KALIKOLOM STUDY HUB

আপনার পড়াশোনার সব রিসোর্স এক জায়গায়

বাংলা GK, Current Affairs, Mock Test, Previous Year Question Papers এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ রিসোর্স এক জায়গায়।

সরকারি নথিপত্র বলতে কি বোঝায় মান 2

উত্তর: বিভিন্ন সরকারি আধিকারিক, পুলিশ, গোয়েন্দা ও সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা সমকালীন বিভিন্ন প্রত্যক্ষ ঘটনা সম্পর্কে যেসকল তথ্য লিখে গেছেন, তাই সরকারি নথিপত্রের বিবরণ নামে পরিচিত।

চিরস্থায়ী বন্দোবস্ত ও তার ফলাফল অথবা, চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল।

চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিশ ভারতে স্বল্পমেয়াদি বন্দোবস্তের পরিবর্তে দীর্ঘমেয়াদি বা স্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের প্রস্তাব রাখেন। ইংল্যান্ডের ব্রিটিশ কর্তৃপক্ষ তা অনুমোদন করলে, ১৭৯৩ খ্রিস্টাব্দের ২২ মার্চ বাংলায় দশসালা বন্দোবস্তের পরিবর্তিত রূপ হিসেবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়। চিরস্থায়ী বন্দোবস্ত অনুসারে স্থির হয়, সর্বোচ্চ নিলামদাতাকে বন্দোবস্ত দেওয়া হবে। জমিদাররা নির্দিষ্ট সময়ে রাজস্ব প্রদানের বিনিময়ে বংশানুক্রমে জমি ভোগদখল করবেন। … Read more

ফরাজি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো।

ফরাজি আন্দোলনের প্রকৃতি উত্তর:  > ভূমিকা : ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে বাংলায় ফরাজি আন্দোলন নামে এক মুসলিম সংস্কার আন্দোলন শুরু হয় । প্রথমদিকে ধর্মসংস্কার আন্দোলন হিসেবে শুরু হলেও ক্রমেই তা কৃষক আন্দালনে পরিণত হয় । প্রকৃতি : এই আন্দোলনের প্রকৃতি সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে । এগুলি হল— ১. ধর্মীয় আন্দোলন : এটি ছিল ইসলামের … Read more

আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায়?

উত্তর: কোনো ব্যক্তি যখন নিজের জীবন এবং জীবনের সঙ্গে জড়িত ঘটনাবলি নিজে লিপিবদ্ধ করেন, তখন সেই লিপিবদ্ধ কাহিনিকে বলা হয় আত্মজীবনী। কোনো ব্যক্তি যখন অতীতে ঘটে যাওয়া কোনো বিশেষ ঘটনা বা ঘটনাবলি দীর্ঘদিন পর স্মৃতি থেকে মনে করে লিপিবদ্ধ করেন, তখন তাকে বলা হয় স্মৃতিকথা। বলা বাহুল্য, সকল আত্মজীবনীই হল স্মৃতিকথা।

Verb কাকে বলে ? verb কয় প্রকার ও কি কি? ক্রিয়া কাকে বলে ? এবং ক্রিয়া কত প্রকার ও কি কি?

 verb এর সংজ্ঞা (Definition of verb): যে শব্দ দ্বারা কোন প্রকার কাজ করা/হওয়া বুঝায় তাকেই Verb বলে। যেমন, go, eat, sleep, buy, sell, walk, run, see, play, write, give etc. Type of verb 1. Finite Verb 2. Principle verb 3.Transitive Verb 4. Intransitive verb 5. Auxiliary Verb 6. Infinitive 1. Finite Verb (সমাপিকা ক্রিয়া):- যে … Read more

জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়?

