Tense Grammar Bangla PDF
ইংরেজি ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় সবচেয়ে বেশি আসা টপিক হলো Tense। অনেকেই Tense শিখতে গিয়ে গুলিয়ে ফেলেন কোন বাক্যে কোন Tense বসবে। এই আর্টিকেলে আমরা শুধু সংজ্ঞা আর Formation-ই দিচ্ছি না, প্রতিটি Tense বাংলা বাক্যের শেষ অক্ষর দেখে চিনে ফেলার সহজ ট্রিকসহ দিচ্ছি, যাতে যেকোনো বাংলা বাক্য দেখলেই সঙ্গে সঙ্গে বুঝতে পারেন সেটা কোন Tense। সাথে আছে প্রতিটি Tense-এর ৩ ধরনের Formation (Verb দিয়ে, Noun/Adjective দিয়ে, Have/Has দিয়ে), একাধিক উদাহরণ, প্র্যাকটিসের জন্য নিজে বাক্য তৈরির অনুশীলনী, এবং সবশেষে সম্পূর্ণ নোটের PDF।
📥 সম্পূর্ণ Tense Formula PDF ডাউনলোড করুন: Download PDF
🔗 আরও পড়ুন:
- Verb কাকে বলে? Verb কয় প্রকার ও কি কি?
- Wh Question Rules in Bengali
- Important Grammar for Madhyamik: Article, Preposition, Voice Change
Tense কাকে বলে এবং কত প্রকার ও কী কী?
সংজ্ঞা: কোনো কাজ সম্পাদনের সময়কে Tense বলে। ইহা প্রধানত ৩ প্রকার:
- Present Tense (প্রেজেন্ট টেন্স — বর্তমান কাল)
- Past Tense (পাস্ট টেন্স — অতীত কাল)
- Future Tense (ফিউচার টেন্স — ভবিষ্যৎ কাল)
Present Tense কাকে বলে ও কয় প্রকার?
যে সকল কাজ বর্তমানে হয়, হচ্ছে, হয়েছে বা কোনো সময় ধরে/থেকে হচ্ছে — এরূপ বোঝায়, তাকে Present Tense বলে। ইহা ৪ প্রকার:
- Present Indefinite Tense (প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স)
- Present Continuous Tense (প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স)
- Present Perfect Tense (প্রেজেন্ট পারফেক্ট টেন্স)
- Present Perfect Continuous Tense (প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স)
১. Present Indefinite Tense
সংজ্ঞা: কোনো কাজ বর্তমানে সচরাচর হয় — এরূপ অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য বা নিকট ভবিষ্যৎ বোঝাতে Present Indefinite Tense ব্যবহৃত হয়।
🔑 সহজে বোঝার ট্রিক: বাংলা বাক্যের শেষ মূল শব্দের সাথে ছ, ল, ব — এই ৩টি অক্ষর ছাড়া বাংলা বর্ণমালার বাকি ৪৭টি অক্ষর যেকোনোটি যুক্ত থাকলেই সেটি Present Indefinite Tense বোঝাবে।
| বাংলা বাক্য | শেষ অক্ষর | Tense |
|---|---|---|
| আমি কাজটি করি | র | Present Indefinite |
| সে কলেজে যায় | য় | Present Indefinite |
| তারা বই পড়ে | ড় | Present Indefinite |
| আমার নাম করিম | ম | Present Indefinite |
| কলমটির দাম ১০ টাকা | ক | Present Indefinite |
গুরুত্বপূর্ণ ব্যতিক্রম নিয়ম: মূল শব্দের সাথে অতিরিক্ত অক্ষর হিসেবে —
- ‘ছ’ যুক্ত থাকলে → Present Continuous / Present Perfect / Present Perfect Continuous বোঝাবে
- ‘ল’ যুক্ত থাকলে → Past Tense বোঝাবে
- ‘ব’ যুক্ত থাকলে → Future Tense বোঝাবে
Formation (৩ ধরনের গঠন):
| গঠন | নিয়ম |
|---|---|
| ১ | Subject + Verb-এর Present রূপ + Object |
| ২ | Subject + am/is/are + Noun/Adjective/V(pp) |
| ৩ | Subject + have/has + Noun |
Note: Subject Third Person Singular Number হলে verb-এর সাথে s বা es যোগ হয়।
উদাহরণ (গঠন ১):
- আমি ইংরেজি পড়ি — I read English.
