পশ্চিমবঙ্গ নতুন জব কার্ডের আবেদন ফর্ম PDF | WB New Job Card Application Form 2026 PDF Download
মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (MGNREGS)-এর অধীনে গ্রামীণ দরিদ্র পরিবারগুলিকে দেওয়া একটি গুরুত্বপূর্ণ সরকারি নথি হলো জব কার্ড। এই কার্ডের মাধ্যমে একটি আর্থিক বছরে একটি গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ একশো দিনের মজুরি-ভিত্তিক কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা দেওয়া হয়।
এখনও অনেক যোগ্য পরিবার এই সুবিধা থেকে বঞ্চিত, আবার বিভিন্ন কারণে অনেকের জব কার্ড বাতিল বা নিষ্ক্রিয়ও হয়ে যায়। এই সমস্যা সমাধানে জন কল্যাণ শিবিরের মাধ্যমে নতুন জব কার্ডের আবেদন এবং বাতিল/নিষ্ক্রিয় জব কার্ড পুনরায় সক্রিয় করার সুযোগ দেওয়া হচ্ছে।
এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গ নতুন জব কার্ড আবেদন ফর্মের PDF ডাউনলোড লিঙ্ক এবং প্রয়োজনীয় নথিপত্রের তালিকা দেওয়া হলো। যাঁরা নতুন জব কার্ডের জন্য আবেদন করতে চান বা পুরনো জব কার্ড পুনরায় সক্রিয় করতে চান, তাঁরা নিচের লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে নির্ধারিত জন কল্যাণ শিবির বা সংশ্লিষ্ট অফিসে জমা দিন।
প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ
| বিষয় | তথ্য |
|---|---|
| পরিচালনাকারী দপ্তর | পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর |
| প্রকল্পের নাম | মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (MGNREGS) |
| প্রকল্প চালুর তারিখ | ২রা ফেব্রুয়ারি, ২০০৬ |
| সুবিধা | বছরে সর্বোচ্চ ১০০ দিনের মজুরি-ভিত্তিক কর্মসংস্থান |
নতুন জব কার্ড ফর্ম ডাউনলোড
পশ্চিমবঙ্গ নতুন জব কার্ড আবেদন ফর্মের সম্পূর্ণ PDF কপি নিচের লিঙ্ক থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। লিঙ্কে ক্লিক করলেই ফর্মটি খুলে যাবে, সেখান থেকে সরাসরি ডাউনলোড অথবা প্রিন্ট করে নিতে পারেন।
ফর্মটি ডাউনলোড করার পর প্রিন্ট করে নিন, প্রয়োজনীয় তথ্য পূরণ করুন এবং সংশ্লিষ্ট নথিপত্রসহ নির্ধারিত জন কল্যাণ শিবির বা সংশ্লিষ্ট অফিসে জমা দিন।
প্রয়োজনীয় নথিপত্র
জব কার্ডের জন্য আবেদন করতে নিচের নথিগুলি প্রস্তুত রাখুন:
- ভোটার কার্ড
- আধার কার্ড
- ব্যাঙ্ক পাসবুক
- জাতি শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)
Also Check:
বার্ধক্য ভাতা ফর্ম PDF ডাউনলোড https://kalikolom.com/wb-old-age-pension-form/
আয়ুষ্মান ভারত ফর্ম ডাউনলোড https://kalikolom.com/annapurna-yojanaonline-form-fill-up/#google_vignette











