WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Buy me a coffee
❤️ অসংখ্য ধন্যবাদ!
পেমেন্টের স্ক্রিনশট আমাদের টেলিগ্রামে পাঠান। আপনার নাম 'Top Supporters' লিস্টে সম্মানের সাথে যুক্ত করা হবে!
  টেলিগ্রামে পাঠান

অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম PDF ডাউনলোড | Annapurna Bhandar Form PDF 2026

অন্নপূর্ণা ভান্ডার ফর্ম pdf

অন্নপূর্ণা ভান্ডার : 🧔‍♀️
🗓️ আগামী 2 জুনের মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপ করতে পারলে তারা জুন মাসের ৩০০০ টাকা পাবেন: মুখ্য মন্ত্রী
অন্নপূর্ণা ভান্ডার : আগামী 2 জুনের মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপ করতে পারলে তারা জুন মাসের ৩০০০ টাকা পাবেন: মুখ্য মন্ত্রী

পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন ফর্ম এখন অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বাংলা ও ইংরেজি — দুই ভাষায় এই ফর্ম পাওয়া যাচ্ছে। আজ বিকেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে এই ফর্ম চালু করেছেন।


অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম PDF ডাউনলোড করুন

ভাষাডাউনলোড লিঙ্ক
বাংলা (Bengali)Annapurna Yojana Form (Bengali) Download
ইংরেজি (English)Annapurna Yojana Form (English) Download

🌐 অফিসিয়াল ওয়েবসাইট: https://socialsecurity.wb.gov.in


সর্বশেষ আপডেট

  • ✅ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন ফর্ম সরকারি ওয়েবসাইটে Publish করা হয়েছে
  • ✅ নতুন ও পুরনো — সকলকেই নতুন করে ফর্ম ফিলাপ করতে হবে
  • ১লা জুন ২০২৬ থেকে প্রকল্প কার্যকর হবে
  • ⏳ অনলাইন পোর্টাল এখনো চালু হয়নি — চালু হলে আপডেট দেওয়া হবে

📌 যতদিন অন্নপূর্ণা ভাণ্ডারে এনরোলমেন্ট না হবে, ততদিন লক্ষ্মী ভাণ্ডার চলতে থাকবে। এনরোলমেন্ট সম্পন্ন হলেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া শুরু হবে।


অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ

রাজ্যপালের নির্দেশক্রমে পশ্চিমবঙ্গ সরকারের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তর এই প্রকল্প চালু করেছে। রাজ্যের সকল যোগ্য মহিলা বাসিন্দাদের প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে (DBT) আর্থিক সহায়তা প্রদান করা হবে।

বিষয়তথ্য
মাসিক সুবিধা₹৩,০০০
প্রাপকের আনুমানিক সংখ্যাপ্রায় ২ কোটি
সরকারি বার্ষিক ব্যয়প্রায় ₹৭২,০০০ কোটি
প্রকল্প চালু তারিখ১লা জুন, ২০২৬
বিভাগমহিলা ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তর
অফিসিয়াল নোটিফিকেশন নম্বরNo. 2411-WCD/O/AB-4/2026, তারিখ: ১৯.৫.২০২৬

আবেদনের যোগ্যতা (Eligibility)

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে:

  1. আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে
  2. কোনো স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকবেন না এবং রাজ্য বা কেন্দ্র সরকারের অধীনে কোনো নিয়মিত বেতন/পেনশন পাবেন না
  3. কোনো সরকারি বা আধা-সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা, বিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা বা অশিক্ষক পদে কর্মরত থাকবেন না
  4. আয়কর প্রদানকারী হবেন না

ফর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য

  • 📄 মোট ১২ পাতার ফর্ম — বাংলা ও ইংরেজি দুই ভাষায় পাওয়া যাচ্ছে
  • 🗓️ ১লা জুন থেকে ১০ দিনের মধ্যে ফর্ম ফিলাপ করতে হবে
  • 🖥️ অনলাইন ও অফলাইন — দুটি পদ্ধতিতেই আবেদন করা যাবে
  • 📍 লোকাল অথরিটি ও BLO-দের কাছে অফলাইন ফর্ম পাওয়া যাবে
  • বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য

ফর্মে যে তথ্যগুলি লাগবে (Personal Information):

মুখ্যমন্ত্রী জানিয়েছেন ফর্মে পারিবারিক ইতিহাসও (Family History) সংগ্রহ করা হবে। এই ফর্ম ফিলাপ অনেকটা জনগণনার মতো বিস্তারিত। ফর্মে যে বিষয়গুলি থাকবে তার মধ্যে রয়েছে:

  • আবেদনকারীর নাম, স্বামী/পিতার নাম, মায়ের নাম
  • জন্মতারিখ, বয়স, লিঙ্গ
  • বৈবাহিক অবস্থা (বিবাহিত / অবিবাহিত / বিধবা / বিচ্ছিন্না)
  • জাতীয় পরিচয়পত্র নম্বর, রেশন কার্ড নম্বর
  • আধার নম্বর, ভোটার আইডি নম্বর
  • মোবাইল নম্বর, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা
  • পারিবারিক তথ্য (Family History Data)

