WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Buy me a coffee
❤️ অসংখ্য ধন্যবাদ!
পেমেন্টের স্ক্রিনশট আমাদের টেলিগ্রামে পাঠান। আপনার নাম 'Top Supporters' লিস্টে সম্মানের সাথে যুক্ত করা হবে!
  টেলিগ্রামে পাঠান
This is an archived article last updated on Jul 04, 2021. The information may be outdated.

হিটলার ভার্সাই চুক্তির বিরােধিতা করেছিলেন কেন ? তাঁর নিরস্ত্রীকরণ বৈঠক পরিত্যাগের কারণ কী ছিল ?

 হিটলার ভার্সাই চুক্তির বিরােধিতা করেছিলেন কেন ? তাঁর নিরস্ত্রীকরণ বৈঠক পরিত্যাগের কারণ কী ছিল ?

   ভার্সাই চুক্তির বিরােধিতার কারণ 

>> ভার্সাই চুক্তির বিরােধিতার কারণ প্রথম বিশ্বযুদ্ধে জয়ী মিত্রপক্ষের সঙ্গে জার্মানির ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় । প্যারিস শান্তি সম্মেলনে ( ১৯১৯ খ্রি . ) স্বাক্ষরিত এই সন্ধি ছিল আসলে জার্মানির ওপর প্রতিশােধমূলক এক ইস্তেহার মাত্র , তাই হিটলার বিভিন্ন কারণে এই সন্ধির বিরােধিতা করেন

>>.1 জাতীয়তাবাদবিরােধী সন্ধি : ভার্সাই সন্ধির মাধ্যমে জার্মানি থেকে জার্মান – অধ্যুষিত বেশ কিছু অল আলাদা করে দেওয়া হয় । এ ছাড়াও পােল্যান্ডকে জার্মানির ভিতর দিয়ে পােলিস করিডোের ’ নামক এক যােগাযােগের পথ তৈরি করে দেওয়া এবং জার্মানির ডানজিগ বন্দরকে আন্তর্জাতিক নিয়ন্ত্রণাধীনে আনা ইত্যাদি জাতীয়তাবাদবিরােধী পদক্ষেপের জন্য হিটলার ভার্সাই চুক্তির বিরােধিতা করেন । )
>>2. অর্থ আদায়কারী সন্ধি : যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ের নামে জার্মানির ওপর যেভাবে জোরজবরদস্তি করে আর্থিক ক্ষতিপূরণের বােঝা চাপিয়ে দেওয়া হয়েছিল তা সব জার্মানবাসীদের মতােই হিটলারও মেনে নিতে পারেননি । তাই তিনিও ভার্সাই সন্ধির বিরােধিতা করেন ।
>>3. অমানবিক ও অনুদার সন্ধি : ভার্সাই সন্ধির শর্তগুলি জার্মানির প্রতি এতটাই কঠোর ছিল যে এই সন্ধিকে অমানবিক ও অনুদার সন্ধি বললে কোনাে অত্যুক্তি হয় না । যুদ্ধ সৃষ্টির অপরাধে ভার্সাই সন্ধির মাধ্যমে মিত্রপক্ষ জার্মানির প্রতি যে চরম অনুদারতা দেখিয়েছিল তা ছিল নিন্দনীয় । ইতিহাসবিদ ল্যাসিং – এর মতে — জার্মানির ওপর প্রতিশােধের লক্ষ্যে মিত্রশক্তি এই অমানবিক সন্ধির শর্তগুলি চাপিয়ে দিয়েছিল ।



নিরস্ত্রীকরণ বৈঠক পরিত্যাগের কারণ–

প্রথম বিশ্বযুদ্ধের পর শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে একদিকে জাতিসংঘের উদ্যোগে অপরদিকে আমেরিকার আহ্বানেযােগদানকারী মােট নয়টি দেশের উদ্যোগে পরপর দুটি নিরস্ত্রীকরণ সম্মেলন অনুষ্ঠিত হয় । কিন্তু এই নিরস্ত্রীকরণ বৈঠক হিটলার পরিত্যাগ করেন কারণ—
 1. একপেশে নীতি : নিরস্ত্রীকরণ সম্মেলনে যােগদানকারী প্রতিটি রাষ্ট্রই জার্মানির অস্ত্রহ্রাসের দাবি জানালেও নিজ নিজ দেশের ক্ষেত্রে অস্ত্রহাসের প্রশ্নে নীরব থাকে । নিরস্ত্রীকরণের প্রশ্নে এই একপেশে নীতির জন্য হিটলার বৈঠক পরিত্যাগ করেন ।  2. নাতসি আদর্শের বিরােধী : হিটলারের নেতৃত্বে নাতসি দল চেয়েছিল সামরিক শক্তির সাহায্যে বিশ্বে জার্মানির শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে । নাতসি পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য ছিল বলপ্রয়ােগ নীতি দ্বারা বিশ্বে প্রভুত্ব অর্জন । কিন্তু নিরস্ত্রীকরণ সম্মেলন সামরিক আগ্রাসন বিরােধী হওয়ায় হিটলার এই বৈঠক পরিত্যাগ করেন ।  3. ‘ লেবেন শ্রউম ’ আদর্শের বিরােধী : হিটলার চেয়েছিলেন পূর্ব ইউরােপে জার্মান সাম্রাজ্যের বিস্তার ঘটিয়ে জার্মানবাসীর জন্য লেবেন শ্রউম বা বাসস্থানের সম্প্রসারণ ঘটাতে । এই লক্ষ্যে তিনি ফ্রান্স আক্রমণের 
জন্য পূর্ব ইউরােপ ও সােভিয়েত রাশিয়া অধিকারের পরিকল্পনা নেন । কিন্তু নিরস্ত্রীকরণ বৈঠকে যােগ দিলে তার এই পরিকল্পনা ভেস্তে যাবে জেনে হিটলার নিরস্ত্রীকরণ বৈঠক পরিত্যাগ করেন।
 






লেখক পরিচিতি

আফতাব রহমান — KaliKolom.com এর প্রতিষ্ঠাতা

আফতাব রহমান

Aftab Rahaman

প্রতিষ্ঠাতা ও প্রধান লেখক, KaliKolom.com

আফতাব রহমান KaliKolom.com-এর প্রতিষ্ঠাতা এবং গত ১০ বছরেরও বেশি সময় ধরে কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে কাজ করছেন। তাঁর লেখার মূল দর্শন হলো — জটিল বিষয়কে সহজ, স্পষ্ট ও পরীক্ষামুখী ভাষায় উপস্থাপন করা, যাতে শিক্ষার্থীরা দ্রুত শিখতে পারে এবং দীর্ঘদিন মনে রাখতে পারে।

কারেন্ট অ্যাফেয়ার্স ইতিহাস চাকরির প্রস্তুতি জেনারেল নলেজ
লেখকের সাথে যুক্ত থাকুন
Join Telegram