WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Mixed GK Practice in Bengali | Part 2 | বিভিন্ন পরীক্ষার জন্য জিকে প্র্যাকটিস

আরও পড়ুন: Mixed GK Practice in Bengali Part 1

পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় — WBCS, WBKP, Panchayat, Rail, PSC Miscellaneous — জেনারেল নলেজ (GK) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই পর্বে আমরা ইতিহাস, ভূগোল এবং সাধারণ বিজ্ঞান থেকে ২৫টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করব, যেগুলো বারবার পরীক্ষায় আসে।

Mixed GK Practice in Bengali
Mixed GK Practice in Bengali

Digital বোর্ড: বিষয়বস্তু ✦ show

ইতিহাস বিভাগ (History GK)


প্রশ্ন ১: আত্মীয়সভা কে প্রতিষ্ঠা করেন?

  • (A) রাধাকান্ত দেব
  • (B) দেবেন্দ্রনাথ ঠাকুর
  • (C) রাজা রামমোহন রায় ✅
  • (D) কেশবচন্দ্র সেন

উত্তর বিশ্লেষণ: ১৮১৫ সালে রাজা রামমোহন রায় আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে ১৮২৮ সালে তিনি ব্রাহ্মসভা (পরে ব্রাহ্ম সমাজ) প্রতিষ্ঠা করেন।


প্রশ্ন ২: জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?

  • (A) ১৯০৭
  • (B) ১৯১১
  • (C) ১৯১৬ ✅
  • (D) ১৯১৯

উত্তর বিশ্লেষণ: ১৯১৬ সালের লখনৌ অধিবেশনে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে এই ঐতিহাসিক চুক্তি হয়। এই অধিবেশনের সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার


প্রশ্ন ৩: তত্ত্ববোধিনী সভা কত সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠাতা কে?

উত্তর: ১৮৩৯ সালে দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন।


প্রশ্ন ৪: “ন্যাশনাল কংগ্রেস” শব্দটি প্রথম কে ব্যবহার করেন এবং কোন পত্রিকায়?

উত্তর: সুরেন্দ্রনাথ ব্যানার্জী ১৮৮২ সালে বেঙ্গলি পত্রিকায় প্রথম “ন্যাশনাল কংগ্রেস” শব্দটি ব্যবহার করেন। “কংগ্রেস” শব্দের অর্থ জনগণের সমাবেশ — এটি আমেরিকার ইতিহাস থেকে গৃহীত।


প্রশ্ন ৫ (নিম্নলিখিত কোনটি ভুল?): চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে

  • (A) কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্তের পথপ্রদর্শক ও পরামর্শদাতা — সঠিক
  • (B) চন্দ্রগুপ্তের উত্তরাধিকারী হন তাঁর পুত্র বিন্দুসার — সঠিক
  • (C) চন্দ্রগুপ্ত গ্রিকদের কাছে “অমিত্রাঘাত” নামে পরিচিত ছিলেন — ❌ ভুল ✅
  • (D) চন্দ্রগুপ্ত দক্ষিণ ভারতে অনশনে প্রাণ ত্যাগ করেন — সঠিক

উত্তর বিশ্লেষণ: “অমিত্রাঘাত” উপাধিটি ছিল বিন্দুসারের, চন্দ্রগুপ্তের নয়। গ্রিকদের কাছে চন্দ্রগুপ্ত মৌর্য “স্যান্ড্রোকট্টাস” নামে পরিচিত ছিলেন। চন্দ্রগুপ্ত জৈন ধর্ম গ্রহণ করে কর্ণাটকের শ্রবণবেলগোলায় অনশনে প্রাণ ত্যাগ করেন।


প্রশ্ন ৬: একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে?

  • (A) তারকনাথ গঙ্গোপাধ্যায়
  • (B) ডিরোজিও ✅
  • (C) আত্মারাম পান্ডুরঙ্গ
  • (D) মধুসূদন দত্ত

উত্তর বিশ্লেষণ: ১৮২৭-২৮ সালে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন।


প্রশ্ন ৭: মর্লে-মিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয়?