তালিকা থেকে বাদ যাবেন যাঁরা

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পাবেন না:

  • ভারতের বৈধ নাগরিক নন
  • মৃত বা স্থানান্তরিত উপভোক্তা
  • অনুপ্রবেশকারী
  • SIR-২০২৬ তালিকায় বাদ যাওয়া নাম
  • দুর্নীতিপ্রবণ বা ভেজাল নাম

⚠️ লক্ষ্মী ভাণ্ডার বা আবাস যোজনায় যাঁরা অবৈধভাবে সুবিধা পেয়েছেন, তাদের সেই টাকা ফেরত দিতে হবে।
✅ যাঁরা বৈধ ও জীবিত উপভোক্তা, তাঁদের কোনো চিন্তা নেই।


লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে Transfer

অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল নোটিফিকেশন
অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল নোটিফিকেশন

সরকারি বিজ্ঞপ্তি (No. 2411-WCD/O/AB-4/2026) অনুযায়ী:

  • লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অধীনে যেসব সুবিধাভোগী রয়েছেন, তাদের মধ্যে মৃত, স্থানান্তরিত, বাদ দেওয়া বা অনুপস্থিত ভোটারদের (SIR-2026 চলাকালীন চিহ্নিত) বাদ দিয়ে বাকি সকল উপযুক্ত মহিলাদের অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত করা হবে
  • SIR ট্রাইব্যুনাল/আবেদন/নাগরিকত্ব (সংশোধনী) আইনের অধীনে যাদের আপিল দাখিল করা হয়েছে, তারাও আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নতুন যোজনার আওতায় আর্থিক সহায়তা পাবেন
  • ১লা জুন ২০২৬ থেকে নতুন আবেদনকারীদের জন্য অন্নপূর্ণা যোজনা পোর্টালে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে

আবেদন যাচাই প্রক্রিয়া

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী:

  • গ্রামীণ এলাকার জন্য: ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO)
  • শহর এলাকার জন্য: সাব-ডিভিশনাল অফিসার (SDO)
  • কলকাতা পৌর এলাকার জন্য: কলকাতা পৌর সংস্থার কর্মকর্তারা
  • অনুমোদিত তালিকা অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড করা হবে

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন ১: অফিসিয়াল পোর্টাল কোনটি?
👉 https://socialsecurity.wb.gov.in/login

প্রশ্ন ২: লক্ষ্মী ভাণ্ডার প্রাপকদের কি নতুন ফর্ম করতে হবে?
👉 হ্যাঁ। এবার সকলকেই নতুন করে ফর্ম ফিলাপ করতে হবে।

প্রশ্ন ৩: কত টাকা পাওয়া যাবে?
👉 প্রতি মাসে ₹৩,০০০

প্রশ্ন ৪: ফর্ম ফিলাপের সময়সীমা কত?
👉 ১লা জুন থেকে ১০ দিনের মধ্যে

প্রশ্ন ৫: অন্নপূর্ণা ভাণ্ডার কবে থেকে চালু?
👉 ১লা জুন, ২০২৬ থেকে

প্রশ্ন ৬: অফলাইনে ফর্ম কোথায় পাওয়া যাবে?
👉 লোকাল অথরিটি ও BLO-দের কাছে অফলাইন ফর্ম পাওয়া যাবে।

প্রশ্ন ৭: DBT লিঙ্ক করার পদ্ধতি কী?
👉 অন্নপূর্ণা ভাণ্ডার DBT Link করার পদ্ধতি

প্রশ্ন ৮: অন্নপূর্ণা ভাণ্ডার স্ট্যাটাস কীভাবে চেক করব?
👉 Annapurna Bhandar Status Check Online


সতর্কতা — প্রতারণা থেকে সাবধান!

  • অনেক ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল নকল PDF লিঙ্ক দিয়ে প্রতারণা করছে
  • এই প্রকল্পে আবেদনের জন্য কোনো টাকা লাগবে না
  • ব্যক্তিগত তথ্য কারো সাথে শেয়ার করবেন না
  • শুধুমাত্র অফিসিয়াল পোর্টাল ব্যবহার করুন: https://socialsecurity.wb.gov.in/login

দরকারি লিঙ্কসমূহ

বিষয়লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইটsocialsecurity.wb.gov.in
বাংলা ফর্ম ডাউনলোডDownload Bengali PDF
ইংরেজি ফর্ম ডাউনলোডDownload English PDF
DBT Link পদ্ধতিkalikolom.com/dbt-link-check-online
স্ট্যাটাস চেকkalikolom.com/annapurna-bhandar-status-check-online

🔔 এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের পেজ ফলো করুন এবং পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করুন।

Aftab Rahaman

About the Author

AFTAB RAHAMAN

Aftab Rahaman is the founder of KaliKolom.com and a content creator with 10+ years of experience in current affairs, history, and competitive exam preparation. He specializes in creating easy-to-understand, exam-focused educational content that helps students learn faster and retain better. His mission is to simplify complex topics and make learning more engaging, practical, and result-oriented for aspirants.

Leave a Comment