WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বাংলার গভর্নর থেকে ভারতের গভর্নর জেনারেল | ইতিহাস MCQ প্রশ্ন উত্তর | Practice Set – 2

বাংলার গভর্নর থেকে ভারতের গভর্নর জেনারেল | ইতিহাস MCQ প্রশ্ন উত্তর
বাংলার গভর্নর থেকে ভারতের গভর্নর জেনারেল | ইতিহাস MCQ প্রশ্ন উত্তর

আজকের পোস্টে ব্রিটিশ শাসনকালের ইতিহাস বিষয়ক গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর শেয়ার করলাম। WB Gram Panchayat, WBCS, WBP, Railway সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলার গভর্নর, ভারতের গভর্নর জেনারেল এবং ভাইসরয় সংক্রান্ত প্রশ্ন বারবার আসে। আজ সেগুলো বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করা হলো।


পদের ক্রমবিকাশ — এক নজরে

ব্রিটিশ শাসনকালে পদগুলো এইভাবে পরিবর্তিত হয়েছিল —

বাংলার গভর্নর (১৭৫৭ – ১৭৭৪) ↓ রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩ বাংলার গভর্নর জেনারেল (১৭৭৪ – ১৮৩৩) ↓ তৃতীয় সনদ আইন ১৮৩৩ ভারতের গভর্নর জেনারেল (১৮৩৩ – ১৮৫৮) ↓ মহারানীর ঘোষণাপত্র ১ নভেম্বর ১৮৫৮ ভারতের ভাইসরয় (১৮৫৮ – ১৯৪৭)


বিগত বছরের ইতিহাস MCQ প্রশ্ন ও সমাধান


📘 বিভাগ ১: বাংলার গভর্নর (১৭৫৭ – ১৭৭৪)


০১| বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?

উত্তর: রবার্ট ক্লাইভ।

ব্যাখ্যা: পলাশীর যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে রবার্ট ক্লাইভ বাংলার প্রথম গভর্নর হন।

মনে রাখো —

  • রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন (১৭৬৫ সালে)
  • রবার্ট ক্লাইভের আমলে বাংলা, বিহার ও উড়িশায় দেওয়ানী লাভ হয়
  • বাংলার গভর্নর পদে রবার্ট ক্লাইভ দুইবার ছিলেন

০২| দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন এবং কে অবসান করেন?

উত্তর: চালু করেন — রবার্ট ক্লাইভ (১৭৬৫ সালে)। অবসান করেন — ওয়ারেন হেস্টিংস।


০৩| ৭৬-এর মন্বন্তর কোন সালে হয়েছিল?

উত্তর: ১৭৭০ সালে (বাংলা ১১৭৬ সাল)।

ব্যাখ্যা: বাংলার ইতিহাসে এই ভয়ঙ্কর দুর্ভিক্ষকে “ছিয়াত্তরের মন্বন্তর” বলা হয়।


📙 বিভাগ ২: বাংলার গভর্নর জেনারেল (১৭৭৪ – ১৮৩৩)


০৪| বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

ব্যাখ্যা: রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩-এর দ্বারা বাংলার গভর্নর পদটির নাম পরিবর্তন হয়ে বাংলার গভর্নর জেনারেল হয়। ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার শেষ গভর্নর এবং প্রথম বাংলার গভর্নর জেনারেল।

মনে রাখো —

  • পাঁচশালা বন্দোবস্ত চালু করেন: ওয়ারেন হেস্টিংস
  • একশালা বন্দোবস্ত চালু করেন: ওয়ারেন হেস্টিংস (১৭৭৭ সালে)
  • রেগুলেটিং অ্যাক্ট পাস হয়: ১৭৭৩ সালে
  • এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন: স্যার উইলিয়াম জোন্স (১৭৮৪ সালে, ওয়ারেন হেস্টিংসের আমলে)
  • বেঙ্গল গেজেট — ভারতের প্রথম সংবাদপত্র। জেমস অগাস্টাস হিকির সম্পাদনায়, ওয়ারেন হেস্টিংসের আমলে চালু হয়। ইংরেজি ভাষায়, সাপ্তাহিক পত্রিকা।

০৫| চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন এবং কত সালে?