উত্তর: ১৯০৯ সালে। (১৯১৯ সালে আসে মন্টেগু-চেমসফোর্ড সংস্কার — এই দুটো গুলিয়ে ফেলবে না।)


প্রশ্ন ৮: প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠার সাল কত?

উত্তর: ১৮৬৭ সালে মহারাষ্ট্রে আত্মারাম পান্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন।

তুলনামূলক তালিকা:

সমাজ/সংগঠনপ্রতিষ্ঠাতাসাল
আত্মীয়সভারাজা রামমোহন রায়১৮১৫
তত্ত্ববোধিনী সভাদেবেন্দ্রনাথ ঠাকুর১৮৩৯
প্রার্থনা সমাজআত্মারাম পান্ডুরঙ্গ১৮৬৭
ভারতসভাসুরেন্দ্রনাথ ব্যানার্জী ও আনন্দমোহন বসু১৮৭৬
আর্য সমাজদয়ানন্দ সরস্বতী১৮৭৫
সত্যসাধক সমাজজ্যোতিবা ফুলে১৮৭৩
নববিধান ব্রাহ্ম সমাজ১৮৮০
মুসলিম লীগনবাব সালিমুল্লাহ (আগা খানের সভাপতিত্বে)১৯০৬
ভারতের কমিউনিস্ট পার্টিমুজাফফর আহমেদ১৯২৫

প্রশ্ন ৯: ১৯০৬ সালে কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়?

  • (A) ভারতসভা
  • (B) মুসলিম লীগ ✅
  • (C) বেঙ্গল জমিদার লীগ
  • (D) ভারতের কমিউনিস্ট পার্টি

উত্তর বিশ্লেষণ: ঢাকার নবাব সালিমুল্লাহর উদ্যোগে ও আগা খানের সভাপতিত্বে ১৯০৬ সালে মুসলিম লীগ গঠিত হয়।


প্রশ্ন ১০: “স্বরাজ আমার জন্মগত অধিকার” — এই উক্তিটি কার?

  • (A) অরবিন্দ ঘোষ
  • (B) নেতাজী সুভাষচন্দ্র বসু
  • (C) বাল গঙ্গাধার তিলক ✅
  • (D) লালা লাজপত রায়

উত্তর বিশ্লেষণ: বাল গঙ্গাধার তিলক — যাঁকে “মারাঠা কেশরী” বলা হয় — এই বিখ্যাত উক্তিটি করেছিলেন। তিনি মারাঠাকেশরী পত্রিকা সম্পাদনা করতেন এবং গণপতি ও শিবাজী উৎসব চালু করেন।


প্রশ্ন ১১: স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কত সালে?

উত্তর: ১৮৯৭ সালে বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়। শিকাগো ধর্ম সম্মেলনে তিনি বক্তব্য রেখেছিলেন ১৮৯৩ সালে


প্রশ্ন ১২: শ্রীনগর শহরের স্থপতি সম্রাট অশোক — এই তথ্য কোন গ্রন্থ থেকে জানা যায়?

উত্তর: রাজতরঙ্গিণী — কবি কলহন রচিত এই গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়।


প্রশ্ন ১৩: দয়ানন্দ অ্যাংলো-বৈদিক (DAV) কলেজের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: লালা হংশরাজ ১৮৮৬ সালে DAV কলেজ প্রতিষ্ঠা করেন।


প্রশ্ন ১৪: সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে?

  • (A) স্বামী দয়ানন্দ সরস্বতী
  • (B) গোপালকৃষ্ণ গোখলে ✅
  • (C) মহাত্মা গান্ধী
  • (D) রাজনারায়ণ বসু

উত্তর বিশ্লেষণ: গোপালকৃষ্ণ গোখলে ১৯০৫ সালে এই সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি গান্ধীজি এবং মহম্মদ আলী জিন্নার রাজনৈতিক গুরু ছিলেন।


প্রশ্ন ১৫: মৌর্যযুগে “কণ্টকশোধনাগার” বলতে কী বোঝানো হতো?

