WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Buy me a coffee
❤️ অসংখ্য ধন্যবাদ!
পেমেন্টের স্ক্রিনশট আমাদের টেলিগ্রামে পাঠান। আপনার নাম 'Top Supporters' লিস্টে সম্মানের সাথে যুক্ত করা হবে!
  টেলিগ্রামে পাঠান

WBCS জিকে প্রশ্ন উত্তর PDF |WBCS GK in Bengali PDF

Digital বোর্ড: বিষয়বস্তু ✦ show

WBCS Exam WBCS প্রশ্ন উত্তর PDF | WBCS Important GK in Bengali Questions and Answers PDF Download

WBCS Exam WBCS প্রশ্ন উত্তর PDF | WBCS Important GK in Bengali Questions and Answers PDF Download
WBCS Exam WBCS প্রশ্ন উত্তর PDF | WBCS Important GK in Bengali Questions and Answers PDF Download

WBCS পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি WBCS GK Questions and Answers PDF। এই স্টাডি ম্যাটেরিয়ালে রয়েছে পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ১০০টি সাধারণ জ্ঞান (GK) প্রশ্ন ও উত্তর, যা নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে।

বর্তমান WBCS সিলেবাস, পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র এবং গুরুত্বপূর্ণ পরীক্ষাভিত্তিক বিষয়গুলিকে মাথায় রেখে প্রশ্নোত্তরগুলি নির্বাচন করা হয়েছে। ফলে যারা WBCS প্রিলিমিনারি ও মেইন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই প্রশ্নোত্তর সেটটি বিশেষ উপযোগী হবে।

📚 এই PDF-এর বিশেষ বৈশিষ্ট্য:

  • ১০০টি বাছাইকৃত গুরুত্বপূর্ণ GK প্রশ্ন ও উত্তর
  • WBCS পরীক্ষার ধরণ অনুযায়ী প্রস্তুত
  • বিগত বছরের প্রশ্নের ভিত্তিতে নির্বাচিত টপিক
  • দ্রুত রিভিশনের জন্য উপযুক্ত
  • সম্পূর্ণ বিনামূল্যে PDF ডাউনলোডের সুবিধা

যদি আপনি WBCS পরীক্ষায় ভালো ফল করতে চান, তাহলে নিচে দেওয়া প্রশ্নোত্তরগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং ভবিষ্যতের রিভিশনের জন্য PDF ফাইলটি ডাউনলোড করে সংগ্রহে রাখুন।

WBCS GK Questions and Answers

নিচে গুরুত্বপূর্ণ WBCS জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া হলো—

🇮🇳 ভারতীয় সংবিধান ও রাজনীতি — ১০০টি MCQ (SSC GD / KP / WBCS)

১। গণপরিষদের প্রথম সভায় অস্থায়ী সভাপতি হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছিল?

ক) ডক্টর রাজেন্দ্রপ্রসাদ
খ) ডক্টর সচ্চিদানন্দ সিনহা (সঠিক উত্তর)
গ) ডক্টর বি.আর. আম্বেদকর
ঘ) জওহরলাল নেহেরু

২। রাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন?

ক) ভারতের রাষ্ট্রপতি (সঠিক উত্তর)
খ) প্রধানমন্ত্রী
গ) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
ঘ) রাজ্যের মুখ্যমন্ত্রী

৩। নীতি আয়োগের চেয়ারম্যান কে?

ক) রাষ্ট্রপতি
খ) অর্থমন্ত্রী
গ) প্রধানমন্ত্রী (সঠিক উত্তর)
ঘ) স্বরাষ্ট্রমন্ত্রী

৪। রাজ্যপাল হওয়ার জন্য নূন্যতম বয়স কত হওয়া প্রয়োজন?

ক) ২৫ বছর
খ) ৩০ বছর
গ) ৩৫ বছর (সঠিক উত্তর)
ঘ) ৪০ বছর

৫। জেলা জজদের নিয়োগ করেন কে?

