WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Buy me a coffee
❤️ অসংখ্য ধন্যবাদ!
পেমেন্টের স্ক্রিনশট আমাদের টেলিগ্রামে পাঠান। আপনার নাম 'Top Supporters' লিস্টে সম্মানের সাথে যুক্ত করা হবে!
  টেলিগ্রামে পাঠান

গ্রাম পঞ্চায়েত অঙ্ক MCQ প্রশ্ন উত্তর | Percentage, LCM, Ratio, Train | Part 3

Digital বোর্ড: বিষয়বস্তু ✦ show

WB Gram Panchayat Math questions answer

গ্রাম পঞ্চায়েত অঙ্ক MCQ প্রশ্ন উত্তর
গ্রাম পঞ্চায়েত অঙ্ক MCQ প্রশ্ন উত্তর

WB Gram Panchayat পরীক্ষায় গণিত বিভাগ থেকে শতকরা (Percentage), গসাগু-লসাগু, অনুপাত, কাজ-সময়, সুদ-আসল, ট্রেন থেকে প্রতি বছর প্রশ্ন আসে। এই পর্বে পূর্ববর্তী বছরের প্রশ্নপত্রের ধাঁচে সাজানো সম্পূর্ণ MCQ প্র্যাকটিস সেট ও শর্টকাট পদ্ধতি দেওয়া হলো।


Section 1: Mixture & Percentage (মিশ্রণ ও শতকরা)

আরও পড়ুন:


প্রশ্ন ১: ৮০ লিটার দুধ ও জলের মিশ্রণে ১০% জল আছে। কত লিটার জল যোগ করলে নতুন মিশ্রণে জল ২৫% হবে?

  • (A) 12
  • (B) 16 ✅
  • (C) 18
  • (D) 20

শর্টকাট পদ্ধতি:

যেহেতু জল যোগ হচ্ছে, দুধের পরিমাণ অপরিবর্তিত থাকবে।

  • আগে দুধ = ৮০ × ৯০% = ৭২ লিটার
  • নতুন মিশ্রণে দুধ = ৭৫% (কারণ জল ২৫%)
  • ৭৫% = ৭২ লিটার → মোট = ৯৬ লিটার
  • যোগ করা জল = ৯৬ − ৮০ = ১৬ লিটার

প্রশ্ন ২: একটি ভগ্নাংশের লব ২০০% বৃদ্ধি এবং হর ৩৫০% বৃদ্ধি করা হলে নতুন ভগ্নাংশ ৫/১২ হয়। মূল ভগ্নাংশ কত?

  • (A) 3/8
  • (B) 4/9
  • (C) 5/8 ✅
  • (D) 2/5

শর্টকাট পদ্ধতি:

  • লব ২০০% বৃদ্ধি → আগে ১০০%, এখন ৩০০% = ৩ গুণ
  • হর ৩৫০% বৃদ্ধি → আগে ১০০%, এখন ৪৫০% = ৪.৫ গুণ
  • মূল ভগ্নাংশ × (৩/৪.৫) = ৫/১২
  • মূল = ৫/১২ × ৪.৫/৩ = ৫/৮

প্রশ্ন ৩: একজন বিক্রেতা পণ্যের দাম ক্রয়মূল্যের চেয়ে ৩০% বাড়িয়ে রেখেছেন। ১০% ছাড় দিলে তার লাভের শতকরা হার কত?

  • (A) 15%
  • (B) 18%
  • (C) 17% ✅
  • (D) 20%

শর্টকাট পদ্ধতি:

ধরি ক্রয়মূল্য = ১০০ টাকা

  • ধার্য মূল্য = ১৩০ টাকা
  • ১০% ছাড় = ১৩ টাকা
  • বিক্রয়মূল্য = ১৩০ − ১৩ = ১১৭ টাকা
  • লাভ = ১১৭ − ১০০ = ১৭ টাকা = ১৭%

প্রশ্ন ৪: চিনির মূল্য ১০% কমলে একজন ব্যক্তি ৩৬০ টাকায় ২ কেজি চিনি বেশি কিনতে পারেন। প্রতি কেজি চিনির আগের দাম কত ছিল?

  • (A) ₹15
  • (B) ₹18
  • (C) ₹20 ✅
  • (D) ₹22

শর্টকাট পদ্ধতি:

  • ১০% কমলে → ১০০% টাকায় ২ কেজি বেশি
  • ১০ গুণ করলে → ১০০% টাকায় ২০ কেজি
  • আগে পেত = ১৮ কেজি, এখন ২০ কেজি
  • ৩৬০ ÷ ১৮ = ₹২০ প্রতি কেজি

প্রশ্ন ৫: একটি গ্রামের জনসংখ্যা ১০,০০০। প্রথম বছর ১০% এবং দ্বিতীয় বছর ২০% বৃদ্ধি পেলে দুই বছর পর জনসংখ্যা কত?

