WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Subscribe
❤️ ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য!
আমাদের নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না!
চ্যানেল দেখুন

Tense Grammar Bangla PDF | Tense কাকে বলে, কত প্রকার, সহজে বোঝার উপায় ও সম্পূর্ণ Formation (উদাহরণসহ)

Digital বোর্ড: বিষয়বস্তু ✦ show

Tense Grammar Bangla PDF

Tense Grammar Bangla PDF | Tense কাকে বলে, কত প্রকার, সহজে বোঝার উপায় ও সম্পূর্ণ Formation (উদাহরণসহ)
Tense Grammar Bangla PDF | Tense কাকে বলে, কত প্রকার, সহজে বোঝার উপায় ও সম্পূর্ণ Formation (উদাহরণসহ)

ইংরেজি ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় সবচেয়ে বেশি আসা টপিক হলো Tense। অনেকেই Tense শিখতে গিয়ে গুলিয়ে ফেলেন কোন বাক্যে কোন Tense বসবে। এই আর্টিকেলে আমরা শুধু সংজ্ঞা আর Formation-ই দিচ্ছি না, প্রতিটি Tense বাংলা বাক্যের শেষ অক্ষর দেখে চিনে ফেলার সহজ ট্রিকসহ দিচ্ছি, যাতে যেকোনো বাংলা বাক্য দেখলেই সঙ্গে সঙ্গে বুঝতে পারেন সেটা কোন Tense। সাথে আছে প্রতিটি Tense-এর ৩ ধরনের Formation (Verb দিয়ে, Noun/Adjective দিয়ে, Have/Has দিয়ে), একাধিক উদাহরণ, প্র্যাকটিসের জন্য নিজে বাক্য তৈরির অনুশীলনী, এবং সবশেষে সম্পূর্ণ নোটের PDF।

📥 সম্পূর্ণ Tense Formula PDF ডাউনলোড করুন: Download PDF

🔗 আরও পড়ুন:


Tense কাকে বলে এবং কত প্রকার ও কী কী?

সংজ্ঞা: কোনো কাজ সম্পাদনের সময়কে Tense বলে। ইহা প্রধানত ৩ প্রকার:

  1. Present Tense (প্রেজেন্ট টেন্স — বর্তমান কাল)
  2. Past Tense (পাস্ট টেন্স — অতীত কাল)
  3. Future Tense (ফিউচার টেন্স — ভবিষ্যৎ কাল)

Present Tense কাকে বলে ও কয় প্রকার?

যে সকল কাজ বর্তমানে হয়, হচ্ছে, হয়েছে বা কোনো সময় ধরে/থেকে হচ্ছে — এরূপ বোঝায়, তাকে Present Tense বলে। ইহা ৪ প্রকার:

  1. Present Indefinite Tense (প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স)
  2. Present Continuous Tense (প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স)
  3. Present Perfect Tense (প্রেজেন্ট পারফেক্ট টেন্স)
  4. Present Perfect Continuous Tense (প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স)

১. Present Indefinite Tense

সংজ্ঞা: কোনো কাজ বর্তমানে সচরাচর হয় — এরূপ অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য বা নিকট ভবিষ্যৎ বোঝাতে Present Indefinite Tense ব্যবহৃত হয়।

🔑 সহজে বোঝার ট্রিক: বাংলা বাক্যের শেষ মূল শব্দের সাথে ছ, ল, ব — এই ৩টি অক্ষর ছাড়া বাংলা বর্ণমালার বাকি ৪৭টি অক্ষর যেকোনোটি যুক্ত থাকলেই সেটি Present Indefinite Tense বোঝাবে।

বাংলা বাক্যশেষ অক্ষরTense
আমি কাজটি করিPresent Indefinite
সে কলেজে যায়য়Present Indefinite
তারা বই পড়েড়Present Indefinite
আমার নাম করিমPresent Indefinite
কলমটির দাম ১০ টাকাPresent Indefinite

