আজকের পোস্টে বিজ্ঞান বিষয়ক গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর শেয়ার করলাম। রেলওয়ে, WBCS, WBP, গ্রাম পঞ্চায়েত সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিগত বছরে যে ধরনের বিজ্ঞানের প্রশ্ন এসেছিল — সেগুলো আজ বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করা হলো। প্রত্যেকটি প্রশ্নই Previous Year Question (PYQ)।
বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর
📘 বিভাগ ১: জীববিজ্ঞান (Biology)
০১| মানুষের হৃদযন্ত্রে প্রকোষ্টের সংখ্যা কয়টি?
উত্তর: চারটি।
ব্যাখ্যা: মানুষের হৃদপিণ্ডে চারটি প্রকোষ্ট থাকে — ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ এবং বাম নিলয়।
রক্ত সঞ্চালনের ধাপ মনে রাখো —
দেহ → ডান অলিন্দ → ডান নিলয় → ফুসফুস (CO₂ ও O₂ বিনিময়) → বাম অলিন্দ → বাম নিলয় → মহাধমনী → সারা দেহ।
মানুষের দেহে এই রক্ত সঞ্চালন পদ্ধতিকে বলা হয় দ্বিসঞ্চালন।
০২| ডায়াবেটিস রোগীর কোন হরমোনের ঘাটতি থাকে?
উত্তর: ইনসুলিন।
ব্যাখ্যা: ইনসুলিন হরমোন অগ্নাশয়ের (Pancreas) বিটা কোষ থেকে নির্গত হয়। এর কাজ হলো রক্তের গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে পেশি ও যকৃতে জমা রাখা। ইনসুলিনের ঘাটতি হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এবং ডায়াবেটিস রোগ হয়।
০৩| হাড়ের মজবুতির জন্য কোন ভিটামিন অপরিহার্য?
উত্তর: ভিটামিন ডি।
ব্যাখ্যা: ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। ক্যালসিয়াম শোষিত হলে হাড় মজবুত হয়। সূর্যের আলো ত্বকে ভিটামিন ডি সংশ্লেষণ করে।
মনে রাখো —
- ভিটামিন ডি এর রাসায়নিক নাম: ক্যালসিফেরল
- শিশুদের অভাবে: রিকেটস
- বড়দের অভাবে: অস্টিওম্যালেশিয়া
০৪| রক্তের তরল উপাদানের নাম কি?
উত্তর: প্লাজমা (রক্তরস)।
ব্যাখ্যা: রক্তের উপাদান দুই ভাগে ভাগ করা যায় — রক্তরস (Plasma) ও রক্তকণিকা।
মনে রাখো —
- প্লাজমা: মোট রক্তের ৫৫ শতাংশ
- রক্তকণিকা: মোট রক্তের ৪৫ শতাংশ
- প্লাজমার মধ্যে জলের পরিমাণ: ৯০ থেকে ৯২ শতাংশ
- প্লাজমার ঘনত্ব: ১.০৩ থেকে ১.০৬ গ্রাম/মিলি
- প্লাজমার রং: ঈষৎ হলুদ
০৫| রক্তের কোন উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
উত্তর: অনুচক্রিকা (Platelets) এবং ভিটামিন K।
ব্যাখ্যা: রক্তক্ষরণ হলে অনুচক্রিকা ভেঙে থ্রম্বোপ্লাস্টিন তৈরি করে। ক্যালসিয়াম আয়ন ও ভিটামিন K এর উপস্থিতিতে প্রোথ্রম্বিন → থ্রম্বিনে এবং ফাইব্রিনোজেন → ফাইব্রিনে পরিণত হয়। এই ফাইব্রিন জালের মত গঠন তৈরি করে রক্তক্ষরণ বন্ধ করে।
০৬| মানুষের দেহে প্রোটিনের একক কি?
উত্তর: অ্যামাইনো অ্যাসিড।
ব্যাখ্যা: অ্যামাইনো অ্যাসিডগুলো (Monomer) একসঙ্গে যুক্ত হয়ে প্রোটিনের বড় গঠন তৈরি করে।
মনে রাখো —
- মোট অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা: ২০টি
- অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা: ৯টি
- হরমোন, এনজাইম, অ্যান্টিবডি — এগুলোর মূল উপাদানও অ্যামাইনো অ্যাসিড।
০৭| হৃদযন্ত্র সংকোচনের জন্য কোন খনিজ পদার্থ দায়ী?