  • (A) 12,000
  • (B) 12,500
  • (C) 13,200 ✅
  • (D) 13,000

ফর্মুলা পদ্ধতি:

টোটাল বৃদ্ধি = x + y + (xy/100)
= 10 + 20 + (10×20/100)
= 30 + 2 = 32%
১০,০০০ এর ৩২% = ৩,২০০
মোট জনসংখ্যা = ১৩,২০০


প্রশ্ন ৬: একটি পণ্য ৭২০ টাকায় বিক্রি করলে ১০% ক্ষতি হয়। ৫% লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে?

  • (A) 820
  • (B) 800
  • (C) 840 ✅
  • (D) 860

শর্টকাট পদ্ধতি:

  • ১০% ক্ষতিতে বিক্রি = ৭২০ → ক্রয়মূল্য = ৭২০/৯০ × ১০০ = ৮০০
  • ৫% লাভে বিক্রয়মূল্য = ৮০০ × ১০৫/১০০ = ৮৪০ টাকা

Section 2: বিভাজ্যতা ও LCM-GCD (Divisibility, LCM, GCD)


প্রশ্ন ৭: 4□6 সংখ্যাটি ৮ দ্বারা বিভাজ্য হলে □-এর সর্বনিম্ন মান কত?

  • (A) 1 ✅
  • (B) 3
  • (C) 5
  • (D) 7

নিয়ম:

৮ দ্বারা বিভাজ্যতার নিয়ম: শেষ তিনটি অঙ্কের সংখ্যাটি ৮ দ্বারা বিভাজ্য হতে হবে।
শেষ তিনটি অঙ্ক = □16 → □=1 হলে 416 ÷ 8 = 52 ✅


প্রশ্ন ৮: কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১৫৮ ও ২১৫ ভাগ করলে যথাক্রমে ৪ ও ৫ ভাগশেষ থাকে?

  • (A) 7
  • (B) 14 ✅
  • (C) 21
  • (D) 28

পদ্ধতি:

  • ১৫৮ − ৪ = ১৫৪
  • ২১৫ − ৫ = ২১০
  • GCD(১৫৪, ২১০) = ১৪

প্রশ্ন ৯: চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যা ২৭, ১৮, ১৫ এবং ১২ দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, তা কত?

  • (A) 9450
  • (B) 9360
  • (C) 9720 ✅
  • (D) 9540

পদ্ধতি:

  • LCM(২৭, ১৮, ১৫, ১২) = ৫৪০
  • চার অঙ্কের বৃহত্তম = ৯৯৯৯
  • ৯৯৯৯ ÷ ৫৪০ = ১৮ ভাগশেষ ২৭৯
  • ৯৯৯৯ − ২৭৯ = ৯৭২০

শর্টকাট: ৯ দ্বারা বিভাজ্যতার নিয়ম ব্যবহার করো — সমস্ত অঙ্ক যোগ করে ৯ দিয়ে ভাগ হলে বিভাজ্য।
৯+৭+২+০ = ১৮ → ৯ দিয়ে বিভাজ্য ✅


📌 বিভাজ্যতার নিয়ম — দ্রুত রিভিশন

ভাজকনিয়ম
শেষ তিনটি অঙ্ক ৮ দিয়ে বিভাজ্য
সমস্ত অঙ্কের যোগফল ৯ দিয়ে বিভাজ্য
শেষ দুটি অঙ্ক ৪ দিয়ে বিভাজ্য
সমস্ত অঙ্কের যোগফল ৩ দিয়ে বিভাজ্য
১১বিজোড় ও জোড় স্থানের অঙ্কের যোগফলের পার্থক্য ০ বা ১১

Section 3: লাভ-ক্ষতি (Profit & Loss)


প্রশ্ন ১০: একজন বিক্রেতা তার পণ্যের ৩/৪ অংশ ২৪% লাভে এবং বাকি অংশ ক্রয়মূল্যে বিক্রি করেন। সম্পূর্ণ লেনদেনে মোট লাভের শতকরা হার কত?

