WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Subscribe
❤️ ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য!
আমাদের নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না!
চ্যানেল দেখুন
This is an archived article last updated on Jul 06, 2021. The information may be outdated.

হিটলার কর্তৃক অস্ট্রিয়া দখলের প্রেক্ষাপট উল্লেখ করাে । পার্ল হারবার ঘটনা কী?

1 ‘লেবেন শ্রউম তত্ত্ব’ কী ? হিটলার কর্তৃক অস্ট্রিয়া দখলের প্রেক্ষাপট উল্লেখ করাে । পার্ল হারবার ঘটনা কী?

 
>> হিটলার ফ্রান্স আক্রমণের জন্য পূর্ব ইউরােপ ও সােভিয়েত রাশিয়া অধিকারের যে পরিকল্পনা নেন তা ‘ লেবেন শ্রউম তত্ত্ব বা বসবাস ভূমি তত্ত্ব ’ নামে পরিচিত ।

 হিটলারের অস্ট্রিয়া দখল 

>প্রক্ষাপট : হিটলার তাঁর বহু আকাঙ্ক্ষিত অখিল জার্মান ঐক্য – এর পরিকল্পনাকে বাস্তবায়িত করার পথে অগ্রসর হন । এজন্য তিনি জার্মান – অধ্যুষিত অস্ট্রিয়াকে জার্মানির সঙ্গে ঐক্যবদ্ধ করার সিদ্ধান্ত নেন । তাঁর এই নীতি আনস্লুস( Anschluse ) বা নিবিড় মৈত্রী নামে পরিচিতো। (1) হিটলার অস্ট্রিয়ার নাতসি দলের সরকারি স্বীকৃতি ও অস্ট্রিয়ায় বন্দি নাতসিদের মুক্তির ব্যবস্থা করেন , কিন্তু এতেও হিটলার শান্তি পাননি । (2) তিনি অকস্মাৎ জার্মান বাহিনীকে অস্ট্রিয়া আক্রমণের নির্দেশ দেন । ১৯৩৮ খ্রিস্টাব্দের ১৪ মার্চ তিনি অস্ট্রিয়া দখল করে এক গণভােটের মাধ্যমে জার্মানির সঙ্গে অস্ট্রিয়ার সংযুক্তি ঘটান ।
পার্ল হারবার ঘটনা 
>> 1. পরিচিতি : উত্তর প্রশান্ত মহাসাগরের বুকে হাওয়াই দ্বীপপুঞ্জে এক মার্কিন নৌঘাঁটি হল পার্ল হারবার । জাপানি আক্রমণে এই মার্কিন নৌঘাঁটি ধ্বংসের ঘটনা পার্ল হারবার ঘটনা নামে পরিচিত ।

>> 2. কারণ : (1) জাপানের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্র বাতিল করে দিলে এবং যুক্তরাষ্ট্রে অবস্থিত

যাবতীয় জাপানি সম্পত্তি বাজেয়াপ্ত করা হলে জাপান ক্ষুদ্ধ হয় । (2) জাপান চিন দখলের চেষ্টা করলে আমেরিকা গােপনে চিনকে সামরিক সাহায্য দেওয়া শুরু করে ।
 » 3. আক্রমণের সূচনা : জাপানি সেনারা ভাইস অ্যাডমিরাল ননাগুচির নেতৃত্বে ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ ডিসেম্বর রবিবার সকাল ৭ ৫৫ মিনিটে ( হাওয়াই দ্বীপপুঞ্জের সময় সকাল ৮-১০ মিনিটে ) পার্ল হারবার আক্রমণ করে । ১৫ টি জাপানি সাবমেরিন ও ১৬ টি ডেস্ট্রয়ার – সহ সর্বমােট ৭২ টি যুদ্ধজাহাজ এবং ৩৬০ টি জাপানি বােমারু বিমান একযােগে এই আক্রমণে অংশগ্রহণ করে ।
 >> 4. ফলাফল : (1) জাপানি আক্রমণে ২০ টি মার্কিন জাহাজ , ১২০ টি যুদ্ধবিমান ধ্বংস হয় এবং ২৫০০ মার্কিন নাগরিক প্রাণ হারান । (2) আক্রমণের পরদিনই আমেরিকা জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘােষণা করলে প্রাচ্য ভূখণ্ডের বিভিন্ন দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে ।

লেখক পরিচিতি

আফতাব রহমান — KaliKolom.com এর প্রতিষ্ঠাতা

আফতাব রহমান

Aftab Rahaman

প্রতিষ্ঠাতা ও প্রধান লেখক, KaliKolom.com

আফতাব রহমান KaliKolom.com-এর প্রতিষ্ঠাতা এবং গত ১০ বছরেরও বেশি সময় ধরে কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে কাজ করছেন। তাঁর লেখার মূল দর্শন হলো — জটিল বিষয়কে সহজ, স্পষ্ট ও পরীক্ষামুখী ভাষায় উপস্থাপন করা, যাতে শিক্ষার্থীরা দ্রুত শিখতে পারে এবং দীর্ঘদিন মনে রাখতে পারে।

কারেন্ট অ্যাফেয়ার্স ইতিহাস চাকরির প্রস্তুতি জেনারেল নলেজ
লেখকের সাথে যুক্ত থাকুন
Join Telegram