বিখ্যাত বই ও লেখক (Books and Authors) Static GK — WBP, WBPSC, Gram Panchayat, Rail, SSC পরীক্ষার জন্য ৪০টি Important MCQ প্রশ্ন ও উত্তর। PDF Download করো বিনামূল্যে।
বিখ্যাত ব্যক্তিদের লেখা বই
গুড মর্নিং Students! আজকের এই Post-এ আমরা দেখব Static GK-র সবচেয়ে Scoring টপিক — Books and Authors (বিখ্যাত বই ও লেখক)।
WBP Constable, WBPSC Miscellaneous, Gram Panchayat, Rail Group D, SSC — যেকোনো Competitive Exam-এ এই টপিক থেকে প্রশ্ন আসেই আসে। একটু Carefully পড়লেই এই Section থেকে Full Marks তোলা সম্ভব।
এই Post-এ তুমি পাচ্ছ —
- ✅ Complete Table — বই, লেখক ও Important তথ্য একসাথে
- ✅ ৪০টি MCQ Practice Questions with Answers
- ✅ Free PDF Download — Offline Study-র জন্য
আরও GK Practice করতে দেখো → গ্রাম পঞ্চায়েত GK MCQ | Gram Panchayat GK Quiz in Bengali
📚 Part 1 — Important Notes: বিখ্যাত বই ও লেখক
✅ কালিদাস রচিত গ্রন্থসমূহ
কালিদাস সম্পর্কে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তাঁর রচিত গ্রন্থগুলো একসাথে মনে রাখো —
| গ্রন্থ | ধরন |
|---|---|
| অভিজ্ঞান শকুন্তলম | নাটক |
| মেঘদূতম | কাব্য |
| মালবিকাগ্নিমিত্রম | নাটক |
| রঘুবংশম | মহাকাব্য |
| কুমারসম্ভব | মহাকাব্য |
✅ বানভট্ট রচিত গ্রন্থ
- হর্ষচরিত — রাজা হর্ষবর্ধনের জীবনী
- কাদম্বরী — বিখ্যাত সংস্কৃত উপন্যাস
✅ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গ্রন্থ
- আনন্দমঠ (১৮৮২) — এই উপন্যাস থেকেই নেওয়া হয়েছে বন্দে মাতরম গানটি। উপন্যাসটি বাংলায় লেখা, কিন্তু বন্দে মাতরম সংস্কৃতে।
- দেবী চৌধুরানী
- কপালকুন্ডলা
✅ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ
- গীতাঞ্জলি — ১৯১৩ সালে Nobel Prize পান
- গোরা
- চোখের বালি
✅ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গ্রন্থ
- পথের দাবি
- শ্রীকান্ত
✅ অন্যান্য Important লেখক ও গ্রন্থ
| গ্রন্থ | লেখক | বিশেষ তথ্য |
|---|---|---|
| রাজতরঙ্গিণী | কলহন | কাশ্মীরের ইতিহাস |
| গীত গোবিন্দ | জয়দেব | — |
| পঞ্চতন্ত্র | বিষ্ণু শর্মা | — |
| অর্থশাস্ত্র | কৌটিল্য (চাণক্য) | রাজনীতি বিষয়ক গ্রন্থ |
| কথাসরিৎসাগর | সোমদেব | — |
| মুদ্রারাক্ষস | বিশাখদত্ত | দেবীচন্দ্রগুপ্তম-ও তাঁর রচনা |
| পদ্মাবত | মালিক মোহাম্মদ জায়সি | — |
| রামচরিতমানস | তুলসীদাস | হিন্দিতে রামায়ণ; আকবরের সমসাময়িক |
| চরক সংহিতা | চরক | আয়ুর্বেদ শাস্ত্রের জনক |
| সুশ্রুত সংহিতা | সুশ্রুত | শল্য চিকিৎসার জনক |
| বুদ্ধচরিত | অশ্বঘোষ | — |
| ইন্ডিকা | মেগাস্থিনিস | চন্দ্রগুপ্ত মৌর্যের সময় |
| আইন-ই-আকবরী | আবুল ফজল | আকবরনামাও তাঁর লেখা |
| তুজুক-ই-জাহাঙ্গিরি | জাহাঙ্গীর | সম্রাটের নিজের আত্মজীবনী |
| বাবরনামা | বাবর | তুর্কি ভাষায় লেখা |
| নীলদর্পণ | দীনবন্ধু মিত্র | ১৮৬০ সালে প্রকাশিত; নীল চাষীদের কাহিনী |
| পথের পাঁচালি | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | — |
| আরণ্যক | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | — |
| পদ্মা নদীর মাঝি | মানিক বন্দ্যোপাধ্যায় | — |
| গণদেবতা | তারাশংকর বন্দ্যোপাধ্যায় | — |
| পালামৌ | সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় | — |
| মৃচ্ছকটিকম | শূদ্রক | — |
💡 Trick: রামচরিত (শুধু রামচরিত) লিখেছেন সন্ধ্যাকর নন্দী — রামপালের সভাকবি। আর রামচরিতমানস লিখেছেন তুলসীদাস। এই দুটো গুলিয়ে ফেলো না!
