WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পঞ্চায়েত পরীক্ষার জিকে PDF | Important WB Gram Panchayat Questions In Bengali

Digital বোর্ড: বিষয়বস্তু ✦ show

পঞ্চায়েত পরীক্ষার গুরুত্বপূর্ণ জিকে MCQ প্রশ্ন উত্তর (Part-2) | WB Gram Panchayat GK Quiz in Bengali


পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা ২০২৬-এর প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই পোস্টটি আপনার জন্যই। এখানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ-এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার জন্য বিশেষভাবে বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। প্রশ্নগুলি গ্রাম জীবন ও গ্রাম উন্নয়ন, ভারতীয় ভূগোল, ইতিহাস এবং সাধারণ বিজ্ঞান — সব বিষয় থেকে নেওয়া হয়েছে।

নিচের MCQ প্রশ্নগুলি মনোযোগ দিয়ে পড়ুন এবং শেষে দেওয়া PDF ডাউনলোড করে অফলাইনেও অভ্যাস করুন।

সম্পর্কিত পোস্ট: গ্রাম পঞ্চায়েত GK MCQ | Gram Panchayat GK Quiz in Bengali Part 1


গ্রাম পঞ্চায়েত পরীক্ষার গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর


১. ভারতের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি?

  • ক) গ্রাম পঞ্চায়েত
  • খ) পঞ্চায়েত সমিতি ✔
  • গ) জেলা পরিষদ
  • ঘ) ব্লক কমিটি

ব্যাখ্যা: ভারতের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় — গ্রাম পঞ্চায়েত (সর্বনিম্ন স্তর), পঞ্চায়েত সমিতি (মধ্যবর্তী স্তর) এবং জেলা পরিষদ (সর্বোচ্চ স্তর)।


২. ভারতের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি?

  • ক) পঞ্চায়েত সমিতি
  • খ) জেলা পরিষদ
  • গ) গ্রাম পঞ্চায়েত ✔
  • ঘ) ব্লক পরিষদ

ব্যাখ্যা: ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েত হল সর্বনিম্ন স্তর। জেলা পরিষদ হল সর্বোচ্চ স্তর।


৩. নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি পূর্ববাহিনী নদী?

  • ক) নর্মদা
  • খ) মাহি
  • গ) গোদাবরী ✔
  • ঘ) তাপ্তী

ব্যাখ্যা: গোদাবরী একটি পূর্ববাহিনী নদী যা বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটি দক্ষিণ ভারত তথা উপদ্বীপ ভারতের দীর্ঘতম নদী (১৪৬৫ কিমি)। এটিকে “দক্ষিণ ভারতের গঙ্গা” বা “বৃদ্ধ গঙ্গা” বলা হয়। মাহি, নর্মদা ও তাপ্তী — এই তিনটি পশ্চিমবাহিনী নদী আরব সাগর বা খাম্বাত উপসাগরে পতিত হয়।


৪. পশ্চিমবাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম কোনটি?

  • ক) মাহি
  • খ) তাপ্তী
  • গ) নর্মদা ✔
  • ঘ) সবরমতী

ব্যাখ্যা: ভারতের সমস্ত পশ্চিমবাহিনী নদীর মধ্যে নর্মদা সবচেয়ে দীর্ঘ। এটি খাম্বাত উপসাগরে পতিত হয়েছে।


৫. গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার মিশনটির নাম কী?

  • ক) স্বচ্ছ ভারত মিশন
  • খ) জল জীবন মিশন ✔
  • গ) প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা
  • ঘ) আমৃত যোজনা

ব্যাখ্যা: জল জীবন মিশন (JJM) কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প। ২০১৯ সালে শুরু হওয়া এই মিশনের লক্ষ্যমাত্রা প্রাথমিকভাবে ২০২৪ হলেও বর্তমানে তা ২০২৮ সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বর্তমান কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী হলেন সি আর পাটিল


৬. খারিফ শস্য কোন ঋতুতে রোপণ করা হয়?

