এতোয়া মুন্ডার কাহিনী প্রশ্ন উত্তর PDF | Etoya Mundar Kahini Question Answer PDF
প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পঞ্চম শ্রেণির বাংলা বইয়ে মহাশ্বেতা দেবীর লেখা এতোয়া মুন্ডার কাহিনি গল্পটি আছে। এই গল্পের শেষে থাকা প্রশ্নগুলোর সহজ ভাষায় উত্তর নিচে দেওয়া হলো। এবং তোমাদের সুবিধার ক্ষেত্রে নিচে থেকে PDF-ও ডাউনলোড করে নিতে পারবে।
লেখক পরিচিতি
মহাশ্বেতা দেবী (জন্ম ১৯২৬) ছিলেন বিখ্যাত লেখক মনীশ ঘটক (ছদ্মনাম যুবনাশ্ব)-এর কন্যা। লেখালিখির পাশাপাশি তিনি অধ্যাপনা ও সাংবাদিকতাও করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বাংলা, বিহার ও উড়িষ্যার জঙ্গলঘেরা অঞ্চলের মানুষদের জীবনযাত্রার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তাঁর জনপ্রিয় উপন্যাসের মধ্যে আছে ‘ঝাঁসির রানি’, ‘নটী’, ‘অরণ্যের অধিকার’, ‘হাজার চুরাশির মা’। ছোটোদের জন্য তাঁর বিখ্যাত বইয়ের মধ্যে রয়েছে ‘গল্পের গরু ন্যাদোশ’, ‘এককড়ির সাধ’, ‘নেই নগরের সেই রাজা’, ‘বাঘাশিকারী’। সমাজসেবামূলক কাজের স্বীকৃতিতে তিনি ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন, আর সাহিত্যরচনার জন্য পেয়েছেন সাহিত্য আকাদেমি পুরস্কারসহ আরও বহু সম্মাননা। এই পাঠ্যাংশটি তাঁর লেখা ‘এতোয়া মুন্ডার যুদ্ধজয়’ বইয়ের প্রথম পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে।
গল্পের সংক্ষিপ্ত বিষয়বস্তু
গ্রামটার এখনকার নাম হাতিঘর হলেও সেখানে এখন আর কোনো হাতি নেই। একসময় মোতিবাবুর পূর্বপুরুষরা বড় জমিদার ছিলেন এবং তাঁদের হাতি ছিল, তাই পাথরের তৈরি সেই পুরোনো হাতিশালা এখনও আছে, যদিও এখন সেটা ধান রাখার গোলাঘর হিসেবে ব্যবহার হয়। এতোয়ার ঠাকুরদা মঙ্গল মুন্ডা বলেন যে একসময় এই গ্রামের নাম ছিল শালগেড়িয়া, আর এটা ছিল একটা আদিবাসী গ্রাম। বাবুরা এসে আদিবাসীদের কাছ থেকে সব কেড়ে নেয়, কারণ তাদের লেখাপড়া বা আইনকানুন জানা ছিল না। বহুকাল আগে সিধু-কানুর নেতৃত্বে সাঁওতালরা আর পরবর্তীতে বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডারা সাহেবদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, কিন্তু হেরে গিয়ে বাংলা, উড়িষ্যা, বিহার, আসাম নানা জায়গায় ছড়িয়ে পড়ে।
এতোয়ার রোজকার কাজ হলো গোরু-ছাগল চরানো। গ্রামের প্রাইমারি স্কুলের সাঁওতাল মাস্টারের গল্প শুনতে শুনতে সে নিজের কল্পনাতেই নানারকম যুদ্ধের ছবি এঁকে ফেলে, যদিও ঠিক কোন যুদ্ধের কথা বলা হচ্ছে সে জানে না, আর তা নিয়ে তার কোনো পরোয়াও নেই। ডুলং নদীর ধারে চরে সে নিজেকে রাজা ভাবে। হাটের বুড়ো অন্ধ মানুষ ভজন ভুক্তা এতোয়াকে গল্প শোনায়, আর তাকে স্কুলে যাওয়ার জন্য উৎসাহ দেয়, কারণ এখন গ্রামেই স্কুল হয়েছে, অথচ ভজন ভুক্তার ছোটোবেলায় জঙ্গল পেরিয়ে অনেক দূর হেঁটে পাঠশালায় যেতে হত।
এতোয়া মুন্ডার কাহিনী প্রশ্ন উত্তর | Etoya Mundar Kahini Question Answer