ক) রাজ্যপাল (সঠিক উত্তর)
খ) হাইকোর্টের প্রধান বিচারপতি
গ) মুখ্যমন্ত্রী
ঘ) রাষ্ট্রপতি

৬। বিধানসভার সদস্য না হয়েও একজন কতদিন মুখ্যমন্ত্রী পদে থাকতে পারেন?

ক) তিন মাস
খ) ছয় মাস (সঠিক উত্তর)
গ) এক বছর
ঘ) পাঁচ বছর

৭। বিধানসভার অধিবেশনকে আহ্বান করেন কে?

ক) স্পিকার
খ) মুখ্যমন্ত্রী
গ) রাজ্যপাল (সঠিক উত্তর)
ঘ) রাষ্ট্রপতি

৮। শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত বিষয়?

ক) কেন্দ্রীয় তালিকা
খ) রাজ্য তালিকা
গ) যুগ্ম তালিকা (সঠিক উত্তর)
ঘ) কোনোটিই নয়

৯। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়?

ক) ৪২তম সংশোধনী
খ) ৪৪তম সংশোধনী
গ) ৭৩তম সংশোধনী (সঠিক উত্তর)
ঘ) ৮৬তম সংশোধনী

১০। সংবিধানের কোন ধারায় সংবিধান সংশোধন করার পদ্ধতির উল্লেখ আছে?

ক) ৩৫২ নম্বর ধারা
খ) ৩৫৬ নম্বর ধারা
গ) ৩৬০ নম্বর ধারা
ঘ) ৩৬৮ নম্বর ধারা (সঠিক উত্তর)

১১। জিএসটি ব্যবস্থা প্রবর্তিত হয়েছে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে?

ক) ১০০তম সংশোধন
খ) ১০১তম সংশোধন (সঠিক উত্তর)
গ) ১০২তম সংশোধন
ঘ) ১০৩তম সংশোধন

১২। সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কোন সংশোধনের মাধ্যমে?

ক) ৪২তম সংশোধন
খ) ৪৪তম সংশোধন (সঠিক উত্তর)
গ) ৭৩তম সংশোধন
ঘ) ৮৬তম সংশোধন

১৩। প্রধান নির্বাচন কমিশনারকে কে পদচ্যুত করতে পারেন?

ক) প্রধানমন্ত্রী
খ) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
গ) রাষ্ট্রপতি (সঠিক উত্তর)
ঘ) সংসদ

১৪। ৪২তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় কোন শব্দটি যুক্ত করা হয়েছিল?

ক) গণতান্ত্রিক
খ) প্রজাতন্ত্র
গ) সমাজতান্ত্রিক (সঠিক উত্তর)
ঘ) ন্যায়বিচার

১৫। প্রস্তাবনা বা Preamble-এর ধারণাটি ভারতের সংবিধানে কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে?

ক) ব্রিটেন
খ) আমেরিকা (সঠিক উত্তর)
গ) আয়ারল্যান্ড
ঘ) রাশিয়া

১৬। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আইনের চোখে সাম্য বর্ণিত আছে?

ক) ১৪ নম্বর ধারা (সঠিক উত্তর)
খ) ১৫ নম্বর ধারা
গ) ১৬ নম্বর ধারা
ঘ) ১৭ নম্বর ধারা

১৭। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

ক) জওহরলাল নেহেরু
খ) ডক্টর রাজেন্দ্রপ্রসাদ (সঠিক উত্তর)
গ) সর্বপল্লী রাধাকৃষ্ণান
ঘ) সর্দার বল্লভভাই প্যাটেল

১৮। ভারতে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত রাজ ব্যবস্থার সুপারিশ কোন কমিটি করেছিল?

