WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Subscribe
❤️ ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য!
আমাদের নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না!
চ্যানেল দেখুন
This is an archived article last updated on Mar 22, 2022. The information may be outdated.

ভারতে বন্যার কারণগুলি আলোচনা করো। অথবা, ভারতে বন্যা ও খরার নিয়ন্ত্রণ কিভাবে হতে পারে?

ভারতে বন্যার কারণগুলি আলোচনা করো। অথবা, ভারতে বন্যা ও খরার নিয়ন্ত্রণ কিভাবে হতে পারে?

ভারতে বন্যা হয় বিভিন্ন কারণে, যেমন –

 [1] খামখেয়ালি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনিশ্চিত আচরণে—

[i] কখনও একটানা কয়েক ঘণ্টা মুষলধারে বৃষ্টি হলে বন্যা হয়।

[ii] দীর্ঘক্ষণ ধরে মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও বন্যা হয়। [iii] যদি নির্দিষ্ট সময়ের আগে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমন ঘটে এবং তার প্রত্যাগমনেও বিলম্ব হয়, তাহলে বর্ষাকাল দীর্ঘায়িত হয়ে বন্যার সৃষ্টি হয়।

[2] পলি জমে নদীর ধারণ ও বহন ক্ষমতা হ্রাস পাওয়ার ফলে মাঝারি মাপের বৃষ্টিপাতেও নদীতে বন্যা সৃষ্টি হতে পারে।

[3] বর্ষাকালে জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বন্যা হতে পারে।

[4] প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে সামুদ্রিক জলোচ্ছ্বাস হলে উপকূলবর্তী অঞ্চলসমূহে বন্যা হয়।

[5] পার্বত্য অঞ্চলে বর্ষাকালে ধস নেমে নদীর গতিপথ রুদ্ধ হয়ে গেলে পার্শ্ববর্তী অঞ্চল জলমগ্ন হয়ে বন্যার সৃষ্টি হয়।

[6] মরু অঞ্চলে ছোটো ছোটো নালা বা শুষ্ক খালগুলি বালিতে ক্রমাগত ভরাট হয়ে যায় বলে জলনিকাশি ব্যবস্থা বিপর্যস্ত হয়ে থাকে। এজন্য অল্প বৃষ্টিতেই মরু অঞ্চলে বন্যা হয়ে যায়। এ ছাড়া,

[7] নদীর গতিপথের পরিবর্তন,

[৪] নদীতে হঠাৎ জলের পরিমাণ বৃদ্ধি প্রভৃতি কারণেও বন্যা হতে পারে।

বন্যা নিয়ন্ত্রণের উপায়: 

বন্যা নিয়ন্ত্রণের জন্য কতকগুলি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে যেমন – 

[1] নদীর পাড়ে মজবুত বাঁধ নির্মাণ,

[2] বৃষ্টিপাত ও নদীতে জলপ্রবাহের পরিমাণ সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ,

[3] নদীখাতের সঠিক গভীরতা বজায় রাখা,

[4] উঁচু জায়গায় ঘরবাড়ি নির্মাণ,

[5] বন্যার আগাম পূর্বাভাস দেওয়ার সুব্যবস্থা গড়ে তোলা, [6] নদীর উচ্চপ্রবাহে জলাধার নির্মাণ,

[7] পলি জমে যাতে নদীখাত দ্রুত ভরাট না হয়, তাই উপযুক্ত মৃত্তিকা সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা প্রভৃতি ব্যবস্থা গ্রহণ করলে ভারতে বন্যা নিয়ন্ত্রিত হতে পারে।


খরা নিয়ন্ত্রণের উপায়গুলি হল— 

[1] বৃষ্টিপাতের জল এবং ভূপৃষ্ঠস্থ ও ভূগর্ভস্থ জলের অপচয় রোধ করে সেগুলির বিজ্ঞানসম্মত ও সুষ্ঠু ব্যবহার,

[2] বৃষ্টিপাতের জল ধরে রেখে তার মাধ্যমে চাষ করা (rain water harvesting),

[3] খরা সহিষ্ণু ফসলের চাষে বেশি গুরুত্ব আরোপ,

[4] জলসেচ ব্যবস্থার সম্প্রসারণ, বিশেষত জলের অপচয় রোধ করার জন্য শুষ্ক অঞ্চলে ভূগর্ভস্থ পাইপের মাধ্যমে সেচ ব্যবস্থার বিকাশসাধন প্রভৃতি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করলে খরা নিয়ন্ত্রণ করা যায়।

আরও পড়ুন: ভারতের বন্যাপ্রবণ অঞ্চলগুলির নাম এবং ভারতের সর্বাধিক বন্যা প্রবন অঞ্চল।

লেখক পরিচিতি

আফতাব রহমান — KaliKolom.com এর প্রতিষ্ঠাতা

আফতাব রহমান

Aftab Rahaman

প্রতিষ্ঠাতা ও প্রধান লেখক, KaliKolom.com

আফতাব রহমান KaliKolom.com-এর প্রতিষ্ঠাতা এবং গত ১০ বছরেরও বেশি সময় ধরে কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে কাজ করছেন। তাঁর লেখার মূল দর্শন হলো — জটিল বিষয়কে সহজ, স্পষ্ট ও পরীক্ষামুখী ভাষায় উপস্থাপন করা, যাতে শিক্ষার্থীরা দ্রুত শিখতে পারে এবং দীর্ঘদিন মনে রাখতে পারে।

কারেন্ট অ্যাফেয়ার্স ইতিহাস চাকরির প্রস্তুতি জেনারেল নলেজ
লেখকের সাথে যুক্ত থাকুন
Join Telegram