  • ক) শীতকালে
  • খ) গ্রীষ্মকালে
  • গ) বর্ষাকালে ✔
  • ঘ) শরৎকালে

ব্যাখ্যা: খারিফ শস্য বর্ষার শুরুতে জুন মাসের প্রথম সপ্তাহে বপন করা হয়। উদাহরণ — পাট, ধান। রবি শস্য হল শীতকালীন ফসল; উদাহরণ — গম।


৭. নিচের কোনটি খারিফ শস্যের উদাহরণ?

  • ক) গম
  • খ) যব
  • গ) পাট ✔
  • ঘ) সরিষা

ব্যাখ্যা: পাট ও ধান হল খারিফ শস্যের উল্লেখযোগ্য উদাহরণ। গম, যব, সরিষা হল রবি শস্যের উদাহরণ।


৮. কলেরা রোগ কিসের দ্বারা সৃষ্টি হয়?

  • ক) ভাইরাস
  • খ) ছত্রাক
  • গ) ব্যাকটেরিয়া ✔
  • ঘ) প্রোটোজোয়া

ব্যাখ্যা: কলেরা একটি ব্যাকটেরিয়া ঘটিত জলবাহিত রোগ। এটি Vibrio cholerae নামক ব্যাকটেরিয়ার কারণে হয়। বর্ষাকালে গ্রামীণ অঞ্চলে এই রোগ বেশি দেখা যায়।


৯. পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কোন সালে আইন পাশের মাধ্যমে প্রথম প্রবর্তিত হয়েছিল?

  • ক) 1959
  • খ) 1965
  • গ) 1973 ✔
  • ঘ) 1978

ব্যাখ্যা: পশ্চিমবঙ্গে ১৯৭৩ সালে আইন পাশের মাধ্যমে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়। এই ব্যবস্থায় তিনটি স্তর — গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ।


১০. ভারতের কোন রাজ্যটি ১০০ শতাংশ জৈব চাষ সম্পন্ন প্রথম রাজ্য হিসেবে ঘোষিত হয়েছে?

  • ক) কেরালা
  • খ) হিমাচল প্রদেশ
  • গ) মেঘালয়
  • ঘ) সিকিম ✔

ব্যাখ্যা: সিকিম ভারতের প্রথম ১০০% জৈব কৃষি রাজ্য। এটি ভারতের প্রথম কার্বন নেগেটিভ রাজ্যও বটে। সিকিমের রাজধানী গ্যাংটক


১১. সিকিম কত সালে ভারতের অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়?

  • ক) 1947
  • খ) 1962
  • গ) 1975 ✔
  • ঘ) 1980

ব্যাখ্যা: ১৯৭৫ সালে ৩৬তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম ভারতের ২২তম রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। সিকিম নেপাল, ভুটান ও চীনের (তিব্বত) সঙ্গে আন্তর্জাতিক সীমানা ভাগ করে।


১২. নব্যবঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

  • ক) রামমোহন রায়
  • খ) বিদ্যাসাগর
  • গ) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ✔
  • ঘ) কেশবচন্দ্র সেন

ব্যাখ্যা: হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন নব্যবঙ্গ (Young Bengal) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও নেতা।


১৩. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বর্তমান রাজধানী কী?

  • ক) কাভারাত্তি
  • খ) পোর্ট ব্লেয়ার
  • গ) পুদুচেরি
  • ঘ) শ্রীবিজয়াপুরাম ✔

ব্যাখ্যা: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম পোর্ট ব্লেয়ার থেকে পরিবর্তন করে শ্রীবিজয়াপুরাম রাখা হয়েছে। লাক্ষাদ্বীপের (আরব সাগরে অবস্থিত) রাজধানী কাভারাত্তি


১৪. ছদ্ম বেকারত্ব সাধারণত কোন ক্ষেত্রে বেশি দেখা যায়?

