WBPSC-এর তরফ থেকে Industrial Development Officer (IDO) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বর্তমানে এর ফর্ম ফিলাপ চলছে। যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক সিলেবাস সম্পর্কে ধারণা রাখা। ২০১৯ সালের তুলনায় এবারের IDO সিলেবাসে ব্যাপক পরিবর্তন এসেছে। আগের মতো ট্র্যাডিশনাল General Studies বা Humanities-এর পার্ট এবার থাকছে না। তার বদলে Industrial Scenario, Environment, এবং Safety-এর মতো বিষয়গুলো যুক্ত করা হয়েছে।
আজকের এই আর্টিকেলে আমরা WBPSC IDO Syllabus 2026-এর এক্সাম প্যাটার্ন এবং প্রতিটি বিষয়ের ডিটেইলস সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। গুগল থেকে যারা IDO-এর এক্স্যাক্ট সিলেবাস খুঁজছেন, তাদের জন্য এই আর্টিকেলটি একটি কমপ্লিট গাইড হতে চলেছে।
WBPSC IDO Exam Pattern 2026
সিলেবাসে ঢোকার আগে আমাদের এক্সাম প্যাটার্ন এবং মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকা দরকার।
- মোট নম্বর (Written Exam): 100 Marks (100 টি MCQ প্রশ্ন থাকবে)
- সঠিক উত্তরের জন্য: +1 নম্বর
- নেগেটিভ মার্কিং: -0.25 (প্রতিটি ভুল উত্তরের জন্য)
- ইন্টারভিউ (Interview): 15 Marks
- ফাইনাল মেরিট লিস্ট: 115 নম্বরের ওপর ভিত্তি করে তৈরি হবে। (এর কোনো আলাদা Main Exam নেই)
Subject-wise Marks Distribution
| বিষয় (Subjects) | নম্বর (Marks) |
|---|---|
| Mental Ability & Arithmetic (পাটিগণিত ও রিজনিং) | 20 |
| English (ইংরেজি) | 15 |
| Environmental Issues, Energy & Renewable Energy | 15 |
| Physical Science (Physics + Chemistry) | 15 |
| Industrial Scenario & Potential in West Bengal | 15 |
| Industrial Safety, Security & Pollution Control | 10 |
| Elementary Computer Knowledge | 10 |
| Total Marks | 100 |
WBPSC IDO Detailed Syllabus 2026 (Subject-wise)
এবার আমরা দেখে নেব প্রতিটি বিষয়ের ভেতরে কোন কোন টপিকগুলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে।
1. English (15 Marks)
ইংরেজির ক্ষেত্রে মূলত Grammar এবং Vocabulary-এর ওপর জোর দিতে হবে:
- Grammar: Noun (Classification, Countable/Uncountable, Number rules), Preposition, Conjunction, Subject-Verb Agreement, Tense, Voice Change, Narration, Clause, Sentence Structure।
- Vocabulary: Synonyms, Antonyms, Idioms & Phrases, One-word Substitution, Phrasal Verbs, Homophones & Confusing Words, Spelling Error Correction, Fill in the blanks (Single & Double fillers)।
- Others: Cloze Test এবং Sentence Improvement।
2. Industrial Safety, Security & Pollution Control (10 Marks)
এটি অনেকের জন্যই একদম নতুন টপিক। এর মধ্যে যে বিষয়গুলো পড়তে হবে:
- Industrial Safety & Security: Introduction to Safety (Hazard এবং Risk-এর পার্থক্য, HIRA, JSA), Types of Hazards (Mechanical, Electrical, Chemical, Biological, Economic)।
- Fire Safety: আগুনের শ্রেণীবিভাগ, Fire Extinguishers ও কালার কোড, ফায়ার স্প্রিংলার, Evacuation Alarm।
- PPE (Personal Protective Equipment): সেফটি হেলমেট ও তার কালার কোড, সেফটি গগলস, ইয়ারমাফ, রেসপিরেটর, গ্লাভস।
- Plant Security: Access Control System, CCTV সার্ভেইল্যান্স, Material Gate Pass System, Cyber Physical Security।
- Pollution Control:
- Air Pollution: Scrubber, SPM, NOx, SOx, Electrostatic Precipitator, Bag filter।
- Water Pollution: ETP, STP, BOD, COD, শিল্প বর্জ্য।
- Noise Pollution: শিল্পাঞ্চলে শব্দের অনুমোদিত মাত্রা ও নিয়ন্ত্রণ।
- Waste Management: বর্জ্য ব্যবস্থাপনা এবং Pollution Acts & Pollution Control Board-এর ইতিহাস ও কার্যাবলী।