গুরুত্বপূর্ণ ব্যতিক্রম নিয়ম: মূল শব্দের সাথে অতিরিক্ত অক্ষর হিসেবে —

  • ‘ছ’ যুক্ত থাকলে → Present Continuous / Present Perfect / Present Perfect Continuous বোঝাবে
  • ‘ল’ যুক্ত থাকলে → Past Tense বোঝাবে
  • ‘ব’ যুক্ত থাকলে → Future Tense বোঝাবে

Formation (৩ ধরনের গঠন):

গঠননিয়ম
Subject + Verb-এর Present রূপ + Object
Subject + am/is/are + Noun/Adjective/V(pp)
Subject + have/has + Noun

Note: Subject Third Person Singular Number হলে verb-এর সাথে s বা es যোগ হয়।

উদাহরণ (গঠন ১):

  • আমি ইংরেজি পড়ি — I read English.
  • সে কাজটি করে — He does the work.
  • তারা কলেজে যায় — They go to college.
  • আপনি আমাদেরকে পছন্দ করেন — You like us.

উদাহরণ (গঠন ২):

  • আমি একজন ছাত্র — I am a student.
  • সে ধনী — He is rich.
  • তিনি একজন ইংরেজি লেখক — He is an English writer.
  • তুমি অনুষ্ঠানে নিমন্ত্রিত — You are invited in the function.
  • আমাদের বাড়িতে একটি গাড়ি আছে — There is a car in our house.

উদাহরণ (গঠন ৩):

  • আমার একটি গাড়ি আছে — I have a car.
  • তার একটি স্বপ্ন আছে — He has a dream.
  • তাদের দুটি গাড়ি আছে — They have two cars.

📝 অনুশীলনী: উপরের বাক্যের গঠন অনুসরণ করে নিজে ২০টি বাক্য তৈরি করুন।


২. Present Continuous Tense

সংজ্ঞা: বর্তমানে কোনো কাজ চলছে — এই ধরনের বাক্যকে Present Continuous Tense বলা হয়।

🔑 সহজে বোঝার ট্রিক: বাংলা বাক্যের শেষ মূল শব্দের সাথে তে + ছি, ছ, ছে, ছেন যুক্ত থাকলেই Present Continuous Tense বোঝাবে।

বাংলা বাক্যভাঙনTense
আমি কাজটি করতেছিতে+ছিPresent Continuous
সে ইংরেজি পড়তেছেতে+ছেPresent Continuous
তুমি কলেজে যাইতেছতে+ছPresent Continuous
আপনি ইংরেজি পড়াইতেছেন/পড়াচ্ছেনতে+ছেনPresent Continuous

Note: বাক্যটি যেভাবেই লেখা বা বলা হোক না কেন, ‘তে + ছি/ছ/ছে/ছেন’ ছাড়া অন্য কোনো অক্ষর দিয়ে Continuous Tense হয় না।

Formation:

গঠননিয়ম
Subject + am/is/are + Verb(ing) + Object
Subject + am/is/are + being + Noun/Adjective/V(pp)

উদাহরণ (গঠন ১):

  • আমি ইংরেজি পড়িতেছি — I am reading English.
  • সে কাজটি করিতেছে — He is doing the work.
  • তারা বল খেলিতেছে — They are playing football.

উদাহরণ (গঠন ২):

  • আমি একজন ভালো ছাত্র হচ্ছি — I am being a good student.
  • সে ধনী হচ্ছে — He is being rich.
  • চিঠিটা লেখা হচ্ছে — The letter is being written.

📝 অনুশীলনী: উপরের গঠন অনুসরণ করে নিজে ২০টি বাক্য তৈরি করুন।


৩. Present Perfect Tense

সংজ্ঞা: বর্তমানে কোনো কাজ সম্পন্ন হয়েছে — এই ধরনের বাক্যকে Present Perfect Tense বলা হয়।

🔑 সহজে বোঝার ট্রিক: বাংলা বাক্যের শেষ মূল শব্দের সাথে ইয়া + ছি, ছ, ছে, ছেন যুক্ত থাকলেই Present Perfect Tense বোঝাবে।

বাংলা বাক্যভাঙনTense
আমি কাজটি করেছি/করিয়াছিইয়া+ছিPresent Perfect
সে ঢাকায় গিয়েছে/গিয়াছেইয়া+ছেPresent Perfect
আপনি বেশ সুন্দর হয়েছেনইয়া+ছেনPresent Perfect

Formation:

গঠননিয়ম
Subject + have/has + Verb(p.p) + Object
Subject + have/has + been + Noun/Adjective/V(pp)

উদাহরণ (গঠন ১):

  • আমি কাজটি করেছি/করিয়াছি — I have done the work.
  • সে ঢাকায় গিয়েছে/গিয়াছে — He has gone to Dhaka.
  • তারা বল খেলেছে/খেলিয়াছে — They have played football.