উত্তর: ক্যালসিয়াম।
ব্যাখ্যা: ক্যালসিয়াম মাংসপেশির সংকোচন ঘটায়। হৃদপিণ্ডের কার্ডিয়াক পেশির সংকোচন-প্রসারণের জন্য ক্যালসিয়াম অপরিহার্য।
ক্যালসিয়ামের উৎস: দুধ এবং শাকসবজি।
📙 বিভাগ ২: পদার্থবিজ্ঞান ও ধাতুবিদ্যা (Physics & Metallurgy)
০৮| কোন ধাতু সবথেকে বেশি তাপীয় পরিবাহী?
উত্তর: রুপা (Silver)।
ব্যাখ্যা: রুপার তাপ পরিবাহিতা ৪২৯ ওয়াট/মিটার কেলভিন। তামার তাপ পরিবাহিতা ৩৯৮ ওয়াট/মিটার কেলভিন।
মনে রাখো —
- তাপ পরিবাহিতার একক: ওয়াট পার মিটার কেলভিন
- রুপায় প্রচুর মুক্ত ইলেকট্রন থাকায় তাপ পরিবাহিতা সবথেকে বেশি।
- রুপার পরেই স্থান: তামা (Copper)
০৯| কোন ধাতুকে সহজে আকার দেওয়া যায়?
উত্তর: সোনা (Gold)।
ব্যাখ্যা: পিটিয়ে বিভিন্ন আকৃতি তৈরি করার ক্ষমতাকে বলে ডাক্টিলিটি (Ductility)। সোনার ডাক্টিলিটি সবথেকে বেশি। এইজন্য গহনা ও অলংকার তৈরিতে সোনা ব্যবহার করা হয়।
১০| কোন ধাতুর গলনাঙ্ক সবথেকে কম?
উত্তর: পারদ (Mercury)।
ব্যাখ্যা: পারদের গলনাঙ্ক −৩৮.৮৩ ডিগ্রি সেলসিয়াস। পারদের স্ফুটনাঙ্ক ৩৫৭ ডিগ্রি সেলসিয়াস। ঘরের তাপমাত্রায় পারদ তরল অবস্থায় থাকে। এই কারণেই ব্যারোমিটার ও থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়।
১১| কোন ধাতুর ঘনত্ব সবথেকে বেশি?
উত্তর: অসমিয়াম (Osmium)।
ব্যাখ্যা: অসমিয়ামের ঘনত্ব ২২.৫৯ গ্রাম/সেমি কিউব বা ২২,৫৯০ কিলোগ্রাম/মিটার কিউব।
মনে রাখো —
- ঘনত্বের SI একক: কিলোগ্রাম/মিটার³
- ঘনত্বের CGS একক: গ্রাম/সেমি³
- অসমিয়ামের পারমাণবিক সংখ্যা: ৭৬
- অসমিয়ামের গলনাঙ্ক: ৩০৩৩ ডিগ্রি সেলসিয়াস
- পারদের ঘনত্ব তুলনায়: ১৩.৬ গ্রাম/সেমি³
১২| কোন ধাতু রাসায়নিকভাবে সবথেকে বেশি প্রতিক্রিয়াশীল?
উত্তর: সোডিয়াম (Sodium)।
ব্যাখ্যা: সোডিয়ামের পারমাণবিক সংখ্যা ১১। সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস ও সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH) তৈরি করে এবং প্রচুর তাপ উৎপন্ন করে। এই কারণে সোডিয়ামকে কেরোসিন তেলের নিচে সংরক্ষণ করা হয়।
১৩| কোন ধাতু সাধারণ অবস্থায় চৌম্বকীয়?
উত্তর: লোহা (Iron)।
ব্যাখ্যা: লোহা চুম্বক ক্ষেত্রে সাড়া দেয়। এই ধর্মকে বলা হয় চৌম্বকীয় ধর্ম বা Magnetic Property।
১৪| কোন ধাতুর ওজন সবথেকে কম?
উত্তর: লিথিয়াম (Lithium)।
ব্যাখ্যা: লিথিয়াম গ্রুপ ওয়ান বা ক্ষার ধাতুর মধ্যে সবথেকে হালকা। লিথিয়ামের ঘনত্ব ০.৫৩৪ গ্রাম/সেমি³। জলের ঘনত্ব ১ গ্রাম/সেমি³। অর্থাৎ লিথিয়াম জলের থেকেও হালকা।
১৫| কোন ধাতু সবথেকে বেশি ইলেকট্রোপজিটিভ?
