্থান ও জীবিকার সুযোগ তৈরি করা।
61বাংলা আবাস যোজনা2021গৃহহীন বা কাঁচা/জীর্ণ বাড়িতে থাকা যোগ্য পরিবারকে পাকা বাড়ি তৈরিতে আর্থিক সহায়তা।
62চা সুন্দরী প্রকল্প2020চা-বাগানের গৃহহীন ও দরিদ্র শ্রমিকদের জন্য বাড়ি ও land-rights support।
63চা সুন্দরী Extension Scheme2024সরকারি allot করা জমিতে চা-বাগান শ্রমিকদের বাড়ি তৈরির জন্য ₹1.20 লাখ পর্যন্ত সহায়তা।

জল, বিদ্যুৎ ও পরিকাঠামো

No.প্রকল্পের নামচালু হওয়ার সালমূল উদ্দেশ্য ও বর্তমান সুবিধা
64জল স্বপ্ন2020গ্রামীণ বাড়িতে tap water connection পৌঁছে দেওয়া।
65হাসির আলো2020অত্যন্ত দরিদ্র Life Line Consumers-এর ত্রৈমাসিক 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে energy charge মকুব।
66পথশ্রী2020গ্রামীণ ও ক্ষতিগ্রস্ত রাস্তার repair, restoration ও road connectivity উন্নত করা।
67পথসাথী—মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে শৌচাগার, বিশ্রাম, খাবার ও অন্যান্য wayside facility তৈরি।
68জলসাথী (Jalasathi)—waterways-এর jetty/ghat-এ যাত্রী নিরাপত্তা, basic first aid ও accident reporting ব্যবস্থা জোরদার করা।