হাতে কলমে প্রশ্ন উত্তর
১. ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো
১.১ গ্রামটার আদি নাম ছিল (শালগাড়া/হাতিঘর/হাতিবাড়ি/শালগেড়িয়া)।
উত্তর: গ্রামটার আদি নাম ছিল শালগেড়িয়া।
১.২ মোতি বাবু ছিলেন গ্রামের (আদিপুরুষ/ভগবান/জমিদার/মাস্টার)।
উত্তর: মোতি বাবু ছিলেন গ্রামের জমিদার।
১.৩ ‘এতোয়া’ শব্দটির অর্থ (রবিবার/সোমবার/বুধবার/ছুটির দিন)।
উত্তর: ‘এতোয়া’ শব্দটির অর্থ রবিবার।
১.৪ শূরবীর ছিলেন একজন (সর্দার/আদিবাসী রাজা/বনজীবী/যাত্রাশিল্পী)।
উত্তর: শূরবীর ছিলেন একজন আদিবাসী রাজা।
১.৫ ডুলং, সুবর্ণরেখা নামগুলি (পাহাড়ের/ঝর্নার/নদীর/গাছের)।
উত্তর: ডুলং, সুবর্ণরেখা নামগুলি নদীর।
২. উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করো
২.১ আর হাতিশালাটা ছিল __।
উত্তর: আর হাতিশালাটা ছিল পাথরের।
২.২ এতোয়ার দাদু বলে এক সময় এটা ছিল __ গ্রাম।
উত্তর: এতোয়ার দাদু বলে এক সময় এটা ছিল আদিবাসী গ্রাম।
২.৩ গাঁয়ের বুড়ো সর্দার __ নাতিটার দিকে তাকায়।
উত্তর: গাঁয়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায়।
২.৪ তবে জঙ্গল তো __।
উত্তর: তবে জঙ্গল তো মা।
২.৫ __ স্কুলের চালাঘরের কোল দিয়ে পথ।
উত্তর: প্রাইমারি স্কুলের চালাঘরের কোল দিয়ে পথ।
৩. অর্থ লেখো — গর্জন, বাগাল, গুঞ্জন, দুলন্ত, গোড়া
উত্তর:
- গর্জন — উচ্চ ও গম্ভীর আওয়াজ
- বাগাল — রাখাল
- গুঞ্জন — গুনগুন শব্দ
- দুলন্ত — দুলছে এমন
- গোড়া — শুরুর অংশ বা মূলদেশ
৪. বিপরীতার্থক শব্দগুলি লেখো — পূর্বপুরুষ, আদি, কচি, শুকনো, বিশ্বাস
উত্তর:
- পূর্বপুরুষ — উত্তরপুরুষ
- আদি — অন্ত
- কচি — পাকা
- শুকনো — ভেজা
- বিশ্বাস — অবিশ্বাস
৫. সমার্থক শব্দ লেখো — জল, নদী, সমুদ্দুর, জঙ্গল, উলগুলান
উত্তর:
- জল — বারি
- নদী — তটিনী
- সমুদ্দুর — সাগর
- জঙ্গল — অরণ্য
- উলগুলান — বিদ্রোহ
৬. ক্রিয়াগুলির নীচে দাগ দাও
৬.১ সাবু আর শাল গাছের পাঁচিল যেন পাহারা দিত গ্রামকে।
উত্তর: দিত
৬.২ এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসাব করে?
উত্তর: করে
৬.৩ ছোটনাগপুর ছাড়লাম।
উত্তর: ছাড়লাম
৬.৪ জঙ্গল নষ্ট করি নাই।
উত্তর: করি নাই
৬.৫ যে বাঁচায় তাকে কেউ মারে?
উত্তর: বাঁচায়, মারে
৭. দুটি বাক্যে ভেঙে লেখো
৭.১ গাঁয়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায়। (দেওয়া আছে — গাঁয়ের বুড়ো সর্দার মঙ্গল। সে নাতিটার দিকে তাকায়।)
৭.২ হাতিশালাটায় দেয়াল তুলে ওটা এখন ধান রাখবার গোলাঘর।
উত্তর: হাতিশালাটায় দেয়াল তোলা হয়েছে। এখন সেটা ধান রাখবার গোলাঘর।
৭.৩ আমাদের কালে, সেই জঙ্গল দিয়ে চার মাইল যাও, তবে পাঠশালা।
উত্তর: আমাদের সময়ে জঙ্গলের মধ্য দিয়ে চার মাইল হাঁটতে হত। তারপর পাঠশালা পাওয়া যেত।
৭.৪ এখন ও লাফায় আর নদীর জল, কাশবন, বুনোফুল, আকাশ, সকলকে ডেকে বলে, সে কী ভীষণ যুদ্ধ!