ক) অশোক মেহতা কমিটি
খ) বলবন্ত রায় মেহেতা কমিটি (সঠিক উত্তর)
গ) পি.কে. থুঙ্গন কমিটি
ঘ) এল.এম. সিংভি কমিটি

১৯। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি?

ক) গ্রাম পঞ্চায়েত (সঠিক উত্তর)
খ) পঞ্চায়েত সমিতি
গ) জেলা পরিষদ
ঘ) গ্রাম সভা

২০। ‘মিনি কনস্টিটিউশন’ কোন সংশোধনীকে বলা হয়?

ক) ৪২তম সংশোধন (সঠিক উত্তর)
খ) ৪৪তম সংশোধন
গ) ৭৩তম সংশোধন
ঘ) ৮৬তম সংশোধন

২১। ভারতের সংবিধানের অভিভাবক কাকে বলা হয়?

ক) রাষ্ট্রপতি
খ) সংসদ
গ) সুপ্রিম কোর্ট (সঠিক উত্তর)
ঘ) প্রধানমন্ত্রী

২২। শিক্ষার অধিকার কোন ধারায় যুক্ত হয়েছে?

ক) ২০ ধারা
খ) ২১ ধারা
গ) ২১(এ) ধারা (সঠিক উত্তর)
ঘ) ২২ ধারা

২৩। সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে?

ক) রাষ্ট্রপতি
খ) লোকসভার স্পিকার (সঠিক উত্তর)
গ) উপরাষ্ট্রপতি
ঘ) প্রধানমন্ত্রী

২৪। ভারতের সংবিধানে বর্তমানে মোট কতগুলো তপশীল আছে?

ক) ৮টি
খ) ১০টি
গ) ১২টি (সঠিক উত্তর)
ঘ) ১৪টি

২৫। সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথবাক্য পাঠ করান কে?

ক) প্রধানমন্ত্রী
খ) আইনমন্ত্রী
গ) রাষ্ট্রপতি (সঠিক উত্তর)
ঘ) উপরাষ্ট্রপতি

২৬। সুপ্রিম কোর্ট কত নম্বর ধারা অনুযায়ী রিট জারি করতে পারে?

ক) ১৪ নম্বর ধারা
খ) ৩২ নম্বর ধারা (সঠিক উত্তর)
গ) ২২৬ নম্বর ধারা
ঘ) ৩৬৮ নম্বর ধারা

২৭। লোকসভার কার্যকাল স্বাভাবিকভাবে কত বছর?

ক) ৪ বছর
খ) ৫ বছর (সঠিক উত্তর)
গ) ৬ বছর
ঘ) স্থায়ী কক্ষ

২৮। জেলা পরিষদের সদস্যদের কার্যকাল কত বছর?

ক) ৩ বছর
খ) ৪ বছর
গ) ৫ বছর (সঠিক উত্তর)
ঘ) ৬ বছর

২৯। এক নাগরিকত্ব (Single Citizenship)-এর ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া?

ক) আমেরিকা
খ) ব্রিটেন (সঠিক উত্তর)
গ) আয়ারল্যান্ড
ঘ) অস্ট্রেলিয়া

৩০। ডক্টর বি.আর. আম্বেদকর কোন ধারাকে সংবিধানের আত্মা বলেছেন?

ক) ১৪ নম্বর ধারা
খ) ১৯ নম্বর ধারা
গ) ৩২ নম্বর ধারা (সঠিক উত্তর)
ঘ) ২১ নম্বর ধারা

৩১। সংবিধানের কোন অংশে কল্যাণকামী রাষ্ট্র (Welfare State)-এর ধারণাটি পাওয়া যায়?

ক) প্রস্তাবনা
খ) মৌলিক অধিকার
গ) নির্দেশমূলক নীতি বা DPSP (সঠিক উত্তর)
ঘ) মৌলিক কর্তব্য

৩২। ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?

ক) দিল্লি
খ) মুম্বাই
গ) কলকাতা (সঠিক উত্তর)
ঘ) চেন্নাই

৩৩। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন?