  • ক) শিল্প ক্ষেত্রে
  • খ) পরিষেবা ক্ষেত্রে
  • গ) কৃষি ক্ষেত্রে ✔
  • ঘ) খনি ক্ষেত্রে

ব্যাখ্যা: ছদ্ম বেকারত্ব (Disguised Unemployment) — যখন একটি কাজে প্রয়োজনের তুলনায় বেশি মানুষ নিযুক্ত থাকে এবং কাউকে সরিয়ে দিলেও উৎপাদনে কমতি হয় না। গ্রামীণ কৃষি ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি দেখা যায়।


১৫. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের মাটি প্রধানত কী প্রকৃতির?

  • ক) পলি মৃত্তিকা
  • খ) কৃষ্ণ মৃত্তিকা
  • গ) ল্যাটেরাইট মৃত্তিকা ✔
  • ঘ) লোয়েস মৃত্তিকা

ব্যাখ্যা: পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল ও মালভূমি অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। ‘Laterite’ শব্দটি এসেছে ল্যাটিন ‘Later’ থেকে — অর্থ ইট। এই মাটি শক্ত, লাল রঙের, অনুর্বর ও চাষাবাদের অনুপযোগী।


১৬. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?

  • ক) লর্ড ক্লাইভ
  • খ) লর্ড ডালহৌসি
  • গ) লর্ড কর্নওয়ালিস ✔
  • ঘ) লর্ড ওয়েলেসলি

ব্যাখ্যা: লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। এটি একটি ভূমি রাজস্ব ব্যবস্থা।


১৭. পৃথিবীর “রুটির ঝুড়ি” বলা হয় কোন অঞ্চলকে?

  • ক) সাভানা তৃণভূমি
  • খ) পম্পাস তৃণভূমি
  • গ) প্রেইরি তৃণভূমি ✔
  • ঘ) তুন্দ্রা অঞ্চল

ব্যাখ্যা: প্রেইরি তৃণভূমি উত্তর আমেরিকায় অবস্থিত একটি নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চল — এটিকে “পৃথিবীর রুটির ঝুড়ি” বলা হয়। পম্পাস — দক্ষিণ আমেরিকায়। সাভানা — আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায়। তুন্দ্রা — মেরু অঞ্চলে।


১৮. পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল?

  • ক) 1556
  • খ) 1761
  • গ) 1526 ✔
  • ঘ) 1539

ব্যাখ্যা: পানিপথের প্রথম যুদ্ধ ১৫২৬ খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লদীর মধ্যে হয়। এই যুদ্ধের মাধ্যমে সুলতানী যুগের অবসান ঘটে ও মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়।


১৯. পানিপথের প্রথম যুদ্ধ কার কার মধ্যে সংঘটিত হয়েছিল?

  • ক) আকবর ও হিমু
  • খ) বাবর ও ইব্রাহিম লদী ✔
  • গ) মারাঠা ও আহমদ শাহ আবদালী
  • ঘ) হুমায়ুন ও শেরশাহ

ব্যাখ্যা: পানিপথের তিনটি ঐতিহাসিক যুদ্ধ —

  • প্রথম যুদ্ধ (১৫২৬): বাবর ও ইব্রাহিম লদী — মুঘল সাম্রাজ্যের সূচনা
  • দ্বিতীয় যুদ্ধ (১৫৫৬): আকবর (বৈরাম খাঁ) ও হিমু
  • তৃতীয় যুদ্ধ (১৭৬১): মারাঠা ও আহমদ শাহ আবদালী

২০. পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন কে?

  • ক) আবুল ফজল
  • খ) টোডরমল
  • গ) বৈরাম খাঁ ✔
  • ঘ) মানসিংহ

ব্যাখ্যা: ১৫৫৬ সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধের সময় আকবরের বয়স ছিল মাত্র ১৩ বছর। তাঁর অভিভাবক বৈরাম খাঁ এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন।


২১. চৌসার যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল?