📝 Part 2 — MCQ Practice Set (৪০টি প্রশ্ন)
Q1. অভিজ্ঞান শকুন্তলম-এর রচয়িতা কে? (WBP Constable 2019)
- A) কবিভাস
- B) কালিদাস ✅
- C) বানভট্ট
- D) শূদ্রক
Q2. গীতাঞ্জলি গ্রন্থের রচয়িতা কে?
- A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- B) রবীন্দ্রনাথ ঠাকুর ✅
- C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- D) মাইকেল মধুসূদন দত্ত
রবীন্দ্রনাথ ১৯১৩ সালে গীতাঞ্জলির জন্য Nobel Prize পান।
Q3. আনন্দমঠ উপন্যাসটি কার লেখা?
- A) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- B) রবীন্দ্রনাথ ঠাকুর
- C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ✅
- D) নবীনচন্দ্র মিত্র
এই উপন্যাস থেকেই নেওয়া হয়েছে জাতীয় গান বন্দে মাতরম। প্রকাশ — ১৮৮২ সাল।
Q4. পঞ্চতন্ত্র-এর রচয়িতা কে? (Rail Group D)
- A) বিষ্ণু শর্মা ✅
- B) কালিদাস
- C) চাণক্য
- D) বাল্মীকি
Q5. মেঘদূতম-এর লেখক কে?
- A) বানভট্ট
- B) জয়দেব
- C) কালিদাস ✅
- D) কলহন
Q6. রাজতরঙ্গিণী গ্রন্থটি কে রচনা করেছেন?
- A) কলহন ✅
- B) কালিদাস
- C) বানভট্ট
- D) কবিভাস
এই গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়।
Q7. গীত গোবিন্দ-এর রচয়িতা কে?
- A) জয়দেব ✅
- B) বিদ্যাপতি
- C) কালিদাস
- D) তুলসীদাস
Q8. কথাসরিৎসাগর-এর রচয়িতা কে?
- A) সোমদেব ✅
- B) বানভট্ট
- C) কালিদাস
- D) কবিভাস
Q9. মালবিকাগ্নিমিত্রম-এর লেখক কে?
- A) কবিভাস
- B) কালিদাস ✅
- C) ভবভূতি
- D) শূদ্রক
Q10. কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে?
- A) বানভট্ট ✅
- B) কালিদাস
- C) জয়দেব
- D) ভবভূতি
Q11. দেবী চৌধুরানী উপন্যাসের রচয়িতা কে? (WBPSC Miscellaneous)
- A) রবীন্দ্রনাথ ঠাকুর
- B) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ✅
- D) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Q12. নীলদর্পণ নাটকের রচয়িতা কে?
- A) গিরিশচন্দ্র ঘোষ
- B) দীনবন্ধু মিত্র ✅
- C) রবীন্দ্রনাথ ঠাকুর
- D) মাইকেল মধুসূদন দত্ত
প্রকাশ — ১৮৬০ সাল, ঢাকা থেকে। বাংলায় নীল চাষীদের দুঃখের কাহিনী। ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত।
Q13. পদ্মাবত কাব্যের রচয়িতা কে?