ক) বিধানচন্দ্র রায়
খ) চক্রবর্তী রাজাগোপালচারী (সঠিক উত্তর)
গ) পদ্মজা নাইডু
ঘ) কৈলাশ নাথ কাটজু

৩৪। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন?

ক) জওহরলাল নেহেরু
খ) বল্লভভাই প্যাটেল
গ) ডক্টর বি.আর. আম্বেদকর (সঠিক উত্তর)
ঘ) রাজেন্দ্রপ্রসাদ

৩৫। লোকসভার সদস্য হওয়ার নূন্যতম বয়স কত?

ক) ২১ বছর
খ) ২৫ বছর (সঠিক উত্তর)
গ) ৩০ বছর
ঘ) ৩৫ বছর

৩৬। হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে শপথবাক্য পাঠ করান?

ক) রাষ্ট্রপতি
খ) রাজ্যপাল (সঠিক উত্তর)
গ) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
ঘ) মুখ্যমন্ত্রী

৩৭। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?

ক) প্রধানমন্ত্রী
খ) ভারতের প্রধান বিচারপতি (সঠিক উত্তর)
গ) লোকসভার স্পিকার
ঘ) অ্যাটর্নি জেনারেল

৩৮। ভারতীয় সংবিধানে জরুরি অবস্থা কত প্রকারের আছে?

ক) দুই প্রকার
খ) তিন প্রকার (সঠিক উত্তর)
গ) চার প্রকার
ঘ) পাঁচ প্রকার

৩৯। লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে?

ক) ৫৪৫ জন
খ) ৫৪৮ জন
গ) ৫৫০ জন (সঠিক উত্তর)
ঘ) ৫৫২ জন

৪০। ভারতের সঞ্চিত তহবিল কার নিয়ন্ত্রণে থাকে?

ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী
গ) অর্থমন্ত্রী
ঘ) সংসদ (সঠিক উত্তর)

৪১। পশ্চিমবঙ্গের বিধানসভার বর্তমান আসন সংখ্যা কত?

ক) ২৮৪টি
খ) ২৮৮টি
গ) ২৯২টি
ঘ) ২৯৪টি (সঠিক উত্তর)

৪২। রাজ্য আইনসভার উচ্চকক্ষকে কি বলা হয়?

ক) বিধানসভা
খ) বিধান পরিষদ (সঠিক উত্তর)
গ) রাজ্যসভা
ঘ) লোকসভা

৪৩। কোনো অঙ্গরাজ্যের নাম পরিবর্তনের ক্ষমতা কার হাতে ন্যস্ত?

ক) রাজ্য বিধানসভা
খ) সংসদ (সঠিক উত্তর)
গ) রাষ্ট্রপতি
ঘ) সুপ্রিম কোর্ট

৪৪। কোন মৌলিক অধিকারটি বর্তমানে আইনি অধিকারে পরিণত হয়েছে?

ক) স্বাধীনতার অধিকার
খ) শোষণের বিরুদ্ধে অধিকার
গ) সম্পত্তির অধিকার (সঠিক উত্তর)
ঘ) শিক্ষার অধিকার

৪৫। ভারতের সংবিধানে বর্তমানে মোট কতগুলো মৌলিক অধিকার আছে?

ক) ৫টি
খ) ৬টি (সঠিক উত্তর)
গ) ৭টি
ঘ) ৮টি

৪৬। নির্বাচন কমিশনের সদস্যদের নিয়োগ করেন কে?

ক) সংসদ
খ) রাষ্ট্রপতি (সঠিক উত্তর)
গ) প্রধানমন্ত্রী
ঘ) প্রধান বিচারপতি

৪৭। নিম্নের কে অর্ডিন্যান্স জারি করতে পারেন?

