Today Current Affairs in Bengali | 3-4 September 2026

Daily Current Affairs in Bengali – 3rd to 4th September 2026 for Competitive Exams

Today Current Affairs in Bengali | 3-4 September 2026
Today Current Affairs in Bengali | 3-4 September 2026

যারা প্রতিদিন চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের এই লড়াইকে আমরা শ্রদ্ধা জানাই। আজকের 3rd ও 4th September 2026 Current Affairs in Bengali অংশে দুই দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী একসাথে দেওয়া হলো — প্রতিরক্ষা, মহাকাশ, স্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশ বিভাগে। আপনাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও মজবুত করতে এই প্রশ্ন-উত্তরগুলো মন দিয়ে পড়ুন।

3rd September 2026 Current Affairs in Bengali


1. ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে সম্প্রতি প্রথম নন-মেডিকেল নারী এয়ার ভাইস মার্শাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে?
A) শক্তি শর্মা
B) পদ্মাবতী বন্দোপাধ্যায়
C) সঙ্গীতা ঠাকরাল
D) অনুপমা যাদব

উত্তর:: A) শক্তি শর্মা


2. তুরস্ক (Türkiye) সম্প্রতি NASA-র আর্টেমিস অ্যাকর্ডসে স্বাক্ষর করে কততম সদস্য দেশ হয়েছে?
A) ৬৮তম
B) ৭০তম
C) ৭১তম
D) ৭৩তম

উত্তর:: C) ৭১তম
৩১ আগস্ট ২০২৬-এ ওয়াশিংটনে NASA সদর দফতরে স্বাক্ষরিত হয়; তুরস্ক ২০২৭ সালে নিজস্ব চন্দ্র মিশন AYAP-1 পাঠানোর পরিকল্পনা করছে


3. RBI-তে সম্প্রতি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কে?
A) সুমন রায়
B) স্বামীনাথন জে.
C) রাজীব রঞ্জন
D) মাইকেল দেবব্রত পাত্র

উত্তর:: A) সুমন রায়


4. ২০২৬-২৭ সালের জন্য SCO (Shanghai Cooperation Organisation)-এর পর্যটন ও সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষিত হয়েছে কোন শহর?
A) সমরকন্দ
B) লাহোর
C) বিশকেক
D) দুশানবে

উত্তর:: B) লাহোর, পাকিস্তান


5. ১ সেপ্টেম্বর ২০২৬-এ NCERT তার কততম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে?
A) ৬৪তম
B) ৬৫তম
C) ৬৬তম
D) ৬৮তম

উত্তর:: C) ৬৬তম
১৯৬১ সালে প্রতিষ্ঠিত


4th September 2026 Current Affairs in Bengali


6. ভারতীয় প্রত্নতত্ত্ব জরিপ সংস্থা (ASI) সম্প্রতি তেলেঙ্গানার মুলুগু জেলার পালমপেট গ্রামে কোন মন্দিরকে জাতীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে ঘোষণা করেছে?
A) রামাপ্পা মন্দির
B) গোল্লালা গুড়ি (Gollala Gudi)
C) হাজারদুয়ারি মন্দির
D) থাউজেন্ড পিলার টেম্পল

উত্তর:: B) গোল্লালা গুড়ি (Gollala Gudi)


7. জাপান ক্রেডিট রেটিং এজেন্সি (JCR) সম্প্রতি ভারতের বৈদেশিক ও স্থানীয় মুদ্রার দীর্ঘমেয়াদী ইস্যুয়ার রেটিং BBB+ থেকে বাড়িয়ে কী করেছে?
A) A
B) A-
C) A+
D) BBB++

উত্তর:: B) A-
২ সেপ্টেম্বর ২০২৬-এ এই আপগ্রেড ঘোষণা করা হয়


8. NABARD সম্প্রতি জলবায়ু-সহনশীল কৃষি ও গ্রামীণ অর্থায়নের জন্য কোন সংস্থার সাথে DiCRA প্ল্যাটফর্ম নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে?
A) ISRO
B) IMD (ভারতীয় আবহাওয়া দফতর)
C) কৃষি মন্ত্রক
D) নীতি আয়োগ

উত্তর:: B) IMD (ভারতীয় আবহাওয়া দফতর)


9. অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ (AIIA) সম্প্রতি আয়ুর্বেদ সংক্রান্ত আলোচনার জন্য কোন ডিজিটাল ডায়ালগ সিরিজ চালু করেছে?
A) আয়ুষ সংবাদ
B) আয়ুরবার্তা (AyurVarta)
C) বৈদ্য সংলাপ
D) আয়ুর্বেদ কানেক্ট

উত্তর:: B) আয়ুরবার্তা (AyurVarta)
১ সেপ্টেম্বর ২০২৬-এ চালু হয়


10. ২ সেপ্টেম্বর কোন আন্তর্জাতিক সংস্থার প্রতিষ্ঠা দিবস পালিত হয়, যা ১৯৬৯ সালে UNESCAP-এর অধীনে গঠিত হয়েছিল এবং ভারত যার প্রতিষ্ঠাতা সদস্য?
A) International Rice Research Institute
B) International Coconut Community (ICC)
C) International Spice Council
D) Asia Pacific Trade Body

উত্তর:: B) International Coconut Community (ICC)
এই উপলক্ষ্যে বিশ্ব নারকেল দিবসও কেরালার কাসারগোদে উদযাপিত হয়


আপনাদের পরিশ্রম বৃথা যাবে না — আগামীকালের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য Kalikolom-এর সাথে যুক্ত থাকুন।

Previous September 1-2 Next September 5

Aftab Rahaman

Aftab Rahaman

Aftab Rahaman is a Professional Content Writer having experince in this field for the last 7 years. He started his career as a content writer, and now he is working with many big news publications. His expertise is in West Bengal schemes, and interest in Education, GK, And Competitive Exams.

kalikolom.com