- সে কাজটি করে — He does the work.
- তারা কলেজে যায় — They go to college.
- আপনি আমাদেরকে পছন্দ করেন — You like us.
উদাহরণ (গঠন ২):
- আমি একজন ছাত্র — I am a student.
- সে ধনী — He is rich.
- তিনি একজন ইংরেজি লেখক — He is an English writer.
- তুমি অনুষ্ঠানে নিমন্ত্রিত — You are invited in the function.
- আমাদের বাড়িতে একটি গাড়ি আছে — There is a car in our house.
উদাহরণ (গঠন ৩):
- আমার একটি গাড়ি আছে — I have a car.
- তার একটি স্বপ্ন আছে — He has a dream.
- তাদের দুটি গাড়ি আছে — They have two cars.
📝 অনুশীলনী: উপরের বাক্যের গঠন অনুসরণ করে নিজে ২০টি বাক্য তৈরি করুন।
২. Present Continuous Tense
সংজ্ঞা: বর্তমানে কোনো কাজ চলছে — এই ধরনের বাক্যকে Present Continuous Tense বলা হয়।
🔑 সহজে বোঝার ট্রিক: বাংলা বাক্যের শেষ মূল শব্দের সাথে তে + ছি, ছ, ছে, ছেন যুক্ত থাকলেই Present Continuous Tense বোঝাবে।
| বাংলা বাক্য | ভাঙন | Tense |
|---|---|---|
| আমি কাজটি করতেছি | তে+ছি | Present Continuous |
| সে ইংরেজি পড়তেছে | তে+ছে | Present Continuous |
| তুমি কলেজে যাইতেছ | তে+ছ | Present Continuous |
| আপনি ইংরেজি পড়াইতেছেন/পড়াচ্ছেন | তে+ছেন | Present Continuous |
Note: বাক্যটি যেভাবেই লেখা বা বলা হোক না কেন, ‘তে + ছি/ছ/ছে/ছেন’ ছাড়া অন্য কোনো অক্ষর দিয়ে Continuous Tense হয় না।
Formation:
| গঠন | নিয়ম |
|---|---|
| ১ | Subject + am/is/are + Verb(ing) + Object |
| ২ | Subject + am/is/are + being + Noun/Adjective/V(pp) |
উদাহরণ (গঠন ১):
- আমি ইংরেজি পড়িতেছি — I am reading English.
- সে কাজটি করিতেছে — He is doing the work.
- তারা বল খেলিতেছে — They are playing football.
উদাহরণ (গঠন ২):
- আমি একজন ভালো ছাত্র হচ্ছি — I am being a good student.
- সে ধনী হচ্ছে — He is being rich.
- চিঠিটা লেখা হচ্ছে — The letter is being written.
📝 অনুশীলনী: উপরের গঠন অনুসরণ করে নিজে ২০টি বাক্য তৈরি করুন।
৩. Present Perfect Tense
সংজ্ঞা: বর্তমানে কোনো কাজ সম্পন্ন হয়েছে — এই ধরনের বাক্যকে Present Perfect Tense বলা হয়।
🔑 সহজে বোঝার ট্রিক: বাংলা বাক্যের শেষ মূল শব্দের সাথে ইয়া + ছি, ছ, ছে, ছেন যুক্ত থাকলেই Present Perfect Tense বোঝাবে।
| বাংলা বাক্য | ভাঙন | Tense |
|---|---|---|
| আমি কাজটি করেছি/করিয়াছি | ইয়া+ছি | Present Perfect |
| সে ঢাকায় গিয়েছে/গিয়াছে | ইয়া+ছে | Present Perfect |
| আপনি বেশ সুন্দর হয়েছেন | ইয়া+ছেন | Present Perfect |
Formation:
| গঠন | নিয়ম |
|---|---|
| ১ | Subject + have/has + Verb(p.p) + Object |
| ২ | Subject + have/has + been + Noun/Adjective/V(pp) |
উদাহরণ (গঠন ১):
- আমি কাজটি করেছি/করিয়াছি — I have done the work.