উদাহরণ (গঠন ২):

  • সে অনেক ধনী হয়েছে — He has been very rich.
  • আপনি বেশ সুন্দর হয়েছেন — You have been handsome/beautiful enough.
  • চিঠিটা লেখা হয়েছে — The letter has been written.

৪. Present Perfect Continuous Tense

সংজ্ঞা: কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনও চলছে, বা কোনো সময় ধরে/থেকে হচ্ছে — এই ধরনের বাক্যকে Present Perfect Continuous Tense বলা হয়।

🔑 সহজে বোঝার ট্রিক: বাক্যের মধ্যে যাবৎ/ধরে, হতে/থেকে শব্দের উল্লেখসহ শেষ মূল শব্দের সাথে তে + ছি, ছ, ছে, ছেন যুক্ত থাকলেই এই Tense বোঝাবে।

বাংলা বাক্যচেনার উপায়
আমি দুই দিন ধরে/যাবৎ কাজটি করিতেছিযাবৎ/ধরে + তেছি
তারা কিছুদিন ধরে/যাবৎ ইংরেজি পড়িতেছেযাবৎ/ধরে + তেছে
সকাল থেকে বৃষ্টি হচ্ছেহইতে/থেকে + তেছে
আমরা ২০০৪ সাল থেকে এই বাড়িতে বসবাস করিতেছিহইতে/থেকে + তেছি

Formation: Subject + have been/has been + Verb(ing) + Object

উদাহরণ:

  • আমি দুই দিন ধরে কাজটি করিতেছি — I have been doing the work for two days.
  • তারা কিছুদিন যাবৎ ইংরেজি পড়িতেছে — They have been reading English for a few days.
  • সকাল থেকে বৃষ্টি হচ্ছে — It has been raining since morning.
  • আমরা বিকাল ৪টা হইতে বল খেলতেছি — We have been playing football since 4 o’clock.

Note: ‘যাবৎ, ধরে’ অর্থে for বসে এবং ‘হতে, থেকে’ অর্থে since বসে।


Past Tense কাকে বলে ও কয় প্রকার?

যে সকল কাজ অতীতে হয়েছিল, হচ্ছিল, হইয়াছিল বা কোনো সময় ধরে/থেকে হচ্ছিল — এরূপ বোঝায়, তাকে Past Tense বলে। ইহা ৪ প্রকার।

1. Past Indefinite Tense

সংজ্ঞা: অতীতকালে কোনো কাজ ঘটেছিল বা হয়েছিল — এই ধরনের বাক্যকে Past Indefinite Tense বলা হয়।

🔑 সহজে বোঝার ট্রিক: বাংলা বাক্যের শেষ মূল শব্দের সাথে এ + ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম, কিংবা Noun/Adjective-এর সাথে ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম যুক্ত থাকলেই Past Indefinite Tense বোঝাবে।

বাংলা বাক্যভাঙন
আমি কাজটি করেছিলামএ+ছিলাম
সে ধনী লোক ছিলNoun+ছিল
তাদের একটি গাড়ি ছিলNoun+ছিল
আমার বাবা একজন শিক্ষক ছিলেনNoun+ছিলেন

Formation:

গঠননিয়ম
Subject + Verb-এর Past রূপ + Object
Subject + was/were + Noun/Adjective/V(pp)
Subject + had + Noun

উদাহরণ (গঠন ১):

  • আমি কাজটি করেছিলাম — I did the work.
  • সে আমাকে টাকা দিয়েছিল — He gave me money.
  • তারা স্কুলে গিয়েছিল — They went to school.
  • আপনি আমাদেরকে পছন্দ করেছিলেন — You liked us.