উত্তর: লর্ড কর্নওয়ালিস, ১৭৯৩ সালে।

ব্যাখ্যা: লর্ড কর্নওয়ালিসের শাসনকাল ছিল ১৭৮৬ থেকে ১৭৯৩।

মনে রাখো —

  • সূর্যাস্ত আইন চালু করেন: লর্ড কর্নওয়ালিস
  • সিভিল সার্ভিস পরীক্ষা শুরু করেন: লর্ড কর্নওয়ালিস
  • দশশালা বন্দোবস্ত প্রবর্তন করেন: লর্ড কর্নওয়ালিস (১৭৯০ সালে)

০৬| প্রথম সনদ আইন (First Charter Act) কত সালে পাস হয় এবং কার আমলে?

উত্তর: ১৭৯৩ সালে, জন শোরের আমলে।

ব্যাখ্যা: জন শোরের শাসনকাল ছিল ১৭৯৩ থেকে ১৭৯৮। অনেক সময় অপশনে লর্ড কর্নওয়ালিস থাকলে সেটিও গ্রহণযোগ্য হতে পারে।

সনদ আইনের তালিকা মনে রাখো —

  • প্রথম সনদ আইন: ১৭৯৩ সাল (জন শোরের আমলে)
  • দ্বিতীয় সনদ আইন: ১৮১৩ সাল (লর্ড মিন্টোর আমলে) — এই আইনে খ্রিস্টান মিশনারিরা ভারতে ধর্মপ্রচারের অনুমতি পায়
  • তৃতীয় সনদ আইন: ১৮৩৩ সাল (লর্ড উইলিয়াম বেন্টিংকের আমলে) — বাংলার গভর্নর জেনারেল পদটি ভারতের গভর্নর জেনারেল পদে পরিণত হয়
  • চতুর্থ সনদ আইন: ১৮৫৩ সাল (লর্ড ডালহৌসির আমলে)

০৭| সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষার উন্নতির জন্য বছরে এক লক্ষ টাকা বরাদ্দ হয় কোন সনদ আইনে?

উত্তর: দ্বিতীয় সনদ আইনে (১৮১৩ সালে)।

ব্যাখ্যা: ১৮১৩ সালের দ্বিতীয় সনদ আইনে শিক্ষার উন্নতির জন্য বার্ষিক এক লক্ষ টাকা বরাদ্দ করা হয়। এই সময় লর্ড মিন্টো ভারতের গভর্নর জেনারেল ছিলেন।


০৮| অধীনতামূলক মিত্রতা নীতি (Subsidiary Alliance) কে চালু করেন?

উত্তর: লর্ড ওয়েলেসলি, ১৭৯৮ সালে।

ব্যাখ্যা: এই নীতি প্রথম গ্রহণ করেছিলেন হায়দ্রাবাদের নিজাম।


০৯| রায়তওয়ারি বন্দোবস্ত কত সালে চালু হয়?

উত্তর: ১৮২০ সালে।

ব্যাখ্যা: রায়তওয়ারি বন্দোবস্ত মূলত দক্ষিণ ভারতে চালু হয়েছিল।


১০| মহলওয়ারি বন্দোবস্ত কোথায় চালু হয়?

উত্তর: মধ্যভারত, উত্তরপ্রদেশ ও উত্তর-পশ্চিম অঞ্চলে।


১১| ভাইয়াচারী বন্দোবস্ত কোথায় চালু হয়?

উত্তর: পাঞ্জাবে (১৮২৩-২৪ সালে)।

ব্যাখ্যা: এলফিনস্টোন ও ম্যাকেঞ্জি এটি চালু করেন।


১২| প্রথম ইঙ্গো-নেপাল যুদ্ধ কার আমলে হয়?