- A) মালিক মোহাম্মদ জায়সি ✅
- B) আমির খসরু
- C) তুলসীদাস
- D) কবীর
Q14. রামচরিতমানস-এর রচয়িতা কে?
- A) সন্ধ্যাকর নন্দী
- B) বাল্মীকি
- C) তুলসীদাস ✅
- D) কালিদাস
তুলসীদাস আকবরের সমসাময়িক ছিলেন। আর সন্ধ্যাকর নন্দী লিখেছেন শুধু রামচরিত — দুটো গুলিয়ে ফেলো না।
Q15. অর্থশাস্ত্র কার রচনা?
- A) বাল্মীকি
- B) চরক
- C) কৌটিল্য (চাণক্য) ✅
- D) নাগার্জুন
অর্থশাস্ত্র মানে Economics নয় — এটি একটি রাজনীতি বিষয়ক গ্রন্থ। চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী।
Q16. হর্ষচরিত-এর লেখক কে?
- A) কলহন
- B) বানভট্ট ✅
- C) কালিদাস
- D) কবিভাস
Q17. চরক সংহিতা কার রচনা?
- A) সুশ্রুত
- B) চরক ✅
- C) নাগার্জুন
- D) আর্যভট্ট
চরককে বলা হয় আয়ুর্বেদ শাস্ত্রের জনক। তিনি কুষাণ সম্রাট কনিষ্কের সভায় ছিলেন।
Q18. বন্দে মাতরম গানটি কোন গ্রন্থে রয়েছে?
- A) গীতাঞ্জলি
- B) আনন্দমঠ ✅
- C) দেবী চৌধুরানী
- D) কপালকুন্ডলা
১৮৯৬ সালে কলকাতা কংগ্রেস অধিবেশনে প্রথম গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
Q19. পথের পাঁচালি-র রচয়িতা কে?
- A) তারাশংকর বন্দ্যোপাধ্যায়
- B) মানিক বন্দ্যোপাধ্যায়
- C) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ✅
- D) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Q20. সূর্যসিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে?
- A) বরাহমিহির
- B) আর্যভট্ট ✅
- C) চরক
- D) পতঞ্জলি
Q21. গোরা উপন্যাসটি কার লেখা?
- A) রবীন্দ্রনাথ ঠাকুর ✅
- B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- D) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Q22. পথের দাবি-র রচয়িতা কে?
- A) রবীন্দ্রনাথ ঠাকুর
- B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ✅
- D) মানিক বন্দ্যোপাধ্যায়
Q23. কপালকুন্ডলা-র লেখক কে?
- A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ✅
- B) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- C) রবীন্দ্রনাথ ঠাকুর
- D) তারাশংকর বন্দ্যোপাধ্যায়
Q24. চোখের বালি উপন্যাসের রচয়িতা কে?
- A) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- B) রবীন্দ্রনাথ ঠাকুর ✅
- C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- D) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Q25. পদ্মা নদীর মাঝি কার লেখা?
- A) তারাশংকর বন্দ্যোপাধ্যায়
- B) মানিক বন্দ্যোপাধ্যায় ✅
- C) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- D) সতীনাথ ভাদুড়ী
Q26. গণদেবতা-র রচয়িতা কে?
- A) মানিক বন্দ্যোপাধ্যায়
- B) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- C) তারাশংকর বন্দ্যোপাধ্যায় ✅
- D) সতীনাথ ভাদুড়ী
Q27. আরণ্যক উপন্যাসটি কার লেখা?
- A) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ✅
- B) মানিক বন্দ্যোপাধ্যায়
- C) তারাশংকর বন্দ্যোপাধ্যায়
- D) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Q28. শ্রীকান্ত উপন্যাসের লেখক কে?
- A) রবীন্দ্রনাথ ঠাকুর
- B) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ✅
- C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- D) তারাশংকর বন্দ্যোপাধ্যায়
Q29. পালামৌ গ্রন্থটির রচয়িতা কে?
- A) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ✅
- B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- C) রবীন্দ্রনাথ ঠাকুর
- D) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Q30. মৃচ্ছকটিকম-এর রচয়িতা কে?
- A) কালিদাস
- B) শূদ্রক ✅
- C) ভবভূতি
- D) বিশাখদত্ত
Q31. কুমারসম্ভব কার রচনা?