উদাহরণ (গঠন ২):

  • আমি একজন ছাত্র ছিলাম — I was a student.
  • সে ধনী ছিল — He was rich.
  • তিনি একজন ইংরেজি লেখক ছিলেন — He was an English writer.
  • আমাদের বাড়িতে একটি গাড়ি ছিল — There was a car in our house.

উদাহরণ (গঠন ৩):

  • আমার একটি গাড়ি ছিল — I had a car.
  • তার একটি স্বপ্ন ছিল — He had a dream.
  • তাদের দুটি গাড়ি ছিল — They had two cars.

2. Past Continuous Tense

সংজ্ঞা: অতীতকালে কোনো কাজ চলতেছিল বা হইতেছিল — এই ধরনের বাক্যকে Past Continuous Tense বলা হয়।

🔑 সহজে বোঝার ট্রিক: বাংলা বাক্যের শেষ মূল শব্দের সাথে তে + ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম যুক্ত থাকলেই Past Continuous Tense বোঝাবে।

বাংলা বাক্যভাঙন
আমি কাজটি করিতেছিলামতে+ছিলাম
তারা মাঠে বল খেলতেছিলতে+ছিল
চিঠিটা লেখা হচ্ছিল/হইতেছিলতে+ছিল

Formation:

গঠননিয়ম
Subject + was/were + Verb(ing) + Object
Subject + was/were + being + Noun/Adjective/V(pp)

উদাহরণ (গঠন ১):

  • আমি ইংরেজি পড়তেছিলাম/পড়িতেছিলাম — I was reading English.
  • সে কাজটি করতেছিল/করিতেছিল — He was doing the work.
  • তারা বল খেলতেছিল/খেলিতেছিল — They were playing football.

উদাহরণ (গঠন ২):

  • আমি একজন ভালো ছাত্র হচ্ছিলাম — I was being a good student.
  • সে ধনী হচ্ছিল — He was being rich.
  • চিঠিটা লেখা হচ্ছিল — The letter was being written.

3. Past Perfect Tense

সংজ্ঞা: অতীতকালে কোনো কাজ অন্য একটি কাজের আগে সম্পন্ন হইয়াছিল — এই ধরনের বাক্যকে Past Perfect Tense বলা হয়।

🔑 সহজে বোঝার ট্রিক: বাংলা বাক্যের শেষ মূল শব্দের সাথে ইয়া + ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম যুক্ত থাকলেই Past Perfect Tense বোঝাবে।

বাংলা বাক্যভাঙন
আমি কাজটি করিয়াছিলামইয়া+ছিলাম
সে ঢাকায় গিয়াছিলইয়া+ছিল
আপনি বেশ সুন্দর হয়েছিলেনইয়া+ছিলেন

Formation:

গঠননিয়ম
Subject + had + Verb(p.p) + Object
Subject + had + been + Noun/Adjective/V(pp)

উদাহরণ:

  • আমি কাজটি করেছিলাম — I had done the work.
  • সে ঢাকায় গিয়াছিল — He had gone to Dhaka.
  • তারা বল খেলিয়াছিল — They had played football.
  • সে অনেক ধনী হয়েছিল — He had been very rich.
  • চিঠিটা লেখা হয়েছিল — The letter had been written.

4. Past Perfect Continuous Tense

সংজ্ঞা: অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে/যাবৎ কিংবা কোনো নির্দিষ্ট সময় হইতে/থেকে হইতেছিল — এই ধরনের বাক্যকে Past Perfect Continuous Tense বলা হয়।

🔑 সহজে বোঝার ট্রিক: বাক্যে যাবৎ/ধরে, হতে/থেকে উল্লেখসহ শেষ মূল শব্দের সাথে তে + ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম যুক্ত থাকলেই এই Tense বোঝাবে।

বাংলা বাক্যভাঙন
আমি দুই দিন ধরে/যাবৎ কাজটি করিতেছিলামযাবৎ/ধরে+তেছিলাম
তারা কিছুদিন ধরে/যাবৎ ইংরেজি পড়িতেছিলযাবৎ/ধরে+তেছিল
সকাল থেকে বৃষ্টি হচ্ছিলহইতে/থেকে+তেছিল