উত্তর: লর্ড ময়রা (মার্কুইস অফ হেস্টিংস)-এর আমলে (১৮১৪-১৬ সালে)।


📗 বিভাগ ৩: ভারতের গভর্নর জেনারেল (১৮৩৩ – ১৮৫৮)


১৩| ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিংক।

ব্যাখ্যা: তৃতীয় সনদ আইন ১৮৩৩-এর দ্বারা বাংলার গভর্নর জেনারেল পদটি ভারতের গভর্নর জেনারেলে পরিণত হয়। লর্ড উইলিয়াম বেন্টিংক ছিলেন বাংলার শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল।

মনে রাখো —

  • সতীদাহ প্রথা রদ: ১৮২৯ সালে, লর্ড উইলিয়াম বেন্টিংকের আমলে, রাজা রামমোহন রায়ের উদ্যোগে
  • ঠগি দস্যু দমন: লর্ড উইলিয়াম বেন্টিংক
  • কলকাতা মেডিকেল কলেজ (CMC) প্রতিষ্ঠা: ১৮৩৫ সালে, লর্ড উইলিয়াম বেন্টিংকের আমলে

১৪| সতীদাহ প্রথা কত সালে রদ হয় এবং কার আমলে?

উত্তর: ১৮২৯ সালে, লর্ড উইলিয়াম বেন্টিংকের আমলে।

ব্যাখ্যা: রাজা রামমোহন রায়ের উদ্যোগে এই কুপ্রথাটি আইন করে নিষিদ্ধ করা হয়।


১৫| ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা কাকে বলা হয়?

উত্তর: চার্লস মেটকাফকে।

ব্যাখ্যা: সংবাদপত্রের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে দিয়েছিলেন চার্লস মেটকাফ। মনে রাখো — ১৮১৮ সালে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র শুরু হয়।


১৬| প্রথম ইঙ্গো-আফগান যুদ্ধ কার আমলে হয়?

উত্তর: লর্ড অকল্যান্ডের আমলে (শাসনকাল ১৮৩৬ – ১৮৪২)।


১৭| সত্যলোপ নীতি বা ডকট্রিন অফ ল্যাপস (Doctrine of Lapse) কে চালু করেন এবং কত সালে?

উত্তর: লর্ড ডালহৌসি, ১৮৪৮ সালে।

ব্যাখ্যা: এই নীতি অনুযায়ী, যে সমস্ত রাজার পুত্র সন্তান ছিল না তারা দত্তক পুত্র নিতে পারবে না এবং সেই রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এইভাবে সাতারা, ঝাঁসি সহ অনেক রাজ্য গ্রাস করা হয়।

মনে রাখো — লর্ড ডালহৌসির শাসনকাল ছিল ১৮৪৮ থেকে ১৮৫৬।


১৮| উড ডেসপ্যাচ (Wood’s Despatch) কত সালে প্রকাশিত হয় এবং কার আমলে?

উত্তর: ১৮৫৪ সালে, লর্ড ডালহৌসির আমলে।

ব্যাখ্যা: এই শিক্ষা সংক্রান্ত ডেসপ্যাচের ভিত্তিতে ১৮৫৭ সালে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।


১৯| ভারতে প্রথম রেল ব্যবস্থা চালু হয় কত সালে এবং কার আমলে?

উত্তর: ১৮৫৩ সালে, লর্ড ডালহৌসির আমলে।

ব্যাখ্যা: বোম্বে থেকে থানে পর্যন্ত ৩৪ কিলোমিটার রেলপথে প্রথম ট্রেন চলাচল শুরু হয়। লর্ড ডালহৌসিকে ভারতীয় রেল ব্যবস্থার জনক বলা হয়।


২০| ডাক টিকিটের প্রবর্তন হয় কার আমলে?