উত্তর: এখন ও লাফায়। নদীর জল, কাশবন, বুনোফুল, আকাশ সকলকে ডেকে বলে, সে কী ভীষণ যুদ্ধ!
৭.৫ ডুলং ও সুবর্ণরেখাও হেসে চলে যায়, বয়ে যায়।
উত্তর: ডুলং ও সুবর্ণরেখা হেসে চলে যায়। তারা বয়ে যায়।
৮. বাক্য রচনা করো — পাঁচিল, চাঁদ, দেশ, মানুষ, জঙ্গল
উত্তর:
- পাঁচিল — স্কুলের চারপাশে উঁচু পাঁচিল দেওয়া আছে।
- চাঁদ — পূর্ণিমার রাতে আকাশে গোল চাঁদ ওঠে।
- দেশ — প্রত্যেকেরই উচিত নিজের দেশকে ভালোবাসা।
- মানুষ — বিপদে অন্য মানুষের পাশে দাঁড়ানো উচিত।
- জঙ্গল — জঙ্গলে নানারকম বন্যপ্রাণী বাস করে।
৯. কোনটি কোন ধরনের বাক্য লেখো
৯.১ স্রোত কী জোরালো! (বিস্ময়সূচক বাক্য) (দেওয়া আছে)
৯.২ কচি ছেলে, কিছুই জানে না।
উত্তর: বর্ণনামূলক বাক্য
৯.৩ সে যেন গেরুয়া জলের সমুদ্দুর।
উত্তর: উপমাসূচক বাক্য
৯.৪ নামটা বদলে গেল কেন গো?
উত্তর: প্রশ্নবাচক বাক্য
৯.৫ কী যুদ্ধ, কী যুদ্ধ!
উত্তর: বিস্ময়সূচক বাক্য
১০. কোনটি কোন শব্দ, ঝুড়ি থেকে বেছে নিয়ে আলাদা করে লেখো
(শব্দগুলি: মস্ত, আমাদের, শিকার, তুই, সে, লড়াই, বুড়ো, ভীষণ, ছোট্ট, ও, চরায়, রাখে, ঝাঁকড়া, ধারালো, ওঠে, সরু)
উত্তর:

| বিশেষ্য | বিশেষণ | সর্বনাম | অব্যয় | ক্রিয়া |
|---|---|---|---|---|
| শিকার, লড়াই | মস্ত, বুড়ো, ভীষণ, ছোট্ট, ঝাঁকড়া, ধারালো, সরু | আমাদের, তুই, সে | ও | চরায়, রাখে, ওঠে |
১১. দুটি বাক্যকে জুড়ে একটি বাক্য লেখো
১১.১ কী গল্পই বললে আজ দাদু। সবাই শুনছিল গো! (দেওয়া আছে — দাদু আজ এমন গল্প বললে যে সবাই শুনছিল গো!)
১১.২ এতোয়া রে! ছেলে তুই বড্ড ভালো।
উত্তর: এতোয়া রে, তুই বড্ড ভালো ছেলে!