নাগরিক পরিষেবা ও জনসম্পৃক্ত উদ্যোগ

No.প্রকল্প/উদ্যোগের নামচালু হওয়ার সালমূল উদ্দেশ্য ও বর্তমান সুবিধা
69দুয়ারে সরকার2020সরকারি welfare schemes ও citizen services-কে camp-এর মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
70বাংলা সহায়তা কেন্দ্র (BSK)2020বিনামূল্যে online government services ও বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন/সহায়তা পাওয়ার ব্যবস্থা।
71আমাদের পাড়া, আমাদের সমাধান2025স্থানীয় মানুষ নিজের এলাকার ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত সমস্যা চিহ্নিত ও অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে সমাধানে অংশগ্রহণ করে।
72সেবা সেতু অভিযান2026বর্তমান 2026 citizen-centric campaign-এর মাধ্যমে বিভিন্ন সরকারি scheme ও service-এর সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া।
73মিশন নির্মল বাংলা2013গ্রামাঞ্চলে sanitation, toilet ও cleanliness infrastructure উন্নত করে open-defecation মুক্ত পরিবেশ তৈরি।
প্রকল্পের নামসূচনাকালমূল উদ্দেশ্য
ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প২০২৬ভূমিহীন ক্ষেতমজুরদের বার্ষিক আর্থিক সহায়তা প্রদান।
যুবসাথী প্রকল্প২০২৬রাজ্যের শিক্ষিত যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান।
পরিযায়ী শ্রমিক প্রকল্প২০২৫রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা এবং তাঁদের জীবন ও জীবিকার ক্ষেত্রে আর্থিক সাহায্য করা।
কর্মশ্রী প্রকল্প২০২৪প্রতিটি জব কার্ডধারী পরিবারকে বছরে কমপক্ষে ৫০ দিনের মজুরি কর্মসংস্থান প্রদান করা।
যোগ্যশ্রী প্রকল্প২০২৪SC/ST ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে JEE, NEET, WBJEE প্রশিক্ষণের ব্যবস্থা করা।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প২০২১মহিলাদের স্বনির্ভর করতে মাসিক আর্থিক সাহায্য প্রদান (১০০০/১২০০ টাকা)।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড২০২১পড়াশোনার জন্য অত্যন্ত কম সুদে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান।
দুয়ারে রেশন প্রকল্প২০২১খাদ্যসাথীর আওতাভুক্ত সুবিধাভোগীদের দোরগোড়ায় রেশন সামগ্রী সরবরাহ করা।
মা প্রকল্প২০২১দরিদ্র মানুষদের জন্য মাত্র ৫ টাকায় ডিম ও ভাতের ব্যবস্থা করা।
উৎসশ্রী প্রকল্প২০২১কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ে বদলির সুবিধা প্রদান।
পাড়ায় সমাধান প্রকল্প২০২১নির্দিষ্ট অঞ্চলের স্থানীয় সমস্যা চিহ্নিত করে দ্রুত তার সমাধান করা।
দুয়ারে সরকার প্রকল্প২০২০রাজ্য সরকারের সমস্ত প্রকল্প সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
কর্মসাথী প্রকল্প২০২০বেকার যুবক-যুবতীদের নিজস্ব ব্যবসা শুরু করতে আর্থিক ঋণ প্রদান।
পথশ্রী প্রকল্প২০২০রাজ্যের পুরনো সড়কের মেরামত ও রক্ষণাবেক্ষণ।
চা সুন্দরী প্রকল্প২০২০চা বাগানের গৃহহীন শ্রমিকদের স্থায়ী বাসস্থান দেওয়া।
হাসির আলো প্রকল্প২০২০দরিদ্র মানুষদের জন্য ত্রৈমাসিক ৭৫ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদান।
স্নেহালয় প্রকল্প২০২০আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের গৃহ তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা প্রদান।
স্নেহের পরশ প্রকল্প২০২০কোভিড পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের এককালীন আর্থিক সাহায্য প্রদান।
বঙ্গশ্রী প্রকল্প২০২০রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ ও সহায়তা প্রদান।
কৃষক বন্ধু প্রকল্প২০১৯কৃষকদের আর্থিক অনুদান এবং ২ লক্ষ টাকার জীবন বীমা প্রদান।
জাগো প্রকল্প২০১৯স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক ৫ হাজার টাকা প্রদান।
রূপশ্রী প্রকল্প২০১৮১৮ বছর পেরোলেই দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের জন্য এককালীন ২৫,০০০ টাকা প্রদান।
মানবিক পেনশন প্রকল্প২০১৮প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ১,০০০ টাকা ভাতা প্রদান।
স্বাস্থ্য সাথী প্রকল্প২০১৬পরিবার প্রতি ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্য বিমা প্রদান।
খাদ্যসাথী প্রকল্প২০১৬অত্যন্ত সস্তায় বা বিনামূল্যে পরিবার পিছু চাল ও গম প্রদান।
সবুজশ্রী প্রকল্প২০১৬শিশুর জন্মের পরপরই পরিবেশ রক্ষার্থে একটি মূল্যবান চারা গাছ প্রদান।
সমব্যথী প্রকল্প২০১৬দরিদ্র মানুষের পরিজনের সৎকার্যের জন্য ২,০০০ টাকা প্রদান।
উৎকর্ষ বাংলা প্রকল্প২০১৬বেকার যুবক-যুবতীদের বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া।
সেফ ড্রাইভ সেভ লাইফ২০১৬পথ দুর্ঘটনা আটকানো এবং ট্রাফিক সচেতনতা বৃদ্ধি।
সবুজ সাথী প্রকল্প২০১৫নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান।
মুক্তির আলো প্রকল্প২০১৫যৌনকর্মী ও নির্যাতিতা নারীদের উদ্ধার করে প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করা।
শিক্ষাশ্রী প্রকল্প২০১৪পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত SC/ST শিক্ষার্থীদের পড়াশোনায় বার্ষিক বৃত্তি প্রদান।
গতিধারা প্রকল্প২০১৪কর্মহীন যুবক-যুবতীদের বাণিজ্যিক গাড়ি কিনতে ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা।
ঐক্যশ্রী প্রকল্প২০১৪সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ বা বৃত্তি প্রদান।
কর্মতীর্থ প্রকল্প২০১৪স্ব-নির্ভর গোষ্ঠীর উৎপাদিত দ্রব্য গ্রামের মানুষদের কাছে বিক্রির ব্যবস্থা।
সুফল বাংলা প্রকল্প২০১৪চাষীদের কাছ থেকে সরাসরি কৃষিজ পণ্য সংগ্রহ করে ন্যায্য মূল্যে বিক্রি করা।
সামাজিক সুরক্ষা যোজনা২০১৪দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তির পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ১ লক্ষ টাকা প্রদান।
পথসাথী প্রকল্প২০১৪পথচারীদের সুবিধার্থে একই ছাদের তলায় শৌচাগার, আহার ও রাত্রিবাসের ব্যবস্থা।
কন্যাশ্রী প্রকল্প২০১৩বাল্যবিবাহ রোধ ও মেয়েদের উচ্চশিক্ষায় আর্থিক সাহায্য (বার্ষিক ১০০০ এবং ১৮ বছরে এককালীন ২৫,০০০ টাকা)।
যুবশ্রী প্রকল্প২০১৩এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত বেকারদের মাসে ১,৫০০ টাকা করে ভাতা প্রদান।
শিশুসাথী প্রকল্প২০১৩দরিদ্র পরিবারের ১২ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে হার্ট সার্জারি।
মধুর স্নেহ প্রকল্প২০১৩শিশুদের পুষ্টির জন্য হিউম্যান মিল্ক ব্যাঙ্কের ব্যবস্থা।
মাতৃযান প্রকল্প২০১১প্রসূতি মহিলাদের নিরাপদে হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা।
গীতাঞ্জলী প্রকল্প২০১১দরিদ্র ও গৃহহীন মানুষের জন্য সুনিশ্চিত আশ্রয়ের ব্যবস্থা করা।
নিজ গৃহ নিজ ভূমি২০১১ভূমিহীন মানুষদের স্থায়ী আশ্রয় এবং জীবন জীবিকার মান উন্নয়ন।
সবলা প্রকল্প২০১১কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি ও কর্মসংস্থানগত উন্নতি ঘটিয়ে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করা।