উত্তর: লর্ড ডালহৌসির আমলে।


২১| পোস্ট অফিস আইন কত সালে চালু হয়?

উত্তর: ১৮৫৪ সালে, লর্ড ডালহৌসির আমলে।


২২| গ্র্যান্ড ট্রাংক রোড (GT Road) পুনর্নির্মাণ হয় কার আমলে?

উত্তর: লর্ড ডালহৌসির আমলে।

ব্যাখ্যা: GT Road-কে “সড়কে আজম”ও বলা হয়। এর প্রতিষ্ঠা করেছিলেন শেরশাহ সুরি।


২৩| চতুর্থ সনদ আইন কোন গভর্নর জেনারেলের সময় হয়?

উত্তর: লর্ড ডালহৌসির আমলে (১৮৫৩ সালে)।


২৪| ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?

A. ওয়ারেন হেস্টিংস B. লর্ড ডালহৌসি C. লর্ড ক্যানিং D. লর্ড উইলিয়াম বেন্টিংক

উত্তর: C. লর্ড ক্যানিং।

ব্যাখ্যা: লর্ড ক্যানিং ১৮৫৬ সালে ভারতের গভর্নর জেনারেল হন। ১৮৫৮ সালে এই পদটি অফ হয়ে যায় এবং ভাইসরয় পদ চালু হয়।

⚠️ বিভ্রান্তি এড়াতে মনে রাখো —

  • বাংলার শেষ গভর্নর: ওয়ারেন হেস্টিংস
  • বাংলার প্রথম গভর্নর জেনারেল: ওয়ারেন হেস্টিংস
  • বাংলার শেষ গভর্নর জেনারেল ও ভারতের প্রথম গভর্নর জেনারেল: লর্ড উইলিয়াম বেন্টিংক
  • ভারতের শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয়: লর্ড ক্যানিং

২৫| বিধবা বিবাহ আইন কত সালে এবং কার আমলে চালু হয়?

উত্তর: ১৮৫৬ সালের ২৬ জুলাই, লর্ড ক্যানিংয়ের আমলে।

ব্যাখ্যা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অক্লান্ত প্রচেষ্টায় এই আইন পাস হয়।


২৬| কাগজের মুদ্রা (নোট) প্রবর্তন হয় কার আমলে?

উত্তর: লর্ড ক্যানিংয়ের আমলে।


২৭| সিপাহী বিদ্রোহ হয় কত সালে এবং কার আমলে?

উত্তর: ১৮৫৭ সালে, লর্ড ক্যানিংয়ের আমলে।

ব্যাখ্যা: বাংলার ব্যারাকপুর থেকে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এই বিদ্রোহ শুরু হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে।


২৮| মহারানীর ঘোষণাপত্র কত সালে প্রবর্তিত হয়?

উত্তর: ১ নভেম্বর ১৮৫৮ সালে।

ব্যাখ্যা: সিপাহী বিদ্রোহের পরবর্তী সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ব্রিটিশ সরকার সরাসরি ভারত শাসন শুরু করে। ভারতের গভর্নর জেনারেল পদের পরিবর্তে চালু হয় ভাইসরয় পদ।


২৯| কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮৫৭ সালে।

ব্যাখ্যা: উড ডেসপ্যাচ (১৮৫৪) অনুসারে এই তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।


গুরুত্বপূর্ণ তালিকা — এক নজরে

বাংলার গভর্নর পদ: ১৭৫৭ – ১৭৭৪ প্রথম: রবার্ট ক্লাইভ | শেষ: ওয়ারেন হেস্টিংস

বাংলার গভর্নর জেনারেল পদ: ১৭৭৪ – ১৮৩৩ প্রথম: ওয়ারেন হেস্টিংস | শেষ: লর্ড উইলিয়াম বেন্টিংক

ভারতের গভর্নর জেনারেল পদ: ১৮৩৩ – ১৮৫৮ প্রথম: লর্ড উইলিয়াম বেন্টিংক | শেষ: লর্ড ক্যানিং