  • ক) বাবর ও ইব্রাহিম লদী
  • খ) আকবর ও হিমু
  • গ) হুমায়ুন ও শেরশাহ ✔
  • ঘ) মারাঠা ও আবদালী

ব্যাখ্যা: চৌসার যুদ্ধ (১৫৩৯)কনজের যুদ্ধ (১৫৪০) — দুটিই হুমায়ুন ও শেরশাহের মধ্যে হয়েছিল। এই যুদ্ধে মুঘল সম্রাট হুমায়ুন পরাজিত হন এবং শেরশাহ দিল্লিতে সুরি বংশ প্রতিষ্ঠা করেন। শেরশাহের প্রকৃত নাম ছিল ফরিদ খাঁ


২২. চিপকো আন্দোলন কিসের সাথে সম্পর্কিত?

  • ক) জল সংরক্ষণ
  • খ) মৃত্তিকা সংরক্ষণ
  • গ) বনভূমি সংরক্ষণ ✔
  • ঘ) বন্যপ্রাণী সংরক্ষণ

ব্যাখ্যা: চিপকো আন্দোলন (১৯৭৩) উত্তরাখণ্ডে বনভূমি সংরক্ষণের জন্য শুরু হয়। স্থানীয় মহিলারা গাছ কাটা রুখতে গাছ আঁকড়ে ধরেছিলেন — তাই এই আন্দোলনের নাম ‘চিপকো’ (চিপকে ধরা)।


২৩. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর পূর্ববর্তী নাম কী ছিল?

  • ক) শ্রীবিজয়াপুরাম
  • খ) পোর্ট ব্লেয়ার ✔
  • গ) কাভারাত্তি
  • ঘ) পুদুচেরি

ব্যাখ্যা: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম পোর্ট ব্লেয়ার থেকে পরিবর্তন করে শ্রীবিজয়াপুরাম রাখা হয়েছে। এরকম আরও কিছু নাম পরিবর্তন — এলাহাবাদ → প্রয়াগরাজ, ফোর্ট উইলিয়াম → বিজয় দুর্গ, কেরালা → কেরালাম।


২৪. ভারতের কোন রাজ্যটি প্রথম কার্বন নেগেটিভ রাজ্য?

  • ক) হিমাচল প্রদেশ
  • খ) মেঘালয়
  • গ) অরুণাচল প্রদেশ
  • ঘ) সিকিম ✔

ব্যাখ্যা: সিকিম হল ভারতের প্রথম কার্বন নেগেটিভ রাজ্য এবং একই সঙ্গে ভারতের প্রথম ১০০% জৈব কৃষি রাজ্য।


২৫. গোদাবরী নদী কোথায় পতিত হয়েছে?

  • ক) আরব সাগরে
  • খ) খাম্বাত উপসাগরে
  • গ) বঙ্গোপসাগরে ✔
  • ঘ) লাক্ষাদ্বীপ সাগরে

ব্যাখ্যা: গোদাবরী একটি পূর্ববাহিনী নদী — এটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ভারতের সমস্ত পূর্ববাহিনী নদী (গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী, গঙ্গা, ব্রহ্মপুত্র) বঙ্গোপসাগরে পতিত হয়।

26. হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কত সালে পাস হয়েছিল?

  • ক) 1829
  • খ) 1856 ✔
  • গ) 1872
  • ঘ) 1891

ব্যাখ্যা: ১৮৫৬ সালে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাস হয়। এই আইন পাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অসামান্য ভূমিকা ছিল। তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির সময়ে এই আইনটি কার্যকর হয়।

27. গ্রামীণ এলাকায় ঋণের তদারকি এবং কৃষির উন্নয়নের জন্য প্রধান শীর্ষ ব্যাংক কোনটি?

  • ক) রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
  • খ) স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
  • গ) নাবার্ড ✔
  • ঘ) SIDBI

ব্যাখ্যা: নাবার্ড (NABARD) — National Bank for Agriculture and Rural Development। গ্রামীণ ঋণ ও কৃষি উন্নয়নের জন্য এটি শীর্ষ ব্যাংক। ১৯৮২ সালে প্রতিষ্ঠিত, সদর দপ্তর মুম্বাই। SIDBI ক্ষুদ্র শিল্পের জন্য ঋণ দেয়।

28. বক্সা ডুয়ার্স গিরিপথ দিয়ে পশ্চিমবঙ্গের সাথে কোন দেশের সংযোগ রক্ষা করা যায়?