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের বিস্তারিত বিবরণ (২০২৬ – ২০১১)

ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প (২০২৬) রাজ্যের যে সকল ক্ষেতমজুরদের নিজস্ব কোনো কৃষিজমি নেই, তাদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে এই প্রকল্পের মাধ্যমে বার্ষিক আর্থিক সহায়তা প্রদান করা হবে।

যুবসাথী প্রকল্প (২০২৬) রাজ্যের শিক্ষিত অথচ বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের অভাব দূর করতে এবং তাদের নিজস্ব উদ্যোগে কিছু করার জন্য এই প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প (২০২৫) যে সমস্ত শ্রমিকরা কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন, তাঁদের রাজ্যে ফিরিয়ে এনে কর্মসংস্থান ও জীবন-জীবিকার ক্ষেত্রে আর্থিক সাহায্য প্রদানের উদ্দেশ্যে এই প্রকল্প।

কর্মশ্রী প্রকল্প (২০২৪) গ্রামীণ অর্থনীতিকে মজবুত করতে একটি আর্থিক বছরে প্রতিটি জব কার্ডধারী পরিবারকে কমপক্ষে ৫০ দিনের মজুরি বা কর্মসংস্থান নিশ্চিত করতে এই স্কিম চালু করা হয়েছে।

যোগ্যশ্রী প্রকল্প (২০২৪) পিছিয়ে পড়া শ্রেণীর (SC/ST) মেধাবী ছাত্রছাত্রীদের ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল পড়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে JEE, NEET এবং WBJEE প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এই প্রকল্পে।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (২০২১) রাজ্যের মহিলাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে এই প্রকল্পের মাধ্যমে মাসিক আর্থিক সাহায্য (সাধারণদের ১০০০ টাকা এবং SC/ST দের ১২০০ টাকা) প্রদান করা হয়।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প (২০২১) ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথে অর্থের অভাব দূর করতে অত্যন্ত কম সুদে (৪%) এবং সহজ শর্তে ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ প্রদান করা হয়।