ক) প্রধানমন্ত্রী
খ) সুপ্রিম কোর্ট
গ) রাষ্ট্রপতি (সঠিক উত্তর)
ঘ) স্পিকার

৪৮। কোন বিল অর্থবিল কিনা তা স্থির করেন কে?

ক) রাষ্ট্রপতি
খ) অর্থমন্ত্রী
গ) লোকসভার স্পিকার (সঠিক উত্তর)
ঘ) প্রধানমন্ত্রী

৪৯। অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়?

ক) ৩ বছর
খ) ৪ বছর
গ) ৫ বছর (সঠিক উত্তর)
ঘ) ৬ বছর

৫০। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন?

ক) জওহরলাল নেহেরু
খ) আবুল কালাম আজাদ
গ) ডক্টর বি.আর. আম্বেদকর (সঠিক উত্তর)
ঘ) জন মাথাই

৫১। অস্পৃশ্যতা দূরীকরণ সংবিধানের কোন অনুচ্ছেদে আছে?

ক) ১৪ নম্বর ধারা
খ) ১৫ নম্বর ধারা
গ) ১৬ নম্বর ধারা
ঘ) ১৭ নম্বর ধারা (সঠিক উত্তর)

৫২। সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকার শুরু হয়েছে?

ক) ১২ নম্বর ধারা
খ) ১৪ নম্বর ধারা (সঠিক উত্তর)
গ) ১৭ নম্বর ধারা
ঘ) ১৯ নম্বর ধারা

৫৩। রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করেন?

ক) ২ জন
খ) ১০ জন
গ) ১২ জন (সঠিক উত্তর)
ঘ) ১৪ জন

৫৪। ভারতে কত তারিখে সংবিধান দিবস পালিত হয়?

ক) ২৬শে জানুয়ারি
খ) ১৫ই আগস্ট
গ) ২৬শে নভেম্বর (সঠিক উত্তর)
ঘ) ২৪শে জানুয়ারি

৫৫। কত সালে ভারতের সংবিধান কার্যকর হয়?

ক) ১৯৪৭ সালে
খ) ১৯৪৯ সালে
গ) ১৯৫০ সালে (সঠিক উত্তর)
ঘ) ১৯৫১ সালে

৫৬। ভারতের মৃত্যুদণ্ড বাতিল করার ক্ষমতা কার রয়েছে?

ক) সুপ্রিম কোর্ট
খ) রাষ্ট্রপতি (সঠিক উত্তর)
গ) রাজ্যপাল
ঘ) প্রধানমন্ত্রী

৫৭। একটি প্রস্তাবিত আইনের খসড়াকে কি বলা হয়?

ক) আইন
খ) অর্ডিন্যান্স
গ) বিল (সঠিক উত্তর)
ঘ) অ্যাক্ট

৫৮। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন?

ক) সুকুমার সেন
খ) জি.ভি. মাভালঙ্কার (সঠিক উত্তর)
গ) মীরা কুমার
ঘ) ওম বিড়লা

৫৯। অর্থবিল কেবল কোন কক্ষে উত্থাপন করা যায়?

ক) রাজ্যসভা
খ) লোকসভা (সঠিক উত্তর)
গ) বিধান পরিষদ
ঘ) যে কোনো কক্ষে

৬০। পকেট ভেটো প্রয়োগ করার ক্ষমতা কার আছে?

ক) প্রধানমন্ত্রী
খ) স্পিকার
গ) রাষ্ট্রপতি (সঠিক উত্তর)
ঘ) প্রধান বিচারপতি

৬১। রাজ্যসভার মোট সদস্যদের কত অংশ প্রতি দুই বছর অন্তর অবসর নেন?

ক) এক-চতুর্থাংশ
খ) এক-তৃতীয়াংশ (সঠিক উত্তর)
গ) অর্ধেক
ঘ) দুই-তৃতীয়াংশ

৬২। ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কোন ধারায় বর্ণিত?