- সে ঢাকায় গিয়েছে/গিয়াছে — He has gone to Dhaka.
- তারা বল খেলেছে/খেলিয়াছে — They have played football.
উদাহরণ (গঠন ২):
- সে অনেক ধনী হয়েছে — He has been very rich.
- আপনি বেশ সুন্দর হয়েছেন — You have been handsome/beautiful enough.
- চিঠিটা লেখা হয়েছে — The letter has been written.
৪. Present Perfect Continuous Tense
সংজ্ঞা: কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনও চলছে, বা কোনো সময় ধরে/থেকে হচ্ছে — এই ধরনের বাক্যকে Present Perfect Continuous Tense বলা হয়।
🔑 সহজে বোঝার ট্রিক: বাক্যের মধ্যে যাবৎ/ধরে, হতে/থেকে শব্দের উল্লেখসহ শেষ মূল শব্দের সাথে তে + ছি, ছ, ছে, ছেন যুক্ত থাকলেই এই Tense বোঝাবে।
| বাংলা বাক্য | চেনার উপায় |
|---|---|
| আমি দুই দিন ধরে/যাবৎ কাজটি করিতেছি | যাবৎ/ধরে + তেছি |
| তারা কিছুদিন ধরে/যাবৎ ইংরেজি পড়িতেছে | যাবৎ/ধরে + তেছে |
| সকাল থেকে বৃষ্টি হচ্ছে | হইতে/থেকে + তেছে |
| আমরা ২০০৪ সাল থেকে এই বাড়িতে বসবাস করিতেছি | হইতে/থেকে + তেছি |
Formation: Subject + have been/has been + Verb(ing) + Object
উদাহরণ:
- আমি দুই দিন ধরে কাজটি করিতেছি — I have been doing the work for two days.
- তারা কিছুদিন যাবৎ ইংরেজি পড়িতেছে — They have been reading English for a few days.
- সকাল থেকে বৃষ্টি হচ্ছে — It has been raining since morning.
- আমরা বিকাল ৪টা হইতে বল খেলতেছি — We have been playing football since 4 o’clock.
Note: ‘যাবৎ, ধরে’ অর্থে for বসে এবং ‘হতে, থেকে’ অর্থে since বসে।
Past Tense কাকে বলে ও কয় প্রকার?
যে সকল কাজ অতীতে হয়েছিল, হচ্ছিল, হইয়াছিল বা কোনো সময় ধরে/থেকে হচ্ছিল — এরূপ বোঝায়, তাকে Past Tense বলে। ইহা ৪ প্রকার।
1. Past Indefinite Tense
সংজ্ঞা: অতীতকালে কোনো কাজ ঘটেছিল বা হয়েছিল — এই ধরনের বাক্যকে Past Indefinite Tense বলা হয়।
🔑 সহজে বোঝার ট্রিক: বাংলা বাক্যের শেষ মূল শব্দের সাথে এ + ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম, কিংবা Noun/Adjective-এর সাথে ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম যুক্ত থাকলেই Past Indefinite Tense বোঝাবে।
| বাংলা বাক্য | ভাঙন |
|---|---|
| আমি কাজটি করেছিলাম | এ+ছিলাম |
| সে ধনী লোক ছিল | Noun+ছিল |
| তাদের একটি গাড়ি ছিল | Noun+ছিল |
| আমার বাবা একজন শিক্ষক ছিলেন | Noun+ছিলেন |
Formation:
| গঠন | নিয়ম |
|---|---|
| ১ | Subject + Verb-এর Past রূপ + Object |
| ২ | Subject + was/were + Noun/Adjective/V(pp) |
| ৩ | Subject + had + Noun |
উদাহরণ (গঠন ১):
- আমি কাজটি করেছিলাম — I did the work.
- সে আমাকে টাকা দিয়েছিল — He gave me money.