  • (A) 16%
  • (B) 18% ✅
  • (C) 20%
  • (D) 22%

উদাহরণ পদ্ধতি:

ধরি ৪টি পণ্য, প্রতিটির মূল্য ১০০ টাকা।

  • ৩টি পণ্য ২৪% লাভে → লাভ = ৩ × ২৪ = ৭২ টাকা
  • ১টি পণ্য ক্রয়মূল্যে → লাভ = ০
  • মোট লাভ = ৭২ টাকা ÷ ৪ পণ্য = ১৮% লাভ

Section 4: গড় ও ক্রম (Average & Sequence)


প্রশ্ন ১১: পরপর পাঁচটি বিজোড় সংখ্যার গড় ৬১। বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?

  • (A) 6
  • (B) 4
  • (C) 8 ✅
  • (D) 10

শর্টকাট পদ্ধতি:

গড় সবসময় মাঝখানে থাকে → মাঝের সংখ্যা = ৬১
সংখ্যা ৫টি → গ্যাপ = ৫ − ১ = ৪টি, প্রতিটি গ্যাপ = ২
পার্থক্য = ৪ × ২ =

দ্রুত সূত্র: পার্থক্য = (সংখ্যার পরিমাণ − ১) × গ্যাপ


Section 5: কাজ-সময় (Time & Work)


প্রশ্ন ১২: A একটি কাজ ১৫ দিনে এবং B ২০ দিনে করতে পারে। একসাথে ৪ দিন কাজ করলে কাজের কত অংশ বাকি থাকবে?

  • (A) 5/12
  • (B) 7/15
  • (C) 8/15 ✅
  • (D) 9/15

পদ্ধতি:

  • মোট কাজ = LCM(১৫, ২০) = ৬০ একক
  • A-এর দৈনিক কাজ = ৪, B-এর = ৩
  • ৪ দিনে একসাথে কাজ = (৪+৩) × ৪ = ২৮
  • বাকি = ৬০ − ২৮ = ৩২
  • ভগ্নাংশ = ৩২/৬০ = ৮/১৫

প্রশ্ন ১৩: ১২ জন পুরুষ বা ১৮ জন মহিলা একটি মাঠের ফসল ১৪ দিনে কাটতে পারে। ৮ জন পুরুষ ও ১৬ জন মহিলা একসাথে কত দিনে কাজ শেষ করবে?

  • (A) 7
  • (B) 8
  • (C) 9 ✅
  • (D) 10

পদ্ধতি:

  • পুরুষ : মহিলার অনুপাত = ১৮ : ১২ = ৩ : ২
  • পুরুষের দৈনিক কাজ = ৩, মহিলার = ২
  • মোট কাজ = ১২ × ৩ × ১৪ = ৫০৪
  • ৮ জন পুরুষ + ১৬ জন মহিলা = (৮×৩) + (১৬×২) = ২৪+৩২ = ৫৬
  • দিন = ৫০৪ ÷ ৫৬ = ৯ দিন

Section 6: অনুপাত (Ratio & Proportion)


প্রশ্ন ১৪: দুটি সংখ্যার অনুপাত ৩:৫। প্রতিটি থেকে ৯ বিয়োগ করলে অনুপাত ১২:২৩ হয়। ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

  • (A) 27
  • (B) 30
  • (C) 33 ✅
  • (D) 36

পদ্ধতি:

ধরি সংখ্যা দুটি 3x ও 5x।
(3x−9)/(5x−9) = 12/23
23(3x−9) = 12(5x−9)
69x − 207 = 60x − 108
9x = 99 → x = 11
ক্ষুদ্রতম = 3 × 11 = ৩৩


Section 7: চক্রবৃদ্ধি সুদ (Compound Interest)


প্রশ্ন ১৫: চক্রবৃদ্ধি সুদে একটি অর্থ ১৫ বছরে ৩ গুণ হয়। একই সুদের হারে কত বছরে ৯ গুণ হবে?

  • (A) 25
  • (B) 27
  • (C) 30 ✅
  • (D) 45

শর্টকাট পদ্ধতি:

  • ১৫ বছরে ৩ গুণ
  • ৯ = ৩² → ২ গুণ সময় লাগবে
  • ১৫ × ২ = ৩০ বছর

সূত্র: যদি n বছরে a গুণ হয়, তাহলে aᵏ গুণ হতে n×k বছর লাগবে।


Section 8: ট্রেন (Train Problems)


প্রশ্ন ১৬: ৬০ km/h বেগে চলমান একটি ট্রেন ২৭ সেকেন্ডে ২০০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?

  • (A) 200 মিটার
  • (B) 230 মিটার
  • (C) 250 মিটার ✅
  • (D) 280 মিটার

পদ্ধতি:

  • km/h → m/s রূপান্তর: ৬০ × ৫/১৮ = ১৬.৬৭ m/s
  • মোট দূরত্ব = ১৬.৬৭ × ২৭ = ৪৫০ মিটার
  • ট্রেনের দৈর্ঘ্য = ৪৫০ − ২০০ = ২৫০ মিটার

মনে রাখো: km/h → m/s = × 5/18 | m/s → km/h = × 18/5


Simplification শর্টকাট

প্রশ্ন ১৭: 18.96 + 12.96 + 15.16 + 17.89 + 2.04 + 49.93 ÷ 5.1 = ?