ভারতের ভাইসরয় পদ: ১৮৫৮ – ১৯৪৭ প্রথম: লর্ড ক্যানিং


গুরুত্বপূর্ণ ঘটনা ও সাল

সালঘটনাগভর্নর/গভর্নর জেনারেল
১৭৬৫দ্বৈত শাসন ব্যবস্থা চালুরবার্ট ক্লাইভ
১৭৭০ছিয়াত্তরের মন্বন্তর
১৭৭৩রেগুলেটিং অ্যাক্ট
১৭৮৪এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাওয়ারেন হেস্টিংস (উইলিয়াম জোন্স)
১৭৯০দশশালা বন্দোবস্তলর্ড কর্নওয়ালিস
১৭৯৩চিরস্থায়ী বন্দোবস্ত ও প্রথম সনদ আইনলর্ড কর্নওয়ালিস / জন শোর
১৭৯৮অধীনতামূলক মিত্রতা নীতি চালুলর্ড ওয়েলেসলি
১৮১৩দ্বিতীয় সনদ আইনলর্ড মিন্টো
১৮২০রায়তওয়ারি বন্দোবস্ত
১৮২৯সতীদাহ প্রথা রদলর্ড উইলিয়াম বেন্টিংক
১৮৩৩তৃতীয় সনদ আইনলর্ড উইলিয়াম বেন্টিংক
১৮৩৫কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠালর্ড উইলিয়াম বেন্টিংক
১৮৪৮সত্যলোপ নীতি চালুলর্ড ডালহৌসি
১৮৫৩প্রথম রেল চালু ও চতুর্থ সনদ আইনলর্ড ডালহৌসি
১৮৫৪উড ডেসপ্যাচ ও পোস্ট অফিস আইনলর্ড ডালহৌসি
১৮৫৬বিধবা বিবাহ আইনলর্ড ক্যানিং
১৮৫৭সিপাহী বিদ্রোহ ও তিন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালর্ড ক্যানিং
১৮৫৮মহারানীর ঘোষণাপত্রলর্ড ক্যানিং

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন — FAQ

প্রশ্ন ১: বাংলার শেষ গভর্নর কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস।

প্রশ্ন ২: ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেল কে? প্রথম — লর্ড উইলিয়াম বেন্টিংক। শেষ — লর্ড ক্যানিং।

প্রশ্ন ৩: সতীদাহ প্রথা কত সালে রদ হয়? ১৮২৯ সালে, লর্ড উইলিয়াম বেন্টিংকের আমলে, রাজা রামমোহন রায়ের উদ্যোগে।

প্রশ্ন ৪: ভারতের রেল ব্যবস্থার জনক কে? লর্ড ডালহৌসি।

প্রশ্ন ৫: সনদ আইন মোট কয়টি হয়েছিল? চারটি — ১৭৯৩, ১৮১৩, ১৮৩৩ এবং ১৮৫৩ সালে।

প্রশ্ন ৬: মহারানীর ঘোষণাপত্র কত সালে হয়? ১ নভেম্বর ১৮৫৮ সালে।

প্রশ্ন ৭: ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং।


আরও পড়ো

📌 সম্পর্কিত আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করো:

👉 ভারতের গভর্নর জেনারেল তালিকা PDF | Governor General of India in Bengali

Click here to download pdf


📌 আরও ইতিহাস MCQ Question Answer পেতে আমাদের পেজটি ফলো করো এবং পোস্টটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো।

Aftab Rahaman

About the Author

AFTAB RAHAMAN

Aftab Rahaman is the founder of KaliKolom.com and a content creator with 10+ years of experience in current affairs, history, and competitive exam preparation. He specializes in creating easy-to-understand, exam-focused educational content that helps students learn faster and retain better. His mission is to simplify complex topics and make learning more engaging, practical, and result-oriented for aspirants.

Leave a Comment