- তারা স্কুলে গিয়েছিল — They went to school.
- আপনি আমাদেরকে পছন্দ করেছিলেন — You liked us.
উদাহরণ (গঠন ২):
- আমি একজন ছাত্র ছিলাম — I was a student.
- সে ধনী ছিল — He was rich.
- তিনি একজন ইংরেজি লেখক ছিলেন — He was an English writer.
- আমাদের বাড়িতে একটি গাড়ি ছিল — There was a car in our house.
উদাহরণ (গঠন ৩):
- আমার একটি গাড়ি ছিল — I had a car.
- তার একটি স্বপ্ন ছিল — He had a dream.
- তাদের দুটি গাড়ি ছিল — They had two cars.
2. Past Continuous Tense
সংজ্ঞা: অতীতকালে কোনো কাজ চলতেছিল বা হইতেছিল — এই ধরনের বাক্যকে Past Continuous Tense বলা হয়।
🔑 সহজে বোঝার ট্রিক: বাংলা বাক্যের শেষ মূল শব্দের সাথে তে + ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম যুক্ত থাকলেই Past Continuous Tense বোঝাবে।
| বাংলা বাক্য | ভাঙন |
|---|---|
| আমি কাজটি করিতেছিলাম | তে+ছিলাম |
| তারা মাঠে বল খেলতেছিল | তে+ছিল |
| চিঠিটা লেখা হচ্ছিল/হইতেছিল | তে+ছিল |
Formation:
| গঠন | নিয়ম |
|---|---|
| ১ | Subject + was/were + Verb(ing) + Object |
| ২ | Subject + was/were + being + Noun/Adjective/V(pp) |
উদাহরণ (গঠন ১):
- আমি ইংরেজি পড়তেছিলাম/পড়িতেছিলাম — I was reading English.
- সে কাজটি করতেছিল/করিতেছিল — He was doing the work.
- তারা বল খেলতেছিল/খেলিতেছিল — They were playing football.
উদাহরণ (গঠন ২):
- আমি একজন ভালো ছাত্র হচ্ছিলাম — I was being a good student.
- সে ধনী হচ্ছিল — He was being rich.
- চিঠিটা লেখা হচ্ছিল — The letter was being written.
3. Past Perfect Tense
সংজ্ঞা: অতীতকালে কোনো কাজ অন্য একটি কাজের আগে সম্পন্ন হইয়াছিল — এই ধরনের বাক্যকে Past Perfect Tense বলা হয়।
🔑 সহজে বোঝার ট্রিক: বাংলা বাক্যের শেষ মূল শব্দের সাথে ইয়া + ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম যুক্ত থাকলেই Past Perfect Tense বোঝাবে।
| বাংলা বাক্য | ভাঙন |
|---|---|
| আমি কাজটি করিয়াছিলাম | ইয়া+ছিলাম |
| সে ঢাকায় গিয়াছিল | ইয়া+ছিল |
| আপনি বেশ সুন্দর হয়েছিলেন | ইয়া+ছিলেন |
Formation:
| গঠন | নিয়ম |
|---|---|
| ১ | Subject + had + Verb(p.p) + Object |
| ২ | Subject + had + been + Noun/Adjective/V(pp) |
উদাহরণ:
- আমি কাজটি করেছিলাম — I had done the work.
- সে ঢাকায় গিয়াছিল — He had gone to Dhaka.
- তারা বল খেলিয়াছিল — They had played football.
- সে অনেক ধনী হয়েছিল — He had been very rich.
- চিঠিটা লেখা হয়েছিল — The letter had been written.