দুয়ারে রেশন প্রকল্প (২০২১) এই প্রকল্পে খাদ্যসাথীর আওতাভুক্ত সুবিধাভোগীদের রেশন দোকানে লাইনে না দাঁড়িয়ে সরাসরি দোরগোড়ায় বা পাড়ায় রেশন সামগ্রী সরবরাহ করা হয়।

মা প্রকল্প (২০২১) দরিদ্র ও খেটে খাওয়া মানুষদের জন্য অত্যন্ত সুলভ মূল্যে, মাত্র ৫ টাকায় ডিম ও ভাত (দুপুরের আহার) প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে।

উৎসশ্রী প্রকল্প (২০২১) যে সকল সরকারি শিক্ষক-শিক্ষিকারা নিজেদের বাড়ি থেকে অনেক দূরে কর্মরত আছেন, তারা নিজেদের বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ে শূন্যপদ থাকলে অনলাইনের মাধ্যমে বদলির আবেদন করতে পারবেন।

পাড়ায় সমাধান / আমাদের পাড়া আমাদের সমাধান (২০২১) নির্দিষ্ট কোনো অঞ্চলের বা পাড়ার স্থানীয় সমস্যা (যেমন- রাস্তা, জল, নিকাশি ব্যবস্থা) চিহ্নিত করে দ্রুত তার সমাধান করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দুয়ারে সরকার প্রকল্প (২০২০) রাজ্য সরকারের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছে দিতে পাড়ায় পাড়ায় ক্যাম্প করে আবেদন গ্রহণ ও পরিষেবা প্রদান করা হয়।

কর্মসাথী প্রকল্প (২০২০) বেকার যুবক-যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে এবং নিজস্ব ছোট ব্যবসা শুরু করার জন্য সমবায় ব্যাঙ্কের মাধ্যমে আর্থিক ঋণ প্রদান করা হয়।

পথশ্রী প্রকল্প (২০২০) গ্রাম ও শহরের পুরনো, ভাঙা বা খারাপ হয়ে যাওয়া সড়কগুলোর দ্রুত মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য এই প্রকল্প।

চা সুন্দরী প্রকল্প (২০২০) চা বাগানে কর্মরত যে সমস্ত শ্রমিকদের নিজস্ব কোনো বাড়ি নেই, তাদের স্থায়ী ও সুরক্ষিত বাসস্থান তৈরি করে দেওয়া হয়।

হাসির আলো প্রকল্প (২০২০) গ্রামীণ ও শহরাঞ্চলের অত্যন্ত গরিব পরিবার, যারা ত্রৈমাসিক ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের সম্পূর্ণ বিদ্যুৎ বিল মুকুব করা হয়।

স্নেহালয় প্রকল্প (২০২০) আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের নিজের গৃহ বা পাকা বাড়ি তৈরির জন্য রাজ্য সরকারের তরফ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হয়।

স্নেহের পরশ প্রকল্প (২০২০) লকডাউন বা অতিমারির মতো কঠিন পরিস্থিতিতে রাজ্যের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরে আটকে পড়েছিলেন, তাদের এককালীন আর্থিক সাহায্য প্রদান করা হয়।

বঙ্গশ্রী প্রকল্প (২০২০) রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (MSME) উৎসাহ প্রদান এবং এই শিল্পের সাথে যুক্ত মানুষদের বিভিন্নভাবে সহায়তা করা হয়।

কৃষক বন্ধু প্রকল্প (২০১৯) কৃষকদের চাষাবাদের সুবিধার্থে বছরে দুটি কিস্তিতে আর্থিক অনুদান দেওয়া হয় এবং কৃষকের মৃত্যু হলে পরিবারকে ২ লক্ষ টাকার জীবন বীমা প্রদান করা হয়।

জাগো প্রকল্প (২০১৯) রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে (Self Help Groups) আর্থিকভাবে আরও শক্তিশালী করতে বার্ষিক ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