উত্তর: সিজিয়াম (Caesium)।
ব্যাখ্যা: পর্যায় সারণীতে গ্রুপ ওয়ানে নিচের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমে।
মনে রাখো —
- সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল: ফ্লোরিন
- সবথেকে বেশি তড়িৎ ধনাত্মক (ইলেকট্রোপজিটিভ) ধাতু: সিজিয়াম
- আলোক তড়িৎ ক্রিয়ার জন্য সবথেকে উপযুক্ত: সিজিয়াম
১৬| কোন ধাতু জল থেকে হাইড্রোজেন মুক্ত করতে পারে?
উত্তর: ক্ষার ধাতুরা (যেমন সোডিয়াম, পটাশিয়াম)।
ব্যাখ্যা: ক্ষার ধাতুরা জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস ও ক্ষার তৈরি করে।
মনে রাখো —
- পর্যায় সারণীতে ক্ষার ধাতু থাকে: গ্রুপ ওয়ান (Group 1)-এ
- ক্ষার ধাতুর তালিকা: লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম
১৭| কোন পদার্থ ধাতু ও অধাতু উভয় বৈশিষ্ট্য বহন করে?
উত্তর: সিলিকন ও বরণ (Metalloid)।
ব্যাখ্যা: সিলিকন ও বরণকে মেটালয়েড বা অর্ধাতু বলা হয়। এদের মধ্যে ধাতব ও অধাতব উভয় বৈশিষ্ট্যই রয়েছে। এরা অর্ধপরিবাহী (Semiconductor) হিসেবে ইলেকট্রনিক্স শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
১৮| গ্যাসীয় শিখার সবথেকে গরম অংশ কোনটি?
উত্তর: নীল অংশ।
ব্যাখ্যা: গ্যাসীয় শিখার নীল অংশে অক্সিজেনের পরিমাণ সবথেকে বেশি। ফলে সম্পূর্ণ দহন ঘটে এবং তাপমাত্রা সর্বোচ্চ হয় — ১৪০০ থেকে ১৬০০ ডিগ্রি সেলসিয়াস।
মনে রাখো —
- নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য কম → শক্তি বেশি।
- লাল অংশ তুলনামূলক ঠান্ডা।
📗 বিভাগ ৩: রসায়নবিজ্ঞান (Chemistry)
১৯| কোন যৌগ কৃষি জমির অম্লত্ব নির্ধারণে সাহায্য করে?
উত্তর: লিটমাস (Litmus)।
ব্যাখ্যা: লিটমাস একটি প্রাকৃতিক নির্দেশক। এটি লাইকেন নামক ছত্রাক থেকে তৈরি হয়।
মনে রাখো —
- অ্যাসিডে লিটমাস: লাল বর্ণ ধারণ করে।
- ক্ষারে লিটমাস: নীল বর্ণ ধারণ করে।
২০| কোন দুটি উপাদান মিশিয়ে ব্রঞ্জ তৈরি করা হয়?
উত্তর: তামা (Copper) ও টিন (Tin)।
ব্যাখ্যা: ব্রঞ্জ একটি সংকর ধাতু। মুদ্রা তৈরিতে, মূর্তি তৈরিতে ও বিভিন্ন শিল্পে ব্যবহার করা হয়।
২১| কোন পদার্থের সাহায্যে সাদাকালো ফটোগ্রাফি সম্ভব?
উত্তর: সিলভার ব্রোমাইড (AgBr) ও সিলভার ক্লোরাইড (AgCl)।
ব্যাখ্যা: এরা অত্যন্ত আলোক সংবেদী। আলোর উপস্থিতিতে রাসায়নিক পরিবর্তন ঘটে এবং এরা কালো হয়ে যায়। ফলে সাদাকালো ফটোগ্রাফি তৈরি সম্ভব হয়।
২২| কোন ধাতু বাতাসে খুব দ্রুত আগুন জ্বালাতে পারে?
উত্তর: সোডিয়াম (Na) ও পটাশিয়াম (K)।
ব্যাখ্যা: সোডিয়াম ও পটাশিয়াম অত্যন্ত প্রতিক্রিয়াশীল ধাতু। বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার ও হাইড্রোজেন গ্যাস তৈরি করে এবং প্রচুর তাপ উৎপন্ন করে। ফলে আগুন ধরে যায়।
২৩| চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তর: নাইট্রোজেন গ্যাস (N₂)।
ব্যাখ্যা: নাইট্রোজেন একটি নিষ্ক্রিয় গ্যাস। এটি অক্সিডেশন (জারণ) রোধ করে এবং খাদ্য সতেজ রাখে।
মনে রাখো —
- বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমাণ: ৭৮ শতাংশ
২৪| কোন গ্যাস অগ্নিনির্বাপক হিসেবে ব্যবহার করা হয়?