4. Past Perfect Continuous Tense
সংজ্ঞা: অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে/যাবৎ কিংবা কোনো নির্দিষ্ট সময় হইতে/থেকে হইতেছিল — এই ধরনের বাক্যকে Past Perfect Continuous Tense বলা হয়।
🔑 সহজে বোঝার ট্রিক: বাক্যে যাবৎ/ধরে, হতে/থেকে উল্লেখসহ শেষ মূল শব্দের সাথে তে + ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম যুক্ত থাকলেই এই Tense বোঝাবে।
| বাংলা বাক্য | ভাঙন |
|---|---|
| আমি দুই দিন ধরে/যাবৎ কাজটি করিতেছিলাম | যাবৎ/ধরে+তেছিলাম |
| তারা কিছুদিন ধরে/যাবৎ ইংরেজি পড়িতেছিল | যাবৎ/ধরে+তেছিল |
| সকাল থেকে বৃষ্টি হচ্ছিল | হইতে/থেকে+তেছিল |
Formation: Subject + had been + Verb(ing) + Object
উদাহরণ:
- আমি দুই দিন ধরে কাজটি করিতেছিলাম — I had been doing the work for two days.
- তারা কিছুদিন যাবৎ ইংরেজি পড়িতেছিল — They had been reading English for a few days.
- সকাল থেকে বৃষ্টি হচ্ছিল — It had been raining since morning.
- আমরা বিকাল ৪টা হইতে বল খেলতেছিলাম — We had been playing football since 4 o’clock.
Future Tense কাকে বলে ও কয় প্রকার?
যে সকল কাজ ভবিষ্যতে হইবে, হইতেথাকিবে, হইয়াথাকিবে বা কোনো সময় ধরে/থেকে হইতে থাকিবে — এরূপ বোঝায়, তাকে Future Tense বলে। ইহা ৪ প্রকার।
১. Future Indefinite Tense
সংজ্ঞা: ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হবে — এই ধরনের বাক্যকে Future Indefinite Tense বলা হয়।
🔑 সহজে বোঝার ট্রিক: বাংলা বাক্যের শেষ মূল শব্দের সাথে ব, বে, বা, বেন যুক্ত থাকলেই Future Indefinite Tense বোঝাবে।
| বাংলা বাক্য | ভাঙন |
|---|---|
| আমি কাজটি করিব | কর+ব |
| সে কলেজে যাইবে | যাই+বে |
| তুমি অংকটি করিবা | কর+বা |
| আপনি কলেজে যাইবেন | যাই+বেন |
Formation:
| গঠন | নিয়ম |
|---|---|
| ১ | Subject + shall/will + Verb-এর Present রূপ + Object |
| ২ | Subject + shall/will + be + Noun/Adjective/V(pp) |
উদাহরণ (গঠন ১):
- আমি কাজটি করব/করিব — I shall do the work.
- সে আমাকে টাকা দিবে — He will give me money.
- তারা স্কুলে যাবে — They will go to school.
উদাহরণ (গঠন ২):
- আমি ডাক্তার হইব — I shall be a doctor.
- সে ধনী হইবে — He will be rich.
- আমাদের বাড়িতে একটি গাড়ি থাকবে — There will be a car in our house.
2. Future Continuous Tense
সংজ্ঞা: ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হইতে থাকবে — এই ধরনের বাক্যকে Future Continuous Tense বলা হয়।
🔑 সহজে বোঝার ট্রিক: বাক্যের শেষ শব্দের সাথে তে + থাকব, থাকবা, থাকবে, থাকবেন যুক্ত থাকলেই Future Continuous Tense বোঝাবে।
| বাংলা বাক্য | ভাঙন |
|---|---|
| আমি কাজটি করিতেথাকব | তে+থাকব |
| সে কলেজে যাইতেথাকবে | তে+থাকবে |
| আপনি ইংরেজি পড়াতেথাকবেন | তে+থাকবেন |
Formation: Subject + shall be/will be + Verb(ing) + Object
উদাহরণ:
- আমি ইংরেজি পড়তে থাকব — I shall be reading English.
- সে কাজটি করতে থাকবে — He will be doing the work.
- তারা বল খেলতে থাকবে — They will be playing football.