3. Environmental Issues, Energy & Renewable Energy (15 Marks)
- Environment & Ecology: বাস্তুতন্ত্র (Ecosystem), Food Chain, Food Web, Energy Flow (10% Law), Biogeochemical Cycles (কার্বন, নাইট্রোজেন ও জলচক্র)।
- Global Issues: গ্রীন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, ওজন স্তরের ক্ষয়, জলবায়ু পরিবর্তন, অ্যাসিড বৃষ্টি, স্মগ।
- Biodiversity: জীববৈচিত্র্য সংরক্ষণ (In-situ এবং Ex-situ), বিভিন্ন ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি।
- Energy: শক্তির সংরক্ষণ, Renewable Energy (সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ, বায়োমাস, বায়োগ্যাস, জিওথার্মাল, টাইডাল, Green Hydrogen), Non-renewable Energy (কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক শক্তি) এবং সরকারি পলিসি।
4. Physical Science (15 Marks)
এখানে Biology নেই, শুধুমাত্র Physics এবং Chemistry পড়তে হবে:
- Physics: Units & Measurement, Mechanics (স্থিতি ও গতি, স্কেলার ও ভেক্টর, নিউটনের গতিসূত্র, ঘর্ষণ, বৃত্তীয় গতি), Gravitation, Work-Energy-Power, Heat & Thermodynamics, Light, Sound, Electricity & Magnetism।
- Chemistry: Matter, Atomic Structure, Periodic Table (পর্যায় সারণী), Chemical Bonding, Acid-Base-Salt, Metals & Non-metals, Organic Chemistry, Industrial Chemistry।
5. Industrial Scenario & Potential in West Bengal (15 Marks)
- স্বাধীনতা পরবর্তী পশ্চিমবঙ্গে শিল্পের উত্থান, পতন এবং বর্তমান পুনরুত্থান।
- Major Industries: পাট, চা, লৌহ ও ইস্পাত, টেক্সটাইল, লেদার।
- MSME, হস্তশিল্প (Handicrafts), Agro & Food Processing।
- Industrial Zones, SEZ (Special Economic Zone)।
- পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পলিসি, স্কিম এবং বডিজ।
6. Elementary Computer Knowledge (10 Marks)
- কম্পিউটারের ইতিহাস এবং জেনারেশন (Generation of Computers)।
- কম্পিউটারের আর্কিটেকচার, হার্ডওয়্যার, ইনপুট ও আউটপুট ডিভাইস, মেমোরি ও স্টোরেজ।
- Software এবং OS (Operating System)।
- MS Office (Word, Excel, PowerPoint এবং বিভিন্ন ফর্মুলা)।
- Networking, Internet এবং Cyber Security।
- Advanced Topics: Cloud Computing, AI (Artificial Intelligence), IoT (Internet of Things) এবং DBMS।
7. Mental Ability & Arithmetic (20 Marks)
- Arithmetic (পাটিগণিত): Number System, লসাগু-গসাগু, গড়, অনুপাত-সমানুপাত, মিশ্রণ, অংশীদারি কারবার, লাভ-ক্ষতি, সরল ও চক্রবৃদ্ধি সুদ, সময় ও কার্য, সময় ও দূরত্ব, ট্রেন সংক্রান্ত অঙ্ক, নৌকা ও স্রোত, পরিমিতি (Mensuration) এবং বেসিক Data Interpretation (DI)।
- Reasoning (মেন্টাল এবিলিটি):
- Verbal: Coding-Decoding, Number/Letter Series, Analogy, Classification, Blood Relation, Direction Test, Order & Ranking, Sitting Arrangement, Venn Diagram, Clock, Calendar, Syllogism, Missing Number।
- Non-Verbal: Mirror & Water Image, Paper Folding/Cutting, Counting Figures।
Important PDF Download Links
আপনার প্রস্তুতির সুবিধার্থে নিচে IDO পরীক্ষার অফিসিয়াল সিলেবাস এবং বিস্তারিত পিডিএফ ফাইলগুলোর ডাউনলোড লিংক দেওয়া হলো:
Previous Year Question Paper
সিলেবাসের পাশাপাশি পরীক্ষার প্রশ্নের মান কেমন হয় তা বোঝার জন্য বিগত বছরের প্রশ্নপত্র সলভ করা অত্যন্ত জরুরি। নিচের লিংক থেকে ২০১৯ সালের প্রশ্নপত্র উত্তরসহ ডাউনলোড করে নিন: 🔗 WBPSC IDO 2019 Question Paper with Answer PDF Download
IDO পরীক্ষার প্রস্তুতি সম্পর্কিত আরও তথ্য এবং মেটেরিয়াল পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে থাকুন। সিলেবাসটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না!