উত্তর :- স্বাধীনতা লাভের পর ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেল দেশীয় রাজ্যগুলিকে ভারতের অন্তর্ভুক্ত করার বিষয়ে কঠোর মনোভাব গ্রহণ করেন। রাজ্যগুলিতে প্রজাবিদ্রোহের আশঙ্কা প্রভৃতি কারণে স্বাধীনতা লাভের মাত্র ৩ সপ্তাহের মধ্যে অধিকাংশ দেশীয় রাজ্য “ভারত-ভুক্তির দলিলে স্বাক্ষর করে ভারতের অন্তর্ভুক্ত হয়। তবে জুনাগড়, কাশ্মীর ও হায়দ্রাবাদ ভারতে যোগ দিতে অস্বীকার করে। গুজরাট অঞ্চলে অবস্থিত জুনাগড় … Read more

জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কী?

জনসংখ্যা বৃদ্ধি ও সভ্যতার উন্নতির ফলে কয়লা, প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম জাতীয় বিভিন্ন অনবীকরণযোগ্য চিরাচরিত শক্তির ব্যবহার বেড়ে গেছে। তাই এদের পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে। বিজ্ঞানীদের ধারণা, একবিংশ শতাব্দীর শেষের দিকে এই শক্তির উৎসগুলি একদম শেষ হয়ে যাবে। এর ফলে শক্তি সংকটের সৃষ্টি হবে। তাই এই জ্বালানির প্রয়োজনীয়তার দিকে লক্ষ রেখে এদের সংরক্ষণের প্রয়োজন।

মহাফেজখানা কী? ইতিহাসচর্চায় এর গুরুত্ব কী?

মহাফেজখানা হলো এমন এক ঐতিহাসিক সংগ্রহশালা যেখানে বহু প্রাচীন থেকে বর্তমানের বিভিন্ন চিঠিপত্র বা গুরুত্বপূর্ণ উপাদান সংগ্রহ করে রাখা হয়। আধুনিক ইতিহাসচর্চায় যেকোনো ঐতিহাসিক চিঠিপত্র বা লিখিত উপাদানের প্রয়োজন হলে মহাফেজখানা থেকে তা সংগ্রহ করা হয়ে থাকে। [su_label type=”important”]মহাফেজখানা কাকে বলে | মহাফেজখানা কি [/su_label]

মহাফেজখানা কাকে বলে | মহাফেজখানা কি

মহাফেজখানা কি সরকারি নথিপত্র সংরক্ষণকেন্দ্র মহাফেজখানা বা লেখ্যাগার বা আর্কাইভস নামে পরিচিত। এখানে সাধারণ ও গোপন নথিপত্র (পুলিশ, গোয়েন্দা ও স্বরাষ্ট্র বিভাগের) থাকে। স্বাধীনতার পর কেন্দ্রীয় সরকারের নথি সংরক্ষণাগার রূপে দিল্লিতে গড়ে উঠেছে কেন্দ্রীয় মহাফেজখানা এবং রাজ্যস্তরে রাজ্য-মহাফেজখানা। ভারতের স্বদেশি আন্দোলন, অসহযোগ, আইন অমান্য ও ভারত ছাড়ো আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনের প্রাথমিক উপাদান মহাফেজখানায় রয়েছে। … Read more

ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা | ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা

ইতিহাসের তথ্যসংগ্রহে ইনটারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধ বর্তমানে ইনটারনেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রাপ্তের এবং বিভিন্ন বিষয়ের বিপুল পরিমাণ তথ্য নিমেষে পাওয়া সম্ভব। এজন্য বর্তমান যুগকে ‘তথ্য বিস্ফোরণের যুগ’ বলে অভিহিত করা হয়। ইনটারনেটের সহায়তায় নিমেষে ইতিহাসের বিভিন্ন তথ্যও সংগ্রহ করা সম্ভব হয়। তবে ইতিহাসের তথ্যসংগ্রহে ইনটারনেট ব্যবহারের কিছু সুবিধা যেমন আছে তেমনি বেশ কিছু অসুবিধাও … Read more