3. Future Perfect Tense
সংজ্ঞা: ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হইয়া থাকবে — এই ধরনের বাক্যকে Future Perfect Tense বলা হয়।
🔑 সহজে বোঝার ট্রিক: বাক্যের শেষ মূল শব্দের সাথে ইয়া + থাকব, থাকবা, থাকবে, থাকবেন যুক্ত থাকলেই Future Perfect Tense বোঝাবে।
| বাংলা বাক্য | ভাঙন |
|---|---|
| আমি কাজটি করিয়াথাকিব | ইয়া+থাকিব |
| তুমি যাওয়ার পর সে চিঠিটি লিখিয়াথাকিবে | ইয়া+থাকিবে |
| তুমি যাওয়ার আগে আমি সেখানে পৌঁছাইয়াথাকিব | ইয়া+থাকিব |
| তিনি দুই দিনের ভিতর কাজটি শেষ করিয়াথাকবেন | ইয়া+থাকিবেন |
Formation: Subject + shall have/will have + Verb(p.p) + Object
উদাহরণ:
- আমি চিঠিটা লিখিয়াথাকব — I shall have written the letter.
- সে কাজটি করিয়াথাকবে — He will have done the work.
- তারা বল খেলিয়াথাকবে — They will have played football.
৪. Future Perfect Continuous Tense
সংজ্ঞা: ভবিষ্যতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে/যাবৎ কিংবা কোনো নির্দিষ্ট সময় হইতে/থেকে হইতে থাকবে — এই ধরনের বাক্যকে Future Perfect Continuous Tense বলা হয়।
🔑 সহজে বোঝার ট্রিক: বাক্যে যাবৎ/ধরে, হতে/থেকে উল্লেখসহ শেষ শব্দের সাথে তে + থাকব, থাকবা, থাকবে, থাকবেন যুক্ত থাকলেই এই Tense বোঝাবে।
| বাংলা বাক্য |
|---|
| আমি তিন দিন ধরে কাজটি করতেথাকব |
| সে ২০১৬ সাল থেকে এই স্কুলে পড়াতেথাকবে |
| তিনি আগামী সপ্তাহ থেকে এই অফিসে চাকরি করিতেথাকবেন |
Formation: Subject + shall have been/will have been + Verb(ing) + Object
উদাহরণ:
- আমি দুই দিন ধরে কাজটি করিতেথাকব — I shall have been doing the work for two days.
- তারা কিছুদিন যাবৎ ইংরেজি পড়িতেথাকবে — They will have been reading English for a few days.
- আমরা বিকাল ৪টা হইতে বল খেলতেথাকব — We shall have been playing football since 4 o’clock.
১২টি Tense চেনার ট্রিক — এক নজরে সারসংক্ষেপ টেবিল
| Tense | বাক্যের শেষে যা থাকবে |
|---|---|
| Present Indefinite | ছ, ল, ব ছাড়া অন্য যেকোনো অক্ষর |
| Present Continuous | তে + ছি/ছ/ছে/ছেন |
| Present Perfect | ইয়া + ছি/ছ/ছে/ছেন |
| Present Perfect Continuous | যাবৎ/ধরে/হতে/থেকে + তে + ছি/ছ/ছে/ছেন |
| Past Indefinite | এ/Noun + ছিল/ছিলা/ছিলে/ছিলেন/ছিলাম |
| Past Continuous | তে + ছিল/ছিলা/ছিলে/ছিলেন/ছিলাম |
| Past Perfect | ইয়া + ছিল/ছিলা/ছিলে/ছিলেন/ছিলাম |
| Past Perfect Continuous | যাবৎ/ধরে/হতে/থেকে + তে + ছিল/ছিলা/ছিলে/ছিলেন/ছিলাম |
| Future Indefinite | ব, বে, বা, বেন |
| Future Continuous | তে + থাকব/থাকবা/থাকবে/থাকবেন |
| Future Perfect | ইয়া + থাকব/থাকবা/থাকবে/থাকবেন |
| Future Perfect Continuous | যাবৎ/ধরে/হতে/থেকে + তে + থাকব/থাকবা/থাকবে/থাকবেন |
Tense-এর Formation — সব একসাথে (Quick Reference)
| Tense | গঠন প্রণালী |
|---|---|