রূপশ্রী প্রকল্প (২০১৮) দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের সময় আর্থিক বোঝা কমাতে, মেয়ের বয়স ১৮ বছর পেরোলেই এককালীন ২৫ হাজার টাকা প্রদান করা হয়।

মানবিক পেনশন প্রকল্প (২০১৮) রাজ্যের প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের আত্মসম্মানের সাথে বাঁচার জন্য মাসিক ১,০০০ টাকা করে ভাতা প্রদান করা হয়।

স্বাস্থ্য সাথী প্রকল্প (২০১৬) রাজ্যের প্রতিটি পরিবারের জন্য বিনামূল্যে বা ক্যাশলেস চিকিৎসার সুবিধা দিতে পরিবার পিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা প্রদান করা হয়।

খাদ্যসাথী প্রকল্প (২০১৬) এই প্রকল্পের আওতাভুক্ত উপভোক্তাদের মাথাপিছু ২ টাকা কেজি দরে (বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যে) চাল ও গম প্রদান করা হয়।

সবুজশ্রী প্রকল্প (২০ ২০১৬) পরিবেশ রক্ষা এবং শিশুর ভবিষ্যতের কথা মাথায় রেখে, প্রতিটি শিশুর জন্মের পরপরই হাসপাতাল থেকে পরিবারের হাতে একটি মূল্যবান চারা গাছ তুলে দেওয়া হয়।

সমব্যথী প্রকল্প (২০১৬) দরিদ্র পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে, তার সৎকার্যের (অন্ত্যেষ্টিক্রিয়া) জন্য নগদ ২ হাজার টাকা প্রদান করা হয়।

উৎকর্ষ বাংলা প্রকল্প (২০১৬) বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন পেশাদার ও বৃত্তিমূলক শিক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়।

সেফ ড্রাইভ সেভ লাইফ (২০১৬) সড়ক দুর্ঘটনা রোধ করতে এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এই প্রচার অভিযান চালানো হয়।

সবুজ সাথী প্রকল্প (২০১৫) সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিনামূল্যে সাইকেল প্রদান করা হয়।

মুক্তির আলো প্রকল্প (২০১৫) যৌনকর্মী এবং নির্যাতিতা নারী ও বালিকাদের উদ্ধার করে আর্থিক অনুদান ও বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা।

শিক্ষাশ্রী প্রকল্প (২০১৪) পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তফসিলি জাতি (SC) ও উপজাতি (ST) সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে বার্ষিক বৃত্তি বা স্কলারশিপ প্রদান করা হয়।

গতিধারা প্রকল্প (২০১৪) কর্মহীন যুবক-যুবতীদের স্বনির্ভর করতে এবং জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে ১ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি বা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ঐক্যশ্রী প্রকল্প (২০১৪) সংখ্যালঘু সম্প্রদায়ের (মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ ইত্যাদি) শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বিভিন্ন স্তরে স্কলারশিপ প্রদান করা হয়।

কর্মতীর্থ প্রকল্প (২০১৪) স্ব-নির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎপাদিত বিভিন্ন দ্রব্য সরাসরি সাধারণ মানুষের কাছে বিক্রি করার জন্য নির্দিষ্ট বিপণন কেন্দ্রের ব্যবস্থা করা হয়।

সুফল বাংলা প্রকল্প (২০১৪) চাষীদের কাছ থেকে সরাসরি কৃষিজ পণ্য (শাকসবজি, ফল ইত্যাদি) লাভজনক দামে সংগ্রহ করে ন্যায্য মূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।

সামাজিক সুরক্ষা যোজনা (২০১৪) অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সুরক্ষায় দুর্ঘটনায় মারা গেলে ব্যক্তির পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহত হলে ১ লক্ষ টাকা প্রদান করা হয়।

পথসাথী প্রকল্প (২০১৪) রাস্তায় চলাচলকারী পথচারীদের সুবিধার্থে মহাসড়কের পাশে একই ছাদের তলায় শৌচাগার, আহার ও রাতে থাকার ব্যবস্থা করা হয়।