  • (A) রাজকোষাগার
  • (B) দেওয়ানি আদালত
  • (C) থানা
  • (D) ফৌজদারি আদালত ✅

উত্তর বিশ্লেষণ: মৌর্য সাম্রাজ্যে কণ্টকশোধনাগার মানে ফৌজদারি বা ক্রিমিনাল কোর্ট।


প্রশ্ন ১৬: আইহোল প্রশস্তি থেকে কোন বংশের ইতিহাস জানা যায়?

উত্তর: বাতাপির চালুক্য বংশ — বিশেষত দ্বিতীয় পুলকেশীর শাসনকাল। এই প্রশস্তির রচয়িতা ছিলেন রাজকবি রবিকীর্তি


ভূগোল বিভাগ (Geography GK)


প্রশ্ন ১৭: জাস্কর পর্বত কোন হিমালয়ের অন্তর্গত?

উত্তর: ট্রান্স হিমালয় বা টেথিস হিমালয়। জাস্কর পর্বত এই হিমালয় বিভাগের সর্বোচ্চ শৃঙ্গ।


প্রশ্ন ১৮: পশ্চিম হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তর: নাঙ্গা পর্বত

তুলনামূলক তথ্য:

  • পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ → মাউন্ট এভারেস্ট
  • ভারতের সর্বোচ্চ শৃঙ্গ → গডউইন অস্টেন (K2)
  • পশ্চিম হিমালয়ের সর্বোচ্চ → নাঙ্গা পর্বত

প্রশ্ন ১৯: গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ ভারতের কোন স্থানে অবস্থিত?

  • (A) নদিয়া ও উত্তর ২৪ পরগনা
  • (B) সুন্দরবন অঞ্চল ✅
  • (C) পূর্ব মেদিনীপুর ও হাওড়া
  • (D) দক্ষিণ ২৪ পরগনা

উত্তর বিশ্লেষণ: সক্রিয় বদ্বীপ অর্থাৎ যেখানে এখনও বদ্বীপ গঠনের প্রক্রিয়া চলছে — সেটি হলো সুন্দরবন অঞ্চল


প্রশ্ন ২০: নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

উত্তর: দোদাবেতা

পর্বত শৃঙ্গ তুলনা:

পর্বতসর্বোচ্চ শৃঙ্গ
নীলগিরি পর্বতদোদাবেতা
পূর্বঘাট (Eastern Ghats)জিন্দাঘাটা
পশ্চিমঘাট (Western Ghats)আনাইমুদি
আরাবল্লী পর্বতগুরুশিখর
আন্দামান দ্বীপপুঞ্জস্যাডেল পিক

প্রশ্ন ২১: ছোটনাগপুর মালভূমি প্রধানত কোন শিলা দ্বারা গঠিত?

উত্তর: গ্রানাইট ও নিস (প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা)।


প্রশ্ন ২২: আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তর: স্যাডেল পিক (Saddle Peak)


প্রশ্ন ২৩: ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কী?

উত্তর: ব্যারেন দ্বীপ (Barren Island) — আন্দামান দ্বীপপুঞ্জে অবস্থিত।


প্রশ্ন ২৪: লাক্ষাদ্বীপকে কী বলা হয়?

  • (A) প্রবাল দ্বীপপুঞ্জ (Coral Islands) ✅
  • (B) আগ্নেয় দ্বীপপুঞ্জ
  • (C) টেকটনিক দ্বীপপুঞ্জ
  • (D) পলিগঠিত দ্বীপপুঞ্জ

উত্তর বিশ্লেষণ: লাক্ষাদ্বীপ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল (Union Territory)। এর রাজধানী কাভারাত্তি। এটি প্রবাল দ্বীপপুঞ্জ (Coral Reef)


বিজ্ঞান বিভাগ (Science GK)


প্রশ্ন ২৫: সবচেয়ে বেশি কার্বন কোন কয়লায় থাকে?

