WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Subscribe
❤️ ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য!
আমাদের নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না!
চ্যানেল দেখুন
This is an archived article last updated on Mar 18, 2022. The information may be outdated.

আদর্শ নদী কাকে বলে? গঙ্গাকে কেন আদর্শ নদী বলা হয়?

আদর্শ নদী: যে নদীর গতিপথে ক্ষয়কার্য প্রধান পার্বত্যপ্রবাহ বা উচ্চগতি, বহনকার্য প্রধান সমভূমিপ্রবাহ বা মধ্যগতি এবং সঞ্চয়কার্য-প্রধান বদ্বীপপ্রবাহ বা নিম্নগতি সুস্পষ্টভাবে লক্ষ করা যায়, তাকে আদর্শ নদী বলে।

গঙ্গাকে আদর্শ নদী বলার কারণ : গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষারগুহা থেকে গঙ্গানদীর উৎপত্তি। এই উৎসস্থল থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গানদীর পার্বত্যপ্রবাহ বা উচ্চগতি, হরিদ্বার থেকে রাজমহল পর্যন্ত সমভূমিপ্রবাহ বা মধ্যগতি এবং রাজমহল থেকে বঙ্গোপসাগরের উপকূল অর্থাৎ মোহানা পর্যন্ত বদ্বীপপ্রবাহ বা নিম্নগতি লক্ষ করা যায়। যেহেতু গঙ্গানদীর গতিপথে তিনটি গতিই সুস্পষ্ট, তাই গঙ্গাকে আদর্শ নদী বলে।

লেখক পরিচিতি

আফতাব রহমান — KaliKolom.com এর প্রতিষ্ঠাতা

আফতাব রহমান

Aftab Rahaman

প্রতিষ্ঠাতা ও প্রধান লেখক, KaliKolom.com

আফতাব রহমান KaliKolom.com-এর প্রতিষ্ঠাতা এবং গত ১০ বছরেরও বেশি সময় ধরে কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে কাজ করছেন। তাঁর লেখার মূল দর্শন হলো — জটিল বিষয়কে সহজ, স্পষ্ট ও পরীক্ষামুখী ভাষায় উপস্থাপন করা, যাতে শিক্ষার্থীরা দ্রুত শিখতে পারে এবং দীর্ঘদিন মনে রাখতে পারে।

কারেন্ট অ্যাফেয়ার্স ইতিহাস চাকরির প্রস্তুতি জেনারেল নলেজ
লেখকের সাথে যুক্ত থাকুন
Join Telegram