  • ক) নেপাল
  • খ) ভুটান ✔
  • গ) বাংলাদেশ
  • ঘ) চীন

ব্যাখ্যা: বক্সা ডুয়ার্স গিরিপথ দিয়ে ভুটানে প্রবেশ করা যায়। তিস্তা নদীর পূর্ব দিকের অংশকে ডুয়ার্স বলা হয়, যাকে “ভুটানের প্রবেশদ্বার” বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের সীমান্তে নেপাল, ভুটান ও বাংলাদেশ — এই তিনটি দেশ আছে।

29. ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামসভা গঠনের কথা বলা হয়েছে?

  • ক) ধারা ৪০
  • খ) ধারা ২৪৩
  • গ) ধারা ২৪৩(এ) ✔
  • ঘ) ধারা ২১

ব্যাখ্যা: ধারা ২৪৩ — পঞ্চায়েতের সংজ্ঞা। ধারা ২৪৩(এ) — গ্রামসভা গঠনের কথা বলা হয়েছে। ধারা ৪০ — পঞ্চায়েত গঠনের প্রয়োজনীয়তার কথা (কিন্তু গ্রামসভার বিস্তারিত নেই)। ধারা ২১ — জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার।

30. “সীমান্ত গান্ধী” নামে কে পরিচিত ছিলেন?

  • ক) মাওলানা আবুল কালাম আজাদ
  • খ) মোহাম্মদ আলী জিন্না
  • গ) আশফাকুল্লাহ খান
  • ঘ) খান আব্দুল গাফফার খান ✔

ব্যাখ্যা: খান আব্দুল গাফফার খান — ডাকনাম “সীমান্ত গান্ধী” এবং “বাদশাহ খান”। তিনি ক্ষুদাই খিদমতগার আন্দোলনলাল কুর্তা বাহিনী গঠন করেছিলেন। প্রথম বিদেশী হিসেবে ভারতরত্ন সম্মান পেয়েছিলেন। ভারতরত্ন ১৯৫৪ সালে প্রথম দেওয়া শুরু হয়।

31. গ্রামীণ এলাকায় রান্নার জন্য ব্যবহৃত গোবর গ্যাস বা বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি?

  • ক) হাইড্রোজেন
  • খ) কার্বন ডাইঅক্সাইড
  • গ) মিথেন ✔
  • ঘ) নাইট্রোজেন

ব্যাখ্যা: গোবর গ্যাস বা বায়োগ্যাসের প্রধান উপাদান হল মিথেন (CH₄)। গ্রামীণ অঞ্চলে রান্না ও আলোর কাজে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি একটি পরিবেশবান্ধব জ্বালানি।

32. “নিশীথ সূর্যের দেশ” নামে কোন দেশ পরিচিত?

  • ক) জাপান
  • খ) আইসল্যান্ড
  • গ) নরওয়ে ✔
  • ঘ) ফিনল্যান্ড

ব্যাখ্যা: নরওয়ে — ইউরোপের উত্তরে অবস্থিত — “নিশীথ সূর্যের দেশ” বা Land of Midnight Sun নামে পরিচিত। এখানে টানা ৬ মাস দিন ও ৬ মাস রাত থাকে। নরওয়ের হ্যামারফেস্ট বন্দর থেকে এটি সবচেয়ে স্পষ্ট দেখা যায়। নরওয়ের রাজধানী অসলো — যেখান থেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। জাপান হল “উদয়মান সূর্যের দেশ” ও “ভূমিকম্পের দেশ”।

33. সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে প্রথম প্রাচীন বন্দর বা পোতাশ্রয়ের খোঁজ মিলেছে?