উত্তর: কার্বন ডাইঅক্সাইড (CO₂)।
ব্যাখ্যা: CO₂ একটি ভারী গ্যাস। এটি অক্সিজেনকে সরিয়ে দেয়। অক্সিজেনের অনুপস্থিতিতে আগুন নেভে।
মনে রাখো —
- অত্যন্ত বড় আগুনে CO₂ কাজ করে না। কারণ বেশি তাপে CO₂ ভেঙে কার্বন ও অক্সিজেন তৈরি হয়।
- বড় আগুনে একমাত্র উপায়: জল দেওয়া।
২৫| শক্তি উৎপাদনকারী ব্যাটারিতে কোন যৌগ ব্যবহার করা হয়?
উত্তর: লিথিয়াম কোবাল্ট অক্সাইড (LiCoO₂)।
ব্যাখ্যা: মোবাইল ও ইলেকট্রনিক যন্ত্রে লিথিয়াম আয়ন ব্যাটারিতে লিথিয়াম কোবাল্ট অক্সাইড ব্যবহার করা হয়। এটি হালকা, দ্রুত চার্জ হয় এবং বারবার ব্যবহার করা যায়।
২৬| কোন ধাতু উচ্চ প্রতিফলন ক্ষমতার জন্য পরিচিত?
উত্তর: রুপা (Silver)।
ব্যাখ্যা: রুপা অত্যন্ত উজ্জ্বল ধাতু। দামি আয়নার পিছনে রুপার প্রলেপ দেওয়া হয়। কাচের পিছনে রুপার প্রলেপ দিলে আয়না তৈরি হয়।
২৭| ঠান্ডা পানীয়ের বোতলে কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তর: কার্বন ডাইঅক্সাইড (CO₂)।
ব্যাখ্যা: ঠান্ডা পানীয় বা কোল্ড ড্রিংসে উচ্চ চাপে CO₂ গ্যাস দ্রবীভূত করা থাকে। বোতল খুলে চাপ কমলে CO₂ গ্যাস বের হয় এবং বুদবুদ তৈরি হয়।
২৮| কোন যৌগ ক্ষারীয় অবস্থায় পাওয়া যায়?
উত্তর: সোডিয়াম (Sodium)।
ব্যাখ্যা: সোডিয়াম একটি ক্ষার ধাতু। জলের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH) নামে ক্ষার তৈরি করে।
গুরুত্বপূর্ণ তথ্য — এক নজরে
হৃদপিণ্ডের প্রকোষ্ট: চারটি (ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়)
ডায়াবেটিস: ইনসুলিনের ঘাটতিতে হয়। ইনসুলিন তৈরি হয় অগ্নাশয়ের বিটা কোষে।
ভিটামিন ডি: রাসায়নিক নাম ক্যালসিফেরল। অভাবে শিশুদের রিকেটস ও বড়দের অস্টিওম্যালেশিয়া।
সবথেকে ভালো তাপ পরিবাহী: রুপা (৪২৯ W/mK)
সবথেকে কম গলনাঙ্ক: পারদ (−৩৮.৮৩°C)
সবথেকে বেশি ঘনত্ব: অসমিয়াম (২২.৫৯ g/cm³)
সবথেকে হালকা ধাতু: লিথিয়াম (০.৫৩৪ g/cm³)
সবথেকে ইলেকট্রোপজিটিভ: সিজিয়াম
সবথেকে ইলেকট্রোনেগেটিভ মৌল: ফ্লোরিন
সবথেকে প্রতিক্রিয়াশীল ধাতু: সোডিয়াম
চৌম্বকীয় ধাতু: লোহা
মেটালয়েড (অর্ধাতু): সিলিকন ও বরণ
গ্যাসীয় শিখার সবথেকে গরম অংশ: নীল অংশ
ব্রঞ্জ: তামা + টিন
অগ্নিনির্বাপক গ্যাস: CO₂
চিপসের প্যাকেটে গ্যাস: নাইট্রোজেন (N₂)
ব্যাটারিতে যৌগ: লিথিয়াম কোবাল্ট অক্সাইড
আরও পড়ো
📌 সম্পর্কিত আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করো:
📌 আরও Science MCQ Question Answer পেতে আমাদের Telegram channel টি ফলো করো এবং পোস্টটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো।
![[PDF] WB Police Constable Previous Year Question Papers | Preliminary & Main (2013-Present) WB Police Constable Previous Year Question Papers](https://kalikolom.com/wp-content/uploads/2025/05/wbp_banner.webp)