ক) ১৯ নম্বর ধারা
খ) ২০ নম্বর ধারা
গ) ২১ নম্বর ধারা (সঠিক উত্তর)
ঘ) ২২ নম্বর ধারা

৬৩। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন?

ক) সরদার বল্লভ ভাই প্যাটেল (সঠিক উত্তর)
খ) মোরারজি দেশাই
গ) লালকৃষ্ণ আডবানী
ঘ) চৌধুরী চরণ সিং

৬৪। রাজ্যপাল হওয়ার জন্য নূন্যতম বয়স কত প্রয়োজন?

ক) ২৫ বছর
খ) ৩০ বছর
গ) ৩৫ বছর (সঠিক উত্তর)
ঘ) ৪০ বছর

৬৫। নির্দেশমূলক নীতি (DPSP) সংবিধানের কোন পার্টে আছে?

ক) পার্ট তিন
খ) পার্ট চার (সঠিক উত্তর)
গ) পার্ট পাঁচ
ঘ) পার্ট নয়

৬৬। ভারতের প্রথম নির্বাচন কত সালে হয়?

ক) ১৯৪৭-৪৮ সালে
খ) ১৯৪৯-৫০ সালে
গ) ১৯ ৫১-৫২ সালে (সঠিক উত্তর)
ঘ) ১৯৫২-৫৩ সালে

৬৭। পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে প্রবর্তিত হয়?

ক) গুজরাট
খ) মধ্যপ্রদেশ
গ) রাজস্থান (সঠিক উত্তর)
ঘ) অন্ধ্রপ্রদেশ

৬৮। পঞ্চায়েত সদস্য হওয়ার জন্য একজন প্রার্থীর নূন্যতম বয়স কত হওয়া প্রয়োজন?

ক) ১৮ বছর
খ) ২১ বছর (সঠিক উত্তর)
গ) ২৫ বছর
ঘ) ৩০ বছর

৬৯। আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টের এখতিয়ারভুক্ত?

ক) মাদ্রাজ হাইকোর্ট
খ) কলকাতা হাইকোর্ট (সঠিক উত্তর)
গ) বম্বে হাইকোর্ট
ঘ) দিল্লি হাইকোর্ট

৭০। ভারতের বর্তমান সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কত?

ক) ৯টি
খ) ১০টি
গ) ১১টি (সঠিক উত্তর)
ঘ) ১২টি

৭১। সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচ করা যায়?

ক) ৫২ নম্বর ধারা
খ) ৫৪ নম্বর ধারা
গ) ৬১ নম্বর ধারা (সঠিক উত্তর)
ঘ) ৭২ নম্বর ধারা

৭২। Habeas Corpus রিটের অর্থ কি?

ক) সশরীরে হাজির করা (সঠিক উত্তর)
খ) আমরা আদেশ দিচ্ছি
গ) নিষেধ করা
ঘ) অধিকার পৃচ্ছা

৭৩। হাইকোর্টের বিচারপতিগণ কত বছর বয়সে অবসর নেন?

ক) ৬০ বছর বয়সে
খ) ৬২ বছর বয়সে (সঠিক উত্তর)
গ) ৬৫ বছর বয়সে
ঘ) ৭০ বছর বয়সে

৭৪। FIR-এর পূর্ণরূপ কি?

ক) Final Information Report
খ) First Information Report (সঠিক উত্তর)
গ) First Incident Report
ঘ) Formal Investigation Report

৭৫। উপরাষ্ট্রপতি নির্বাচিত হবার নূন্যতম বয়স কত?

ক) ২৫ বছর
খ) ৩০ বছর
গ) ৩৫ বছর (সঠিক উত্তর)
ঘ) ৪০ বছর

৭৬। মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে বর্ণিত?

ক) ৫০ নম্বর অনুচ্ছেদ
খ) ৫১ নম্বর অনুচ্ছেদ
গ) ৫১(এ) নম্বর অনুচ্ছেদ (সঠিক উত্তর)
ঘ) ৫২ নম্বর অনুচ্ছেদ

৭৭। ভারতের রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান কে?