Formation: Subject + had been + Verb(ing) + Object

উদাহরণ:

  • আমি দুই দিন ধরে কাজটি করিতেছিলাম — I had been doing the work for two days.
  • তারা কিছুদিন যাবৎ ইংরেজি পড়িতেছিল — They had been reading English for a few days.
  • সকাল থেকে বৃষ্টি হচ্ছিল — It had been raining since morning.
  • আমরা বিকাল ৪টা হইতে বল খেলতেছিলাম — We had been playing football since 4 o’clock.

Future Tense কাকে বলে ও কয় প্রকার?

যে সকল কাজ ভবিষ্যতে হইবে, হইতেথাকিবে, হইয়াথাকিবে বা কোনো সময় ধরে/থেকে হইতে থাকিবে — এরূপ বোঝায়, তাকে Future Tense বলে। ইহা ৪ প্রকার।

১. Future Indefinite Tense

সংজ্ঞা: ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হবে — এই ধরনের বাক্যকে Future Indefinite Tense বলা হয়।

🔑 সহজে বোঝার ট্রিক: বাংলা বাক্যের শেষ মূল শব্দের সাথে ব, বে, বা, বেন যুক্ত থাকলেই Future Indefinite Tense বোঝাবে।

বাংলা বাক্যভাঙন
আমি কাজটি করিবকর+ব
সে কলেজে যাইবেযাই+বে
তুমি অংকটি করিবাকর+বা
আপনি কলেজে যাইবেনযাই+বেন

Formation:

গঠননিয়ম
Subject + shall/will + Verb-এর Present রূপ + Object
Subject + shall/will + be + Noun/Adjective/V(pp)

উদাহরণ (গঠন ১):

  • আমি কাজটি করব/করিব — I shall do the work.
  • সে আমাকে টাকা দিবে — He will give me money.
  • তারা স্কুলে যাবে — They will go to school.

উদাহরণ (গঠন ২):

  • আমি ডাক্তার হইব — I shall be a doctor.
  • সে ধনী হইবে — He will be rich.
  • আমাদের বাড়িতে একটি গাড়ি থাকবে — There will be a car in our house.

2. Future Continuous Tense

সংজ্ঞা: ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হইতে থাকবে — এই ধরনের বাক্যকে Future Continuous Tense বলা হয়।

🔑 সহজে বোঝার ট্রিক: বাক্যের শেষ শব্দের সাথে তে + থাকব, থাকবা, থাকবে, থাকবেন যুক্ত থাকলেই Future Continuous Tense বোঝাবে।

বাংলা বাক্যভাঙন
আমি কাজটি করিতেথাকবতে+থাকব
সে কলেজে যাইতেথাকবেতে+থাকবে
আপনি ইংরেজি পড়াতেথাকবেনতে+থাকবেন

Formation: Subject + shall be/will be + Verb(ing) + Object

উদাহরণ:

  • আমি ইংরেজি পড়তে থাকব — I shall be reading English.
  • সে কাজটি করতে থাকবে — He will be doing the work.
  • তারা বল খেলতে থাকবে — They will be playing football.

3. Future Perfect Tense

সংজ্ঞা: ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হইয়া থাকবে — এই ধরনের বাক্যকে Future Perfect Tense বলা হয়।

🔑 সহজে বোঝার ট্রিক: বাক্যের শেষ মূল শব্দের সাথে ইয়া + থাকব, থাকবা, থাকবে, থাকবেন যুক্ত থাকলেই Future Perfect Tense বোঝাবে।

বাংলা বাক্যভাঙন
আমি কাজটি করিয়াথাকিবইয়া+থাকিব
তুমি যাওয়ার পর সে চিঠিটি লিখিয়াথাকিবেইয়া+থাকিবে
তুমি যাওয়ার আগে আমি সেখানে পৌঁছাইয়াথাকিবইয়া+থাকিব
তিনি দুই দিনের ভিতর কাজটি শেষ করিয়াথাকবেনইয়া+থাকিবেন

Formation: Subject + shall have/will have + Verb(p.p) + Object

উদাহরণ:

  • আমি চিঠিটা লিখিয়াথাকব — I shall have written the letter.
  • সে কাজটি করিয়াথাকবে — He will have done the work.
  • তারা বল খেলিয়াথাকবে — They will have played football.