উত্তর: অ্যান্থ্রাসাইট (Anthracite)

কয়লার মানের ক্রম (সেরা থেকে নিকৃষ্ট):

  1. অ্যান্থ্রাসাইট — সর্বোচ্চ কার্বন, সর্বোচ্চ মান
  2. বিটুমিনাস — ভারত ও পশ্চিমবঙ্গে সর্বাধিক পাওয়া যায়
  3. লিগনাইট
  4. পিট — সর্বনিম্ন কার্বন, সর্বনিম্ন মান

গুরুত্বপূর্ণ তথ্য:

  • ভারতে সবচেয়ে বেশি পাওয়া যায় → বিটুমিনাস কয়লা
  • ভারতের প্রথম কয়লাখনি → রানীগঞ্জ, পশ্চিমবঙ্গ
  • ভারতের ৮০% কয়লা পাওয়া যায় → দামোদর নদী অববাহিকায়

হোমওয়ার্ক প্রশ্ন

ইলবার্ট বিল বিতর্ক কত সালে হয়েছিল? — উত্তরটি খুঁজে নাও এবং কমেন্টে জানাও।


দ্রুত রিভিশন চার্ট

প্রশ্নউত্তর
আত্মীয়সভার প্রতিষ্ঠাতারাজা রামমোহন রায় (১৮১৫)
লখনৌ চুক্তি১৯১৬
তত্ত্ববোধিনী সভাদেবেন্দ্রনাথ ঠাকুর (১৮৩৯)
“ন্যাশনাল কংগ্রেস” শব্দের প্রথম ব্যবহারসুরেন্দ্রনাথ ব্যানার্জী, বেঙ্গলি পত্রিকা (১৮৮২)
মর্লে-মিন্টো সংস্কার১৯০৯
প্রার্থনা সমাজআত্মারাম পান্ডুরঙ্গ (১৮৬৭)
মুসলিম লীগ প্রতিষ্ঠা১৯০৬, ঢাকা
“স্বরাজ আমার জন্মগত অধিকার”বাল গঙ্গাধার তিলক
রামকৃষ্ণ মিশনস্বামী বিবেকানন্দ (১৮৯৭)
সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটিগোপালকৃষ্ণ গোখলে (১৯০৫)
অমিত্রাঘাত উপাধিবিন্দুসার
স্যান্ড্রোকট্টাসচন্দ্রগুপ্ত মৌর্য (গ্রিকদের কাছে পরিচিত নাম)
নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গদোদাবেতা
ভারতের সক্রিয় আগ্নেয়গিরিব্যারেন দ্বীপ
লাক্ষাদ্বীপপ্রবাল দ্বীপপুঞ্জ, রাজধানী কাভারাত্তি
সর্বোচ্চ কার্বনযুক্ত কয়লাঅ্যান্থ্রাসাইট
ভারতের প্রথম কয়লাখনিরানীগঞ্জ, পশ্চিমবঙ্গ

আরও পড়ুন: Mixed GK Practice in Bengali Part 1


এই আর্টিকেলটি WBCS, WBKP, Panchayat, Rail, PSC Miscellaneous এবং অন্যান্য পশ্চিমবঙ্গ সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য তৈরি করা হয়েছে।

Aftab Rahaman

About the Author

AFTAB RAHAMAN

Aftab Rahaman is the founder of KaliKolom.com and a content creator with 10+ years of experience in current affairs, history, and competitive exam preparation. He specializes in creating easy-to-understand, exam-focused educational content that helps students learn faster and retain better. His mission is to simplify complex topics and make learning more engaging, practical, and result-oriented for aspirants.

Leave a Comment