  • ক) হরপ্পা
  • খ) মহেঞ্জোদারো
  • গ) লোথাল ✔
  • ঘ) কালিবাঙ্গান

ব্যাখ্যা: লোথাল — গুজরাটে অবস্থিত, এখানে প্রথম প্রাচীন পোতাশ্রয় (বন্দর) আবিষ্কৃত হয়েছে। হরপ্পা ও মহেঞ্জোদারো বর্তমানে পাকিস্তানে। কালিবাঙ্গান রাজস্থানে অবস্থিত।

34. কোন নদী পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যকে পৃথক করেছে?

  • ক) তিস্তা
  • খ) তোর্সা
  • গ) জলঢাকা
  • ঘ) সংকোষ ✔

ব্যাখ্যা: সংকোষ নদী পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে। এটি পশ্চিমবঙ্গের পূর্বতম নদী। পশ্চিমবঙ্গের পূর্ব দিকে আসাম, উত্তরে সিকিম, পশ্চিমে ঝাড়খণ্ড ও বিহার এবং দক্ষিণ-পশ্চিমে ওড়িশা রাজ্য অবস্থিত।

35. ১৯৩০ সালের প্রথম ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল এবং কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছিল?

  • ক) ব্রাজিল — ব্রাজিল
  • খ) আর্জেন্টিনা — আর্জেন্টিনা
  • গ) উরুগুয়ে — উরুগুয়ে ✔
  • ঘ) ইটালি — ইটালি

ব্যাখ্যা: ১৯৩০ সালে দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ে প্রথম ফিফা বিশ্বকাপ আয়োজন করে এবং চ্যাম্পিয়নও হয়। ২০২২ সালের বিশ্বকাপ কাতারে আয়োজিত হয়, চ্যাম্পিয়ন আর্জেন্টিনা২০২৬ সালের বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে।

36. চাঁদ বিবি কোন রাজ্যের শাসক ছিলেন?

  • ক) বিজাপুর
  • খ) গোলকুণ্ডা
  • গ) আহমদনগর ✔
  • ঘ) বেরার

ব্যাখ্যা: চাঁদ বিবি ছিলেন আহমদনগর রাজ্যের শাসক। ১৫৯৫ সালে মুঘল সম্রাট আকবর আহমদনগর আক্রমণ করলে চাঁদ বিবি বীরত্বের সাথে তাঁকে প্রতিরোধ করেছিলেন। ইতিহাসে তিনি একজন সাহসী মহিলা শাসক হিসেবে স্মরণীয়।

37. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ পাহাড় কোনটি?

  • ক) সন্দকফু
  • খ) ফালুট
  • গ) গোর্গাবুরু ✔
  • ঘ) বিহারীনাথ

ব্যাখ্যা: গোর্গাবুরু (উচ্চতা প্রায় ৬৭৭ মিটার) পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। এটি পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে অবস্থিত। অযোধ্যা পাহাড় আবার ছোটনাগপুর মালভূমির অংশ। মালভূমি অঞ্চলের ছোট পাহাড়গুলিকে স্থানীয় ভাষায় “ডুংরি” বলা হয়।

38. ভারতের শাস্ত্রীয় সংগীতের প্রধান দুটি ধারা কী কী?

  • ক) বাউল ও ভাটিয়ালি
  • খ) ধ্রুপদ ও খেয়াল
  • গ) হিন্দুস্তানি ও কর্নাটকী ✔
  • ঘ) টপ্পা ও কাওয়ালি

ব্যাখ্যা: ভারতীয় শাস্ত্রীয় সংগীতের দুটি প্রধান ধারা — হিন্দুস্তানি (উত্তর ভারত) এবং কর্নাটকী (দক্ষিণ ভারত — কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা)। আমির খসরু খেয়াল, কাওয়ালি ও গজল ধারার প্রবর্তক। তানসেন ধ্রুপদ ধারার জনক।

39. মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে কত সালে ফিরে আসেন?

  • ক) 1905
  • খ) 1910
  • গ) 1915 ✔
  • ঘ) 1920

ব্যাখ্যা: মহাত্মা গান্ধী ১৯১৫ সালের ৯ই জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। প্রতি বছর ৯ই জানুয়ারি এই দিনটিকে প্রবাসী ভারতীয় দিবস (NRI Day) হিসেবে পালন করা হয়।

40. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন?