| Present Indefinite | S + V1(+s/es) / S + am/is/are + N/Adj / S + have/has + N |
| Present Continuous | S + am/is/are + V(ing) / S + am/is/are + being + N/Adj |
| Present Perfect | S + have/has + V(p.p) / S + have/has + been + N/Adj |
| Present Perfect Continuous | S + have/has been + V(ing) |
| Past Indefinite | S + V2 / S + was/were + N/Adj / S + had + N |
| Past Continuous | S + was/were + V(ing) / S + was/were + being + N/Adj |
| Past Perfect | S + had + V(p.p) / S + had + been + N/Adj |
| Past Perfect Continuous | S + had been + V(ing) |
| Future Indefinite | S + shall/will + V1 / S + shall/will + be + N/Adj |
| Future Continuous | S + shall be/will be + V(ing) |
| Future Perfect | S + shall have/will have + V(p.p) |
| Future Perfect Continuous | S + shall have been/will have been + V(ing) |
নিজে অনুশীলন করুন (Practice Exercise)
প্রতিটি Tense-এর পর দেওয়া উদাহরণগুলোর গঠন অনুসরণ করে নিজে ২০টি করে নতুন বাক্য তৈরি করুন — এতে Tense একবারে মুখস্থ হয়ে যাবে এবং পরীক্ষায় দ্রুত উত্তর করতে পারবেন। নিচের বাংলা বাক্যগুলো দিয়ে নিজেকে যাচাই করুন কোন Tense সেটা চিনতে পারেন কিনা:
- আমি বাজারে যাচ্ছি।
- সে কাজটি করেছিল।
- তারা তিন বছর ধরে এখানে থাকতেছে।
- আমি আগামীকাল কাজটি শেষ করে থাকব।
- তুমি গতকাল স্কুলে গিয়েছিলে।
উত্তর: ১. Present Continuous ২. Past Indefinite ৩. Present Perfect Continuous ৪. Future Perfect ৫. Past Indefinite
প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
প্রশ্ন: Tense কত প্রকার ও কী কী?
উত্তর: Tense প্রধানত ৩ প্রকার — Present, Past ও Future Tense। প্রতিটি আবার ৪ প্রকার উপবিভাগে বিভক্ত, ফলে মোট ১২ প্রকার Tense হয়।
প্রশ্ন: বাংলা বাক্য দেখে কীভাবে বুঝব কোন Tense?
উত্তর: বাক্যের শেষ মূল শব্দের সাথে কী অক্ষর যুক্ত আছে তা লক্ষ করলেই বোঝা যায় — যেমন ‘তে+ছে’ থাকলে Present Continuous, ‘ইয়া+ছিল’ থাকলে Past Perfect ইত্যাদি। উপরের সারসংক্ষেপ টেবিলে সবগুলো ট্রিক এক জায়গায় দেওয়া আছে।
প্রশ্ন: For এবং Since কখন ব্যবহার হয়?
উত্তর: সময়ের ব্যাপ্তি (যেমন দুই দিন, তিন ঘণ্টা) বোঝাতে for, আর নির্দিষ্ট শুরুর সময় (যেমন সকাল থেকে, ২০০৪ সাল থেকে) বোঝাতে since ব্যবহৃত হয়।
প্রশ্ন: Tense-এর নোট পিডিএফ আকারে কোথায় পাবো?
উত্তর: এই আর্টিকেলের একদম নিচে দেওয়া “Download PDF” বাটনে ক্লিক করে সম্পূর্ণ Tense-এর নোট, Formation ও উদাহরণসহ PDF ডাউনলোড করতে পারবেন।
📥 সম্পূর্ণ Tense Grammar Bangla PDF ডাউনলোড করুন: Download PDF
এই PDF-এ আছে —
- ১২টি Tense-এর সংজ্ঞা, চেনার ট্রিক ও Formation
- প্রতিটি Tense-এর একাধিক উদাহরণ
- প্র্যাকটিসের জন্য অনুশীলনী প্রশ্ন
- মোবাইল ও প্রিন্ট — উভয়ের জন্য উপযোগী ফরম্যাট
- সম্পূর্ণ ফ্রি ডাউনলোড, কোনো লগইন লাগবে না