কন্যাশ্রী প্রকল্প (২০১৩) বাল্যবিবাহ রোধ ও মেয়েদের শিক্ষায় উৎসাহিত করতে ১৩-১৮ বছর বয়স পর্যন্ত বার্ষিক ১ হাজার টাকা এবং ১৮ বছর বয়সের পর পড়াশোনা চালিয়ে গেলে এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়।

যুবশ্রী প্রকল্প (২০১৩) রাজ্যের শ্রম দপ্তরের অধীন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত বেকারদের মাসে ১,৫০০ টাকা করে উৎসাহ ভাতা প্রদান করা হয়।

শিশুসাথী প্রকল্প (২০১৩) দরিদ্র পরিবারের ১২ বছরের কম বয়সী শিশুদের জন্মগত হৃদরোগ বা হার্টের অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে করার ব্যবস্থা করা হয়।

মধুর স্নেহ প্রকল্প (২০১৩) মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত নবজাতক শিশুদের পুষ্টি ও সুস্থতার জন্য রাজ্যে হিউম্যান মিল্ক ব্যাঙ্ক (Human Milk Bank)-এর ব্যবস্থা করা।

মাতৃযান প্রকল্প (২০১১) গর্ভবতী বা প্রসূতি মহিলাদের নিরাপদে এবং দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য সম্পূর্ণ বিনামূল্যে বিশেষ অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করা হয়।

নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প (২০১১) রাজ্যের যে সমস্ত দরিদ্র মানুষের নিজস্ব কোনো জমি বা বাড়ি নেই, তাদের স্থায়ী আশ্রয় প্রদান এবং জীবন জীবিকার মান উন্নয়ন করা হয়।

সবলা প্রকল্প (২০১১) কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি, ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করা এবং কর্মসংস্থানগত উন্নতি ঘটিয়ে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করা।

গীতাঞ্জলী প্রকল্প (২০১১) আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং গৃহহীন মানুষের জন্য মাথা গোঁজার ঠাঁই বা সুনিশ্চিত আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে।

পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের তালিকা PDF ডাউনলোড

নিচের টেবিল থেকে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের বিস্তারিত তালিকা এবং তথ্যের PDF ফাইলটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন:

ফাইলের বিবরণ (File Details)তথ্য (Information)
আর্টিকেলের নামপশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প ২০২৬
ভাষা (Language)বাংলা (Bengali)
ফাইলের ধরন (Format)PDF
ডাউনলোড লিঙ্ক[Click Here to Download PDF]
টেলিগ্রাম চ্যানেল [Join KaliKolom Telegram]

Also Read


Frequently Asked Questions (FAQ)

কোনো প্রকল্পের সুবিধা না পেলে কী করব?

নিকটবর্তী সরকারি ক্যাম্প, BSK বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করুন।

অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন?

যোগ্য মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। সবার জন্য প্রযোজ্য নয়।

Yuba Shakti প্রকল্পের আবেদন শুরুর তারিখ কী?

অক্টোবর ২০২৬ থেকে বাস্তবায়নের কথা বলা হয়েছে, কিন্তু এখনো নির্দিষ্ট আবেদন শুরুর তারিখ প্রকাশ Hoini

পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পগুলোর সুবিধা কারা পাবেন?

প্রকল্পভেদে যোগ্যতা আলাদা। বয়স, লিঙ্গ, আয়, পেশা, সামাজিক শ্রেণি ও অন্যান্য নির্দিষ্ট শর্ত পূরণকারী যোগ্য বাসিন্দারা সংশ্লিষ্ট প্রকল্পের সুবিধা পাবেন।

Aftab Rahaman

Aftab Rahaman

Aftab Rahaman is a Professional Content Writer having experince in this field for the last 7 years. He started his career as a content writer, and now he is working with many big news publications. His expertise is in West Bengal schemes, and interest in Education, GK, And Competitive Exams.

kalikolom.com