৪. Future Perfect Continuous Tense

সংজ্ঞা: ভবিষ্যতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে/যাবৎ কিংবা কোনো নির্দিষ্ট সময় হইতে/থেকে হইতে থাকবে — এই ধরনের বাক্যকে Future Perfect Continuous Tense বলা হয়।

🔑 সহজে বোঝার ট্রিক: বাক্যে যাবৎ/ধরে, হতে/থেকে উল্লেখসহ শেষ শব্দের সাথে তে + থাকব, থাকবা, থাকবে, থাকবেন যুক্ত থাকলেই এই Tense বোঝাবে।

বাংলা বাক্য
আমি তিন দিন ধরে কাজটি করতেথাকব
সে ২০১৬ সাল থেকে এই স্কুলে পড়াতেথাকবে
তিনি আগামী সপ্তাহ থেকে এই অফিসে চাকরি করিতেথাকবেন

Formation: Subject + shall have been/will have been + Verb(ing) + Object

উদাহরণ:

  • আমি দুই দিন ধরে কাজটি করিতেথাকব — I shall have been doing the work for two days.
  • তারা কিছুদিন যাবৎ ইংরেজি পড়িতেথাকবে — They will have been reading English for a few days.
  • আমরা বিকাল ৪টা হইতে বল খেলতেথাকব — We shall have been playing football since 4 o’clock.

১২টি Tense চেনার ট্রিক — এক নজরে সারসংক্ষেপ টেবিল

Tenseবাক্যের শেষে যা থাকবে
Present Indefiniteছ, ল, ব ছাড়া অন্য যেকোনো অক্ষর
Present Continuousতে + ছি/ছ/ছে/ছেন
Present Perfectইয়া + ছি/ছ/ছে/ছেন
Present Perfect Continuousযাবৎ/ধরে/হতে/থেকে + তে + ছি/ছ/ছে/ছেন
Past Indefiniteএ/Noun + ছিল/ছিলা/ছিলে/ছিলেন/ছিলাম
Past Continuousতে + ছিল/ছিলা/ছিলে/ছিলেন/ছিলাম
Past Perfectইয়া + ছিল/ছিলা/ছিলে/ছিলেন/ছিলাম
Past Perfect Continuousযাবৎ/ধরে/হতে/থেকে + তে + ছিল/ছিলা/ছিলে/ছিলেন/ছিলাম
Future Indefiniteব, বে, বা, বেন
Future Continuousতে + থাকব/থাকবা/থাকবে/থাকবেন
Future Perfectইয়া + থাকব/থাকবা/থাকবে/থাকবেন
Future Perfect Continuousযাবৎ/ধরে/হতে/থেকে + তে + থাকব/থাকবা/থাকবে/থাকবেন

Tense-এর Formation — সব একসাথে (Quick Reference)

Tenseগঠন প্রণালী
Present IndefiniteS + V1(+s/es) / S + am/is/are + N/Adj / S + have/has + N
Present ContinuousS + am/is/are + V(ing) / S + am/is/are + being + N/Adj
Present PerfectS + have/has + V(p.p) / S + have/has + been + N/Adj
Present Perfect ContinuousS + have/has been + V(ing)
Past IndefiniteS + V2 / S + was/were + N/Adj / S + had + N
Past ContinuousS + was/were + V(ing) / S + was/were + being + N/Adj
Past PerfectS + had + V(p.p) / S + had + been + N/Adj
Past Perfect ContinuousS + had been + V(ing)
Future IndefiniteS + shall/will + V1 / S + shall/will + be + N/Adj
Future ContinuousS + shall be/will be + V(ing)
Future PerfectS + shall have/will have + V(p.p)
Future Perfect ContinuousS + shall have been/will have been + V(ing)

নিজে অনুশীলন করুন (Practice Exercise)