  • ক) দ্রৌপদী মুরমু
  • খ) সোনিয়া গান্ধী
  • গ) প্রতিভা দেবসিং পাটিল ✔
  • ঘ) সুষমা স্বরাজ

ব্যাখ্যা: প্রতিভা দেবসিং পাটিল ভারতের ১২তম এবং প্রথম মহিলা রাষ্ট্রপতিদ্রৌপদী মুরমু হলেন ভারতের ১৫তম এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি (বর্তমান)।

41. ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বার্ষিক ৬০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কেন্দ্রীয় প্রকল্পটির নাম কী?

  • ক) মনরেগা
  • খ) ফসল বিমা যোজনা
  • গ) পিএম কিসান সম্মান নিধি ✔
  • ঘ) কিসান ক্রেডিট কার্ড

ব্যাখ্যা: পিএম কিসান সম্মান নিধি (PM-KISAN) প্রকল্পটি ২০১৯ সালে চালু হয়। বছরে ৩টি কিস্তিতে (প্রতিটি ২০০০ টাকা) মোট ৬০০০ টাকা সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়।

42. ভারতের কোন নেতার জন্মদিনে শিশু দিবস পালিত হয়?

  • ক) মহাত্মা গান্ধী
  • খ) সর্বপল্লী রাধাকৃষ্ণন
  • গ) জওহরলাল নেহরু ✔
  • ঘ) সুভাষচন্দ্র বসু

ব্যাখ্যা: ১৪ই নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবস পালিত হয়। ৫ই সেপ্টেম্বর — সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে শিক্ষক দিবস২রা অক্টোবর — মহাত্মা গান্ধীর জন্মদিনে আন্তর্জাতিক অহিংসা দিবস

43. ভিতরকণিকা বন্যপ্রাণী অভয়ারণ্য প্রধানত কিসের জন্য বিখ্যাত?

  • ক) বাঘ সংরক্ষণ
  • খ) হাতি সংরক্ষণ
  • গ) নোনাজলের কুমির সংরক্ষণ ✔
  • ঘ) গণ্ডার সংরক্ষণ

ব্যাখ্যা: ভিতরকণিকা ওড়িশা রাজ্যে অবস্থিত একটি জাতীয় উদ্যান যেখানে নোনাজলের কুমির (Saltwater Crocodile) সংরক্ষণ করা হয়। এটি ওড়িশার একটি গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ অরণ্যও বটে।

44. কলকাতা পৌর কর্পোরেশনের রাজনৈতিক প্রধানকে কী বলা হয়?

  • ক) কমিশনার
  • খ) কাউন্সিলর
  • গ) চেয়ারম্যান
  • ঘ) মেয়র ✔

ব্যাখ্যা: কলকাতা পৌর কর্পোরেশনের রাজনৈতিক প্রধানকে মেয়র বলা হয়। বর্তমান মেয়র হলেন ফিরহাদ হাকিম। প্রশাসনিক প্রধান হলেন কমিশনার।

45. ভারতীয় সংবিধানের ৪০ নম্বর ধারায় কী বলা হয়েছে?

  • ক) গ্রামসভা গঠনের কথা
  • খ) জীবন ও ব্যক্তি স্বাধীনতার কথা
  • গ) পঞ্চায়েত গঠনের প্রয়োজনীয়তার কথা ✔
  • ঘ) সংবিধান সংশোধনের পদ্ধতির কথা

ব্যাখ্যা: ৪০ নম্বর ধারায় জনকল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য পঞ্চায়েত গঠনের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। তবে পঞ্চায়েতের বিস্তারিত কাঠামো, গ্রামসভা গঠন ইত্যাদি ২৪৩(এ) ধারায় বর্ণিত।

46. নাবার্ডের পূর্ণরূপ কী?

