ভারতের ও বিশ্বের প্রথম ব্যক্তি/ঘটনা: সম্পূর্ণ তালিকা PDF (PSC, WBCS, Clerkship পরীক্ষার জন্য)

First in World & India List in Bengali

ভারতের ও বিশ্বের প্রথম ব্যক্তি/ঘটনা: সম্পূর্ণ তালিকা PDF (PSC, WBCS, Clerkship পরীক্ষার জন্য
ভারতের ও বিশ্বের প্রথম ব্যক্তি/ঘটনা: সম্পূর্ণ তালিকা PDF (PSC, WBCS, Clerkship পরীক্ষার জন্য

সরকারি চাকরির পরীক্ষায় (‘প্রথম কে ছিলেন’ জাতীয় প্রশ্ন) প্রতি বছর PSC, WBCS, Food SI, Clerkship সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। এই আর্টিকেলে ভারত ও বিশ্বের গুরুত্বপূর্ণ ‘প্রথম’ সংক্রান্ত তথ্য এক জায়গায় সাজিয়ে দেওয়া হলো। আর Pdf টি ডাউনলোড করার লিংক নিচে দেওয়া আছে।

রাজনৈতিক ও সাংবিধানিক পদে ভারতের প্রথম ব্যক্তিরা

প্রশ্নউত্তর
ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীসুচেতা কৃপালনী (উত্তরপ্রদেশ, ১৯৬৩-৬৭)
ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিপ্রতিভা পাটিল (১২তম রাষ্ট্রপতি)
স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতিড. এস. রাধাকৃষ্ণন
স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীসর্দার বল্লভভাই প্যাটেল
স্বাধীন ভারতের প্রথম বিদেশমন্ত্রীজওহরলাল নেহরু
ভারতের প্রথম লোকসভা অধ্যক্ষ (স্পিকার)জি. ভি. মভলঙ্কর

ঔপনিবেশিক আমলের প্রথম ব্যক্তিত্ব

  • ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল — লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
  • ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় — লর্ড ক্যানিং
  • স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল — সি. রাজাগোপালাচারী
  • ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি — স্যার এলিজা ইম্পে
  • প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন — দাদাভাই নওরোজি

(এখানে “ব্রিটিশ ভারতের ইতিহাস”

মহিলাদের কৃতিত্ব: ভারত ও বিশ্বে প্রথম

  • দিল্লির সিংহাসনে বসা প্রথম মহিলা শাসক — সুলতান রাজিয়া
  • ভারতের প্রথম মহিলা IPS অফিসার — কিরণ বেদী
  • বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী — সিরিমাভো বন্দরনায়েকে (শ্রীলঙ্কা, ১৯৬০)
  • মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা — বাচেন্দ্রী পাল (১৯৮৪)
  • মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছানো বিশ্বের প্রথম মহিলা — জুনকো তাবেই (১৯৭৫)
  • ইংলিশ চ্যানেল পার হওয়া প্রথম ভারতীয় মহিলা — আরতি সাহা (১৯৫৯)
  • অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা — কর্ণম মালেশ্বরী (সিডনি অলিম্পিক ২০০০, ব্রোঞ্জ)
  • অলিম্পিক যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট — দীপা কর্মকার
  • বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী — ভ্যালেন্টিনা তেরেশকোভা
  • আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান চালানো প্রথম মহিলা — অ্যামেলিয়া এয়ারহার্ট

also read – WBPSC Miscellaneous Syllabus 2026 PDF Download in Bengali 

ক্রীড়া জগতে ভারতের প্রথম কৃতিত্ব

  • ইংলিশ চ্যানেল পার হওয়া প্রথম ভারতীয় পুরুষ — মিহির সেন
  • অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে প্রথম স্বর্ণপদকজয়ী ভারতীয় — অভিনব বিন্দ্রা (শুটিং)
  • টেস্ট ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে ট্রিপল সেঞ্চুরি — বীরেন্দ্র শেহবাগ
  • টেস্ট ক্রিকেটে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ডাবল সেঞ্চুরি — মিতালি রাজ
  • বিশ্বের সর্বকনিষ্ঠ ও ভারতের প্রথম পর্বতারোহী হিসেবে ৭টি সামিট ও ৭টি আগ্নেয়গিরি সামিট জয় — সত্যরূপ সিদ্ধান্ত