ক) উপরাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী
গ) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (সঠিক উত্তর)
ঘ) লোকসভার স্পিকার

৭৮। আইনি বিষয়ে রাজ্য সরকারকে পরামর্শ দেওয়া এবং অন্যান্য আইনি কাজ করার দায়িত্ব কার?

ক) অ্যাটর্নি জেনারেল
খ) অ্যাডভোকেট জেনারেল (সঠিক উত্তর)
গ) সলিসিটর জেনারেল
ঘ) আইনমন্ত্রী

৭৯। সংসদের দুটি অধিবেশনে মধ্যে সর্বোচ্চ ব্যবধান কত হতে পারে?

ক) ৩ মাস
খ) ৬ মাস (সঠিক উত্তর)
গ) ৯ মাস
ঘ) ১ বছর

৮০। রাজ্যের মুখ্যমন্ত্রী কার কাছে দায়বদ্ধ থাকেন?

ক) রাজ্যপাল
খ) বিধানসভা (সঠিক উত্তর)
গ) বিধান পরিষদ
ঘ) রাষ্ট্রপতি

৮১। ভারতের সর্বোচ্চ আইনি আধিকারিক কাকে বলা হয়?

ক) অ্যাটর্নি জেনারেল (সঠিক উত্তর)
খ) অ্যাডভোকেট জেনারেল
গ) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
ঘ) আইনমন্ত্রী

৮২। ভারতের সংবিধান অনুযায়ী কত বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য বিনামূল্যে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক?

ক) ১০ বছর
খ) ১২ বছর
গ) ১৪ বছর (সঠিক উত্তর)
ঘ) ১৬ বছর

৮৩। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে গ্রেপ্তারের কত ঘন্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হয়?

ক) ১২ ঘন্টা
খ) ২৪ ঘন্টা (সঠিক উত্তর)
গ) ৪৮ ঘন্টা
ঘ) ৭২ ঘন্টা

৮৪। CAG কত বছরের জন্য নিযুক্ত হন?

ক) ৪ বছর
খ) ৫ বছর
গ) ৬ বছর (সঠিক উত্তর)
ঘ) ৬৫ বছর বয়স পর্যন্ত

৮৫। হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন?

ক) রাজ্যপাল
খ) মুখ্যমন্ত্রী
গ) রাষ্ট্রপতি (সঠিক উত্তর)
ঘ) ভারতের প্রধান বিচারপতি

৮৬। লোকসভায় বাজেট কে পেশ করেন?

ক) প্রধানমন্ত্রী
খ) অর্থমন্ত্রী (সঠিক উত্তর)
গ) লোকসভার স্পিকার
ঘ) রাষ্ট্রপতি

৮৭। গণপরিষদ গঠনের কথা প্রথম কে বলেছিলেন?

ক) মহাত্মা গান্ধী
খ) জওহরলাল নেহেরু
গ) এম.এন. রায় (সঠিক উত্তর)
ঘ) বি.আর. আম্বেদকর

৮৮। পাবলিক অ্যাকাউন্টস কমিটি তার রিপোর্ট কার কাছে জমা দেয়?

ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী
গ) লোকসভার স্পিকার (সঠিক উত্তর)
ঘ) সিএজি (CAG)

৮৯। ভারতের সংবিধানে বর্তমানে অষ্টম তফসিল অনুযায়ী মোট কতটি ভাষা স্বীকৃত?

ক) ১৪টি
খ) ১৮টি
গ) ২২টি (সঠিক উত্তর)
ঘ) ২৪টি

৯০। সংবিধানের কোন পার্টে নাগরিকত্ব বর্ণিত আছে?

