আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান ব্যবহারের পদ্ধতি

আধুনিক ভারতের ইতিহাসের উপাদান   আধুনিক ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে উপাদানের অভাব নেই। এবিষয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলি হল সরকারি নথিপত্র, আত্মজীবনী ও স্মৃতিকথা, চিঠিপত্র, সাময়িকপত্র, সংবাদপত্র প্রভৃতি। ব্রিটিশ ভারতের সরকারি নথিপত্রগুলি থেকে কোনো একটি বিষয়ে ব্রিটিশ শাসকদের মনোভাব স্পষ্টভাবে জানা যায়। আবার সরকারি নথিতে, গোয়েন্দা রিপোর্টে বা প্রশাসকদের চিঠিপত্রে যা লেখা আছে, তা সর্বাংশে সত্য কি … Read more

সরকারি নথিপত্র | সরকারি নথিপত্র বলতে কী বোঝায়

সরকারি নথিপত্র

আধুনিক সরকারি নথিপত্রভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব লেখ সরকারি নথিপত্র:- সরকারি নথিপত্র বলতে বোঝায় সরকারের বিভিন্ন আদেশ, উদ্যোগ, পদক্ষেপ, প্রতিবেদন প্রভৃতির নথিপত্র। এইসব নথি ঔপনিবেশিক শাসকের দৃষ্টিকোণ থেকে আধুনিক ভারত ইতিহাসের বিভিন্ন ঘটনার চর্চা সম্ভব হয়। দিল্লির জাতীয় মহাফেজখানা, কলকাতা, মাদ্রাজ (অধুনা চেন্নাই) ও বোম্বাই (অধুনা মুম্বই) শহরের লেখ্যাগারে এরকম অজস্র নথি রয়েছে। এইসব … Read more

নারী ইতিহাস | নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি

নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি নারী ইতিহাস: প্রাচীনকাল থেকে সভ্যতা-সংস্কৃতিতে নারীজাতি পুরুষদের দ্বারা প্রভাবিত ও পরিচালিত হওয়ার ফলে নারীর সাধারণ দাবিদাওয়া, ইতিহাসের বিভিন্ন পর্যায়ে তাদের ভূমিকা উপেক্ষিত হয়েছে এবং পুরুষদের যুদ্ধ, রাজনীতি, কূটনীতি, প্রশাসন প্রভৃতি সাধারণভাবে ইতিহাসচর্চার বিষয় হিসেবে স্বীকৃতি পেয়েছে।অথচ সমাজ, রাজনীতি, শিক্ষা, আন্দোলন প্রভৃতি ক্ষেত্রে নারীদের অবদান মোটেই কম নয়। শাসনক্ষেত্রে রানী দিদ্দা, … Read more

বাংলায় ওয়াহাবি আন্দোলন | বাংলায় ওয়াহাবি আন্দোলন বাংলায় ( 1822-1831 খ্রিস্টাব্দ )

বাংলায় ওয়াহাবি আন্দোলন মির নিশার আলি বা তিতুমিরের ( 1782-1831 খ্রিস্টাব্দ ) নেতৃত্বে ওয়াহাবি আন্দোলন সংঘটিত হয়েছিল। ইতিহাসে এই আন্দোলন বারাসত বিদ্রোহ নামে পরিচিত। প্রধানত উত্তরপ্রদেশের রায়বেরিলির সৈয়দ আহমেদ ব্রেলভির ( 1786-1831 খ্রিস্টাব্দ ) দ্বারা অনুপ্রাণিত হয়ে তিতুমির বাংলায় ওয়াহাবি আন্দোলনের ডাক দেন। ইসলামের শুদ্ধিকরণের জন্য আরব দেশে আব্দুল ওয়াহাব ( 1703-1787 খ্রিস্টাব্দ ) নামে … Read more

স্থানীয় ইতিহাস | স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন

স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো স্থানীয় ইতিহাস : ইতিহাসচর্চার ক্ষেত্রে কোনো একটি বিশেষ স্থানের ইতিহাসও আধুনিক চর্চার বিষয় হয়ে উঠেছে। একাদশ শতকের কাশ্মীরি কবি কল্হনের ‘রাজতরঙ্গিনী’হল ভারতীয় উপমহাদেশের প্রথম স্থানীয় ইতিহাস গ্রন্থ যেখানে কাশ্মীরের স্থানীয় ইতিহাস আলোচিত হয়েছে। পরে রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, কেরল, মহারাষ্ট্র, বাংলা প্রভৃতি অঞ্চলের স্থানীয় ইতিহাসও রচিত … Read more

যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস

আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যম গুলি লেখ

যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস কোনো জাতির সামগ্রিক জীবনধারার সঙ্গে যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাসের প্রত্যক্ষ যোগ রয়েছে। যাতায়াতের তিনটি মাধ্যম হল স্থলপথ, জলপথ এবং আকাশ পথ। স্থলপথে প্রাচীনকাল থেকেই যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। প্রাচীনকাল থেকেই স্থলপথে পশুটানা বাহনে দূরদূরান্তে যাতায়াত চলত। আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যম গুলি আধুনিক যুগের মানুষ বিভিন্ন যান্ত্রিক যানবাহন ব্যবহার করছে (টেলফোর্ড … Read more

দৃশ্য শিল্পের ইতিহাস | দৃশ্য শিল্পের ইতিহাস বলতে কী বোঝো

১৯৩৯ সালে গান্ধিজির সঙ্গে কথোপকথনে মগ্ন জিন্না (ফোটোগ্রাফার—কুলবন্ত রায়)

দৃশ্য শিল্পের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন দৃশ্যশিল্পের ইতিহাস (ছবি আঁকা, ফোটোগ্রাফি): ইতিহাসের লিখিত উপাদানগুলি অধিকাংশ ক্ষেত্রে বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে রচিত হয় না। সেরকম উপাদান সরবরাহ করতে পারে একমাত্র আঁকা ছবি এবং ফোটোগ্রাফ। ছবি ও ফোটোগ্রাফি সাধারণভাবে রক্ষণশীলতা বা প্রগতিশীলতার পরোয়া করে না, যা ঘটছে তার দৃশ্যরূপ কোনোরকম অস্পষ্টতা ছাড়াই ফুটিয়ে তোলে। এজন্য আধুনিক ইতিহাসচর্চায় দৃশ্যশিল্পের … Read more

খাদ্যাভ্যাসের ইতিহাস

খাদ্যাভ্যাসের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন খাদ্যাভ্যাসের ইতিহাস : মানব সভ্যতার ইতিহাসচর্চায় খাদ্যাভ্যাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। আদিম মানুষ পুরোনো পাথরের যুগ থেকে নতুন পাথরের যুগে পৌঁছোনোর পথে খাদ্যসংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়। তাই আদিমকাল থেকেই খাদ্যাভ্যাসের বিবর্তনও চলতে থাকে। কোনো জনগোষ্ঠীর খাদ্যাভ্যাসে পরিবর্তন থেকে তাদের ওপর অন্য কোনো সংস্কৃতির প্রভাবের বিষয়টি উপলব্ধি করা যায়। যেমন, পাল … Read more

খেলার ইতিহাস

খেলার ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন খেলার ইতিহাস: জাতির আত্মপরিচয়ে খেলাধুলোর যোগ অনস্বীকার্য। একইভাবে খেলাধুলোকে কেন্দ্র করে গণ-আবেগ কখনও জাতীয়তাবাদকে উদ্বুদ্ধ করেছে, কখনও সাম্প্রদায়িকতাকে উসকানি দিয়েছে, কখনও আবার সমাজবিবর্তনের হাতিয়ার হিসেবে কাজ করেছে। এমনকি, কোনো কোনো পর্বে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্পর্কও খেলাধুলোর ভিত্তিতে নির্ধারিত হয়েছে। তাই ইতিহাসের চর্চায় খেলার ইতিহাস আর উপেক্ষণীয় আংশিক বিষয় নয়, … Read more

হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা

হরপ্পা সভ্যতা ফটো

হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বা সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা উত্তর:- হরপ্পা সভ্যতার অধিকাংশ গুরুত্বপূর্ণ কেন্দ্রেই উন্নত নগরজীবনের বিকাশ ঘটেছিল বলে প্রমাণ পাওয়া যায়। এই সভ্যতার অন্যতম নগরগুলি ছিল হরপ্পা, মহেন-জো-দারো, কালিবঙ্গান, চানহুদারো, কোটদিজি, আলমগিরপুর, রংপুর, বানওয়ালি, লোথাল, সুরকোটরা, রোজদি প্রভৃতি। প্রায় পাঁচ হাজার বছর আগে বিকশিত হওয়া এই সভ্যতায় উন্নত রাস্তাঘাট, ঘরবাড়ি, পয়ঃপ্রণালী, স্নানাগার, শস্যাগার প্রভৃতির … Read more