(উত্তর: প্রায় ২১)

শর্টকাট পদ্ধতি:

দশমিক সংখ্যাকে নিকটতম পূর্ণ সংখ্যায় রূপান্তর করো:
≈ 19 + 13 + 15 + 18 + 2 + (50 ÷ 5)
= 19 + 13 + 15 + 18 + 2 + 10
= 57 − 36 = 21

নিয়ম: .5 বা তার বেশি হলে পরের সংখ্যা, .5-এর কম হলে আগের সংখ্যা ধরো।


সম্পূর্ণ MCQ Practice Set — দ্রুত রিভিশন

#প্রশ্ন সংক্ষেপউত্তর
1৮০ লিটার মিশ্রণে জল ১০% → ২৫% করতে১৬ লিটার যোগ
2লব ২০০%, হর ৩৫০% বৃদ্ধি → নতুন ৫/১২মূল = ৫/৮
3৩০% বাড়িয়ে ১০% ছাড় → লাভ১৭%
4চিনি ১০% সস্তা → ৩৬০ টাকায় ২ কেজি বেশি₹২০/কেজি
5জনসংখ্যা ১০% ও ২০% বৃদ্ধি১৩,২০০
6৭২০ টাকায় ১০% ক্ষতি → ৫% লাভে বিক্রয়মূল্য৮৪০ টাকা
74□6 → ৮ দ্বারা বিভাজ্য → □ সর্বনিম্ন
8১৫৮ ও ২১৫ ÷ → ৪ ও ৫ ভাগশেষ → বৃহত্তম ভাজক১৪
9৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা ÷ ২৭,১৮,১৫,১২৯৭২০
10৩/৪ অংশ ২৪% লাভে → মোট লাভ১৮%
11৫টি বিজোড় সংখ্যার গড় ৬১ → পার্থক্য
12A-১৫দিন, B-২০দিন → ৪দিনে বাকি কাজ৮/১৫
13১২ পুরুষ বা ১৮ মহিলা ১৪ দিন → ৮ পুরুষ+১৬ মহিলা৯ দিন
14অনুপাত ৩:৫ → ৯ বিয়োগে ১২:২৩ → ক্ষুদ্রতম৩৩
15১৫ বছরে ৩ গুণ → ৯ গুণ হতে৩০ বছর
16৬০ km/h ট্রেন ২৭ সেকেন্ডে ২০০m প্ল্যাটফর্মদৈর্ঘ্য = ২৫০m

গুরুত্বপূর্ণ শর্টকাট সূত্র — এক নজরে

বিষয়সূত্র
পরপর বৃদ্ধিx + y + xy/100
km/h → m/s× 5/18
m/s → km/h× 18/5
চক্রবৃদ্ধি সুদn বছরে aᵏ গুণ = n×k বছর
গড় সংখ্যার পার্থক্য(সংখ্যার পরিমাণ − ১) × গ্যাপ
GCD পদ্ধতিভাগশেষ বিয়োগ করে গসাগু বের করো
কাজ-সময়মোট কাজ = LCM, দৈনিক কাজ = দক্ষতা

আরও পড়ুন:


এই আর্টিকেলটি WB Gram Panchayat, WBCS Preliminary, Primary TET এবং পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি চাকরির পরীক্ষার গণিত প্রস্তুতির জন্য তৈরি।

লেখক পরিচিতি

আফতাব রহমান — KaliKolom.com এর প্রতিষ্ঠাতা

আফতাব রহমান

Aftab Rahaman

প্রতিষ্ঠাতা ও প্রধান লেখক, KaliKolom.com

আফতাব রহমান KaliKolom.com-এর প্রতিষ্ঠাতা এবং গত ১০ বছরেরও বেশি সময় ধরে কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে কাজ করছেন। তাঁর লেখার মূল দর্শন হলো — জটিল বিষয়কে সহজ, স্পষ্ট ও পরীক্ষামুখী ভাষায় উপস্থাপন করা, যাতে শিক্ষার্থীরা দ্রুত শিখতে পারে এবং দীর্ঘদিন মনে রাখতে পারে।

কারেন্ট অ্যাফেয়ার্স ইতিহাস চাকরির প্রস্তুতি জেনারেল নলেজ
লেখকের সাথে যুক্ত থাকুন
Join Telegram