ক) পার্ট দুই (সঠিক উত্তর)
খ) পার্ট তিন
গ) পার্ট চার
ঘ) পার্ট পাঁচ

৯১। উপরাষ্ট্রপতি পদাধিকার বলে কোন কক্ষে সভাপতিত্ব করেন?

ক) লোকসভা
খ) রাজ্যসভা (সঠিক উত্তর)
গ) বিধানসভা
ঘ) বিধান পরিষদ

৯২। কোন বছরে তথ্যের অধিকার আইন কার্যকর হয়েছিল?

ক) ২০০০ সালে
খ) ২০০২ সালে
গ) ২০০৫ সালে (সঠিক উত্তর)
ঘ) ২০০৯ সালে

৯৩। ভারতের সংবিধান সংশোধন করার পদ্ধতি কোন দেশের অনুকরণে গৃহীত?

ক) ব্রিটেন
খ) আমেরিকা
গ) দক্ষিণ আফ্রিকা (সঠিক উত্তর)
ঘ) অস্ট্রেলিয়া

৯৪। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের নেতৃত্বে কে থাকেন?

ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী (সঠিক উত্তর)
গ) ক্যাবিনেট সচিব
ঘ) স্বরাষ্ট্রমন্ত্রী

৯৫। রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র জমা দেন?

ক) ভারতের প্রধান বিচারপতি
খ) উপরাষ্ট্রপতি (সঠিক উত্তর)
গ) প্রধানমন্ত্রী
ঘ) লোকসভার স্পিকার

৯৬। ভারতের নাগরিকত্ব আইন কত সালে পাস হয়?

ক) ১৯৫০ সালে
খ) ১৯৫৫ সালে (সঠিক উত্তর)
গ) ১৯৭৬ সালে
ঘ) ১৯৮৬ সালে

৯৭। জরুরি অবস্থার সময় নিম্নের কোন অনুচ্ছেদ স্থগিত করা যায় না?

ক) ১৪ ও ১৫ নম্বর ধারা
খ) ১৯ নম্বর ধারা
গ) ২০ ও ২১ নম্বর ধারা (সঠিক উত্তর)
ঘ) ৩২ নম্বর ধারা

৯৮। প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন?

ক) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
খ) সংসদ
গ) ভারতের রাষ্ট্রপতি (সঠিক উত্তর)
ঘ) নির্বাচন কমিশন

৯৯। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত?

ক) ৬০ বছর
খ) ৬২ বছর
গ) ৬৫ বছর (সঠিক উত্তর)
ঘ) ৭০ বছর

১০০। রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর?

ক) ৪ বছর
খ) ৫ বছর
গ) ৬ বছর (সঠিক উত্তর)
ঘ) আজীবন

WBCS GK PDF Download

WBCS পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরের PDF ফাইলটি নিচে দেওয়া হলো। যেকোনো সময় মোবাইল বা কম্পিউটার থেকে PDF ডাউনলোড করে অফলাইনে পড়তে পারবেন।

📄 PDF তথ্য

  • PDF Name: WBCS GK Questions & Answers
  • Language: Bengali
  • File Size: 1 MB
  • Total Pages: 4
  • Format: PDF

এই PDF-এ WBCS পরীক্ষার জন্য নির্বাচিত গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর সংকলিত রয়েছে, যা দ্রুত রিভিশন এবং আত্মমূল্যায়নের জন্য অত্যন্ত উপযোগী।

📥 WBCS GK PDF Download Link

নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে PDF ফাইলটি সংগ্রহ করুন এবং আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।

👉 Download WBCS GK Questions & Answers PDF (Bengali)

Aftab Rahaman

About the Author

AFTAB RAHAMAN

Aftab Rahaman is the founder of KaliKolom.com and a content creator with 10+ years of experience in current affairs, history, and competitive exam preparation. He specializes in creating easy-to-understand, exam-focused educational content that helps students learn faster and retain better. His mission is to simplify complex topics and make learning more engaging, practical, and result-oriented for aspirants.

Leave a Comment