১১.৩ তুই বড্ড বকিস এতোয়া। তোর বাপেরও এতো কথা শুধাবার সাহস হতো না।
উত্তর: এতোয়া তুই যত বকিস, তোর বাপেরও তত কথা শুধাবার সাহস হত না।
১১.৪ বাবুরা এল। আমাদের সব নিয়ে নিল।
উত্তর: বাবুরা এসে আমাদের সব নিয়ে নিল।
১১.৫ আদিবাসী আসছে। মানুষ বাড়ছে।
উত্তর: আদিবাসীরা আসায় মানুষ বাড়ছে।
১২. এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো
দি সী আ বা; ব খা রে র্ণ সু; গা ং ড়া র দ; টি ড়া পো মা; ষ পু দি রু আ
উত্তর:
- দি সী আ বা → আদিবাসী
- ব খা রে র্ণ সু → সুবর্ণরেখা
- গা ং ড়া র দ → দরংগাড়া
- টি ড়া পো মা → পোড়ামাটি
- ষ পু দি রু আ → আদিপুরুষ
১৩. এলোমেলো শব্দগুলি সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো
১৩.১ ছাগল কাজ গোরু ওর চরানো।
উত্তর: ওর কাজ গোরু-ছাগল চরানো।
১৩.২ তির শনশন তারা তখন ছোঁড়ে।
উত্তর: তখন তারা শনশন করে তির ছোঁড়ে।
১৩.৩ আগে হাজার চাঁদ হাজার।
উত্তর: হাজার হাজার চাঁদ আগে।
১৩.৪ ছিল পাথরের হাতিশালাটা আর।
উত্তর: আর হাতিশালাটা ছিল পাথরের।
১৩.৫ সপ্তাহে হাট প্রতি বসে তো গ্রামে।
উত্তর: গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে।
১৪. লেখক পরিচিতি থেকে প্রশ্ন
১৪.১ লেখালিখি ছাড়াও আর কী কী কাজ মহাশ্বেতা দেবী করেছেন?
উত্তর: লেখালিখি ছাড়াও মহাশ্বেতা দেবী অধ্যাপনা ও সাংবাদিকতার কাজ করেছেন।
১৪.২ আদিবাসী জীবন নিয়ে লেখা তাঁর একটি বইয়ের নাম লেখো।
উত্তর: আদিবাসী জীবন নিয়ে লেখা তাঁর একটি বই হলো ‘অরণ্যের অধিকার’।
১৪.৩ ছোটোদের জন্য লেখা তাঁর একটি বিখ্যাত বইয়ের নাম লেখো।
উত্তর: ছোটোদের জন্য লেখা তাঁর একটি বিখ্যাত বই হলো ‘গল্পের গরু ন্যাদোশ’।
১৫. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো
১৫.১ “সেও এক ভীষণ যুদ্ধ” — কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে?
উত্তর: বিরসা মুন্ডার নেতৃত্বে সাহেবদের বিরুদ্ধে মুন্ডাদের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের কথাই এখানে বলা হয়েছে। মুন্ডাদের ভাষায় এই যুদ্ধকে বলা হতো ‘উলগুলান’।
১৫.২ গাঁয়ের নাম হাতিঘর হল কেন?
উত্তর: মোতিবাবুর পূর্বপুরুষরা একসময় বড় জমিদার ছিলেন এবং তাঁদের হাতি ছিল। তাঁদের সেই পাথরের তৈরি হাতিশালা এখনও আছে। এই কারণেই গ্রামের নাম হয়েছিল হাতিঘর, যদিও এখন সেখানে আর হাতি নেই।
১৫.৩ ভজন ভুক্তা এতোয়াকে কী বলত?
উত্তর: ভজন ভুক্তা এতোয়াকে বলত যে সে খুব ভালো ছেলে, কিন্তু স্কুলে না যাওয়ার জন্য তাঁর দুঃখ হয়। নিজের ছোটোবেলায় জঙ্গলের মধ্য দিয়ে অনেকটা পথ হেঁটে পাঠশালায় যেতে হত বলে জানাত, আর এখন গ্রামেই স্কুল থাকা সত্ত্বেও এতোয়া সেখানে না যাওয়ায় আক্ষেপ করত।
১৫.৪ হাতিঘরে কেমন করে যাবে সংক্ষেপে লেখো।
উত্তর: হাওড়া থেকে ট্রেনে খড়গপুর গিয়ে সেখান থেকে বাস ধরতে হবে, নামতে হবে গুপ্তমণি মন্দিরের সামনে। এরপর দক্ষিণ দিকে হেঁটে একটা ছোট নদী ও রোহিনী গ্রাম পেরিয়ে ডুলং নদীর ধার দিয়ে গেলে আকাশছোঁয়া শাল আর অর্জুন গাছ দেখা যাবে, তার পরেই এতোয়াদের গ্রাম হাতিঘর।
১৫.৫ এতোয়া নামটি কেন হয়েছিল?