- A) বানভট্ট
- B) জয়দেব
- C) কালিদাস ✅
- D) ভবভূতি
Q32. রঘুবংশম-এর রচয়িতা কে?
- A) বাল্মীকি
- B) তুলসীদাস
- C) কালিদাস ✅
- D) বানভট্ট
Q33. মুদ্রারাক্ষস-এর রচয়িতা কে?
- A) বিশাখদত্ত ✅
- B) কালিদাস
- C) কবিভাস
- D) বানভট্ট
বিশাখদত্তের আরেকটি বিখ্যাত নাটক — দেবীচন্দ্রগুপ্তম।
Q34. উত্তররামচরিত-এর রচয়িতা কে?
- A) কবিভাস
- B) ভবভূতি ✅
- C) কালিদাস
- D) বানভট্ট
Q35. বুদ্ধচরিত গ্রন্থটির লেখক কে?
- A) অশ্বঘোষ ✅
- B) নাগার্জুন
- C) চরক
- D) বরাহমিহির
Q36. ইন্ডিকা গ্রন্থের লেখক কে?
- A) ফা-হিয়েন
- B) হিউয়েন সাং
- C) মেগাস্থিনিস ✅
- D) আলবেরুনি
মেগাস্থিনিস এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। ফা-হিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, লিখেছেন ফোক। হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের সময়, লিখেছেন সিউকি।
Q37. আইন-ই-আকবরী-র রচয়িতা কে?
- A) আবুল ফজল ✅
- B) বদাউনি
- C) আলবেরুনি
- D) ফেরেশতা
আবুল ফজল আকবরনামাও লিখেছেন।
Q38. তুজুক-ই-জাহাঙ্গিরি কার আত্মজীবনী?
- A) আকবর
- B) বাবর
- C) জাহাঙ্গীর ✅
- D) শাহজাহান
Q39. বাবরনামা কে রচনা করেন?
- A) হুমায়ুন
- B) বাবর ✅
- C) আকবর
- D) ফৈজি
বাবরনামা তুর্কি ভাষায় লেখা — বাবর নিজেই লিখেছেন।
Q40. সুশ্রুত সংহিতা কার রচনা?
- A) চরক
- B) সুশ্রুত ✅
- C) আর্যভট্ট
- D) পতঞ্জলি
সুশ্রুতকে বলা হয় শল্য চিকিৎসার (Surgery) জনক।
🎯 Quick Revision Table
| গ্রন্থ | লেখক |
|---|---|
| গীতাঞ্জলি | রবীন্দ্রনাথ ঠাকুর |
| আনন্দমঠ | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
| পথের পাঁচালি | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় |
| পদ্মা নদীর মাঝি | মানিক বন্দ্যোপাধ্যায় |
| গণদেবতা | তারাশংকর বন্দ্যোপাধ্যায় |
| অর্থশাস্ত্র | কৌটিল্য/চাণক্য |
| রাজতরঙ্গিণী | কলহন |
| ইন্ডিকা | মেগাস্থিনিস |
| আইন-ই-আকবরী | আবুল ফজল |
| বাবরনামা | বাবর |
আরও GK Practice করতে দেখো → গ্রাম পঞ্চায়েত GK MCQ | Gram Panchayat GK Quiz in Bengali
📌 Note: এই আর্টিকেলটি WBP, WBPSC Miscellaneous, Gram Panchayat, Rail Group D, SSC সহ সমস্ত Competitive Exam-এর জন্য Useful। যদি কোনো Question ভুল হয়ে থাকে, Comment করে জানাও।
![[PDF] WB Police Constable Previous Year Question Papers | Preliminary & Main (2013-Present) WB Police Constable Previous Year Question Papers](https://kalikolom.com/wp-content/uploads/2025/05/wbp_banner.webp)

![WBPSC Miscellaneous Admit Card 2024 [Download Link] Exam Date, Exam Pattern WBPSC Miscellaneous Admit Card 2024 [Download Link] Exam Date, Exam Pattern](https://kalikolom.com/wp-content/uploads/2024/09/1000045303.jpg)