মহাকাশ ও বিজ্ঞান সংক্রান্ত প্রথম ঘটনা

  • চাঁদে পা রাখা প্রথম ব্যক্তি — নীল আর্মস্ট্রং (১৯৬৯)
  • মহাকাশে যাওয়া প্রথম মানব — ইউরি গ্যাগারিন (১৯৬১)
  • বিশ্বের প্রথম বাণিজ্যিক কম্পিউটার — UNIVAC-1 (USA, ১৯৫১)
  • বিশ্বের প্রথম ডিজিটাল ও প্রোগ্রামেবল রোবটের আবিষ্কারক — জর্জ ডেভল (Unimate)

নোবেল পুরস্কার সংক্রান্ত প্রথম তথ্য

  • ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী — রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩, সাহিত্য)
  • দুইবার নোবেল পুরস্কার পাওয়া প্রথম মহিলা বিজ্ঞানী — মেরি কুরি (১৯০৩ পদার্থবিজ্ঞান, ১৯১১ রসায়ন)

সংবাদপত্র, সংগঠন ও পরিবহন সংক্রান্ত প্রথম তথ্য

  • ভারতের প্রথম সংবাদপত্রের নাম — বেঙ্গল গেজেট (জেমস অগাস্টাস হিকি, ১৭৮০)
  • ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি — অ্যানি বেসান্ত (১৯১৭)
  • কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি — সরোজিনী নাইডু (১৯২৫)
  • ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় — কলকাতা ঘুষুড়িতে (১৮১৮)
  • ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় — ১৮৫৩ সালে
  • ভারতের প্রথম বেসরকারি ট্রেন — তেজস এক্সপ্রেস (IRCTC দ্বারা চালিত)

পরিবেশ ও প্রকৃতি সংক্রান্ত প্রথম তথ্য

  • ভারতের প্রথম জাতীয় উদ্যান — জিম করবেট ন্যাশনাল পার্ক (উত্তরাখণ্ড, ১৯৩৬)
  • এশিয়ার প্রথম ‘ব্লু-ফ্ল্যাগ’ সার্টিফায়েড সৈকত — চন্দ্রভাগা সৈকত (ওড়িশা)
  • বিশ্বে বেকারত্ব কমাতে প্রথম ‘বেসিক ইনকাম’ চালু করা দেশ — ফিনল্যান্ড

এক নজরে (Quick Revision Table)

বিষয়উত্তর
প্রথম মহিলা মুখ্যমন্ত্রীসুচেতা কৃপালনী
প্রথম মহিলা রাষ্ট্রপতিপ্রতিভা পাটিল
প্রথম ভাইসরয়লর্ড ক্যানিং
প্রথম নোবেলজয়ীরবীন্দ্রনাথ ঠাকুর
চাঁদে প্রথম মানবনীল আর্মস্ট্রং
মহাকাশে প্রথম মানবইউরি গ্যাগারিন

📚 Static GK – বিশ্বের প্রথম ও ভারতের প্রথম PDF

File Name (ফাইলের নাম) Static GK – First in World & India
Subject (বিষয়) General Knowledge (স্ট্যাটিক জিকে)
Language (ভাষা) Bengali (বাংলা)
File Format (ফরম্যাট) PDF Document
Provided By (ওয়েবসাইট) kalikolom.com
📥 Download PDF Now
Aftab Rahaman

Aftab Rahaman

Aftab Rahaman is a Professional Content Writer having experince in this field for the last 7 years. He started his career as a content writer, and now he is working with many big news publications. His expertise is in West Bengal schemes, and interest in Education, GK, And Competitive Exams.

kalikolom.com