উত্তর: আদিবাসীদের মধ্যে অনেকেই জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখেন। এতোয়া রবিবার জন্মেছিল বলে তার ঠাকুরদা মঙ্গল মুন্ডা তার নাম রেখেছিলেন ‘এতোয়া’।
১৫.৬ এতোয়ার রোজকার কাজের বর্ণনা দাও।
উত্তর: এতোয়া হাটের দোকান ঝাঁট দিয়ে বিনিময়ে একটা বস্তা জোগাড় করেছে। প্রতিদিন বাবুদের গোরু চরাতে চরাতে সে পুরোনো আমবাগান থেকে টোকো আম আর শুকনো কাঠ কুড়ায়, মাটি খুঁড়ে মেটে আলু বার করে, আর পুকুরপাড় থেকে শাক তোলে — সবকিছু জমা করে তার বস্তায়। এরপর গোরু নিয়ে ডুলং নদী পেরিয়ে চরে গিয়ে গোরু-মোষ চরাতে ছেড়ে দেয় এবং নিজে মাছ ধরার জন্য জাল পাতে।
১৫.৭ ‘এখন গ্রামে ইস্কুল, তবু…’ — বক্তা কে? আগে কী ছিল?
উত্তর: এই কথার বক্তা ভজন ভুক্তা। তিনি বলছেন যে এখন গ্রামেই স্কুল আছে, কিন্তু তাঁদের নিজের ছোটবেলায় জঙ্গলের মধ্য দিয়ে চার মাইল হেঁটে তবেই পাঠশালায় পৌঁছাতে হত।
১৬. বাঁদিকের শব্দের সঙ্গে মিল আছে এমন ডানদিকের শব্দ খোঁজো

উত্তর:
| বাঁদিক | ডানদিক |
|---|---|
| হাতি | শুঁড় |
| চাল | ধান |
| গ্রাম | পল্লি |
| চাঁদ | জ্যোৎস্না |
| পাতা | গাছ |
১৭. সংকেতটি অনুসরণ করে একটি গল্প বানাও
“নদীর পাড়ে সূর্য অস্ত গেল। কোনো গ্রামে মাদল বাজছে। পরব এসে গেল। এখানে সব স্কুলে ছুটি পড়ে গেছে। এবারের ছুটিতে আমরা বন্ধুরা মিলে…”
(এটা তোমার নিজের কল্পনায় গল্প তৈরির প্রশ্ন। দেওয়া লাইনগুলো থেকে শুরু করে, ছুটিতে বন্ধুদের সাথে কী কী মজার কাজ করলে সেটা নিজের ভাষায় সাজিয়ে লিখে ফেলো)
শব্দার্থ
| শব্দ | অর্থ |
|---|---|
| পূর্বপুরুষ | বাবা-ঠাকুরদার বংশের আগেকার লোক |
| উৎখাত | দূরীভূত, স্থানচ্যুত |
| হাতিশালা | হাতি রাখার জায়গা |
| হুল | বিদ্রোহ |
| উলগুলান | বিদ্রোহ |
| গোলাঘর | শস্যাগার |
| ছোটনাগপুর | পূর্বভারতের মালভূমি অঞ্চল |
| আদিবাসী | আদিম অধিবাসী বা জাতি |
| সুবর্ণরেখা | নদী বিশেষ |
| শুধাবার | জিজ্ঞাসা করবার |
| লোধা | প্রাচীন জনজাতি বিশেষ |
| সিধু-কানু | সাঁওতাল বিদ্রোহের বিখ্যাত দুই নেতা |
| আঁধার | অন্ধকার |
| বসত | বাসস্থান |
| বাগাল | রাখাল |
| মুন্ডা | পূর্ব ভারতের প্রাচীন জনজাতি বিশেষ |
| সমুদ্দুর | সাগর |
| জোরজুলুম | অত্যাচার |
| টোকো | টক হয়ে গেছে এমন |
| বিরসা মুন্ডা | মুন্ডা বিদ্রোহের বিখ্যাত নেতা |
| পরোয়া | তোয়াক্কা |
| গুঞ্জন | গুনগুন শব্দ |
⬇️ এতোয়া মুন্ডার কাহিনি প্রশ্ন উত্তর PDF ডাউনলোড লিংক নিচে দেওয়া হয়েছে।
Filea Details:
- PDF Name: Etoya Mundar Kahini Question Answer
- Language: Bengali
- Size: 1.3MB
- Total Pages: 08
Download Etoya Mundar Kahini Question Answer PDF