  • ক) National Agriculture Bank and Rural Development
  • খ) National Bank for Agriculture and Rural Development ✔
  • গ) National Board for Agriculture and Rural Debt
  • ঘ) National Bureau of Agriculture and Rural Department

ব্যাখ্যা: NABARD — National Bank for Agriculture and Rural Development। ১৯৮২ সালে প্রতিষ্ঠিত। সদর দপ্তর মুম্বাই। এটি গ্রামীণ ঋণ, কৃষি উন্নয়ন ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করে।

47. ভারতীয় সংবিধানের কোন তফসিলে পঞ্চায়েতের কার্যতালিকা দেওয়া আছে?

  • ক) নবম তফসিল
  • খ) দশম তফসিল
  • গ) একাদশ তফসিল ✔
  • ঘ) দ্বাদশ তফসিল

ব্যাখ্যা: একাদশ তফসিলে (11th Schedule) পঞ্চায়েতের ২৯টি কার্যতালিকা দেওয়া আছে। এটি ৭৩তম সংবিধান সংশোধনী (১৯৯২) দ্বারা সংযোজিত হয়। দ্বাদশ তফসিলে পৌরসভার ১৮টি কার্যতালিকা আছে।

58. ৭৩তম সংবিধান সংশোধনী কত সালে পাস হয়?

  • ক) 1989
  • খ) 1991
  • গ) 1992 ✔
  • ঘ) 1995

ব্যাখ্যা: ১৯৯২ সালে ৭৩তম সংবিধান সংশোধনী পাস হয়, যা ১৯৯৩ সালে কার্যকর হয়। এই সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয় এবং সংবিধানে নবম ভাগ যোগ করা হয়।

49. মনরেগা (MGNREGA) প্রকল্পে গ্রামীণ পরিবারকে বছরে ন্যূনতম কত দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হয়?

  • ক) 50 দিন
  • খ) 75 দিন
  • গ) 100 দিন ✔
  • ঘ) 150 দিন

ব্যাখ্যা: মনরেগা (MGNREGA) — Mahatma Gandhi National Rural Employment Guarantee Act। এই প্রকল্পে গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের বছরে ন্যূনতম ১০০ দিনের মজুরি-ভিত্তিক কাজের নিশ্চয়তা দেওয়া হয়। ২০০৫ সালে এই আইনটি পাস হয়।

50. পশ্চিমবঙ্গের একমাত্র হিল স্টেশন কোনটি?

  • ক) মিরিক
  • খ) কালিম্পং
  • গ) দার্জিলিং ✔
  • ঘ) কার্সিয়াং

ব্যাখ্যা: দার্জিলিং পশ্চিমবঙ্গের সবচেয়ে বিখ্যাত হিল স্টেশন এবং “পাহাড়ের রানী” নামে পরিচিত। এটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (টয় ট্রেন) এর জন্যও বিখ্যাত, যা UNESCO বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সন্দকফু (৩৬৩৬ মিটার) দার্জিলিং জেলায় অবস্থিত।


📥 PDF ডাউনলোড করুন

নিচের টেবিল থেকে PDF ডাউনলোড করুন এবং অফলাইনে পড়ুন:

বিষয়ডাউনলোড
গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জিকে PDF📄 PDF Download

🔗 আরও পড়ুন


📌 দ্রষ্টব্য: পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিত MCQ অভ্যাস করুন। প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা মনোযোগ দিয়ে পড়ুন — শুধু উত্তর মুখস্থ না করে বিষয়টি বুঝুন।


Tags: gram panchayat gk mcq bengali, পঞ্চায়েত পরীক্ষার প্রশ্ন উত্তর, WB panchayat exam 2026, gram panchayat question answer in bengali, panchayat samiti jela parishad gk

Aftab Rahaman

About the Author

AFTAB RAHAMAN

Aftab Rahaman is the founder of KaliKolom.com and a content creator with 10+ years of experience in current affairs, history, and competitive exam preparation. He specializes in creating easy-to-understand, exam-focused educational content that helps students learn faster and retain better. His mission is to simplify complex topics and make learning more engaging, practical, and result-oriented for aspirants.

Leave a Comment