প্রতিটি Tense-এর পর দেওয়া উদাহরণগুলোর গঠন অনুসরণ করে নিজে ২০টি করে নতুন বাক্য তৈরি করুন — এতে Tense একবারে মুখস্থ হয়ে যাবে এবং পরীক্ষায় দ্রুত উত্তর করতে পারবেন। নিচের বাংলা বাক্যগুলো দিয়ে নিজেকে যাচাই করুন কোন Tense সেটা চিনতে পারেন কিনা:

  1. আমি বাজারে যাচ্ছি।
  2. সে কাজটি করেছিল।
  3. তারা তিন বছর ধরে এখানে থাকতেছে।
  4. আমি আগামীকাল কাজটি শেষ করে থাকব।
  5. তুমি গতকাল স্কুলে গিয়েছিলে।

উত্তর: ১. Present Continuous ২. Past Indefinite ৩. Present Perfect Continuous ৪. Future Perfect ৫. Past Indefinite


প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন: Tense কত প্রকার ও কী কী?

উত্তর: Tense প্রধানত ৩ প্রকার — Present, Past ও Future Tense। প্রতিটি আবার ৪ প্রকার উপবিভাগে বিভক্ত, ফলে মোট ১২ প্রকার Tense হয়।

প্রশ্ন: বাংলা বাক্য দেখে কীভাবে বুঝব কোন Tense?

উত্তর: বাক্যের শেষ মূল শব্দের সাথে কী অক্ষর যুক্ত আছে তা লক্ষ করলেই বোঝা যায় — যেমন ‘তে+ছে’ থাকলে Present Continuous, ‘ইয়া+ছিল’ থাকলে Past Perfect ইত্যাদি। উপরের সারসংক্ষেপ টেবিলে সবগুলো ট্রিক এক জায়গায় দেওয়া আছে।

প্রশ্ন: For এবং Since কখন ব্যবহার হয়?

উত্তর: সময়ের ব্যাপ্তি (যেমন দুই দিন, তিন ঘণ্টা) বোঝাতে for, আর নির্দিষ্ট শুরুর সময় (যেমন সকাল থেকে, ২০০৪ সাল থেকে) বোঝাতে since ব্যবহৃত হয়।

প্রশ্ন: Tense-এর নোট পিডিএফ আকারে কোথায় পাবো?

উত্তর: এই আর্টিকেলের একদম নিচে দেওয়া “Download PDF” বাটনে ক্লিক করে সম্পূর্ণ Tense-এর নোট, Formation ও উদাহরণসহ PDF ডাউনলোড করতে পারবেন।


📥 সম্পূর্ণ Tense Grammar Bangla PDF ডাউনলোড করুন: Download PDF

এই PDF-এ আছে —

  • ১২টি Tense-এর সংজ্ঞা, চেনার ট্রিক ও Formation
  • প্রতিটি Tense-এর একাধিক উদাহরণ
  • প্র্যাকটিসের জন্য অনুশীলনী প্রশ্ন
  • মোবাইল ও প্রিন্ট — উভয়ের জন্য উপযোগী ফরম্যাট
  • সম্পূর্ণ ফ্রি ডাউনলোড, কোনো লগইন লাগবে না

লেখক পরিচিতি

আফতাব রহমান — KaliKolom.com এর প্রতিষ্ঠাতা

আফতাব রহমান

Aftab Rahaman

প্রতিষ্ঠাতা ও প্রধান লেখক, KaliKolom.com

আফতাব রহমান KaliKolom.com-এর প্রতিষ্ঠাতা এবং গত ১০ বছরেরও বেশি সময় ধরে কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে কাজ করছেন। তাঁর লেখার মূল দর্শন হলো — জটিল বিষয়কে সহজ, স্পষ্ট ও পরীক্ষামুখী ভাষায় উপস্থাপন করা, যাতে শিক্ষার্থীরা দ্রুত শিখতে পারে এবং দীর্ঘদিন মনে রাখতে পারে।

কারেন্ট অ্যাফেয়ার্স ইতিহাস চাকরির প্রস্তুতি জেনারেল নলেজ
লেখকের সাথে যুক্ত থাকুন

Leave a Comment

Join Telegram